Ekattorerchetona

Ekattorerchetona Doinik EkattorerChetana is an online newspaper upholding the spirit of Bangladesh’s Liberation War.

Published in Bengali from Canada, it brings together readers from Bangladesh and the global diaspora informing, inspiring, and celebrating shared history. We offer news in the following main sections:
International news, news from Bangladesh and local news from our province Alberta in Canada. We have columns for education, literature, entertainment, and sections for contemporary topics, open discussion and editorial.

স্বাধীনতা দিবসের আলোচনায় আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
03/30/2026

স্বাধীনতা দিবসের আলোচনায় আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ আ...

স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনায় দেশে আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত করার ওপর গুরুত্বারোপমহান স...
03/29/2026

স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনায় দেশে আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত করার ওপর গুরুত্বারোপ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ২৮ মার্চ শনিবার রাতে ঢাকায় স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ। তিনি মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগ ও বীরত্বগাথা জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দেলোয়ার জাহিদ বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং সহিংসতা, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর অপ্রত্যাশিত চাপ সৃষ্টি হয়েছে। দায়িত্ব ও জবাবদিহিতার ঘাটতি দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষুণ্ন করছে। তিনি বলেন, মানবাধিকার সংগঠনগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ, সমন্বিত কার্যক্রম এবং সচেতন নাগরিক সমাজের অংশগ্রহণ সরকারকে এ পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করতে পারে এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটির রেজিস্ট্রার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর সাবেক পরিচালক ড. আনোয়ার জাহিদ স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তারের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন। তিনি তরুণ প্রজন্মকে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ সাদিক পুত্র ড. কামরুল হাসান, সাবেক পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এবং সভাপতি, স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ।

আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক খায়রুল আহসান মানিক (ইউএনবি), ভাইস প্রেসিডেন্ট, স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ; মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক সাজ্জাদ হোসেন (বাসস); ফিরোজ মিয়া, সম্পাদক, দৈনিক ভোরের সূর্যোদয়; নারী নেত্রী নাসিমা আক্তার, সাবেক পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি; সাংবাদিক শামসুল হাবিব (যুগান্তর); সাইফুর হাসান, সাইবার সিকিউরিটি কর্মকর্তা; প্রবাসী ব্যবসায়ী শাখাওয়াত ইকবাল এবং প্রকৌশলী ইভানা হোসাইন।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী ইভানা হোসাইন।

https://www.facebook.com/share/p/1QCjqRXG7q/
03/24/2026

https://www.facebook.com/share/p/1QCjqRXG7q/

Announcement: Reorganization of Step to Humanity Bangladesh (STHB)

Step to Humanity Bangladesh (STHB) is pleased to announce that the organization is currently reorganizing and strengthening its programs with the valued support and encouragement of its members, volunteers, and well-wishers.

As part of this renewed initiative, STHB aims to expand its humanitarian activities, enhance community engagement, and build a stronger grassroots network to better serve people in need across Bangladesh.

To move this effort forward, Chief Advisor Delwar Jahid will convene a meeting shortly with members, supporters, and stakeholders. The meeting will focus on strengthening organizational structure, expanding grassroots initiatives, and developing a strategic roadmap for upcoming humanitarian programs.

STHB welcomes the continued cooperation, ideas, and participation of all members and followers in this important phase of growth and reorganization. Together, we aim to build a more compassionate, inclusive, and impactful humanitarian platform.

01/31/2026

Address

600 Kirkness Road NW
Edmonton, AB

Alerts

Be the first to know and let us send you an email when Ekattorerchetona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekattorerchetona:

Share