14/08/2026
সন্দেহ: একটি সুন্দর সম্পর্ক ধ্বংসের নীরব হাতিয়ার
যেখানে বিশ্বাস কমতে শুরু করে, সেখানেই সন্দেহের বীজ অঙ্কুরিত হয়। সন্দেহ এমন এক বিষ, যা ধীরে ধীরে সবচেয়ে মজবুত সম্পর্কটাকেও ভেতরে ভেতরে ফাঁপা করে দেয়।
অহেতুক কল্পনা আর না-বলা কথা থেকে জন্ম নেওয়া সন্দেহ ভালোবাসার আলো কে কেড়ে নেয়, রেখে যায় শুধু অশান্তি আর নীরব দূরত্ব। কাউকে অহেতুক কাঠগড়ায় দাঁড় করানোর আগে খোলা মনে কথা বলুন—কারণ হাজারটা সন্দেহের চেয়ে একটা স্পষ্ট কথা অনেক বেশি সুন্দর।
বিশ্বাস গুছিয়ে রাখতে সময় লাগে, কিন্তু সন্দেহের একটা ছোট্ট নামই তা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 😶😳😳