Jibon kotha 24

Itinéraire

Jibon kotha 24 ‼️Hey everyone welcome my page.‼️.Keep support me.📌📌❤️
(5)

13/10/2026

কতবার না পেজের নাম চেঞ্জ করতে চাইছিলাম একদিন ও পারিনি শুধু দেখাইতো নিয়মের বাহিরে পরে আজ এমনি আবার ট্রাই করলাম আর হয়ে গেল...

গতকাল সন্ধ্যায় শিশুটিকে নিয়ে তার আত্মীয়-স্বজনরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমারজেন্সিতে আসে। পরীক্ষা করে দেখ...
13/10/2026

গতকাল সন্ধ্যায় শিশুটিকে নিয়ে তার আত্মীয়-স্বজনরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমারজেন্সিতে আসে। পরীক্ষা করে দেখলাম শিশুটি আর বেঁচে নেই। এত বড় একটা ফোঁড়া অপারেশন করার জন্য রোগীর আত্মীয়-স্বজন পল্লী ডাক্তার নামক কোয়াকের কাছে এ বাচ্চাটিকে নিয়ে যায়। সেখানে বারবার লোকাল অ্যানেস্থেসিয়া (অবশ করার ইনজেকশন)দেওয়ার ফলে বাচ্চাটি অসুস্থ হয়ে সেখানেই মারা যায়। তারপরে বাচ্চাটিকে নিয়ে ইমারজেন্সিতে আসে ।বাচ্চার মা বেঁচে নেই। নানা - নানী থানায় অভিযোগ করবে না। সব নাকি কপাল। অথচ এটা একটা ঠান্ডা মাথার মার্ডার ।

দুঃখের ব্যাপার এই ঘটনা নিয়ে মূলধারার কোনো গণমাধ্যমকে সংবাদ প্রকাশ করতে দেখলাম না।গ্রামে এইসব অপচিকিৎসা প্রতিনিয়ত ঘটে থাকে কিন্তু কেও এইগুলো নিয়ে ঘাটাবে না।

অথচ একদল মানুষ দিনশেষে হাসপাতাল ও ডাক্তারদের পেছনে লেগে থাকে। কোনো ঘটনা ঘটলেই সত্যতা যাচাই না করে চিকিৎসকদের কাঠগড়ায় দাঁড় করাতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ কেউ যেন পাশের দেশকে খুশি করতে দেশের চিকিৎসাব্যবস্থা ও চিকিৎসকদের হেয় করতে ব্যস্ত।

ডা: ইসমাইল হোসাইন লিওন

 #শুভরাত্রি
12/10/2026

#শুভরাত্রি

RJ Nirob এর শো তে Zaher Alvi এর কথাবার্তা শুনে আবারো ফিল হইছে ''যার আপনার জন্য কোনো ফিলিংস ই নাই, তার জন্য দুনিয়া ছেড়ে য...
10/10/2026

RJ Nirob এর শো তে Zaher Alvi এর কথাবার্তা শুনে আবারো ফিল হইছে ''যার আপনার জন্য কোনো ফিলিংস ই নাই, তার জন্য দুনিয়া ছেড়ে যাওয়া সবচেয়ে বোকামি!''

ইকরার জন্য সে জেলে গেলো, এখন সে বলতেছে 'আল্লাহ যা করে ভালোর জন্য ই করে!' এই যে জেলে যাওয়া টা নাকি তার লাইফে অনেক চেঞ্জ নিয়ে আসছে!

আবার ইকরার মা বাবা'র উদ্দেশ্যে বলতেছে ''আপনাদের উপর আমার কোনো অভিমান নাই। আপনাদের সন্তান চলে গেছে,রাগ থাকা স্বাভাবিক। আমার সন্তান গেলে আমি হয়তো এর চেয়ে বেশি করতাম,কিন্তু আপনাদের একটা নাতি আছে; তার দিকে তাকাইয়া আপনারা কিছু না করলেও পারতেন!'

আবার বলতেছে 'আমার ছেলে বাবা পাগল। সে তো বলেই সে বাবার পেটে হইছে! বাবা ছাড়া কিচ্ছু নাই ওর দুনিয়ায়!''

ইকরা মারাত্মক 'অভিমান' নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। যার জন্য চলে গেছে,সেই মানুষ টা ই আকারে ইঙ্গিতে বুঝায় অনেক কিছুই। তার লাইফে অনেক চেঞ্জ আসছে,এটা কে সে 'ভালো' হিসাবেই দেখে!

আলভীর পুরো কথাবার্তা শুনা হয়নাই ওর কথা বলার স্টাইল দেখে কিন্তু এইটুকু বুঝছি ইকরা চলে যাওয়ায় ওর দিন দুনিয়া অন্ধকার হয়ে যায় নাই!

ও ওর ইনকাম,ক্যারিয়ায়,আজাইরা বসে থাকা এইসব নিয়াই চিন্তা করে এখন। যে চলে গেছে সে গেছে ই!

এইটা আসলে একটা 'শিক্ষা!'
যার প্রায়োরিটি লিস্টে আপনি নাই, তার জন্য দুনিয়া থেকে চলে গেলেও সেই মানুষ টার লাইফে কোনো চেঞ্জ আসবে না! সে তার মতোই দিন কাটাবে!

কারো জন্য দুনিয়া ছাইড়েন না! আপনাকে অনেকেই হারাবে কিন্তু যার জন্য দুনিয়া ছাড়বেন, তার কিচ্ছু হবেনা! সে তার টাইম মতোই রাতে ঘুমাতে যাবে আর আরামে ঘুমাবেও!

পুলি /কুশলী পিঠা
09/10/2026

পুলি /কুশলী পিঠা

09/10/2026
এটাকে বলা হয় “Ring of Fire” বা “আগুনের মতো জ্বালাপোড়ার অনুভূতি”। 🔥প্রসবের সময় যখন শিশুর মাথা বের হওয়ার পর্যায়ে আসে, তখন ...
08/10/2026

এটাকে বলা হয় “Ring of Fire” বা “আগুনের মতো জ্বালাপোড়ার অনুভূতি”। 🔥

প্রসবের সময় যখন শিশুর মাথা বের হওয়ার পর্যায়ে আসে, তখন যোনিপথের চারপাশের পেশি ও টিস্যু অনেকটা প্রসারিত হয়। এই সময় অনেক মায়ের তীব্র টান, চাপ বা জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে—এটাই Ring of Fire নামে পরিচিত।

এই মুহূর্তে সঠিক শ্বাস-প্রশ্বাসের কৌশল খুবই কাজে দেয়। তাই সংকোচনের সময় জোরে চাপ না দিয়ে ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী হালকা করে হাঁপানোর মতো করে শ্বাস ছাড়তে বলা হতে পারে।

কারণ শিশুর মাথা বের হওয়ার সময় টিস্যু অতিরিক্ত টান পড়লে ছিঁড়ে যাওয়ার বা tear হওয়ার ঝুঁকি থাকতে পারে।

আর কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন শিশুর মাথা বের হওয়ার পথে পর্যাপ্ত জায়গা না থাকা বা চিকিৎসাগত প্রয়োজন হলে, episiotomy দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে মনে রাখবেন—প্রতিটি মায়ের প্রসবের অভিজ্ঞতা আলাদা।
আপনার শরীর এই অসাধারণ কাজটি করছে। ❤️

Women are truly amazing.
Celebrate yourself! 🌸

নীলফামারীর ডিমলায় টাঙ্গাইলের শিক্ষার্থী রাকিবের ম র দে হ উদ্ধার। বিস্তারিত ⤵️ঢাকায় রাকিব ইসলাম (২৫) নামে এক যুবককে হত্যা...
08/10/2026

নীলফামারীর ডিমলায় টাঙ্গাইলের শিক্ষার্থী রাকিবের ম র দে হ উদ্ধার।
বিস্তারিত ⤵️

ঢাকায় রাকিব ইসলাম (২৫) নামে এক যুবককে হত্যার পর তাঁর মরদেহ নীলফামারীর ডিমলায় এনে বসতভিটার মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে মামুন নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় অভিযুক্ত মামুনের বসতভিটা খনন করে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার খাদেমুল ইসলামের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১০ এলাকার শ্যাওড়াপাড়ায় অনার্সে ভর্তির কোচিং করতে গিয়ে মামুনের সঙ্গে পরিচিত হন। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় মেয়েঘটিত একটি বিরোধকে কেন্দ্র করে রাকিবকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার দুই দিন পর মরদেহটি একটি বাক্সে করে ঢাকা থেকে ডিমলায় নিয়ে আসেন মামুন। পরে স্বজনদের কাছে বাক্সে পচা মাছ রয়েছে বলে জানিয়ে নিজের বসতভিটার মাটিতে মরদেহটি পুঁতে রাখেন বলে অভিযোগ।

এরপর রাকিবকে জীবিত দেখিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি ভিডিও তৈরি করেন মামুন। ওই ভিডিও পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে রাকিবকে আটকে রাখা হয়েছে বলে জানিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে মামুনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাঁর বসতভিটায় অভিযান চালানো হয়। পরে মাটি খনন করে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

গ্রেপ্তার মামুন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বসুনিয়াপাড়া এলাকার আফসার আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কারা এতে জড়িত এবং ঢাকায় হত্যার পর কীভাবে মরদেহ ডিমলায় আনা হয়েছিল—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে মুক্তিপণ দাবির অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Jibon kotha 24 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager