NFSC - Dhaka Wari BookZone

NFSC - Dhaka Wari BookZone বাংলাদেশের সর্বপ্রথম (কালেক্টর’স এডি

বই উন্মাদনায় স্বাগতম!*ফটোমাস্তান: Dola Falia
06/10/2021

বই উন্মাদনায় স্বাগতম!

*

ফটোমাস্তান: Dola Falia

আমরা ভুল থেকে শিখি!*NFSC নিজেকে বিকশিত করতে আজীবন তার বুক উন্মুক্ত রাখবে! আমাদের দ্বিতীয় কালেক্টর'স এডিশন "সেপিয়েন্স: গ্...
22/08/2021

আমরা ভুল থেকে শিখি!

*

NFSC নিজেকে বিকশিত করতে আজীবন তার বুক উন্মুক্ত রাখবে! আমাদের দ্বিতীয় কালেক্টর'স এডিশন "সেপিয়েন্স: গ্রাফিক নভেল"-এ অনভিজ্ঞতাহেতু একটি তথ্যগত এবং কিছু বানানগত ভুল রয়ে গেছে; সেইসাথে রয়েছে একটি কপিরাইট আইনের ভুল ব্যাখ্যার দায়! পাঠক হিসাবে আমরা ক্রমশ শিখছি এবং শিখতে শিখতে একদিন বোধের হিমালয়ে ঠিক পৌছে যাবো!

"বুদ্ধ" থেকে আমরা সকল বিষয়ে নির্ভুল হবার প্রচেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশাবাদী "বুদ্ধ"-কে একটি ৯৮ শতাংশ নিঁখুত বই হিসাবে প্রকাশ করা সম্ভব হবে; আমরা এও জানি, কোনো বিষয়ে শতভাগ শুদ্ধতার দাবী মুর্খতা ছাড়া ভিন্ন কিছু নয়; আর আমরা ততটা মূর্খ হয়ত নই!

একতায় স্বাগতম!

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)লিখেছেন: রুপন শ্রী বড়ুয়া*"নট ফর সেল ক্লাব" নিয়ে আসছে গ্রাফিক গাইড বুদ্ধ। এর ফলে আম...
03/08/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)
লিখেছেন: রুপন শ্রী বড়ুয়া

*

"নট ফর সেল ক্লাব" নিয়ে আসছে গ্রাফিক গাইড বুদ্ধ। এর ফলে আমরা গৌতমবুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম নিয়ে সাধারণ একটি ধারনা পাবো। বুদ্ধকে নিয়ে অনেক বই লেখা হয়েছে। আমরা অধিকাংশই বুদ্ধকে জানি সেসব বই থেকে। বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় লিখিত। ২০বছর আগেও বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটকের বাংলা অনুবাদ ছিল না। ফলে সাধারণ মানুষ তো দূরের কথা বৌদ্ধরাও ধর্মগ্রন্থ পড়ার সুযোগ পায়নি। শুধুমাত্র কয়েকটি সূত্র, পঞ্চশীল, অষ্টশীল এসব জানে। আর এখন ত্রিপিটকের বাংলা অনুবাদ থাকলেও সবার পড়াও সম্ভব নয়। কারন সম্পূর্ণ ত্রিপিটক কিনতে আনুমানিক বিশ হাজার টাকা লাগে। আবার তা পড়তেও হয়ত সারাজীবন লেগে যাবে। চুরাশি হাজার স্কন্দ নিয়ে ত্রিপিটক গঠিত। তৎমধ্যে বিরাশি হাজার গৌতমবুদ্ধের বাকী দুই হাজার তাঁর শিষ্যদের। আবার ত্রিপিটকের বাংলা অনুবাদও এতটাই উচ্চ মার্গীয় যা সহজেই বুঝা সম্ভব নয়। আবার মহাযানী গ্রন্থ এখনো অনুবাদ হয়নি। তবে মহাযানী গ্রন্থ ও ত্রিপিটক ইংরেজি ভাষায় অনুবাদ আছে অনেক আগে থেকেই আছে।

যে সমস্ত লেখকগণ বুদ্ধকে নিয়ে বই লিখেছেন সেসব বইয়ের গৌতমবুদ্ধ আর বৌদ্ধ ধর্মগ্রন্থের গৌতমবুদ্ধ অনেকাংশেই অমিল। ফলে কালে কালে গৌতমবুদ্ধকে নিয়ে অনেক গুজব গজিয়েছে যা অজ্ঞ, বিজ্ঞ, ছোট নাস্তিক, বড় নাস্তিক, গুরু নাস্তিকও পোস্টাতে দেখা যায়। যেকোন ধর্মকে বা ধর্ম প্রচারককে চূড়ান্তভাবে জানতে সেই ধর্মের ধর্মগ্রন্থই অথেনটিক হয়।

প্রশ্ন একটাই! ত্রিপিটক কি গৌতমবুদ্ধ লিখেছে? না, লিখেনি। (কিন্তু যারা মিথগুলো প্রচার করেন তা কি গৌতমবুদ্ধ লিখেছে?) তবে মহাযানীরা দাবি করেন একমাত্র লোটাস সূত্র গৌতমবুদ্ধের স্বহস্তে লিখা। সেটার প্রমাণও নাকি তাঁদের আছে। ত্রিপিটক গৌতমবুদ্ধ না লিখলেও যারা লিখেছেন তাঁরা সবাই অর্হৎ। তাঁরা অতীত, বর্তমান, ভবিষ্যত নির্ভুল বলতে পারেন এমনকি তাঁরা চাইলে আজীবন জীবিতও থাকতে পারেন যখন খুশি তখন নির্বাণ লাভ করতে পারেন।

অনেককেই পোস্টাতে দেখা যায়, বৌদ্ধ ধর্ম নাস্তিক্যবাদী ধর্ম, ঈশ্বর বলে কেউ নেই, গৌতমবুদ্ধ নিজেকে পূঁজা করতে বলেননি, আমি বুদ্ধ বলেছি বিশ্বাস করিও না, গৌতমবুদ্ধ বেদ বিরোধী ছিলেন এরকম অনেক মিথ।

আমার দৃষ্টিতে বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের একটা এলিল কারন বৌদ্ধ ধর্মেও স্বর্গ-নরক, পূণঃজন্ম, নির্বাণ (মোক্ষলাভ), ব্রহ্মা, মহাব্রহ্মা, দেবরাজ ইন্দ্র, গাছ রক্ষক দেবতা, বাঁশ রক্ষক দেবতা, নগর রক্ষক দেবতা এরকম আরো দেবতার অস্তিত্ব আছে। আবার বুদ্ধ নিজেই ব্রহ্মা, মহাব্রহ্মা, সর্বশক্তিমান, অজেয়, সর্বদর্শী। জগৎ যখন সৃষ্টি হল তখন বুদ্ধ ছিলেন শুন্যব্রহ্মলোকে। তাহলে তিনিই কি আদি কারন!

বুদ্ধ কি আমাদের মতো মানুষ ছিলেন? ধর্মগ্রন্থ কিন্তু তা বলে না। কারন গৌতমবুদ্ধ জন্মের পরপরই হাঁটছেন এবং কথাও বলেছেন। তিনি বলেছেন "এই পৃথিবীতে আমি অগ্র, আমি জ্যেষ্ট এবং আমি শ্রেষ্ঠ, ইহাই আমার সর্বশেষ জন্ম, আর আমার পুণজম্ম নাই।"

বুদ্ধ: গ্রাফিক গাইড*“বুদ্ধ” হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গ্রাফিক গাইডের কালেক্টর’স এডিশন; নিশ্চিত এটি ইতিহাসের অংশ হতে যাচ...
29/07/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড

*

“বুদ্ধ” হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গ্রাফিক গাইডের কালেক্টর’স এডিশন; নিশ্চিত এটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে!

রাজপুত্র সিদ্ধার্থ এবার বুদ্ধ হয়েছেন; তিনি ক্রমশ নিজেকে তৈরি করে নিচ্ছেন আপনার গৃহে পদধূলি দেবার জন্য; দ্বার উন্মুক্ত রেখেছেন কি?

অবশেষে
“নট ফর সেল ক্লাব”-এর সম্মিলিত সদস্যগণ তৈরি করছেন নতুন ইতিহাস; বুদ্ধের ইতিহাস……

সহযাত্রায় স্বাগতম!

"বুদ্ধ" আসছেন...!*বাংলাদেশের একজন বিখ্যাত চারুশিল্পীর হাত ধরে "বুদ্ধ" আসছেন! NFSC সম্ভবত "বুদ্ধ" দিয়ে এমন একটি ৫০ পর্বের...
24/07/2021

"বুদ্ধ" আসছেন...!

*

বাংলাদেশের একজন বিখ্যাত চারুশিল্পীর হাত ধরে "বুদ্ধ" আসছেন! NFSC সম্ভবত "বুদ্ধ" দিয়ে এমন একটি ৫০ পর্বের বই সিরিজের সূচনা করতে যাচ্ছে, যা বাংলাদেশে প্রথম!

“নট ফর সেল ক্লাব” সম্মিলিত মানুষের একতার শক্তিতে এগিয়ে যাবার ক্লাব; আমাদের প্রথম এবং একমাত্র পরিচয় আমরা মানুষ! মানুষদের ...
20/07/2021

“নট ফর সেল ক্লাব” সম্মিলিত মানুষের একতার শক্তিতে এগিয়ে যাবার ক্লাব; আমাদের প্রথম এবং একমাত্র পরিচয় আমরা মানুষ! মানুষদের পক্ষ থেকে ঈদ পালন করা মানুষদের জন্য:

“ঈদের শুভেচ্ছা”

স্যাটায়ার… (গ্রাফিক নভেল বাংলা ভার্সন)!!ব্রাহ্মণবাড়িয়া আর ইংলেন্ডে ফুটবল নিয়ে হাতে-টেটায় (হাতে-কলমে) চুলা-চুলি’র প্রকৃত ...
14/07/2021

স্যাটায়ার…
(গ্রাফিক নভেল বাংলা ভার্সন)

!
!

ব্রাহ্মণবাড়িয়া আর ইংলেন্ডে
ফুটবল নিয়ে
হাতে-টেটায় (হাতে-কলমে)
চুলা-চুলি’র প্রকৃত থিওরি.......!!!

আইডিয়া: Sankar Saha
ছবি: সেপিয়েন্স: গ্রাফিক নভেল কালেক্টর’স এডিশন থেকে!

যুদ্ধনীতি চলমান………*কোনো বই একশো বছর টিকে থাকলে, সেটাকে ক্লাসিক বলা যায়; আর যে বই আড়াই হাজার বছর ধরে চলছে, বুঝতে হবে সেটা...
12/07/2021

যুদ্ধনীতি চলমান………

*

কোনো বই একশো বছর টিকে থাকলে, সেটাকে ক্লাসিক বলা যায়; আর যে বই আড়াই হাজার বছর ধরে চলছে, বুঝতে হবে সেটা কালজয়ী! এত বছর ধরে এই বইটি মানুষের সম্মান ও আকর্ষণ টেনে নেওয়ার পেছনে বিশেষ কিছু নিশ্চয় আছে; হয়ত তাই, আধুনিক বোদ্ধাগণ একে যুদ্ধের বাইবেল হিসাবে অভিহিত করেন!

‘দ্য আর্ট অব ওয়ার’ বিশ্ব ইতিহাসে একটি চিরায়ত গ্রন্থ। এজন্য আদিকালের রাজা-বাদশা থেকে শুরু করে আধুনিক কর্পোরেট জগতেও ব্যাপকভাবে পঠিত হচ্ছে এটি!

NFSC বাংলাদেশে প্রথম এই যুদ্ধের বাইবেলটিকে নিয়ে আসতে যাচ্ছে “কালেক্টর’স এডিশন: গ্রাফিক নভেল” হিসাবে!

*

দ্য আর্ট অব ওয়ার:সান জু
গ্রাফিক নভেল (বাংলা)

30/06/2021
শুভেচ্ছা জানবেন।আপনারা জেনে থাকবেন যে “নট ফর সেল ক্লাব” পাঠকদের ক্লাব, দেশ এবং দেশের বাইরে বৃহৎ একটি পাঠক গোষ্ঠীকে আমরা ...
28/05/2021

শুভেচ্ছা জানবেন।

আপনারা জেনে থাকবেন যে “নট ফর সেল ক্লাব” পাঠকদের ক্লাব, দেশ এবং দেশের বাইরে বৃহৎ একটি পাঠক গোষ্ঠীকে আমরা একত্রিত করতে পেরেছি। আমরা কোন প্রকাশনা সংস্থা নই, আমরা কোন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিযোগী নই, বরং কোন না কোনভাবে আপনাদের (প্রকাশনা প্রতিষ্ঠানের) গ্রাহক। বৃহৎ একটি পাঠক সমাজ যে একত্রিত হয়েছে এবং আমরা যে তাতে সফল তাতে বিন্দু মাত্র সন্দেহ আমাদের নেই। আমরা মনে করছি চলমান এই সংকট, বিশাল এই পাঠক সমাজ বনাম প্রকাশনা সংস্থা UPL এর মধ্যবর্তী একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সূচনা করেছে, যা কিনা নট ফর সেল ক্লাবও চায় না। বরং ভুল গুলো শুধরে নিয়ে আইন, প্রশাসন, প্রকাশনা সংস্থা সহ সকলের কাছে নিজেদের আরো গ্রহনযোগ্য করে তুলতে চায়।

প্রসঙ্গত বলতে হয় UPL এখানে আমাদের নানা ভুল ধরিয়ে দিয়ে এবং সেগুলো শুধরে আরো শক্তিশালী হতে শুরু থেকেই নানা প্রক্রিয়ায় সাহায্য করে গেছে, সে জন্য দেশ বরেণ্য প্রকাশনা প্রতিষ্ঠান UPL ও তার কর্ণধার মাহরুখ মহিউদ্দিন-কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ তারা আমাদের সম্ভাবনা ও আবেগের জায়গাটাকে একদিকে যেমন বুঝেছেন, আমাদের উদ্যোগকে বিজ্ঞ প্রকাশক হিসাবে সাধুবাদ জানিয়েছেন, অপরদিকে বিজ্ঞ অবিভাবক হিসাবে ভুল গুলো ধরিয়ে ধরিয়ে আদরে এবং শাসনে পথ প্রদর্শনও করেছেন, যার জন্য আমরা যারপরনাই উনার কাছে কৃতজ্ঞ।

আমরা ধীরে ধীরে অনুধাবন করেছি আমাদের ভুল গুলো আর উনাদের চাওয়া গুলো। UPL এর আইনী ন্যায্যতার যে দাবি তা ন্যায়সঙ্গত ও আইন সঙ্গত, আর তাদের অবস্থানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। UPL, Not For Sale Club এর ভুল গুলোকে শুধরে দেবার নানাবিধ পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে আলোচনা ছিলো, ছিলো কিছু আইনী পদক্ষেপও- যা এখনো বিদ্যমান। আমরা উভয় উভয়কে বোঝার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু নট ফর সেল ক্লাব মূলত হাজার হাজার সক্রিয় পাঠক ও বই সংগ্রাহকদের এক মিলন মেলা, যারা স্বপ্ন দেখে বই বিপ্লবের। তাঁরা স্বপ্ন দেখে শহরের ব্রডব্যান্ড ইন্টারনেট ধারী ছেলে বা মেয়েটি কেবল নয়, গ্রামে জমির আল ধরে একটু এগিয়ে বা সেই বড় রাস্তার মোড়ে গিয়ে একটু সেলফোন ইন্টারনেটের নেটওয়ার্ক পেয়ে একটা ফ্রি (অবৈধ) পিডিএফ ডাউনলোড করছে যে ছেলেটা বা মেয়েটা সেও যেনো বৈধভাবে স্বল্প মূল্যে একটা বই তার হাতে পায়। লেখক, প্রকাশক, অনুবাদক, পাঠক ও সংশ্লিষ্ট সকলে লাভবান হোক সমান ভাবে- এই আমাদের কামনা।

কিংবা নীলক্ষেত ও নানা স্থানে নিজের মতো নানা জন ছাপিয়ে নিচ্ছে যেকোন বইয়ের স্বল্প মূল্যের একটা সংস্করণ- এটা খুব সাধারণ চিত্র। নট ফর সেল ক্লাব খুব গর্বের সাথে জানাতে চায় তাঁরা সেই খেতের আল থেকে ধরে নীলক্ষেতের পিছনে বলুন আর এসি রুমে বসে থাকা ছেলে মেয়েদের কথাই বলুন, সব জায়গায় পৌঁছে গেছে আমাদের গবেষণা। ব্যাপকভাবে মাঠ পর্যায়ে গবেষণা করে এমন একটা সমাধান ক্লাব সামনে নিয়ে এসেছে যা লেখক, অনুবাদক, পাঠক, প্রকাশক সবার স্বপ্নেই কেবল সম্ভব ছিলো এতোদিন।

তো সেই আবিষ্কার আর সমাধান- যা প্রকাশনা শিল্পকে দিতে পারে নতুন প্রাণ, সেই সক্ষমতাকে প্রমাণ করার জন্য নট ফর সেল ক্লাবকে কোন একটা ডেমো (উদাহরণ) প্রজেক্ট নিয়ে কাজ করতে হতো, সক্ষমতা ও আবিষ্কৃত পদ্ধতি কতটা কাজ করছে তা স্বরজমিনে দেখতে হতো। তারই অংশ হিসেবে আমরা সেপিয়েন্স নিয়ে আসি। আর দারুণ সাড়া পাই, যে পদ্ধতির উপর আমাদের আস্থা ছিলো, আজ তা বাস্তবে রূপান্তরিত হয়েছে। এ বিপ্লব নয়তো কি! এটা আলো নয়তো কি!

এক যোগে হাজার হাজার পাঠকের দ্বার গোড়ায় নট ফর সেল ক্লাব পৌঁছে যেতে সক্ষম যা একজন প্রকাশক বা লেখকের জন্য দীর্ঘ দিনের লালায়িত সেই স্বপ্ন যা সে কোন দিন হয়তো ছুঁতে পারেনি। নট ফর সেল ক্লাব তার আবেগের জায়গা থেকে জানাতে চায়, তাঁরা তাদের দ্বারা কৃত যেকোন ভুল বা আইন লংঘনকে লঘু করে দেখাতে বা দেখতে চাইছে না, মাথা নত করে সত্যকে মেনে নিতে কুন্ঠা বোধ করবে না, এই বিপ্লবীরা। কিন্তু একটা কথা ক্লাব সকল প্রকাশক, লেখক, অনুবাদক, পাঠক ও সংশ্লিষ্ট সকলের কাছে রাখতে চায়, আপনারা কি এই (সিংহভাগ) তরুণ, যুবক, নবীনদের অভাবনীয় এই সফলতাকে আদর আর পৃষ্ঠপোষকতার জায়গা থেকে দেখবেন না! এই বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ধ্বংসের পর হয়তো প্রকাশনা শিল্পের সেই হাল হতে যাচ্ছে, যার অনেকটা টেরও পাচ্ছেন প্রকাশক ও সংশ্লিষ্ট সবাই।

সকল লেখক, অনুবাদক, প্রকাশক এটাই দেখে এসেছেন বইয়ের বাজার এই দেশে ছোট। গুণগত, বোধগত বইয়ের পাঠক একেবারেই কম। সবার প্রতি শ্রদ্ধা রেখেই নট ফর সেল ক্লাব জানাতে চায়, আমরা সেই গভীরে ঢুকে ব্যবহারিক ভাবে সে সত্য তুলে আনতে সক্ষম হয়েছি, মোটেই বইয়ের বাজার ছোট না, মোটেই গুণগত, বোধগত বইয়ের পাঠক কম না। মানুষ আছে, পাঠক আছে। মানুষ আছে, পাঠক আছে। কেউ পৌঁছতে পারছে, কেউ পারছে না। জেনে খুশি হবেন যে নট ফর সেল ক্লাব সারাদেশের ও দেশের বাইরের অনেক মানুষের শিরায় উপশিরায় পৌছাতে পেরেছে। বর্তমানে দেশের সবচেয়ে বড় আর ইউনিক ডিস্ট্রিবিউশান চ্যানেলটা আমাদেরই। দেশের প্রতিটি জেলায়, প্রায় প্রতিটি থানায়, নানা স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে…(এই লিস্ট চলতেই থাকবে) আমাদের মেম্বার ও প্রতিনিধি আছে।

আমাদের নিজস্ব মেম্বার ১০০১ জন, যারা একই সাথে পাঠক ও বই সংগ্রাহক ও বই বিতরণেও সক্ষম। এছাড়াও নানা জায়গায় ব্যাপ্তির কথা উপরে উল্লেখই করলাম। আমরা স্থাপন করেছি অসংখ্য ভার্চুয়াল বুকজোন, এক কথায় সব মিলিয়ে এতো বড় একটা নেটওয়ার্ক যা কিনা বই পাগলদের নিয়ে। তাঁরা আর কিছুই চায় না, বই পড়বে, বই বিতরণ করবে। বলে রাখছি, আপনি যদি প্রকাশক হন, লেখক হন, অনুবাদক হন, আপনার আইনত সত্ত্ব আছে এমন একটা গুণগত মানের বই এই পাগলদের হাতে দিয়ে দেখুন, একবার দেখুন কি হয়। যা হবে তা জাদুর কাঠির মতো।

শুধুমাত্র প্রথম দফায়ই ছাপতে হবে ৬ হাজার কপি, যার মধ্যে ১ হাজার কালেক্টর’স এডিশন (যা হবে আন্তর্জাতিক মানের নির্মাণ), আর পাঁচ হাজার পেপারব্যাক (যা হবে গুণগত মান বজায় রেখে একটি সুলভ সংস্করণ)। এটা প্রথম দফার কথা, পরের দফায় যা হয়তো নূন্যতম ১০ থেকে ২০ হাজার ছাপাতে হতে পারে...এভাবে কতদুর যেতে পারে তা সময়ই বলে দেবে। উল্লেখ্য, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে লেখক, প্রকাশক, অনুবাদক হিসাবে একটা পয়সাও লস গুণতে হবে না, আপনার বৃহৎ অংকের লাভই হবে। তর্কের খাতিরে যদি ধরে নেয়া হয় অনেক লাভ হবে না, কিন্তু কোন ক্রমেই একটি পয়সাও ক্ষতি হবে না, এটা পরীক্ষিত। নট ফর সেল ক্লাবের এক গাধা পাগলের দল নিজের পকেটের টাকা খরচ করে, কোথাও ভর্তুকি দিয়ে পদ্ধতিটার পরীক্ষামূলক একটা সীমিত তৎপরতা চালিয়েছিলো আর সফল।

কিন্তু এর ফলে আমাদের দ্বারা কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু আইনের ভুল ব্যবহার হয়ে গেছে নিজেদের অজ্ঞতা বশত। অনেকে কষ্ট পেয়েছেন আমাদের নানা কথায় বা আচরণে। নট ফর সেল ক্লাব সেই সব নিয়েই আজ বলবে, অবলীলায় বলবে, অকপটে বলবে। কিন্তু একটিবার নিজের দেশের ছেলে মেয়েদের, এই প্রজন্মের এমন এক অভূতপূর্ব বিপ্লবের পাশে, তাদের বই নিয়ে আবেগের সাথে, দেশ নিয়ে, পরবর্তী প্রজন্মকে নিয়ে যে চিন্তা, ধ্যান ধারণা, লেখক প্রকাশক অনুবাদক তথা পুরো প্রকাশনা শিল্প নিয়ে তাদের যে চিন্তা, তাদের পাশে দাঁড়াবেন না! একটু বোঝার চেষ্টা করবেন না!

আমরা কেনো অন্য উন্নত দেশ থেকে এতো পিছিয়ে, তা এই এক গাধা পাগলের দল দিনরাত ভেবেছে, ভেবেই ক্ষান্ত হয়নি তার এক সমাধান নিয়ে হাজির হয়েছে। নিজ দেশের নিজ মানুষের এই সম্ভাবনাকে আপনারা যদি পৃষ্ঠপোষকতা না দেন তবে কি করে আগাবে এই দেশ, জাতি! হ্যাঁ, নট ফর সেল ক্লাবের ত্রুটি আছে, আনকোরা একটা সংগঠন, অনলাইন ভিত্তিক ক্লাব, এখানে ছিলোনা দক্ষ কোন আইনী উপদেষ্টা, ছিলো না প্রাতিষ্ঠানিক ব্যাপার গুলোকে বুঝিয়ে দেবার মতো দক্ষ মানুষ, তাঁরা ভাবেনি আইনী ও প্রাতিষ্ঠানিক ভাবে এতো সমস্যার সম্মুখীন হতে হবে। এখন আমাদের আইনী উপদেষ্টা আছে, আমরা ব্যাপার গুলো আইনী প্রক্রিয়ায় বুঝতে সক্ষম হচ্ছি।

ধন্যবাদ বন্ধু UPL ও শ্রদ্ধেয় মাহরুখ মহিউদ্দিনকে, এটা কোন (দেয়ার জন্য দেয়া) ধন্যবাদ নয়, আন্তরিক কৃতজ্ঞতা, ক্লাব মনে করে সেই প্রকৃত বন্ধু যে ভুল ধরিয়ে সঠিক রাস্তা দেখায়। সেক্ষেত্রে উনি এবং উনার প্রতিষ্ঠান অনেক ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। আমরা UPL কে এবং শ্রদ্ধেয় মাহরুখ মহিউদ্দিন কে আমাদের তরফ থেকে প্রস্তাবনা রেখেছিলাম যে আমরা প্রস্তুত, আপনি কেবল মাথায় হাত রাখুন, আপনাদের কাছে যেটার অনুবাদ সত্ত্ব আছে এমন বইয়ের দায়িত্ব আমাদের হাতে তুলে দিন অবিভাবক হিসাবে। প্রচার, প্রচারনা সহ কোন প্রকার কোন ধকল আপনাকে/আপনাদের সামলাতে হবে না, জাদুর মতো বই ডিস্ট্রিবিউশন চলতে থাকবে। আপনাকে রুদ্ধশ্বাস এক চলচিত্র দেখাতে এই তরুণ যুবার দল প্রস্তুত, আপনি একটা কোলাবোরেশানে এসে আমাদের যাচাই করে নিন, যেখানে আপনার একটি পয়সাও ক্ষতির কোন সম্ভাবনা নাই।

উনি আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন, আমাদের পুরো কাজকে যথেষ্ঠ প্রশংসাও করেছেন এবং সাথে আদরে শাসনে অবিভাবকের মতো বুঝিয়েও দিয়েছেন যে তোমাদের দ্বারা এই ভায়োলেশান গুলো হয়েছে, এগুলো শুধরে আসো, তারপর আমরা বসবো। এবং বলতে দ্বিধা নেই উনি এও বলেছেন তোমরা আগে আমাদের কাছে, আমার কাছে কেনো এলে না! সত্যিই তাই প্রথমেই যদি আমাদের পরিকল্পনা নিয়ে যেতাম, হয়তো খুব দারুণ হতো, কিন্তু এই আনকোরা ৫-৬ মাসের একটা বুক ক্লাবের মনে সন্দেহ ছিলো, একটা ডেমো প্রজেক্ট বা উদাহরণ ছাড়া এতবড় প্রতিষ্ঠান আমাদের কথা কি মানবে, শুনবে!

কিন্তু উনাদের সাথে নানা সময় যোগাযোগে আমরা ইতিবাচক সাড়া ও সহযোগীতা পেয়েছি। আমরা আশাবাদী ও স্বপ্ন দেখি, আমাদের ভুল গুলোকে তাদের বিজ্ঞতার জায়গা থেকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ভবিষ্যৎ চলার পথ সুগম করে দেবেন এবং আমরা যেনো এমন কোন কঠিনতার মুখোমুখি না হয়ে যাই যাতে এতো দিনের এতো পরিশ্রম, এতো বড় বই পাগলদের মিলন মেলা- যার সুবিধা কিনা প্রত্যেকটা প্রকাশক চাইলেই নিতে পারেন সেটা ভেঙ্গে যাক, দুর্বল হয়ে যাক বা তাদের মন ভেঙ্গে যাক।

যুগে যুগে আইন তৈরী হয়েছে, আইন ভেঙ্গেছে, সংস্কার হয়েছে। তৎকালীন (৭১ পুর্ব) দেশের প্রচলিত আইন ভেঙ্গেই কিন্তু এই দেশ স্বাধীন হয়েছিলো, আর স্বাধীনতা যুদ্ধের সেই মহানায়কের অসমাপ্ত আত্মজীবনী আপনারাই এনেছেন আর আমরা পড়ার সুযোগ পেয়েছি। আমরা কি তাহলে প্রচলিত আইন কানুন ভেঙ্গে ফেলতে চেয়েছি? একদমই না। কিছু ভুল বুঝেছি আর কিছু অজ্ঞতা আর কিছু আছে অসচেতনতা। আমাদের উচিৎ ছিলো আজ যেভাবে আমরা আইনজীবীর পরামর্শ নিচ্ছি আগেই নেয়া। তবে নট ফর সেল ক্লাব বলতে চায় এই বিপ্লব, এই আবেগ, বাধ ভাঙ্গা উচ্ছ্বাস কেবলি বই নিয়ে ছিলো, একবার ভাবুন না! কতভাবে তারুণ্য যৌবন (সময়) নষ্টদের হাতে যাচ্ছে আর এখানে এই পাগলের দল পকেটের টাকা, মূল্যবান সময় ব্যয় করে বই নিয়ে এমন কান্ড করে বসেছে। আশা রাখি এটা মুক্তি যুদ্ধের মতই তবে এটা বৈধভাবে বুদ্ধিবৃত্তিক একটা বিপ্লবে রুপান্তরিত হবে আর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই যাত্রায় নিজের ঘরের, নিজের দেশের ছেলে মেয়েদের পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশাই করি।

বিজ্ঞ UPL এর দেওয়া শর্ত (৩টি) গুলো হলোঃ

“১। নট ফর সেল ক্লাব তাদের প্রস্তুতকৃত বইয়ের বিপনন অবিলম্বে বন্ধ করবে, এবং তাদেরকে লিখিতভাবে তাদের ভুলগুলো স্বীকার করতে হবে। তারা ইতিমধ্যেই জেনেশুনে বেশ কয়েকটি অন্যায় কাজ করেছেন। এই স্বীকারোক্তিপত্রে সেগুলোর উল্লেখ থাকতে হবে, সেগুলো যথাক্রমে:
ক. লেখকের অনুমতি ছাড়াই অনুবাদকৃত গ্রন্থ প্রকাশ ও বিপনন।
খ. প্রকাশনা সংস্থা হিসেবে ইউপিএল এর বিরুদ্ধে অন্তর্জালে নানান রকমের হয়রানি, অবমাননা সংঘটন এবং ক্লাবের সদস্যদের একইরকমের অপপ্রচার ও হুমকি প্রদানের কাজে সমর্থন ও উৎসাহ প্রদান।
গ. কপিরাইট আইনের নির্দিষ্ট কিছু ধারা সম্পর্কে সদস্যদের ভুল ব্যাখ্যা ও মিথ্যা তথ্য প্রদান।

২। উল্লেখিত ক্লাবটি তার নিজ সদস্যদের মাঝে যে কপিরাইট আইন সম্পর্কে ভুল ও মিথ্যা ধারণা প্রদান করে সাধারণভাবে তাদের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইন ভঙ্গে উৎসাহ জুগিয়েছিল, সেই ভ্রান্ত অবস্থান সম্পর্কে তারা সদস্যদের অবহিত করে একটি প্রকাশ্য বিবৃতি প্রদান করবে। একই লেখায় তারা ইউপিএল সম্পর্কে তাদের নিজেদের আচরণ ও ক্লাব সদস্যদের আচরণ বিষয়ে দুঃখ প্রকাশ করবে।

৩। উল্লেখিত ক্লাব তাদের এ যাবত প্রকাশিত ‘সেপিয়েন্স’ বইটির বিস্তারিত মুদ্রণ সংখ্যা সম্পর্কে প্রামাণিক নথিসহ সত্যনিষ্ঠ ও গ্রহণযোগ্য একটি ব্যাখ্যা প্রদান করবে, এবং পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে মোট অর্জিত আয়ের ন্যায়সঙ্গত ভাগ ইউপিএলকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করবে।”

“এই ব্যাপারে নট ফর সেল ক্লাবের ইতিবাচক বক্তব্য হলোঃ

১) ইতিমধ্যে নট ফর সেল ক্লাব তাদের প্রস্তুতকৃত সকল বইয়ের বিতরণ কঠোর ভাবে বন্ধ করে দিয়েছে। আবারো ক্লাব সকল সদস্যদের হুশিয়ারি দিয়ে বলতে চায় যদি কোন প্রকারে বই বিতরণ চলে আজীবনের জন্য ক্লাব থেকে বহিষ্কারের পাশাপাশি তাকে আইনী প্রক্রিয়ার সম্মুখীনও হতে হবে যার জন্য ক্লাব দায়ী থাকবে না, ক্লাব কঠোর ভাবে নিষেধাজ্ঞা জানাচ্ছে আমাদের প্রস্তুতকৃত ‘সেপিয়েন্সঃ মানুষের ইতিহাস’ বইটির কোন বিতরণ করা যাবে না।

ক) হ্যাঁ, এই অভিযোগ সত্য, অনুবাদকদের অনুমতি না নিয়েই আমরা (তাদের অনুবাদ) বইটি ছাপিয়েছি। এতে তাদের বিন্দুমাত্র কোন সংযুক্তি বা অপরাধ নেই। আমরা পুরো ব্যাপারটি অনুধাবন করেছি এটা আমাদের ভুল পদক্ষেপ ছিলো, যে ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে এমনটি আর হবে না বলে ক্লাব দৃঢ়প্রতিজ্ঞ।

খ) UPL কেনো কোন প্রকাশনা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই “নট ফর সেল ক্লাব” এর কোন বিদ্বেষ বা আক্রোশ নেই। ক্লাবের কোনরূপ উদ্দেশ্য নেই কোন সম্মানিত প্রতিষ্ঠানের সম্মানে আঘাত লাগে এমন কিছু করা। তবে আবেগ বা অতি আবেগের জায়গা থেকে এমন কিছু কথা বা বক্তব্য হয়তো চলে এসেছে যা আমাদের এভাবে বলা ঠিক হয়নি, আমরা পাঠক হিসাবে হয়তো বন্ধু প্রকাশককেই ব্যথা দিয়ে ফেলেছি। কিছু সদস্য বা শুভাকাঙ্ক্ষী অন্তর্জালে UPL কে নিয়ে নেতিবাচক ও সমীচীন নয় এমন মন্তব্য করেছেন, যার জন্য ক্লাব দুঃখ প্রকাশ করছে, একই সাথে ক্লাব জানাতে চায় আমরা যাকেই চিহ্নিত করতে পেরেছি উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকেই কঠোর শাস্তির সম্মুখীন করেছি। UPL এর কাছে একান্ত অনুরোধ থাকবে, দয়া করে আমাদের সেই লিস্ট টি দিন যেখানে উপযুক্ত প্রমাণ সহ তাদের তালিকা আছে যারা বিভিন্ন ভাবে আপনাদের হয়রানি করেছে, এটা শুধু এই জন্য যে, আমরা সবাইকে চিহ্নিত করতে পারছি না, পারলে তাদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেয়া হবে, সদস্যপদ বাতিল করা হবে। আমরা ইতিমধ্যেই পাবলিক পোস্টের মাধ্যমে তার ঘোষনাও দিয়েছি, এমন যেনো আর কেউ না করে, করলে সে দায় ক্লাব নিবে না, তাদের আইন প্রশাসনের কাছে জবাবদিহি করতে হতে পারে আর আমাদের তরফ থেকে সদস্যপদ বাতিল করা হবে।

ক্লাবের বা ক্লাবের কারো দ্বারা, এমনকি শুভাকাঙ্ক্ষী দ্বারাও সম্মানিত UPL যে কষ্ট পেয়েছেন তাদের কষ্টের কথা আমরা জেনেছি এবং অন্তরের অন্তস্থল হতে সমব্যাথী এবং এমন কাজে ক্লাব ভবিষ্যতে খুব সতর্ক হবে আর আবেগের সঠিক নিয়ন্ত্রণ ও প্রয়োগ নিশ্চিত করবে।

গ) হ্যাঁ, কপিরাইট আইনের নির্দিষ্ট কিছু ধারা আমরা বুঝতে ভুল করেছি, কিন্তু এখন আমরা আইনজীবীর মাধ্যমে আইনী পরামর্শ নিয়ে পরিষ্কার ভাবে বুঝতে পারছি আমরা ভুল ছিলাম, এই সম্পর্কে সদস্যদের দিকে ভুল একটা ব্যাখ্যা ও তথ্য চলে গেছে, নিজেদের অজ্ঞতা বশত। ক্লাব এর জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে, একই ভাবে জানাচ্ছে ভবিষ্যতে সকল কাজ দক্ষ আইনজীবীর আইনী পরামর্শ নিয়েই করবে, তাই এমন ভুল হবার আর সম্ভাবনা ক্লাব দেখছেনা। এখানে “নট ফল সেল ক্লাব” UPL কে একান্তভাবে ধন্যবাদ না দিয়ে পারছে না।

২) উপরের (গ) এর সাথে যুক্ত করে ক্লাব বিনীতভাবে বলতে চায়, দেশীয় ও আন্তর্জাতিক ভাবে কপিরাইট আইন ক্লাব দ্বারা লঙ্ঘিত হয়েছে, এই ব্যাপারে ক্লাব এখন সচেতন ও সকল মেম্বার ও শুভাকাঙ্খীদের জানাতে চায় ক্লাব কর্তৃক কপিরাইট আইনের ব্যাখ্যা ও প্রয়োগ ভুল ছিলো, প্রফেশনাল ও দক্ষ আইনজীবীর মাধ্যমে ক্লাব এখন এই ব্যাপার গুলো পরিষ্কার হয়েছে এবং পূর্বেকার ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সাথে দুঃখ প্রকাশ করছে এই ভুলটির ফলে ক্লাব কর্তৃক ও মেম্বার কর্তৃক যে দুঃখ ও কষ্ট UPL কে অনুভব করতে হয়েছে, তার জন্য আমরা সমব্যথি। আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ও আবারো UPL কে ধন্যবাদ জানাচ্ছি, এই ত্রুটি সিনিয়র ও বিজ্ঞজন হিসাবে ধরিয়ে দেয়ার জন্য। আমরা পাঠক আর UPL প্রকাশক- তাই এক বিন্দুতেই আমাদের মিলন।

৩) “ক্লাব তাদের এ যাবত প্রকাশিত ‘সেপিয়েন্স’ বইটির বিস্তারিত মুদ্রণ সংখ্যা সম্পর্কে প্রামাণিক নথিসহ সত্যনিষ্ঠ ও গ্রহণযোগ্য একটি ব্যাখ্যা প্রদান করবে,” এই ব্যাপারে ক্লাব অবশ্যই অবহিত করবে, এটা দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করাটা ক্লাব ভালো মনে করছে (পাবলিক পোস্টের চেয়ে), ক্লাবের তরফ থেকে পূর্ণ সহযোগীতা থাকবে আর এটা বড় কোন সমস্যা নয়, নট ফর সেল ক্লাব নিজেদের উম্মুক্ত হাত বাড়িয়েই বন্ধুত্ব অর্জন ও রক্ষা করতে চাইবে।

একই সাথে ক্লাব জানাতে চায় কোন প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির অভিপ্রায় ক্লাবের কখনো ছিলো না, ভবিষ্যতেও থাকবে না। ক্লাবের কার্যক্রমের জন্য UPL এর আর্থিক ক্ষতি হয়ে থাকলে ক্লাব বিনয়ী ভাবে সেই ক্ষতিপূরণ প্রদানে রাজি আছে, সেটা জোগাড়ে তাদের যত কষ্টই হোক, ক্লাব এটা করতে পারলে ভাববে যে কিছুটা অন্তত নিজেদের দুঃখকে প্রকাশ করতে পারছে, নিজেদের শুধরে নেবার জন্য একটা পদক্ষেপ নিতে পারছে, যা UPL এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করবে।

“নট ফর সেল ক্লাব” কে অনেকেই আবেগী বই পাগলদের দল বলে জানে। কথা অনেকাংশে সত্যও, আবেগ আর ভালোবাসার বুনন ছাড়া হাজার হাজার পাঠক একসাথে রয় কি করে! তবে জ্ঞানের বিপ্লব যেহেতু লক্ষ্য, তাই আবেগের ব্যবহারে ক্লাবকে সংযত হতে হবে, ক্লাব তা উপলব্ধি করতে পেরেছে। ক্লাব এই পত্রটি লেখার সময় অনেক চেষ্টা করেছে তার আবেগকে সংবরণ করতে। তবু কোথাও কোথাও ক্লাব আবেগী না হয়ে পারে না, এমন বিরল দৃশ্য ক্লাব আর তার মেম্বাররা দেখেছে যে, আবেগী না হয়ে উপায় থাকে না। স্কুলের বাচ্চা, কলেজের কিশোর, আর্থিক টানপোড়েনে থাকা ছাত্র, এমনকি রিকশা চালকও যখন তাদের মাটির ব্যাংকে জমানো টাকাটা অব্দি ভেঙ্গে এই স্বপ্নযাত্রার সাথে শামিল হয়, তখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী- একদিন এই মানুষ গুলো নানা ভুল থেকে শিক্ষা পেয়ে, নানা বাধা অতক্রম করে উঠে দাঁড়াবে।

ক্লাব বলতে চায় সকল প্রকাশকদের উদ্দেশ্যে, সম্মানিত UPL ও UPL কর্ণধার শ্রদ্ধেয় মাহরুখ মহিউদ্দিন ম্যামকে, আমরা কি পারিনা! এই ক্লাবের সক্ষমতাকে একটু কাজে লাগাতে, আপনারা কি পারেন না এই বিপ্লবের সহযাত্রী হতে, যেখানে ভুল হলে ধরিয়ে দিবেন, ক্লাব শুধরে নিয়ে এমনভাবে ফিরে আসবে যেনো অফুরন্ত শক্তি এদের! লাভ ছাড়া আপনাদের কারো কোথাও একটি পয়সার ক্ষতি বা রিস্ক নিতে হবে না, ক্লাব তার গবেষণার জায়গা ছাড়িয়ে পরীক্ষামূলক ভাবেও দেখে ফেলেছে। যে ‘সেপিয়েন্সঃ মানুষের ইতিহাস’ বইটি নিয়ে এতো ভোগান্তি সবাইকে পোহাতে হয়েছে, অনেকের হৃদয়ে আমরা ব্যথা পৌছেছি, এই বইটাই কি UPL আপনাদের অনুবাদ সত্ত্বের অধীনে তৈরী হয়ে আসতে পারে না! এই নট ফর সেল ক্লাব, অলাভজনক একটা অনলাইন ভিত্তিক সংঘটনের এর বেশি আপাতত চাওয়া নেই- দেশের প্রান্তে প্রান্তে বইটি ছড়িয়ে যাক- এটুকুই চাওয়া, বৈধ ভাবে আপনাদের অনুবাদ সত্ত্বের অধীনে লিগ্যাল প্রসিডিওর মেনে যেভাবে সম্ভব সেভাবেই। চলুন না, একটা-দুটা কাজ একসাথে করে সারা দেশবাসীকে দেখিয়ে দেই, পাঠক আছে। এমনকি যে বইয়ের পাঠক তেমন নেই ভাবে মানুষ, সে বইয়েরও পাঠক আছে।

বিজ্ঞ পথপ্রদর্শক UPL কে আন্তরিক ধন্যবাদ যে আমাদের নানা ত্রুটি ধরে দিয়েছেন, এবং কার্য পরিচালনা করতে গেলে যে নানা প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো লাগে সেগুলোও ধরে ধরে শিখিয়ে দিয়েছেন, আমরা গুরুত্ব সহকারে সেগুলো নিয়ে কাজ অব্যাহত রেখেছি, মন্দ কিছু করতে আমরা আসিনি, তাই বৈধ আর সুন্দরভাবে সবকিছু করতে আমাদের দ্বিধা থাকার প্রশ্নই উঠে না।

আমাদের উভয়ের বৈঠকে আমাদের লিখিত বক্তব্যে আমরা অনুরোধ জানিয়েছিলাম কপিরাইট অফিসে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই ব্যাপারে আমাদের প্রতি যেনো সদয় হোন ও তা বন্ধুত্বপূর্ণ ভাবে নিষ্পত্তির ব্যাপারে পূর্ণ সহযোগীতা করেন। এবং কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেও মাহরুখ মহিউদ্দিন ম্যামকে (UPL কর্ণধার), উনি আমাদের আশ্বস্ত করেছেন, আমাদের সহযোগীতা করবেন আর আমরা দ্রুতই সমাধানের পথে গিয়ে ভালো কিছু করতে পারবো।

মূলত আমাদের ক্লাব মেম্বারদের বইয়ের ক্ষুধা প্রচন্ড, তাঁরা অধৈর্য্য হয়ে উঠছে কবে ক্লাব সুগঠিত ভাবে আইনী সকল নিয়ম মেনে কোন বইয়ের ঘোষণা দিবে। তাই UPL কে বিনীত ভাবে অনুরোধ করবো, আসুন না, দ্রুত এই সমস্যার নিষ্পত্তি করে কোন একটা বই নিয়ে পরীক্ষামূলক ভাবে হলেও কাজ করি, সেটা সেপিয়েন্স দিয়েও হতে পারে! হোমো ডিউস দিয়ে হতে পারে, যার কথা আমরা বৈঠকে ও নানাভাবে বলেছি - ডিউস নিয়ে আমরা অনেকদূর এগিয়েছি। আমাদের আছে ৩০+ অনুবাদকের টিম। কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে, নানা স্তরে পরীক্ষিত হয়ে, এক চুল পরিমাণ ছাড় না দিয়ে আমরা এক একটা অনুবাদকে চূড়ান্ত বোধগত অনুবাদে রূপ দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করি। কিন্তু এই বইয়ের সত্ত্ব তো আমাদের নেই, আপনারা বড় প্রতিষ্ঠান, সত্ত্ব আপনারা আনতে পারবেন, সেই সত্ত্বের অধীনেই নাহয় বইটা নিয়ে কাজ করতে পারি আমরা, প্রথাগত পদ্ধতিতে আপনাদের বিপণন প্রক্রিয়ায় যে মুনাফা হয়, আমাদের সাথে নিলে যদি আপনাদের সেই মুনাফা রিস্ক ছাড়া ৪/৫ গুণ বেড়ে যায়, তবে মন্দ কি! আর দেশের প্রান্তিক পর্যায়ে লাখ লাখ কপি ছড়িয়ে গেলো সেপিয়েন্স, হোমো ডিউস ও 21 Lessons for the 21st Century (যেটার অনুবাদও আমরা করে ফেলেছি, কিন্তু আমাদের সত্ত্ব নেই, সত্ত্ব ছাড়া এই সব মেধাবী কাজ গুলো আলোর মুখ দেখবে না, ভাবা যায়!) এর মতো বই। আবার সেই কোলাবোরেশানটা হতে পারে গুণগত সুপাঠ্য যেকোন বই নিয়েই।

মূলত টিফিনের জমানো টাকার আবেগ, বেকার ছেলের ধুমপান ছেড়ে বইয়ের জন্য জমানো টাকার আবেগ, আর একজন রিকশা চালকের ঘাম ঝরানো টাকার আবেগ কোন পাত্রে ভরা যাবে, “নট ফর সেল ক্লাব” তা জানেনা। প্রতি বই সেই হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে নির্মিত হয়/হবে, আজ আমাদের মতো নবীন ক্লাব আইনী সহায়তা নেয়ার জন্য আইনজীবীর সহায়তা নিতে বাধ্য হয়েছে, সে টাকা কোথা থেকে আসে! ঐযে সেই স্বচ্ছল অস্বচ্ছল সকল মেম্বারদের থেকে তোলা চাঁদায়, কাল মোটা অংকের জরিমাণা/ক্ষতিপূরণ যদি লাগে, কোথা থেকে আসবে? সেই টিফিনের টাকা, পকেট মানির টাকা, বেকার ছেলে বা মেয়ের হোটেলে একটু ভালো না খেয়ে জমানো টাকা আর স্বচ্ছলদের (যাদের সংখ্যাই কম) স্বাচ্ছন্দে দিতে পারা টাকা থেকেই আসবে। অর্থাৎ পাঠকদের (যারা কোন না কোনভাবে প্রকাশকদের গ্রাহক) পকেট থেকেই আসবে।

তাই অনুরোধ থাকবে সকল অবিভাবক প্রতিষ্ঠানের প্রতি, দেশ বা দেশের আইন বিরোধী কিছু করার কোন ইচ্ছা ক্লাব পোষণ করে না, কেবল বই নিয়েই তাঁরা কাজ করতে চায়, তাদের গুছিয়ে উঠতে একটু সময় দিন, একটু সুযোগ দিন, তাঁরা পুরো সুগঠিত ও সকল আইন মেনে সুন্দরভাবে সামনে এসে আলো ছড়ানোর কাজটা করে আপনাদের কাছ থেকেই প্রশংসা কুড়িয়ে যাবে। দয়া করে এমন কোন পদক্ষেপ নেবেন না, যাতে এই হাজার হাজার পাঠকদের একটা মিলন মেলা ভেঙ্গে যায়, মনোবল হারিয়ে ফেলে বা ক্ষতিগ্রস্থ হয়ে যায়। পাঠক যেকোন প্রকাশকের জন্যই অমূল্য সম্পদ। আর প্রকাশনা প্রতিষ্ঠান পাঠকের জন্য সম্পদ।

আমরা UPL এর সকল শর্তাদিকে অনুভব করেছি আর ন্যায় সংগত ভাবেই তাদের সাথে একাত্মতা পোষণ করছি, চেষ্টা করেছি আন্তরিক ভাবেই সব শর্তাদি রাখতে আর দু-একটা পাবলিক পোস্টে সম্ভব নয় বলে দ্বিপাক্ষিক বৈঠকের জন্যই রেখে দিলাম, আশাকরি আমরা দ্রুতই বসবো। শ্রদ্ধেয় UPL এর একটি ভাষ্য দিয়েই শেষ করতে চাই...

“এই সব সত্ত্বেও তাদের প্রতি আমাদের কোন বিদ্বেষ নেই, এবং তাদের কাজ ও আগ্রহের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তারা ভুলগুলি শুধরে নিয়ে বিকশিত হবেন, পরিণত হবেন ― এটাই আমাদের মূল চাওয়া।” – UPL

“নট ফোর সেল ক্লাব” খুব আশাবাদী এখনও, যে আমরা আপনাদের পাশে পাবো, আমাদের মধ্যকার সংকটগুলো সমাধান হবে এবং পাঠক সমাজ আর প্রকাশক বন্ধুতে রূপান্তরিত হয়ে বড় কিছু করবে।”

ধন্যবাদান্তে
নট ফর সেল ক্লাব-এর
প্রতিষ্ঠাতা সদস্যগণ।

বার্তা…*NFSC-এর সকল সদস্যদের জানানো যাচ্ছে, আমাদের ক্লাবের কোর টিম এবং বাংলাদেশের কিছু বিখ্যাত মানুষের সমন্বয়ে তৈরি পরিচ...
13/05/2021

বার্তা…

*

NFSC-এর সকল সদস্যদের জানানো যাচ্ছে, আমাদের ক্লাবের কোর টিম এবং বাংলাদেশের কিছু বিখ্যাত মানুষের সমন্বয়ে তৈরি পরিচালনা টিম, “সেপিয়েন্স” বইটির বাংলা অনুবাদসত্ত্ব নিয়ে UPL কৃতপক্ষের সাথে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করার কার্যাদি হাতে নিয়েছেন!

যতটুকু যোগাযোগ সম্ভব হয়েছে, তাতে UPL কৃতপক্ষ আমাদেরকে প্রবল ভালোবাসা এবং সম্মানসূচক প্রতিউত্তর প্রদান করছেন! আমরা আশাবাদি উভয়পক্ষের যৌথ সম্মতিতে আমরা একটি সুখকর সমাধান টানতে পারবো এবং সেপিয়েন্স বইটি বাংলাদেশের ১০ লক্ষ পাঠকের কাছে পৌছাতে সক্ষম হবো!

NFSC-এর ফাউন্ডার সদস্যগণ লক্ষ্য করছেন; আমাদের কিছু সদস্য অতি আবেগের বশে বিভিন্ন স্থানে UPL সংক্রান্ত আলোচনায় নোংরা ভাষা ব্যবহার করছেন। আমরা সেসব সদস্যদের আচরণে সংযত হতে আহ্বান করছি, অন্যথায় সেসকল সদস্যদের সদস্যপদ স্থায়ীভাবে বাতিলের দিকে যেতে হতে পারে!

আপনাদের সংযত ব্যবহার সবার জন্যই মঙ্গলজনক হবে এবং “হয়ত” যৌথ প্রকাশনার মাধ্যমে একটি বড় ইতিহাস তৈরির পথকে সুগম করবে!

নির্দেশক্রমে
NFSC পরিচালনা পর্ষদ!

বিশ্বাস করুন অথবা না করুন!*NFSC যে বইতে হাত দেবে,তার বিস্তার সংখ্যা হবে নূণ্যতম ১ লাখ কপি;কারণ, প্রতিটি পাঠক তাঁর নিজের ...
13/05/2021

বিশ্বাস করুন
অথবা না করুন!

*

NFSC যে বইতে হাত দেবে,
তার বিস্তার সংখ্যা হবে
নূণ্যতম ১ লাখ কপি;
কারণ,
প্রতিটি পাঠক তাঁর নিজের বই
নিজেই নির্মাণ করবেন!

আপনি ক্রেতা হলে,
দূরে থাকুন;
আপনি পাঠক হলে,
বিপ্লবে স্বাগতম!

Address

Wari
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Dhaka Wari BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share