09/03/2026
ষড়যন্ত্র ও ‘হামলা নাটকের’ কবলে ঢাকা-৪: জামায়াত প্রার্থীর নোংরা রাজনীতির মুখোশ উন্মোচন!
নিজস্ব প্রতিবেদক-মেহদী হাসান:
রাজধানীর ঢাকা-৪ সংসদীয় আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় ও গণজোয়ার দেখে দিশেহারা হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর বিতর্কিত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং নির্বাচনি আমেজকে কলুষিত করতে তিনি ‘হামলার নাটক’ সাজিয়েছেন বলে স্থানীয় ভোটার ও প্রত্যক্ষদর্শীরা গুরুতর অভিযোগ তুলেছেন। গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখের একটি সাজানো ঘটনাকে কেন্দ্র করে এই পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানো হয়।
অভিযোগে জানা যায়, ঢাকা-৪ জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করেন যে, গণসংযোগকালে তাদের এক নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলা চালানো হয়েছে। অত্যন্ত সুকৌশলে এই হামলার দায় চাপানো হয় ঢাকা-৪ আসনে বিএনপির জনপ্রিয় ও তৃণমূলের প্রাণপ্রিয় প্রার্থী জনাব তানভীর আহমেদ রবিনের ওপর।
তবে স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, এটি মূলত একটি ‘পলিটিক্যাল স্টান্ট’। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনি বৈতরণী পার হওয়ার এটি একটি অপকৌশল মাত্র।
অনুসন্ধানে জানা যায়, মোটা অংকের অর্থের বিনিময়ে নির্দিষ্ট কিছু অসাধু সংবাদকর্মীকে ব্যবহার করে ভুল ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। এমনকি ভুক্তভোগী দাবি করা নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির বক্তব্যেও অসংগতি পাওয়া গেছে। রেকর্ডকৃত ভিডিও পর্যালোচনা করলে দেখা যায়, ঘটনার বিবরণ এবং দাবিকৃত হামলার ভয়াবহতার সাথে বাস্তবতার কোনো মিল নেই। অভিযোগ রয়েছে ঢাকা-৪ আসনের জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের মদদে বিএনপি প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই গুজব সংবাদ আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিশেষ সূত্রে জানা যায়, চ্যানেল ২৪-এ প্রচারিত "গণসংযোগকালে জামায়াতের নারী নেত্রীর ওপর হামলার অভিযোগ" শীর্ষক একটি প্রতিবেদনের সূত্র ধরে জনাব রবিনের নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক চালানো হয়।
স্থানীয় সূত্র ও ভোটারদের অভিযোগ, নির্বাচনী মাঠে ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে দিশেহারা হয়ে পড়েছেন জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। মূলত তার প্রত্যক্ষ ইন্ধনেই চ্যানেল ২৪-এর ওই প্রতিবেদনে জনাব রবিনকে জড়িয়ে বানোয়াট তথ্য পরিবেশন করা হয়েছে। সাধারণ ভোটাররা বলছেন, এলাকায় শান্তি ও সম্প্রীতির রাজনীতি করা তানভীর আহমেদ রবিনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই সাজানো নাটকের অবতারণা।
অভিযোগ উঠেছে, শুধুমাত্র চ্যানেল ২৪-ই নয়, স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ ও ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত 'নিউজ ২৪'-এর প্রতিনিধি রমিজ হোসাইনকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করেছেন জামায়াত প্রার্থী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও বিকৃত তথ্যের ভিত্তিতে জনাব রবিনের বিরুদ্ধে গুজব ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার জন্য এই 'পেইড নিউজ' করানো হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।
এই ভিত্তিহীন ও বানোয়াট খবরের তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা-৪ আসনের সর্বস্তরের জনগণ। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ঢাকা-৪ আসনের সর্বস্তরের জনগণ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় এক জাতীয়তাবাদী কর্মী বলেন, "তানভীর আহমেদ রবিন ভাই রাজপথের পরীক্ষিত সৈনিক। যখন ধানের শীষের জোয়ারে স্বৈরাচারের ভিত কাঁপছে, ঠিক তখনই জামায়াত প্রার্থী ফ্যাসিবাদের দোসরদের সাথে হাত মিলিয়ে নোংরা খেলায় মেতেছেন। এসব গুজব ছড়িয়ে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগমুহূর্তে একটি নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ নিয়ে বি এন পি প্রার্থীর বিরুদ্ধে এমন অপপ্রচার কেবল নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বাধাগ্রস্ত করার একটি গভীর নীলনকশা।
মাঠ পর্যায়ের ষড়যন্ত্রের পাশাপাশি সাইবার জগতেও একটি মহল সক্রিয় রয়েছে। প্রবাসে অবস্থানরত বিতর্কিত কিছু অ্যাক্টিভিস্টকে ব্যবহার করে জনাব রবিনের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট ও ডিজিটাল ‘মব’ তৈরির চেষ্টা করা হয়।
এই মিথ্যাচারের বিরুদ্ধে দমে যাননি ধানের শীষের কাণ্ডারি তানভীর আহমেদ রবিন। তিনি ইতোমধ্যে জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করতে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
এদিকে, গত ০৮ মার্চ ২০২৬ তারিখে ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের নির্বাচনি ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির দুই প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ আবেদনটি গ্রহণ করে আসন দুটির ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। শুনানিতে বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
ঢাকা-৪ আসনের প্রবীণ ভোটারদের মতে, যারা একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছিল, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। রাজপথের পরীক্ষিত সৈনিক তানভীর আহমেদ রবিনকে নিয়ে এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব ব্যালটের মাধ্যমেই দেবে সাধারণ মানুষ। হাইকোর্টে দায়ের করা মামলার মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এবং ষড়যন্ত্রকারীরা উপযুক্ত শাস্তি পাবে—এমনটাই প্রত্যাশা এলাকার সর্বস্তরের মুক্তিকামী মানুষের।