Mohammod Arafat

07/31/2026

দেশের শুক্রবার আর প্রবাসের শুক্রবার—দুটো একই দিন, কিন্তু অনুভূতি এক নয়।

দেশে শুক্রবার মানেই ছিল পরিবারের সঙ্গে সময়, মসজিদে জুমার নামাজ, বন্ধুদের আড্ডা আর মায়ের হাতের দুপুরের খাবার।

আর প্রবাসে শুক্রবার আসে দায়িত্ব, ব্যস্ততা আর অনেক স্মৃতিকে সঙ্গে নিয়ে। তবুও আলহামদুলিল্লাহ—যেখানেই থাকি, জুমার বরকত যেন আমাদের হৃদয়কে এক করে রাখে।

আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, ইবাদত কবুল করুন এবং একদিন আপনজনদের সঙ্গে আবার সুন্দর কিছু শুক্রবার কাটানোর তাওফিক দান করুন।
জুমা মোবারক। 🤲🕌

02/24/2026

“ইয়া আল্লাহ, এই রমজানে আমাদের এমনভাবে বদলে দিন যাতে আমরা আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। জুম্মা ও রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের ইবাদতে সিক্ত থাকুক।”

07/06/2025

Hello, , I am here.🇨🇦

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে নাএই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।কেউ এসে আপনাকে টেনে তুলবে না,...
06/18/2025

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না
এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।
কেউ এসে আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান।
জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে, একদম একা।

অনেকে বলে কানাডা, আমেরিকা, ইউরোপ নাকি ছবিতেই সুন্দর। বাস্তবতা অনেক কঠিন। আবার এক পক্ষ দাবি করে কানাডা আমেরিকা ইউরোপ যেমন...
11/08/2024

অনেকে বলে কানাডা, আমেরিকা, ইউরোপ নাকি ছবিতেই সুন্দর। বাস্তবতা অনেক কঠিন। আবার এক পক্ষ দাবি করে কানাডা আমেরিকা ইউরোপ যেমন সুন্দর, জীবন ও একিই রকম সুন্দর। কোনটা সঠিক আসলে?

কানাডা আমেরিকা ইউরোপ আসলে এক জনের জন্য এক রকম। তবে প্রথমদিকে এসে আপনার কাছে সব এলোমেলো লাগবে, অনেকে ডিপ্রেশনে পড়ে যায়, একাকিত্ব ঘিরে ধরে, অনেকে জব পায় না। জব পেলেও ঠিকমতো সেভিংস হচ্ছে না ইত্যাদি। এমতবস্থায় কানাডা আমেরিকা ইউরোপ আপনার কাছে ছবির মতো সুন্দর কখনোই হবে না। আপনি যখন কানাডা আমেরিকা ইউরোপে আসবেন, আপনার ১/২ বছর স্ট্রাগলিং পিরিয়ডে থাকবেন। আপনি ভাষা জানেন না, পার্মানেন্ট কোন চাকরি নাই, অনেকের ফ্যামেলি নাই। আপনার কাছে সবকিছু ফিকে লাগবে। কিন্তু এটা টেম্পরাল।

আপনি একবার কানাডা আমেরিকা ইউরোপ চলে আসলে একটা সময় আপনার ফুল টাইম জব হবে। গাড়ি হবে,বাড়ি হবে, সিটিজেনশিপ হবে। সবারিই হয়। আপনারো ও হবে। তখন কানাডা আমেরিকা ইউরোপ ছবির মত সুন্দর। তখন আপনার পরিবার হবে, স্ত্রী,সন্তান, বাড়ি,গাড়ি, বিদেশী সিটিজেনশিপ। আর কি লাগে আপনার?

আপনি কানাডা আমেরিকা ইউরোপ আসা মাত্র এই সবকিছু হুট করে পেয়ে যাবেন না। কাড়ি কাড়ি টাকা হুট করে এসে আয় করতে পারবেন না। আসা মাত্র আপনার পাশে আপনার পরিবারকে পাবেন না। অপেক্ষা করেন। দেখবেন আপনার পরিবার হয়ে গেছে এখানে।

কানাডা আমেরিকা ইউরোপে পরিবার পাশে থাকলে ইউরোপ ছবির মতোই সুন্দর।

আর টাকা? কানাডা আমেরিকা ইউরোপে সবাই টাকা কামায়। রিল্যাক্স! এখানে কারো থেকে কেউ কম না।

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের সাথে আলিঙ্গনের অনুভূতি, প্রকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার এক অপরূপ মুহূর্তে আমি। ...
11/08/2024

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের সাথে আলিঙ্গনের অনুভূতি, প্রকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার এক অপরূপ মুহূর্তে আমি। 🇨🇦

Adresse

Montreal, QC

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mohammod Arafat publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Mohammod Arafat:

Raccourcis

Partager