Mahad mahmud

Mahad mahmud mahad mahmud

খলিফার লুকিয়ে বিয়ে মুসলিম ইতিহাসের একজন খলিফা লুকিয়ে বিয়ে করেছিলেন। তার নাম আবু জাফর মানসুর—যাকে আব্বাসি খেলাফতের প্...
28/01/2026

খলিফার লুকিয়ে বিয়ে

মুসলিম ইতিহাসের একজন খলিফা লুকিয়ে বিয়ে করেছিলেন। তার নাম আবু জাফর মানসুর—যাকে আব্বাসি খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।

খেলাফতের মসনদে বসার বহু আগে তরুণ বয়সে আবু জাফর মানসুর কিছুদিন মসুল শহরে (জীবিকার তাগিদে) নৌকা চালিয়েছেন। এ সময় তিনি বিয়ে করেন। বিয়ের পর তিনি স্ত্রীকে গল্প শোনাতেন। তাকে বলতেন, 'জানো, আমি এমন এক পরিবারের সন্তান—যারা শীঘ্রই এ দেশের শাসন ক্ষমতায় আসীন হবে।'

কিছুদিন পর স্ত্রী গর্ভবতী হলো। তিনি সংবাদ পান যে, উমাইয়ারা তাকে খুঁজছে। বাধ্য হয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। পালানোর আগে স্ত্রীকে বললেন, 'যদি আমাদের কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তার নাম রাখবে জাফর। আমি নিরাপদ হলেই তোমাদেরকে আমার কাছে নিয়ে আসব।' এরপর তিনি একটি কাগজে তার বংশধারা লিখে যান।

কিছুদিন পর তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। আবু জাফরের আদেশমতে স্ত্রী ছেলের নাম রাখেন জাফর। এই সন্তানের পড়াশোনার ব্যবস্থা করা হয়। সে বিভিন্ন শাস্ত্রে দক্ষ হয়ে ওঠে। ততদিনে উমাইয়াদের পতন ঘটেছে। কিছুদিন পর আবু জাফর ক্ষমতায় বসেন। তার তরুণ সন্তান জাফর তখন বাগদাদ গমন করে রাজদরবারে কেরাণীর চাকরি নেয়। রাজদরবারের হিসাবরক্ষক আবু আইয়ুব মুরিয়ানী এই তরুণকে অনেক পছন্দ করেন।

একদিন তিনি সেই তরুণকে এক কাজে খলিফার দরবারে পাঠালেন। তরুণকে দেখে খলিফা খানিকটা চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করেন, তোমার নাম কী?
'জাফর।'
তোমার পিতা কে?
তরুণ চুপ। খলিফা পুনরায় জিজ্ঞেস করার পর সে জানায় সে স্বয়ং খলিফার পুত্র। খলিফা তখন তাকে তার মায়ের সম্পর্কে প্রশ্ন করেন। মসুল শহর সম্পর্কে কিছু প্রশ্ন করেন। তরুণটি ঠিক ঠিক জবাব দেয়। তখন খলিফা আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে বলতে থাকেন,
'তুমি আমার পুত্র। তুমি আমার পুত্র।'
খলিফা তাকে একটি হার, প্রচুর সম্পদ ও একটি পত্র দিয়ে বললেন, 'যাও তোমার মাকে নিয়ে এসো।'

যুবক ফিরে এলে আবু আইয়ুব জিজ্ঞেস করেন,
'তুমি খলিফার দরবারে এতক্ষণ কী করছিলে?'
যুবক বলল, 'খলিফা আমাকে দিয়ে কিছু পত্র লেখাচ্ছিলেন।' আবু আইয়ুবের সাথে কথা শেষ করে সেদিনই যুবক মসুলের উদ্দেশে রওনা দেন। তার এই হঠাৎ সফর আবু আইয়ুবের মনে সন্দেহ জাগিয়ে তোলে। সে ভাবতে থাকে, সম্ভবত এই যুবক খলিফার কাছে তার বিরুদ্ধে কোনো নালিশ বা গোপন তথ্য ফাঁস করেছে। সে তখনই একজনকে পাঠালো এই যুবককে হত্যা করতে। সে ঘাতক কয়েক মনজিল সফর করেই যুবকের দেখা পেয়ে যায়। তাকে হত্যা করে একটি কূঁপে ফেলে দেয়।

এদিকে খলিফা তার সন্তান ও পরিবারের জন্য অপেক্ষা করছিলেন; কিন্তু অনেক দিন হয়ে গেলেও তার পরিবার ও সন্তান ফিরে এলো না। তখন খলিফা বিষয়টি তদন্ত করার আদেশ দেন। তদন্ত শেষে আবু আইয়ুবকে হত্যা করা হয় এবং তার সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হয়। এরপর খলিফা যতদিন বেঁচে ছিলেন, তিনি এক গোপন বেদনায় ভুগেছেন। যখনই তার এই ছেলের কথা মনে পড়ত, তিনি বিমর্ষ হয়ে যেতেন।

একদম খাঁটি দেশি বড়োই।
19/03/2025

একদম খাঁটি দেশি বড়োই।

02/07/2024

This is a good job



দেশিয় পণ্য মজুই বেস্ট তবে মজু যেনো ভুলে না যায় এই ইতিহাস।
30/06/2024

দেশিয় পণ্য মজুই বেস্ট তবে মজু যেনো ভুলে না যায় এই ইতিহাস।

30/06/2024

দেখতে খুবই চমৎকার

26/06/2024
08/11/2023

I am trying. = আমি চেষ্টা করছি।
I am playing. = আমি খেলছি।
I am improving = আমি উন্নতি করছি।
I am eating. = আমি খাচ্ছি।
I am going. = আমি যাচ্ছি।
I am coming. = আমি আসছি।
I am using. = আমি ব্যাবহার করছি।
I am chopping. = আমি কাটছি।
I am working. = আমি কাজ করছি।
I am sleeping. = আমি ঘুমাচ্ছি।
I am sleepwalking. = আমি ঘুমের ঘোরে হাঁটছি।
I am walking. = আমি হাঁটছি।
I am fighting. = আমি লড়াই করছি।
I am flying. = আমি উড়ছি।
I am dining. = আমি খাবার খাচ্ছি।
I am running = আমি দৌড়াচ্ছি।
I am healing = আমি আরোগ্য করছি।
I am reciting the Holy Quran = আমি পবিত্র কোরআন তেলওয়াত করছি।

14/09/2022

#দৈনন্দিন ইংরেজি ডায়লগ
✨আসল কথা বল - Come to the point.
✨মিথ্যা কথা বলােনা - Don't tell a lie.🤓
✨তুমি একটা প্রতারক - You are a cheat.
✨কি দারুণ চমক! - What a pleasant surprise!
✨অপদার্থ কোথাকার! - What a nuisance!
✨তুমি কত সুন্দর! - How beautiful you are!
✨তােমাকে আর বিশ্বাস করিনা - Don't believe you anymore.
✨কে ধারধারে! - But who cares!
✨ঐ সব বাজে কথা! - That's all nonsense!
✨তুমি আমাকে ভুল বুঝেছাে - You've understoodme wrongly.
✨নিঃশ্বাস আমার তুমি! - You are in my breath!
✨সেটা ঠিক - That's quite right.
✨আসলে তা নয় - Not really.
✨অন্য কিছুই না - Nothing else.
✨এ জীবনটা ভুলে ভরা - Life is full of mistake

পড়া শেষে done লিখতে ভুলবেন na

14/09/2022

সময় শেষ - Time is up
সতর্ক থেকো - Watch out
চুপ করে থাক - Keep silence
এগিয়ে যাও - Go ahead
চা নাও - Take tea
এটা ছেড়ে দাও - Leave it
এটি পড় - Read this
সাহসী হও - Be brave
এখানে থাক - Stay here
ঠিক আছে - All right
জল পান কর - Drink water
শান্ত থাকো - Keep quiet
এই আসছি - Just coming
এটা আনো - Bring it
এর দাম কত - What does it cost
আমি এখানে খাচ্ছি - I'm eating here

পড়া শেষ হলে Done লিখতে ভুলবেন না কিন্তু

13/09/2022

*I can be swimming.
=আমি সাতার কাটতে পারছি।
*I can be reading.
=আমি পড়তে পারছি।
*I can be working.
=আমি কাজ করতে পারছি।
*I can be writing.
=আমি লিখতে পারছি।
*I can be walking.
=আমি হাঁটতে পারছি।
*I can be going.
=আমি যেতে পারছি।
*I can be coming.
=আমি আসতে পারছি।
*I can be listening.
=আমি শুনতে পারছি।
*I can be running.
=আমি দৌঁড়াতে পারছি।
*I can be talking.
=আমি কথা বলতে পারছি।
*I can be playing.
=আমি খেলতে পারছি।

Now your turn.....& write done........

13/09/2022

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahad mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share