Amrai Bangladesh Foundation

Amrai Bangladesh Foundation "Amrai Bangladesh Foundation" is a platform where we discuss and collaborate on ideas to develop and improve city.

Whether it's infrastructure, culture, education, or any other aspect of Bangladesh, we’re here to share, listen, and grow together.

25/09/2026

‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’—একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

এই চিরস্থায়ী ঠিকানাই প্রতিটি মানুষের শেষ গন্তব্য।
আপনজনকে শেষ বিদায় জানানো যেকোনো মানুষের জন্য কষ্টের।

এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে থেকে কাজ করার উদ্যোগ নিয়েছে 'আমরাই বাংলাদেশ' টীম। অসহায়, দরিদ্র এবং বেওয়ারিশ মৃতদেহের জন্য বিনামুল্যে থাকছে কাফনের কাপড় এবং সাবলম্বীদের জন্য রয়েছে ন্যায্য মূল্যে নেওয়া সুযোগ।

তাই আপনার পরিবার-পরিজন,কিংবা আশেপাশের পাড়া-প্রতিবেশীদের জানিয়ে দিন 'আমরাই বাংলাদেশ* রয়েছে আপনাদের সাথে।

জরুরী প্রয়োজনে:
০১৯৯৩৯২৭৭৬৯[প্রিয়াম]
০১৭১৯৫৯২২৫০[তমাল]
০১৯৮৯২০৭২০০[রুমেল]
#আমরাইবাংলাদেশ #সামাজিকসংগঠন #মানবতারসেবা #ঐক্যওসমৃদ্ধি

‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’—একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।এই চিরস্থায়ী ঠিকানাই প্রতিটি মানুষের শেষ গন্তব্...
24/09/2026

‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’—একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

এই চিরস্থায়ী ঠিকানাই প্রতিটি মানুষের শেষ গন্তব্য।
আপনজনকে শেষ বিদায় জানানো যেকোনো মানুষের জন্য কষ্টের।

এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে থেকে কাজ করার উদ্যোগ নিয়েছে 'আমরাই বাংলাদেশ' টীম। অসহায়, দরিদ্র এবং বেওয়ারিশ মৃতদেহের জন্য বিনামুল্যে থাকছে কাফনের কাপড় এবং সাবলম্বীদের জন্য রয়েছে ন্যায্য মূল্যে নেওয়া সুযোগ।

তাই আপনার পরিবার-পরিজন,কিংবা আশেপাশের পাড়া-প্রতিবেশীদের জানিয়ে দিন 'আমরাই বাংলাদেশ* রয়েছে আপনাদের সাথে।

#আমরাইবাংলাদেশ #সামাজিকসংগঠন #মানবতারসেবা #ঐক্যওসমৃদ্ধি

আমরাই বাংলাদেশ সংগঠন-এর প্রধান উপদেষ্টার দ্বায়িত্ব গ্রহণ করেছেন আলহাজ্ব মোঃ মোবারক হোসেন-কে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্...
18/09/2026

আমরাই বাংলাদেশ সংগঠন-এর প্রধান উপদেষ্টার দ্বায়িত্ব গ্রহণ করেছেন
আলহাজ্ব মোঃ মোবারক হোসেন-কে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।

তাঁর অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও নেতৃত্বে
আমরাই বাংলাদেশ সংগঠন-এর মানবসেবার কার্যক্রম আরও সুদৃঢ়, গতিশীল ও জনকল্যাণমুখী হোক— এই প্রত্যাশা করি।

মানবতার কল্যাণে তাঁর মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আমাদের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকুক।
একসাথে আমরা এগিয়ে যাবো মানুষের পাশে, মানবতার সেবায়।

অভিনন্দন ও শুভকামনা
আলহাজ্ব মোঃ মোবারক হোসেন
প্রধান উপদেষ্টা
আমরাই বাংলাদেশ সংগঠন

“ঐক্য ও সমৃদ্ধির পথে—মানবতার সেবায় আমরাই বাংলাদেশ।”

#আমরাইবাংলাদেশ #প্রধানউপদেষ্টা #আলহাজ্বমোঃমোবারকহোসেন #অভিনন্দন #শুভেচ্ছা #মানবতারসেবায় #ঐক্যওসমৃদ্ধিরপথে

*ডেঙ্গু নয় সচেতনতা হোক আমাদের শক্তি*নিজের আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি।সতর্ক হোন, সচেতন হোন—ডেঙ্গু থেকে নিজ...
15/09/2026

*ডেঙ্গু নয় সচেতনতা হোক আমাদের শক্তি*
নিজের আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি।

সতর্ক হোন, সচেতন হোন—ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করুন।
আপনার বাসার আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে। ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ারসহ যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন।
মনে রাখবেন—এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা আমাদের সবার দায়িত্ব।
আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি।
ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে কাজ করি।
জ্বর হলেই অবহেলা নয়।
ডেঙ্গুর সম্ভাব্য লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
নিজে ওষুধ খেয়ে চিকিৎসা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন।

15/09/2026

ডেঙ্গু নিয়ে আমাদের সচেতনতামূলক কার্যক্রম।

দিন দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে,সেই লক্ষ্য আমরাই বাংলাদেশ এর পক্ষ থেকে ৫১ নং ওয়ার্ড এর মীর হাজীর বাগ আবু হাজী স্কুলের ওঅলি-গলিতে আমরা আমাদের টিম নিয়ে সমাজের মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রতিদিন রাত ৯ টা থেকে প্রায় ১ ঘন্টা করে আমরা মাইকিং এর মাধ্যমে মানুষকে সচেতন করছি।

আসুন নিজে সচেতন হই,অন্যকে সচেতন হতে সহায়তা করি।

আপনি,আমি,আমরা সবাই মিলেই বাংলাদেশ।

সন্মানিত সকল শুভাকাঙ্ক্ষী এবং আমাদের যারা নিয়মিত ফলো করেন এবং আমাদের কর্যক্রম সম্পর্কে অবগত আছেন,তাদেরকে একটি সু-সংবাদ দ...
14/09/2026

সন্মানিত সকল শুভাকাঙ্ক্ষী এবং আমাদের যারা নিয়মিত ফলো করেন এবং আমাদের কর্যক্রম সম্পর্কে অবগত আছেন,তাদেরকে একটি সু-সংবাদ দিতে চাচ্ছি আমরাই বাংলাদেশ সংগঠন এর পক্ষ থেকে।

ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন যে আমরা আমাদের সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি মানবিক সেবা চালু করার পরিকল্পনা করেছিলাম তা হলো 'কাফন সেবা' অর্থাৎ একজন মৃত ব্যক্তির কাফনের জন্য যা যা প্রয়োজন তা নিয়ে আমরা একটি সেবা দিবো যা 'কাফন সেবা' নামে পরিচিত থাকবে।

আলহামদুলিল্লাহ,আল্লাহ তাবারুকু তাআ'লা অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 'কাফন সেবা' টি গত কাল থেকে চালু করেছি।

যেখানে একজন দুস্থ,অসহায় এবং যারা সাবলম্বী নয় তাদের জন্য আমরা এটি আমাদের পক্ষ থেকে বিনামূল্যে প্রদান করবো।
এছাড়া এই কাফনের কাপড় নিয়ে যারা ব্যবসায় লিপ্ত,যারা অধিক মুনাফায় বিক্রি করে তাদেরকে এই সিন্ডিকেট এবং অধিক মুনাফা থেকে বিরত রাখতে আমরা এটি সাধারণ এবং সাবলম্বী মানুষদের জন্য ন্যায্য মূল্যে অর্থাৎ কোনো প্রকার মুনাফা ছাড়া আমরা মাএ ১৫০০ টাকায় এটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।

গতকাল আমরা আমাদের এলাকার আবু হাজী প্রথম এবং তৃতীয় জামে মসজিদ সহ ঘুন্টিঘর বায়তুল মামুর জামে মসজিদের সামনে আমাদের 'কাফন সেবার' প্রচারের জন্য ব্যানার লাগিয়ে দিয়েছি সেই সাথে উপস্থিত সাধারণ জনগণের মাঝে এই 'কাফন সেবা' সম্পর্কে অবগত করেছি।

তাই যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে বলতে চাই,আপনার আশেপাশের পাড়া-পাড়া-প্রতিবেশীদের এবং আপনার পরিবারের সকল সদস্যদের আমাদের এই সেবা সম্পর্কে অবগত করবেন।

কাফন সেবার মূল্য: ১৫০০ টাকা মাএ
(কোনো প্রকার মুনাফা ব্যতিত,সাধারন এবং সাবলম্বীদের জন্য)
বিনামূল্যে: অসহায়,দুস্থ, এবং যারা সাবলম্বী নয়।

আমরাই বাংলাদেশ সংগঠন চায়,মানুষের শেষ বিদায়টুকু যেন সন্মানের সহিত আমরা বিদায় দিতে পারি।

যোগাযোগ:
১৭২ মীর হাজীর বাগ,আবু হাজী স্কুল রোড (হীরন ভিলা)।
আমরাই বাংলাদেশ এর নিজস্ব কার্যালয়।
জরুরী প্রয়োজনে:
০১৯৯৩৯২৭৭৬৯,০১৭১৯৫৯২২৫০,০১৯০২৫৭৫৭৬৪

#আমরাইবাংলাদেশ
#অরাজনৈতিক
#সেবা #কল্যান #মানবতা #কাফনসেবা #আমরাসবাইমিলেইবাংলাদেশ

14/09/2026

আমরাই বাংলাদেশ সংগঠন এর ২য় বর্ষপূর্তি এবং কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মোঃ মোঃমোবারক হোসন।

🌿 আলহামদুলিল্লাহ 🌿🎉 আমরাই বাংলাদেশ-এর ২য় বর্ষপূর্তি ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান 🎉মহান আল্লাহর অশেষ রহমতে অত্যন্ত আনন্দ, ...
13/09/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿

🎉 আমরাই বাংলাদেশ-এর ২য় বর্ষপূর্তি ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান 🎉

মহান আল্লাহর অশেষ রহমতে অত্যন্ত আনন্দ, ভালোবাসা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো আমরাই বাংলাদেশ সংগঠনের ২য় বর্ষপূর্তি, দোয়া মাহফিল ও নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান।

এই বিশেষ দিনে আমাদের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের উপস্থিতি ও ভালোবাসা অনুষ্ঠানটিকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলেছে। ❤️

🤲 অনুষ্ঠানে সংগঠনের সফলতা, অগ্রগতি এবং মানবতার সেবায় আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

🏢 নতুন কার্যালয়, নতুন প্রত্যয়—
মানবতার সেবায় আরও এক ধাপ এগিয়ে চলা।

আমাদের পথচলার মূলমন্ত্র—

“একতাই শক্তি, সেবাই আমাদের লক্ষ্য।” 🤝

আগামীর দিনগুলোতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আরও শক্তভাবে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই আমরা।

যারা শুরু থেকে আজ পর্যন্ত আমরাই বাংলাদেশ-এর পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং ভালোবাসা দিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ❤️

আল্লাহ আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করুন এবং মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
আমিন। 🤲

🌿 আমরাই বাংলাদেশ
একতাই শক্তি, সেবাই আমাদের লক্ষ্য।

📍 কার্যালয়: ১৭২ মীর হাজীর বাগ, আবু হাজী স্কুল রোড (হীরন ভিলা), যাত্রাবাড়ী, ঢাকা–১২০৪।

#আমরাই_বাংলাদেশ
্ষপূর্তি
#কার্যালয়_উদ্বোধন
#দোয়া_ও_মোনাজাত
#মানবতার_সেবায়
#একতাই_শক্তি_সেবাই_আমাদের_লক্ষ্য

-ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন-আগামী ৬ দিন ব্যাপি আমরাই বাংলাদেশ সংগঠন এর পক্ষ থেকে আমরা ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন করবো।চা...
12/09/2026

-ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন-
আগামী ৬ দিন ব্যাপি আমরাই বাংলাদেশ সংগঠন এর পক্ষ থেকে আমরা ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন করবো।
চাইলে আপনিও আমাদের সাথে যুক্ত হগতে পারেন।

“ডেঙ্গু নয়, সচেতনতা হোক আমাদের শক্তি”

🎯 ক্যাম্পেইনের মূল লক্ষ্য:

* এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা
* বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা
* জমে থাকা পানি অপসারণে মানুষকে সচেতন করা
* ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে সবাইকে জানানো
* এলাকায় সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।

“নিজের আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি।”

-গুরুত্বপূর্ণ সচেতনতা বার্তা-
জ্বর হলেই অবহেলা নয়।
ডেঙ্গুর সম্ভাব্য লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
নিজে ওষুধ খেয়ে চিকিৎসা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন।

আয়োজনে: আমরাই বাংলাদেশ
একতাই শক্তি, সেবাই আমাদের লক্ষ্য

শুভ জন্মদিন Amrai Bangladesh Foundation এর কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ক্রীড়া সম্পাদক Ashraful Mia Tusar কে। আমরাই বা...
11/09/2026

শুভ জন্মদিন Amrai Bangladesh Foundation এর কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ক্রীড়া সম্পাদক Ashraful Mia Tusar কে।
আমরাই বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচছা এবং অভিনন্দন।
আমরা দোয়া করি আল্লাহ তাবারুকু তাআ'লা আপনার চলার পথ আরো সুন্দর হোক এবং আপনার কাজ দিয়ে আমাদের সমাজ এবং সমাজের যুবকদের আরো ভালো কিছু প্রদান করবেন।

পরিশেষে আপনি,আমি,আমরা সবাই মিলেই বাংলাদেশ।

Address

Mir Hazir Bagh, Abu Hazi School Road, Dhaka
Uttarati
1204

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801314675107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amrai Bangladesh Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amrai Bangladesh Foundation:

Shortcuts

Share