Autograph

Autograph আড্ডা, গল্প, কবিতা সব হবে শুধু কষ্ট ব্যতীত... মাস্তি হবে, আড্ডা হবে, শুধু কষ্ট ব্যতিত সব হবে...

25/01/2022

দেশভাগ নিয়ে দক্ষিন চাতরা হাই স্কুলের (পশ্চিমবঙ্গ) প্রাক্তন শিক্ষক শ্রী নকুল চন্দ্র মল্লিকের তথ্যবহুল বক্তব্য।

"হ-য-ব-র-ল"নিচের লেখাটি মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের বিভিন্ন উল্লেখযোগ্য লাইন নিয়ে লেখা তাই নাম দিয়েছি "হ-য-ব-...
18/01/2022

"হ-য-ব-র-ল"
নিচের লেখাটি মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের বিভিন্ন উল্লেখযোগ্য লাইন নিয়ে লেখা তাই নাম দিয়েছি "হ-য-ব-র-ল"। একটা লাইন তো দূরের কথা একটা বর্ণ পর্যন্ত আমার নিজের না, যা কিছু তার সবই মুনীর চৌধুরীর। আমি শুধু আমার মতো করে সাজিয়েছি।
রক্ত। মানুষের রক্ত মানুষে খায়। খেয়ে মাতাল হয়। মাতাল হয়ে উৎসবে মেতে ওঠে। মানুষকে খুন করে মানুষ। মানুষের রক্তে পিয়াস মেটায় মানুষ। জানোয়ার চাটে জানোয়ারের রক্ত। শরীরের চামড়া ফুটো করে নল ঢুকিয়ে, চোঁ চোঁ করে কেবল রক্ত টেনে চলেছে। কিছুতেই যেন পিয়াস মেটে না। পেট ভরে না। লাল না নীল, সাদা না কালো, এই অন্ধকারে তা কী করে মালুম করবো। লাল টকটকে চেহারা। বাচ্চা ছেলের মতো কচিমুখ। কী তেজ, কী সাহস! কোনো কিছুই নিরর্থক নয়। আক্রমণ করার মধ্যে যদি মস্ত কোনো কারণ থাকতে পারে, তাহলে না করার মধ্যেও নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে। আমার পক্ষে অনির্দিষ্ট কাল পর্যন্ত উদাসীন থাকা সম্ভব নয়। মানুষ মরে গেলে পঁচে যায়। বেঁচে থাকলে বদলায়। কারণে-অকারণে বদলায়। সকালে বিকালে বদলায়। আগামী দিনের কথা কে বলতে পারে। একজন মানুষের জীবনেও কোনো দুটো মুহূর্ত এক রকম নয়। আমি কাপুরুষ। নিজেকে এবার চিনে ফেলেছি। আর সাহসের বড়াই করি না! ছদ্মবেশ। সব ছদ্মবেশ। বিশ্বাস করো, সব ছদ্মবেশ।

আমি পরীক্ষা করতে আসিনি, গ্রহণ করতে এসেছি। যে ফিরে যাবে সে আমি হবো না। সে হবে বিশ্বাসঘাতক। আমি নিশ্চিত জানি, জয়-পরাজয় যাই আসুক, মৃত্যু ভিন্ন আমার মুক্তির অন্য কোন পথ নেই। শক্তির যে সুশিক্ষা তোমার কাছ থেকে লাভ করেছি তার ক্ষমতাকে অত অবহেলা করো না।

ঢেউয়ের দোলায় আমি কেবলই নিচের দিকে তলিয়ে যাচ্ছি। তোমাকে দেখবো বলে যতোবারই চোখ খুলতে চাইছি ততোবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। কতোদিন তোমাকে দেখিনি। তৃষ্ণায় দু’চোখ আমার পুড়ে খাক হয়ে গেছে। কতোকাল তোমার এই রূপ আমি দেখিনি। অশ্বপৃষ্ঠে নয়, মাটির ওপর দাঁড়িয়ে তুমি। রক্তাক্ত তরবারি নয়, হাতে তোমার মেহেদিপাতা। ঐ আনত মুখ, ঐ নির্মিলিত চোখে এত রূপ তোমার, একবার মুখ তুলে তাকাও আমার দিকে। আজকে তোমার যে রূপ আমি আমার মনের মধ্যে এঁকে নিয়ে গেলাম, রক্তের উদ্ভাসে আমার চোখ যদি ঢেকেও যায়, তবুও সে আলো নিভবে না, থাকবে। মিলবে-লড়বে, মারবে-মরবে। কেবল আমাদের দু’জনারই আর কখনো দেখা হবে না, এও কি সম্ভব? আমি হয়তো সত্যি অন্ধ। কিন্তু তুমি আমার চেয়েও অন্ধ। কী কঠিন! কী পাষাণ তুমি! তুমি আরো ভীরু, আরো দুর্বল, আরো সামান্য হলে না কেন? আজ আমরা জয়ী। সম্পূর্ণ জয়ী। রক্তে রক্ত মিশেছে। কার সাধ্য এই রক্ত-মাংস অস্থি হাতড়ে শত্রু-মিত্র বেছে বেছে আলাদা করে।

তুমি কেন সাড়া দিলে না? কেন জেগে উঠলে না? কেন ঘুমিয়ে পড়লে? আমি এত কষ্টের আগুণে পুড়ে, মনের বিষে জরজর হয়ে এত রক্তের তপ্তস্রোত সাঁতরে পার হয়ে তোমাকে পাবার জন্য ছুটে এলাম। আর তুমি কিনা ঘুমিয়ে পড়লে। কষ্ট, ঘুমের বড় কষ্টে ভুগেছো তুমি। ঘুমাও। আরো ঘুমাও! প্রাণ ভরে ঘুমাও! আমি আর একজনের জন্য অপেক্ষা করবো। আমি হারিয়ে যাবো না। আমি নিজেকে জয় করেছি। আজ আমি পরিপূর্ণ, আজ আমি সত্যি জয়ী। তোমাকে চিনেছি, নিজেকেও চিনেছি। তুমি মায়া-মমতাশূন্য। তুমি ভয়াবহ। তোমাকে আমি চিনি না। তুমি আমার শক্তি, আমার গর্ব, আমার রাণী।

তোমাকে অদেয় কিছুই নেই। মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয়। তুমি সর্বনাশ করেছো। তুমি জানো না তুমি কী সর্বনাশ করেছো। আমার ব্যগ্রতার কারণ আপনি বুঝবেন না। অনেক গুনাহ্ করেছি, আজ তার কিছু স্খালন করতে চাই।

Definition Of Kiss According To Different Point Of View:বাংলা ব্যাকরণ অনুযায়ীঃ চুম্মা এমন এক মাধ্যম যা ধ্বনি উচ্চারণের গ...
15/01/2022

Definition Of Kiss According To Different Point Of View:
বাংলা ব্যাকরণ অনুযায়ীঃ
চুম্মা এমন এক মাধ্যম যা ধ্বনি উচ্চারণের গুরুত্বপূর্ণ অঙ্গ ওষ্ঠ ও অধরের মিলনে ধ্বনির পরিবর্তে সরাসরি নতুন এক ভাষার সৃষ্টি করে।

According To Engineering Drawing:
Kiss is a type of technical drawing that is used to convey information about the next destination of lovers.

According To Thermodynamics:
Kisses of two persons are both in dopaminal equilibrium with each other.

According To Mechanics:
Kiss is a force of two person acting at a point and each force will be proportional to deepness of love.

According To Electricity:
Kiss is the flow o sexual charge from one body to other.

According To Circuit Analysis:
Kiss means figuring out the true love and seduction in two person.

According To Architecture:
Kiss is a process which builds a solid bond between the two dynamic objects.

According To Computer Science:
Kiss is a few bits of love compiled into a byte. It seems to be an undefined variable.

According To Dentistry:
Kiss is infectious and antiseptic.

According To Physiology:
Kiss is the juxtaposition of two orbicularis oris muscles in the state of contraction.

According To Zoology:
Kiss is the interchange of salivary bacteria.

According To Algebra:
Kiss is infinity because two lips divided by nothing.

According To Geometry:
Kiss is the shortest distance between two lips.

According To Physics: Kiss is the contraction of mouth due to the expansion of the heart.

According To Chemistry:
Kiss is the reaction of the interaction between two hearts.

According To Statistics:
Kiss is an event whose probability depends on the vital statistics of 36-24-36.

According To Networking:
Kiss is just like a lan, in which 2 bodies are connected without any data cable.

According To Economics:
Kiss is that thing for which the demand is aways higher than the supply.

According To Accounting:
Kiss is a credit because it is profitable when returned.

According To English Grammar:
Kiss is a noun that is used as a conjunction, it is more common than proper, it is spoken in the plural and it is applicable to all.

According To Philosophy:
Kiss is the persecution for the child, ecstasy for the youth and homage for the old.

ঢাকার বাজারেও বগুড়ার দইয়ের দাপট...বগুড়ার দই নিয়ে পাশ্ববর্তী দেশগুলোতে কমবেশী তোলপাড় হয়েছে কোন না কোন সময়। বিদেশ-বিভূঁইয়ে...
21/11/2014

ঢাকার বাজারেও বগুড়ার দইয়ের দাপট...
বগুড়ার দই নিয়ে পাশ্ববর্তী দেশগুলোতে কমবেশী তোলপাড় হয়েছে কোন না কোন সময়। বিদেশ-বিভূঁইয়ে বগুড়ার দইয়ের স্বাদ কে নেয়নি! ব্রিটেনের রানী ভিক্টোরিয়া, রানী এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মুল্লুকেও গিয়েছে বগুড়ার দই সেই ষাটের দশকের প্রথম ভাগে। পাকিস্থানের তদানীনন্তন স্বৈরাচারী প্রেসিডেন্ট আইয়ুব খান বগুড়ায় এসে দইয়ের স্বাদ পেয়ে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তাদের সহানুভূতি পেতে পাঠান এই দই। তদানীনন্তন পাকিস্থানের প্রধানমন্ত্রী বগুড়ার মোহাম্মদ আলী এ দইয়ের স্বাদ পেয়ে বগুড়া শহরে তাদের নওয়াব প্যালেসের এক কোনায় আম্রকাননে দই বানানোর জায়গা করে দেন পঞ্চাশের দশকের মধ্যভাগে। বগুড়ার দই বনেদী সুখ্যাতি পেয়েছে অনেক আগেই। সারাদেশে বগুড়ার পরিচিতি ধরে রেখেছে এ দই; বিশেষ করে সরার দই। যদিও এখন মাটির নানা ধরনের পাত্রে এ দই বসানো হয় তারপরও সরার দইয়ের কদর আছেই এবং থাকবে। দেশের গুণী কথাশিল্পী সৈয়দ মুজতবা আলীর লেখা থেকে জানা যায়, বাংলাদেশের রসগোল্লা নিয়ে রোম এয়ারপোর্টে কি লঙ্কাকা-ই না ঘটেছিল। বসগোল্লার স্বাদ পেয়ে ইমিগ্রেশনের কর্মকর্তার মজার গল্প আজও পাঠকদের নাড়া দেয়। ঢাকার বাজারেও রয়েছে এই বগুড়ার দইয়ের দাপট। দইয়ের রাজধানী শেরপুরের দই এখন খোদ রাজধানী ঢাকাতেও পাওয়া যাচ্ছে। শেরপুরের ঐতিহ্যবাহী সেই সুস্বাদু দই প্রতিদিন ঢাকায় আনছে সামান্তা ফুড কোড। রাজধানীর বিজয় স্মরনী এলাকায় সামান্তা ফুড কোডের শো-রুম। যারা রাজধানীতে থাকেন তারাও এখন খুব অল্প সময়ে বগুড়ার দইয়ের আসল স্বাদ পেতে পারেন এখান থেকে। অন্যদিকে সুস্বাদু এই খাবার নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনাও কম নয়। রাজধানী জুড়ে বিভিন্ন স্থানে রাস্তা, ফুটপাথ, অনলাইন, ওয়েব সাইটসহ বিভিন্ন ভাবে বগুড়ার দইয়ের কথা বলে ভেজাল ও ভিন্ন স্বাদের নকল দই বিক্রি করছে। সামান্তা ফুডকোডের স্বত্তাধিকারী মারজানুল হক বলেন, আমরা বগুড়ার দই বিক্রি করি আত্মবিশ্বাসের সঙ্গে। কোন কাস্টমার যদি কোন কারনে দ্বিধাদন্দে থাকে বগুড়ার দইয়ের ব্যাপারে তাহলে আমাদের পরামর্শ আপনি একবার আমাদের দইয়ের স্বাদ নিন তারপর মূল্যায়ন করুন। তিনি আরো বলেন, আমরা যদি আমাদের ঐতিহ্যবাহী খাবার গুলোকে বিশ্বদরবারে তুলে ধরতে পারি তাহলে অন্যান্য খাবারের মত একটি শীর্ষস্থাণীয় রপ্তানী পন্য হিসেবে দইকেন্দ্রীক অর্থনীতিও ভাল অবস্থানে যেতে পারবে। দই এর জন্ম: বগুড়ার দইয়ের ইতিহাস বহু আগের। তবে এ দইকে সুখ্যাতি এনে দিয়েছে গৌর গোপাল চন্দ্র ঘোষ। বগুড়ার দইয়ের খ্যাতির কথা উঠলেই গৌর গোপালের নাম আসে। দেশ বিভাগের সময় ১৯৪৭ সালে গৌর গোপাল ভারত থেকে বগুড়া আসেন পরিবার নিয়ে। বগুড়া থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে বর্তমানে শেরপুর উপজেলা সদরে তাঁর আত্মীয়স্বজনের কাছে আশ্রয় নেন। দই বানানোর পদ্ধতি তাঁর জানা ছিল। শুরু করেন দইয়ের ব্যবসা। শেরপুর থেকে দই বানিয়ে হেঁটে ভারে করে আনতেন বগুড়া শহরের বনানী এলাকায়। দইয়ের সঙ্গে তিনি বানাতেন সরভাজা। এ সরভাজা এতটাই জনপ্রিয়তা পেয়ে যায় যে, ওই সময়ের জমিদারদের বাড়িতে সরভাজা সরবরাহের অর্ডার পেতে থাকেন গৌর গোপাল। সাধারণের মধ্যেও এ সরভাজার চাহিদা যায় বেড়ে। এ সরভাজাই গৌর গোপালকে এনে দেয় খ্যাতি। একটা সময় সরভাজাই সরার দই হয়ে খ্যাতির তুঙ্গে ওঠে। যে দইয়ের খ্যাতি বগুড়াকে পরিচিত করে দেশ ছেড়ে বিদেশেও। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। দইয়ের এ সুখ্যাতিতে বগুড়ার মোহাম্মদ আলীর নওয়াব পরিবার গৌর গোপালকে ডেকে তাদের প্যালেসের আম্রকাননে জায়গা করে দেন। ষাটের দশকের শেষ ভাগ পর্যন্ত সেই আম্রকানন গৌর গোপালের উত্তরসূরিদের ঘর ছিল। বগুড়ার এ মাটির দই এক সময় ব্রিটেন, আমেরিকা, ভারত ও পাকিসত্মান যেত বলে জানা যায়। তারই ধারায় বগুড়ার দই জনপ্রিয়তা পেয়েছে ভারতে। পঞ্চাশের দশকের মধ্যভাগে শেরপুরেই গড়ে তোলা হয় দইয়ের কারখানা। বগুড়ার দই বলতে আসলে শেরপুরকেই বোঝায়। তবে দেশীয় বাজারের সাথে সাথে আন্তর্জাতিক বাজার সৃষ্টি করতে পারলে এর মাধ্যমে প্রতিদিন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিলুপ্ত হয়ে যাওয়া এক টাকার নোট...
11/10/2014

বিলুপ্ত হয়ে যাওয়া এক টাকার নোট...

বিলুপ্তপ্রায় এক টাকার নোট...
11/10/2014

বিলুপ্তপ্রায় এক টাকার নোট...

ছোট থাকতে কে কে এই খেলা খেলছেন?আমার মত কে কে এখনও মিস করেন।
27/09/2014

ছোট থাকতে কে কে এই খেলা খেলছেন?
আমার মত কে কে এখনও মিস করেন।

ছেলে বেলা কে কে খেলেছেন...???
11/07/2014

ছেলে বেলা কে কে খেলেছেন...???

08/07/2014

বনলতা সেন...

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের 'পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‌‌‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে-সব নদী-ফুরায় এ জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

26/03/2014

There is no man happy in the word...

Address

Uttarati

Telephone

+8801710645747

Website

Alerts

Be the first to know and let us send you an email when Autograph posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category