Next Envision Entertainment

Next Envision Entertainment This page is all any kind of photography videography, Celebrity Management, short film, movie, music video, TVC shoot, we do it all.

we are leading Production house.

29/05/2026

2026 starting like this 🫰
North Sikkim ⛰️🫶

ব্লগার সায়নী চক্রবর্তী, ক্যামেরার সামনে থাকা একটা হাসিখুশি, ইমোশনাল, পশুপ্রেমী, ছটফটে, কমবয়সী মেয়ে, আজ আত্মহত্যা করলো...
28/05/2026

ব্লগার সায়নী চক্রবর্তী, ক্যামেরার সামনে থাকা একটা হাসিখুশি, ইমোশনাল, পশুপ্রেমী, ছটফটে, কমবয়সী মেয়ে, আজ আত্মহত্যা করলো।
ওকে‌ আমি‌ ব্যক্তিগত ভাবে চিনি না।
ওর মায়ের ব্লগ থেকেই ওকে চেনা সোস্যাল মিডিয়ায়। কিছুদিন আগে বুলেট কিনেছিল, সেটা দেখে খুব খুশি হয়েছিলাম। এছাড়া পশুপ্রেমী বলে ওদের ফলো করতাম, ওদের ভিডিও ভালো লাগতো। ওর মা কে ভগবান সহ্য করার ক্ষমতা দিক। বোন ছোটো ওর, তার মনের ওপর কি চলছে সেটা ভাবলেই অসহায় লাগছে।
মানসিক চাপ সবাইকে শেষ করে দিচ্ছে। পারিপার্শ্বিক মানুষগুলোর সবাই প্লিজ যত্ন নিন।।

এই মুহূর্তের একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং নিন্দনীয় খবর ।নারী সুরক্ষা এবং মানবাধিকার নিয়ে যখন প্রতিনিয়ত চারিদিকে আওয়াজ উঠছ...
28/05/2026

এই মুহূর্তের একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং নিন্দনীয় খবর ।

নারী সুরক্ষা এবং মানবাধিকার নিয়ে যখন প্রতিনিয়ত চারিদিকে আওয়াজ উঠছে, ঠিক তখনই খাস কলকাতার বুকে এক গৃহপরিচারিকার ওপর নির্মম, অমানুষিক এবং মধ্যযুগীয় অত্যাচারের অভিযোগ উঠল এক পরিচিত সিরিয়াল অভিনেতার বিরুদ্ধে। পয়সা, গ্ল্যামার এবং সামাজিক প্রতিপত্তির অহংকারে এক অসহায় মহিলার ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তা শুনে শিউরে উঠছে সভ্য সমাজ।

ঘটনাটি ঘটেছে গত ২৭শে মে, ২০২৬ তারিখে, বিকেল আনুমানিক ৩টের সময়। দক্ষিণ ২৪ পরগনার টালিগঞ্জ, ধাড়াপাড়া জোড়াপুকুর সংলগ্ন এলাকার বাসিন্দা, সিরিয়াল অভিনেতা সম্রাট মুখার্জীর বাড়িতে। স্থানীয় সূত্রে এবং অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ওই বাড়িতে বিগত এক মাস ধরে পরিচারিকার কাজ করছিলেন এক অসহায় মহিলা। অভিযোগ, ওনাদের বাড়িতে যখনি কোনো জিনিসপত্র হারিয়ে যেত, তখনি সন্দেহের তির যেত ওই মহিলার দিকে। নিজেদের জিনিস নিজেরা কোথায় রাখতেন তা খুঁজে না পেয়ে, বারবার উল্টোপাল্টা কথা শোনানো হতো ওই গৃহপরিচারিকাকে। কিন্তু পেটের দায়ে এবং সংসার বাঁচানোর তাগিদে সমস্ত অপমান মুখ বুজে সহ্য করে সেখানে কাজ করে যাচ্ছিলেন তিনি।

কিন্তু গত ২৭শে মে সমস্ত অত্যাচারের সীমা অতিক্রম করে যায়। জানা গেছে, সেদিন বিকেলে ওনাদের একটি আংটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা বাড়ি খোঁজাখুঁজি করার পর এবং পুলিশে খবর দেওয়ার পরও আংটি না মেলায়, সমস্ত আক্রোশ গিয়ে পড়ে ওই পরিচারিকার ওপর। অভিযোগ, চুরির মিথ্যা অপবাদ দিয়ে ওই মহিলাকে একটি ঘরের ভেতর আটকে রাখে অভিনেতা সম্রাট মুখার্জী। এরপর জোরপূর্বক ওনার পরিধেয় বস্ত্র খুলিয়ে এবং ওনার ব্যক্তিগত ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিতে কোনো কিছুই উদ্ধার না হওয়ায়, অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, অভিনেতা সম্রাট মুখার্জী বাড়ির দারোয়ানকে ডেকে অ্যাসিড এবং লাঠি নিয়ে আসার নির্দেশ দেয়। দারোয়ান লাঠি এনে দিলে, সেই লাঠি দিয়ে ওই অসহায় মহিলার ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত অভিনেতা। লাঠির উপর্যুপরি এবং নৃশংস আঘাতে ওই মহিলার মাথা ফেটে যায়। পরবর্তীতে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় ৫টি সেলাই দিতে হয়।

এখানেই শেষ হয়নি এই নারকীয় নির্যাতন। রক্তাক্ত অবস্থায় ওনাকে মেঝেতে ফেলে দিয়ে কানে, মাথায় বুট দিয়ে দাঁড়িয়ে থাকা হয় এবং বুকে, পিঠে, পেটে যত্রতত্র লাথি মারা হয় বলে অভিযোগ। দেওয়ালে ওনার কপাল সজোরে ঠুকে দেওয়া হয়, যার ফলে কপাল ফুলে রক্ত জমে যায়। নিজেকে বাঁচানোর জন্য ওই মহিলা যখন হাত দিয়ে লাঠিটি ধরার চেষ্টা করেন, তখন লাঠির প্রচণ্ড আঘাতে ওনার হাতের আঙুলগুলোতেও গুরুতর চোট লাগে এবং রক্ত জমাট বেঁধে যায়।
এই অমানুষিক এবং নারকীয় তান্ডব চালানোর পর, মুখ ও শরীর ক্ষতবিক্ষত অবস্থায় বিকেল ৫টা নাগাদ ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অত্যন্ত যন্ত্রণাকাতর অবস্থায় ওই মহিলা একটি দোকান থেকে আইসক্রিম কিনে ফোলা জায়গায় চেপে ধরে কোনোমতে বাড়ি ফেরেন।
এই চরম নৃশংস ঘটনার পর, রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারির দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ। টাকার জোরে বা প্রভাব খাটিয়ে এই ধরণের হিংস্র অপরাধী যাতে পার না পেয়ে যায়, তার জন্য পুলিশি তদন্তের ওপর কড়া নজর রাখছে সাধারণ মানুষ। আজ একজনের ওপর হওয়া এই অন্যায় যদি মুখ বুজে মেনে নেওয়া হয়, তবে আগামী দিনে আরও বহু অসহায় নারীর নিরাপত্তা বিঘ্নিত হবে।



Worker

তবে যাই বলুন দাদা, ওই একটা মহিলা চৌত্রিশ বছর রাজত্ব করা একটা দলকে পাগলা করে দিয়েছিল। ওই একটা মহিলা এখনো এই বয়সে একটা গ...
25/04/2026

তবে যাই বলুন দাদা, ওই একটা মহিলা চৌত্রিশ বছর রাজত্ব করা একটা দলকে পাগলা করে দিয়েছিল। ওই একটা মহিলা এখনো এই বয়সে একটা গোটা দলকে, এই মুহূর্তে সারা দেশে সবথেকে স্ট্রং দলকে হিড় হিড় করে পশ্চিমবঙ্গে টেনে আনছে। কী না করছে সেই দল। ওই একটা মহিলাকে হারাতে অলওয়েজ একটা গোটা দলকে খাবি খেতে হয়েছে, হচ্ছে। আজ পর্যন্ত কোনো স্টেটে বিজেপি কে এত এফর্ট দিতে হয়নি যা পশ্চিমবঙ্গে দিচ্ছে। মরিয়া করে ছেড়েছে।
ইটস্ অলওয়েজ ওই একটা মহিলা বনাম গোটা দল। বলা ভালো একটা মহিলা বনাম প্রায় মহিলা শূণ্য দল।
তাবড় তাবড় নেতার দলকে ওই একটা মহিলা নাকানি চোবানি খাইয়েছে বছরের পর বছর।
গাটস্ তো আছে। শাসক কেমন সে প্রসঙ্গে যাচ্ছিনা তা আমরা সবাই জানি, কিন্তু সাঙ্ঘাতিক দুঁদে পলিটিশিয়ান। মহিলাকে ইতিহাস মনে রাখবে।

25/04/2026

Reporter: আপনার স্ত্রী......
Dev : বিয়ে কবে হলো ভাই? 🤣

পরিচালক দেবের ডেবিউ সিনেমার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স সংস্থার ব্যানারে পয়লা স...
10/04/2026

পরিচালক দেবের ডেবিউ সিনেমার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স সংস্থার ব্যানারে পয়লা সিনেমার নায়িকাও তিনিই ছিলেন। এবার প্রাক্তনের পরিচালক হিসেবে হাতেখড়ির ছবিতেও সঙ্গী হতে চলেছেন শুভশ্রী। বিশদে প্রথম কমেন্টে।

এটা যে ডিজাইন করেছে তাকে যদি ফ্যাশন ডিজাইনার বলা হয় তাহলে আমার ঘরের আনাচে কানাচে কোনায় এরকম ফ্যাশন ডিজাইনার (ইঁদুর) অন...
08/04/2026

এটা যে ডিজাইন করেছে তাকে যদি ফ্যাশন ডিজাইনার বলা হয় তাহলে আমার ঘরের আনাচে কানাচে কোনায় এরকম ফ্যাশন ডিজাইনার (ইঁদুর) অনেক লুকিয়ে আছে 🤣🤣

🚨 **টলিউড ইন্ডাস্ট্রিতে তোলপাড়: প্রযোজকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ** 🚨টলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা **টেন্ট মিডিয়া (Tent...
08/04/2026

🚨 **টলিউড ইন্ডাস্ট্রিতে তোলপাড়: প্রযোজকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ** 🚨
টলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা **টেন্ট মিডিয়া (Tent Media)**-র কর্ণধার **সুশান্ত দাসের** বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক সব অভিযোগ। নতুন ও উঠতি অভিনেত্রীদের ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি খেলার পাশাপাশি উঠেছে একাধিক শোষ-ণের অভিযোগ।
**ঘটনাটি ঠিক কী?**
* **পেশাগত হেন-স্তা:** অভিযোগ উঠেছে যে, অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে অভিনেত্রীদের মান-সিকভাবে এবং পেশাগতভাবে হেন-স্তা করা হয়েছে।
* **ক্যারিয়ার ধ্বংসের হুমকি:** অনেক অভিনেত্রীর দাবি, সুশান্ত দাসের কথা মতো না চললে তাদের কাজ কেড়ে নেওয়া এবং ক্যারিয়ার শেষ করে দেওয়ার ভয় দেখানো হতো।
* **ইন্ডাস্ট্রিতে কালো ছায়া:** এই প্রভাবশালী প্রযোজকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্টুডিও পাড়ায় কাজের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
ইন্ডাস্ট্রির অন্দরের এই ক্ষমতার লড়াই আর শো-ষণ কি তবে সাধারণ প্রতিভাদের পথ আটকে দিচ্ছে? সত্য সামনে আসা এখন সময়ের অপেক্ষা।

08/04/2026

মেয়েরাও effort দেয় ভাই, প্রথম text মেয়েরাও করে, সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেয়,সব কিছুর বিরুদ্ধে গিয়ে ভালোবাসে, মায়ের মত যত্ন নেয়, ego দূরে রেখে sorry বলে, তোমার রাগ handle করতে পারে, সারা পৃথিবীর সামনে প্রেমিক জাহির করতে পারে, সব ছেলেকে ignore করে তোমায় প্রায়োরিটির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে!!

শুধু সঠিক মেয়েটাকে তো আসতে দাও জীবনে,
ভুল মানুষের থেকে expectations নিয়ে বসে থাকলে মন তো ভাঙবেই। ❤️

08/04/2026

সত্যিকারের বন্ধ সব সময় পাশে থাকে না, কিন্তু দরকারে ঠিকই হাজির হয়। দূরত্ব বন্ধুত্ব নষ্ট করে না, Mentality এক থাকলেই হয়।🙂

Adresse

Majdia, Nadia
Democratic Republic Of The
741507

Téléphone

+917003632442

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Next Envision Entertainment publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Next Envision Entertainment:

Raccourcis

Partager