Stv Bangla

Stv Bangla KSR Satellite ltd .

13/08/2020

এসটিভি বাংলা এইচডি চ্যানেলের নতুন ফেইসবুক আইডি Stv Bangla HD

12/08/2020

সংসদ ভবনে বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ম ব...

11/08/2020

করোনাভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিফিংয়ের সময় হোয়াইট হাউজের সামনে গোলাগুলির ঘটনায়  তা...

গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২,৭০৯ জনমোট আক্রান্ত ২,০২,০৬৬ জন।প্রাণহানি ৩৪ জন।মোট মৃতের সংখ্যা...
18/07/2020

গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২,৭০৯ জন
মোট আক্রান্ত ২,০২,০৬৬ জন।

প্রাণহানি ৩৪ জন।

মোট মৃতের সংখ্যা ২,৫৮১ জন।
নতুন সুস্থ ১,৩৭৩ জন।
মোট সুস্থ ১,১০,০৯৮ জন।
করোনায় এ পর্যন্ত মৃতদের আত্মার শান্তি এবং আক্রান্তদের সুস্থতা কামনা করছে এস টিভি বাংলা পরিবার।
সুস্থ থাকুন, সুস্থ রাখুন।
সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন।
ভালো থাকুন, এস টিভি বাংলার সাথে থাকুন।

গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩,০৩৪ জনমোট আক্রান্ত ১,৯৯,৩৫৭ জন।প্রাণহানি ৫১ জন।মোট মৃতের সংখ্যা...
17/07/2020

গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩,০৩৪ জন
মোট আক্রান্ত ১,৯৯,৩৫৭ জন।
প্রাণহানি ৫১ জন।
মোট মৃতের সংখ্যা ২,৫৪৭ জন।
নতুন সুস্থ ১,৭৬২ জন।
মোট সুস্থ ১,০৮,৭২৫ জন।
করোনায় এ পর্যন্ত মৃতদের আত্মার শান্তি এবং আক্রান্তদের সুস্থতা কামনা করছে এস টিভি বাংলা পরিবার।
সুস্থ থাকুন, সুস্থ রাখুন।
সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন।
ভালো থাকুন, এস টিভি বাংলার সাথে থাকুন।

করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যু ***নিউজ ডেস্ক:রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ...
17/07/2020

করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যু ***
নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনা আক্রান্ত হয়ে আজ শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)মারা গেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন) ।

রাষ্ট্রপতির পরিবার ঘনিষ্ঠ ও আত্মীয় মাহবুবুল আলম সাজ্জাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ও তার ছোট ভাই নমুনা পরীক্ষা করান। এ পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হলে তিনি তিনদিন হোম আইসোলেশনে থাকেন এবং ৫ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।
মৃত্যুকালে অধ্যাপক আবদুল হাইয়ের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভার্থী রেখে গেছেন।

এদিকে, রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের ছোট ভাই ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এসটিভি বাংলা/ডেস্ক

‘পাঠাও’র জনক ফাহিম খুন *** ডেস্ক নিউজঃবাংলাদেশে রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’-এর অন্যতম জনক বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম স...
16/07/2020

‘পাঠাও’র জনক ফাহিম খুন ***



ডেস্ক নিউজঃ

বাংলাদেশে রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’-এর অন্যতম জনক বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ খুন হয়েছেন। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার শহরের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এখনও হত্যার রহস্য জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ডেইলি নিউজ জানিয়েছে, ফ্ল্যাটে একাই থাকতেন ফাহিম। দীর্ঘ সময় ভাইয়ের কোনও খোঁজ পাননি বলে মঙ্গলবার ৯১১ নম্বরে ফোন করেন তার বোন। এরপর পুলিশ এসে অ্যাপার্টমেন্টের ৭ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে।

মরদেহের পাশেই একটি ইলেকট্রিক করাত মেশিনের সন্ধান পায় পুলিশ। খণ্ডবিচ্ছিন্ন অঙ্গগুলো পাওয়া যায় পাশেই রাখা একটি প্লাস্টিক ব্যাগে। পুলিশের ধারণা, ওই করাত দিয়েই ফাহিমের দেহ ছিন্নবিচ্ছিন্ন করা হয়েছে। এটিকে ‘খুবই কুৎসিত’ হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেছে তারা।

সূত্রকে উদ্ধৃত করে ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফাহিমের শেষ মুহূর্তগুলো একটা গোপন ক্যামেরায় ধরা পড়েছে। সেখানে দেখা গেছে, সোমবার তিনি যখন লিফটে উঠছিলেন, তখন দ্বিতীয় একজন ব্যক্তি তাকে অনুসরণ করছিলেন। ওই ব্যক্তির পরনে ছিল স্যুট, হাতে গ্লাভস, মাথায় হ্যাট ।

ওই ব্যক্তিকেই সম্ভাব্য খুনি হিসেবে ধারণা করছে পুলিশ। তারা বলছে, 'অপরাধীর কাছে একটা স্যুটকেস ছিল। সে ছিল খুবই পেশাদার।'

ফাহিম সালেহর জন্ম ১৯৮৬ সালে। তার বাবা সালেহ উদ্দিন চট্টগ্রামের, আর মা নোয়াখালীর মানুষ। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম পড়াশোনা করতেন ফাহিম। নাইজেরিয়া আর কলম্বিয়ায় তার দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানি রয়েছে। পেশায় ওয়েবসাইট ডেভেলপার ফাহিম অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবাল নামক একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানেরও উদ্যোক্তা ছিলেন।


এসটিভি বাংলা/ ডেস্ক নিউজ

গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২,৭৩৩ জনমোট আক্রান্ত ১,৯৬,৩২৩ জন।প্রাণহানি ৩৯ জন।মোট মৃতের সংখ্যা...
16/07/2020

গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২,৭৩৩ জন
মোট আক্রান্ত ১,৯৬,৩২৩ জন।

প্রাণহানি ৩৯ জন।

মোট মৃতের সংখ্যা ২,৪৯৬ জন।
নতুন সুস্থ ১,৯৪০ জন।
মোট সুস্থ ১,০৬,৯৬৩ জন।

করোনায় এ পর্যন্ত মৃতদের আত্মার শান্তি এবং আক্রান্তদের সুস্থতা কামনা করছে এস টিভি বাংলা পরিবার।

সুস্থ থাকুন, সুস্থ রাখুন।
সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন।
ভালো থাকুন, এস টিভি বাংলার সাথে থাকুন।

15/07/2020

Stv Bangla

Address


Alerts

Be the first to know and let us send you an email when Stv Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share