01/26/2026
বিবেকের আয়নায় একবার ভেবে দেখুন—
যারা ইসলামকে নিজের মনগড়া মতাদর্শ দিয়ে চালায়,
যারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামকেই অপমান করে,
তারা কি সত্যিই ইসলামের খাদেম—নাকি ইসলামের সবচেয়ে বড় ক্ষতি কারক?
একটি ভোটের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি দেওয়া,
একটি ভোট দিলে ১৮ কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে—
এমন ভ্রান্ত ও ভিত্তিহীন কথা কোরআন-হাদিসের কোথায় আছে?
কোরবানির ক্ষেত্রে বলা হয়—
একটি দলের কোরবানি নাকি হযরত ইব্রাহিম (আঃ)-এর কোরবানির চেয়েও বড়!
(নাউজুবিল্লাহ)
এ ধরনের বক্তব্য কি শিরক নয়?
আরও ভয়াবহ হলো—
বর্তমান ছাত্রশিবির সভাপতির বক্তব্যে
নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মক্কা থেকে মদিনায় হিজরতকে
“পালিয়ে যাওয়া” বলা হয়েছে!
এটা শুধু অশালীন নয়—এটা ঈমানের জন্য মারাত্মক হুমকি।
যাদের কথায় কথায় শিরকি বক্তব্য,
যারা রাজনৈতিক স্বার্থে ইসলামকে পণ্যে পরিণত করেছে—
এদের ভোট দেওয়ার চেয়ে
একটি সাধারণ রাজনৈতিক দলকে ভোট দেওয়া বরং কম ক্ষতিকর।
আর ইতিহাস ভুলে গেলে চলবে না—
জামায়াতের বর্তমান আমির ও গোলাম পরওয়ার—
উভয়েই একসময় জাসদ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
আজ হঠাৎ ইসলামের লেবাস পরে
তারা কীভাবে “খাঁটি ইসলাম” বোঝে?
দুর্নীতির প্রশ্নে যারা আঙুল তোলে—
তারা কি নিজেদের আয়নায় তাকিয়েছে?
জামায়াত নেতাদের দুর্নীতির প্রমাণ আমার কাছে আছে,
প্রয়োজনে প্রকাশ করতেও প্রস্তুত।
ইসলাম কোনো দলের সম্পত্তি নয়।
ইসলাম ব্যবহার করে ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করা
চরম ভণ্ডামি ছাড়া কিছুই না।
👉 বিবেকের আয়নায় নিজেকে প্রশ্ন করুন—
কারা ইসলাম রক্ষা করছে,
আর কারা ইসলামকে ঢাল বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে?