Digital Bhaluka

Itinéraire

Digital Bhaluka ভালুকার খবরা-খবর!
সত্য ও ন্যায়ের পক্ষে!
ডিজিটাল ভালুকা! https://beautifulbhaluka.com/

15/07/2026

মোটামুটি অনেকগুলো টাকা পাওয়া গেছে আরও কয়েকদিন আগে ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ডে। কয়েকদিন যাবত খুঁজেও প্রকৃত লোককে খুঁজে পাচ্ছি না। দয়া করে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল

যোগাযোগ
মাওলানা আশরাফুল আলম হাবিবী
ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ড, ভালুকা
মোবাইল 01914753214

শুভ রাইত!
27/06/2026

শুভ রাইত!

আজকে ভালুকা টাঙ্গাগাইল শাড়ি ঘড় থেকে শাড়ি কিনে  কবির বস্ত্রলয়ে গেছিলাম লুঙ্গি কিনতে ওনারা ৪/৫টা লুঙ্গি দেখালো জিঙ্গেস কর...
23/06/2026

আজকে ভালুকা টাঙ্গাগাইল শাড়ি ঘড় থেকে শাড়ি কিনে কবির বস্ত্রলয়ে গেছিলাম লুঙ্গি কিনতে ওনারা ৪/৫টা লুঙ্গি দেখালো জিঙ্গেস করলাম দাম কতো করে বললো ৬৫০টাকা সাথে ছিলো বৌদি , বৌদি ৪০০ টাকা বলে ওনি বলে ৬০০ রাখা যাবে। পরে বললাম আমানত শা্হ দেখান এগুলো সুবিদা লাগতেছেনা ওনি বলে আমানত শা্হ নিতে পারবেন না বললাম কেন বেচবেন না নাকি, না আমাদের কে দেখে মনে হইতেছে গুরতে আইছি। পরে আর কথা বললোনা আমানত শা্হ বের করলো জিঙ্গেস করলাম দাম কতো ৮৫০ না ৮৮০ টাকাই বললো।আমি ৭০০ টাকা বললাম ওনি বলে এক রেইট কম হবেনা আমি বললাম ৭২০রাখেন ওনি কম দিবেনা পরে চলে আসতে চাইলাম বলে ৪০০ টাকা যেটা বলছেন ওটা নিয়ে যান আমি বললাম ভাই এটা কাপড় টা সুবিদা লাগতেছেনা আমানত শা্হ নিবো ৭২০ হলে দিয়ে দেন। এক কথায় দুই কথায় ভালো তর্কা তর্কি শুরু করলো এটা নিবোনা তো দাম কেন বললাম নিয়ে আসতে হবে না হলে টাকা দিয়ে আসতে হবে। দোকানের কর্মচারী সবারি একি কথা বের হতে দিচ্চেনা দোকান থেকে গজ কাপড় মাপার লাঠি দিয়ে সামনে বেরিকেট দিয়ে রাখছে একজন। আসতে দিবেনা আমি লাঠি হাত দিদিয়ে সরিয়ে আসতে চাওয়ায় বলে বাইরাইয়া পা বেঙ্গে ফেলবো না নিয়ে গেলে অকদ্য ভাষায় গালাগালি শুরু করলো আবার আরেক জন রে বলতেছে দরে নিয়ে আয়। সাথে মহিলা ছিলো চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনাই।

ওই দোকান থেকে বের হয়ে সাথের দোকান থেকে আমানত শা্হ লুঙ্গি কিনলাম ৭৭০ টাকা দিয়ে ।
ওনি যেটা এক রেইট বলছিলো।
কাস্টমার কি তাহলে এক জিনিস দাম করে অন্য জিনিস নিতে পারবেনা যেটা দাম বলবে ওটা নিতেই হবে!! না হলে টাকা দিদিয়ে আসতে হবে। আমি মানতেছি পছন্দ না হলে দাম বলা ঠিক না। আমরাও ছোট খাটো ব্যাবসা করি, তাই বলে কি কাষ্টমারের সাথে এমন ব্যাবহার করবো।

(না হিন্দু বলে এমন করলো!!)

অন্য জিনিস পছন্দ হতেই পারে। সাথে মহিলা মানুষ ছিলো এমন হয়রানি করা কি ঠিক হইছে। একটা ব্যাবসায়ীর কাছ থেকে এমন ব্যাবহার আশা করিনাই আপনারা বলেন এটা কি ঠিক করলো!! কার কার সাথে এমন হইছে?

অভিনন্দন বাবুভালুকার পক্ষ থেকে তোমার জন্য একটি চকলেট।
06/06/2026

অভিনন্দন বাবু
ভালুকার পক্ষ থেকে তোমার জন্য একটি চকলেট।

03/06/2026

ভালহা

কি কন
29/04/2026

কি কন

13/02/2026

আসসালামু আলাইকুম
প্রিয় ভালুকাবাসী ,
আমার প্রতি যেই আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছেন তার জন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইন শা আল্লাহ আগামীদিনে আপনাদের ভোট আমানত হিসেবে নিয়ে আমার প্রতি অর্পীত দায়িত্ব ঈমানের সাথে পালন করব।

পাশাপাশি নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর দায়িত্বরত সেনাবাহিনী, বিজিবি, পুলিশবাহিনী, আনসার সহ
সকল বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের নিরপেক্ষতা, সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে
ভালুকায় সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা রেখেছে।

পাশাপাশি ভালুকার সকল রাজনৈতিক দল ও সকল পেশাজীবি সংগঠন, আলেম ওলামা মাশায়েক ধর্ম-বর্ণ নির্বিশেষে আপমর জনসাধারণদের প্রতিও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

সেই সাথে ভালুকার জাতীয়তাবাদী দলের ধানের শীষের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দদের জানাই হৃদয়ের অন্তস্থল থেকে ভালোবাসা এবং ধন্যবাদ।

নির্বাচনকালী সময়ে যেমন সকল ষড়যন্ত্র, উস্কানিকে পাশ কাটিয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন তেমনিভাবে বর্তমান এবং আগামীদিনেও সকলকে ধৈর্যধারণ করার আহবান জানাচ্ছি। কোন প্রকার আনন্দ মিছিল , জনদূর্ভোগের কারণ হয় এমন কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এবং আগামীকাল বিকেল ৩:০০ ঘটিকার সময় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

উক্ত মতবিনিময় সভায় ভালুকা উপজেলা, পৌর এবং সকল অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ধানের শীষের সকল কর্মী সমর্থকের উপস্থিতি কামনা করছি।

ধন্যবাদান্তে
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু
ময়মনসিংহ - ১১ ( ভালুকা ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

12/02/2026

ময়মনসিংহের ভালুকা উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (বেসরকারি) ফলাফল :

রেজাল্ট প্রাপ্ত কেন্দ্র সংখ্যা - ৮১
জাহিদুল ইসলাম (শাপলা কলি) - ১৬৬৭৫
ফখর উদ্দিন আহমেদ (ধানের শীষ) - ৭৭৩৬৪
মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ) - ৫২৮২৩
আনোয়ারুল ইসলাম (ট্রাক) - ৩১১
মোঃ মোস্তফা কামাল (হাত পাখা) - ১৩৮৬

হ্যাঁ ভোট - ৮৮০৫০
না ভোট - ৪৩২৯০

12/02/2026

শাপলা কলি ডানহাতে
হাতপাখা বাহাতে রেখে বাতাস করতে করতে ট্রাকে চড়ে চলে যান!
৫ বছর ঘুমান?

12/02/2026

ধানের শীষের জয় জয়কার!
🌾🌾🌾🌾🌾

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Digital Bhaluka publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager