08/10/2026
বাংলাদেশে একজন মানুষ সারা জীবন কষ্ট করে কিছু সঞ্চয় করেন—কিন্তু হঠাৎ ব্রেন স্ট্রোক, হার্টের সমস্যা বা কোনো জটিল অসুস্থতা হলে হাসপাতালের কেবিন, ICU,CCU ওর চিকিৎসার খরচ মেটাতেই সেই সঞ্চয় শেষ হয়ে যেতে পারে। অনেক পরিবারের জন্য একটি বড় চিকিৎসা ব্যয় মানেই আর্থিকভাবে নিঃস্ব হয়ে যাওয়া।
আর যদি স্বামী-স্ত্রী দুজনেরই জীবনের কোনো পর্যায়ে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায়।
আমি কানাডায় বসবাস করি। এখানে সরকারি স্বাস্থ্যব্যবস্থার কারণে ব্রেন স্ট্রোক, ওপেন হার্ট সার্জারি কিংবা বড় কোনো অপারেশনের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার জন্য রোগীকে কেবিন বা চিকিৎসার বিশাল বিল নিয়ে চিন্তা করতে হয় না।
বাংলাদেশের মানুষের জন্যও এমন একটি শক্তিশালী ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি। সরকারের উচিত হাসপাতালের কেবিন, CCU এবং জরুরি চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার কার্যকর ব্যবস্থা করা।
চিকিৎসা মানুষের মৌলিক প্রয়োজন—এটি যেন কারও সারা জীবনের সঞ্চয় শেষ করে দেওয়ার কারণ না হয়।
এই পোস্টটি আপনার ফেসবুক আইডি এবং পেইজে বেশি বেশি শেয়ার করুন এবং বাংলাদেশের মাননীয় প্রাইম মিনিস্টারের ফেসবুক আইডি জানা থাকলে সেখানে শেয়ার করে দিন। জনস্বার্থে, শেয়ারের মাধ্যমে ভাইরাল করে দিন পোস্টটি।
ধন্যবাদ
゚viralシ