Kanto Raj Adi 96

Kanto Raj Adi 96 লোকে কী ভাববে সেটাও যদি আমি ভাবি তাহলে লোকে কী ভাববে ?

28/12/2025

গ্রামের শীত, খেজুরের রস আর মনের উষ্ণতা কুয়াশাভেজা সকালে খেজুরের রস—অমূল্য অনুভূতি #খেজুর @

17/08/2025

বনগাঁও ইউনিয়নের প্রধান সড়ক এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন যাবত বলিয়ারপুর বাসি ভোগান্তির শিকার হচ্ছে সড়কের জন্য। এই সড়ক দিয়ে আরো সাতটি গ্রামে প্রবেশ করতে হয়। প্রতিদিনই কোন না কোন এক্সিডেন্ট হচ্ছে।জলাবদ্ধতা কারণে যানজট সৃষ্টি হচ্ছে। নোংরা পানি পাড়িয়ে যেতে হচ্ছে মসজিদে এতে মসজিদে পবিত্রতা নষ্ট হচ্ছে ছোট বাচ্চা মহিলা চলাচলের জন্য খুবই ভয়ঙ্কর এই রাস্তা।বনগাঁও ইউনিয়নের পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত রাস্তার কাজটি করা হয়

24/07/2025

বলিয়ারপুরের উপর দিয়ে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ এর প্রতি*বাদে বলিয়ারপুর এলাকাবাসী প্রতি*বাদ সভার আয়োজন করে।

27/03/2025

বনগাঁও ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার সাভার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। আমাদের এই এলাকা টি শহর ও গ্রামের সংমিশ্রণে তৈরি। এখানে যেমন রয়েছে বড় বড় দালানকোঠা তেমন রয়েছে ক্ষেতখোলা আমাদের এই এলাকায় সবুজে আচ্ছাদিত।এ এলাকাটি বসবাসের জন্য শান্তিপূর্ণ একটি স্থান। এ অঞ্চলের বেশিভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। যারা দেশ ছেড়ে অন্য দেশে আছে তারা জানে নিজের একলাকা টা কত আপন! এক ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম।

21/02/2025

কোন্ডা বাজার হাট আর হাট এ আসা সকল ব্যক্তির পছন্দের তালিকায় থাকে পিঠি। যা কোন্ডা হাটে ঐতিহ্য বহন করে। এই পিঠির বিশেষ কদর আছে আমাদের এলাকায়

19/02/2025

মিরপুর ১ পাখির হাট ঢাকার মিরপুর ১ নম্বর এলাকায় শাহ আলী মাজারের পাশের ডি ব্লকে প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ পাখির হাট, যেখানে দেশি-বিদেশি নানা প্রজাতির পাখি, যেমন কাকাতুয়া, কবুতর, লাভবার্ড, ফিঞ্চ, কনুর, লরি ইত্যাদি পাওয়া যায়। পাখি ছাড়াও বিভিন্ন জাতের মুরগি, বিড়াল, খরগোশ ইত্যাদি পোষা প্রাণীও এই হাটে বিক্রি হয়। এই হাটে পাখি ক্রয়-বিক্রয়ের জন্য কোনো খাজনা দিতে হয় না, যা বিক্রেতাদের জন্য একটি সুবিধা। হাটটি ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় সরগরম থাকে, এবং পাখি প্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান।হাটের সর্বশেষ আপডেট অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসেও এটি সক্রিয়ভাবে অনুষ্ঠিত হয়েছে।

06/02/2025

বাজার পাড়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ২য় বারের মতো নাইট ক্রিকেট শরট পিচ টুর্নামেন্ট ২০২৫ সার্বিক সহযোগিতায় অত্র এলাকার কৃতি সন্তান অত্যান্ত খেলাপ্রেমিক মানুষ সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের খেলাটি ২বছর ধরেই খুব ফেয়ার ভাবে পরিচালনা করছেন বাজার পাড়া স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান তাওহীদ ও ভাইস চেয়ারম্যান তামজীদ সাথে আছে আরাফাত কাজিম সহ অনেকেই। খেলাটি ইতিমধ্যেই সারা বনগাঁও ইউনিয়ন এ সারা ফেলেছে ইউনিয়ন থেকেই ৩২ টি টিম এই টুর্নামেন্টে অংশ গ্রহন করেছে। উক্ত টুর্নামেন্টে স্পনসর হিসেবে রয়েছেন aqsaa traders সাভার সিটি সেন্টার এ তাদের কয়েকটি ফোনের শোরুম রয়েছে টুর্নামেন্টে অংশ গ্রহন কারী যে কেউ তাদের দোকান ভিজিট করলে ফোনের সাথে আকর্ষণীয় গিফট পাবেন।তাওহীদ তামজিদ ভাইকে আমরা শুভ কামনা জানাচ্ছি সামনে যেন আরো সুন্দর সুন্দর খেলা আমাদের উপহার দিতে পারে।টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী ও রানার্স আপ দুই টিমের জন্যই প্রাইজ থাকে টিভি + কাপ ,থাকবে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট সহ প্রতি ম্যাচেই রয়েছে ম্যান অফ দ্যা ম্যাচ।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Kanto Raj Adi 96 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager