IUBAT Sarcasm

IUBAT Sarcasm IUBAT Sarcasm is a Campus-based satire & student life content.

ফ্রেশারদের উদ্দেশ্যে ছোট্ট একটি পরামর্শ—আজ ক্লাস শেষে তোমাদের একটি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে। গ্রুপে অ্যাড হওয়ার পর...
06/06/2026

ফ্রেশারদের উদ্দেশ্যে ছোট্ট একটি পরামর্শ—

আজ ক্লাস শেষে তোমাদের একটি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে। গ্রুপে অ্যাড হওয়ার পর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো গ্রুপের নোটিফিকেশন অফ করে দেওয়া!

কারণ, কয়েকদিন পর গ্রুপটা আর থাকবে না। আর হ্যাঁ গ্রুপের নাম হলো "Friends Forever"

CSE থেকে পাস করার পর ব্যাচের প্রায় সবাই ভবিষ্যৎ নিয়ে প্ল্যান সেট করে ফেলেছে।কেউ আইটি ফার্মে ঢুকে গেছে, কেউ আবার ঘোষণা দি...
04/06/2026

CSE থেকে পাস করার পর ব্যাচের প্রায় সবাই ভবিষ্যৎ নিয়ে প্ল্যান সেট করে ফেলেছে।
কেউ আইটি ফার্মে ঢুকে গেছে, কেউ আবার ঘোষণা দিয়েছে—নিজেরাই আইটি ফার্ম খুলবে।

আর আমি? আমিও ফার্ম দিবো বলেছি। তবে—আইটি ফার্ম না, গরুর ফার্ম। 🐄

252 ব্যাচের জুনিয়ররা জানালো তাদের Orientation প্রোগ্রাম হয়নি। খুব কষ্ট পাচ্ছে। তারাও একটু হরলিক্স খেতে চায়.....
04/06/2026

252 ব্যাচের জুনিয়ররা জানালো তাদের Orientation প্রোগ্রাম হয়নি। খুব কষ্ট পাচ্ছে। তারাও একটু হরলিক্স খেতে চায়.....

সামনের বছর দেখবেন ভার্সিটি হয়তো "আতিফ আসলাম"কেও নিয়ে আসবে।কাল আসবে "Joler Gaan", এর আগে Nemesis, Blue Jeans, আর Warfaze-...
03/06/2026

সামনের বছর দেখবেন ভার্সিটি হয়তো "আতিফ আসলাম"কেও নিয়ে আসবে।

কাল আসবে "Joler Gaan", এর আগে Nemesis, Blue Jeans, আর Warfaze-ও এসেছিল।

আর আমরা যখন ছিলাম, তখন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল—ভার্সিটির স্টুডেন্টদের গান।

সময়ের সাথে সাথে ভার্সিটির বাজেট যেমন বেড়েছে, তেমনি আমাদের আফসোসও!

আনোয়ার কাকার হার্ট এটাক রুখতে রাত ১২ টায় কোর্স অফারিং হবে এবার❤️
29/05/2026

আনোয়ার কাকার হার্ট এটাক রুখতে রাত ১২ টায় কোর্স অফারিং হবে এবার❤️

কোর্স অফারিং এর সময় ফ্রেন্ডদের সাথে ফোন কলে, যে পরিমাণ চিল্লাচিল্লি করি। সত্যিই যদি রাত ১২টা হয়, তাহলে আজ এলাকার মানুষের...
29/05/2026

কোর্স অফারিং এর সময় ফ্রেন্ডদের সাথে ফোন কলে, যে পরিমাণ চিল্লাচিল্লি করি। সত্যিই যদি রাত ১২টা হয়, তাহলে আজ এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যাবে! 😅

আলহামদুলিল্লাহ, প্রতিবছরের ন্যায় এবারও, আমাকে গরুর ট্যাং ধরার মতো মহৎ দায়িত্ব দেওয়া হয়েছে 🐸
28/05/2026

আলহামদুলিল্লাহ, প্রতিবছরের ন্যায় এবারও, আমাকে গরুর ট্যাং ধরার মতো মহৎ দায়িত্ব দেওয়া হয়েছে 🐸

এভাবে CIS ফর্ম পূরণ করেও ফেইল করলাম। বুঝলাম না সমস্যা কোথায়!
26/05/2026

এভাবে CIS ফর্ম পূরণ করেও ফেইল করলাম। বুঝলাম না সমস্যা কোথায়!

কুরবানি ঈদের এখনও দুইদিন বাকি। তার আগেই, আমি CGPA কুরবানি দিয়ে দিলাম!
26/05/2026

কুরবানি ঈদের এখনও দুইদিন বাকি। তার আগেই, আমি CGPA কুরবানি দিয়ে দিলাম!

সেমিস্টার ফাইনালের শেষ এক্সামের দিন কোর্স ফ্যাকাল্টির সাথে দেখা। সালাম দিয়ে বললাম, "স্যার, আপনাদের দেখলে অনেক মায়া লাগে।...
25/05/2026

সেমিস্টার ফাইনালের শেষ এক্সামের দিন কোর্স ফ্যাকাল্টির সাথে দেখা। সালাম দিয়ে বললাম, "স্যার, আপনাদের দেখলে অনেক মায়া লাগে।"

ভ্রু উঁচিয়ে বললেন, "মায়া তো তোমার জন্য হওয়া উচিত। মিডে ১৭ পেয়েছো, পাশ করতে অলৌকিক কিছু লাগবে।"

আমি দ্রুত টপিক পাল্টে বললাম, "স্যার, আপনাদের মানসিক স্বাস্থ্যের কথা কেউ ভাবে না। ২৫ থেকে ৩১ তারিখ নামে মাত্র ছুটি। এর মধ্যেও স্ক্রিপ্ট দেখা, রেজাল্ট আপলোড—সহ আরো কত চাপ!"

এবার একটু নরম স্বরে বললেন, "কথাটা খারাপ বলোনি।"

তখনই বুঝলাম কাজ হয়েছে, আমার খাতা স্যারের হাতে আসা মাত্রই — Benefit of the Sympathy দিয়ে পাশ হয়ে যাবো।

Address

4 Embankment Drive Road, Sector/10
Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when IUBAT Sarcasm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share