18/07/2026
🌿ষোলো সোমবার ব্রতের সংক্ষিপ্ত পূজা বিধি 🌻
🔹সর্বপ্রথম সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ষোলো সোমবার ব্রতের সংকল্প নিবেন, হাতে ফুল ও জল নিয়ে এই মন্ত্রে -
দেবদেব মহাদেব নীলকন্ঠ নমোঽস্তু তে ।
কর্তুমিচ্ছাম্যহং দেব ষোলোসোমবারব্রতং তব ॥
তব প্রভাবাদ্দেবেশ নির্বিঘ্নেন ভবেদিতি ।
কামাদ্যাঃ শত্রবো মাং বৈ পীড়া কুর্বন্তু নৈব হি ॥
তারপর ফুল ও জল শিবলিঙ্গে অর্পন করবেন।
🔹সকালে বা সন্ধ্যাকালে ব্রত পূজা করবেন এই নিয়মে -
১. প্রথমে শিব সহিত সকল দেবদেবী ও গুরুদেব কে স্মরণ করে প্রনাম করে নিবেন, তারপর শিবলিঙ্গে অভিষেক করবেন । প্রথমে গঙ্গা জল দিয়ে, তারপর কেবল দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করে আবার জল দিয়ে অভিষেক করবেন।
🔸গঙ্গাজল দ্বারা অভিষেক মন্ত্র -
ॐ ত্র্যয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ । উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ ॥
🔸পঞ্চামৃত দ্বারা অভিষেক মন্ত্র -
ॐ নমঃ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় পঞ্চামৃতস্নানং সমর্পয়ামি, পঞ্চামৃতং স্নানান্তে শুদ্ধোদকস্নানং সমর্পয়ামি ॥
২. শিবলিঙ্গে ভস্ম বা খড়িমাটি দিয়ে ত্রিপুণ্ড্র অঙ্কন করবেন।
৩. শিবলিঙ্গে চন্দন যুক্ত ফুল ও বেলপাতা অর্পন করবেন। এই মন্ত্রে -
ॐ নমঃ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি সমর্পয়ামি ॥
৪. একটি পাকা ফল অর্পন করবেন। এই মন্ত্রে -
ॐ নমঃ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় তাম্বুলং সমর্পয়ামি ॥
৫. ধূপ ও দীপ দেখিয়ে অর্পন করবেন। এই মন্ত্রে -
ॐ নমঃ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় ধূপদীপং সমর্পয়ামি ॥
৬. নৈবেদ্য ফল , মিষ্টি বা রান্না করা ভোগ অর্পন করবেন। এই মন্ত্রে -
ॐ নমঃ ভগবতে শ্রীসাম্বসদাশিবায় নৈবেদ্যং সমর্পয়ামি ॥
৭. হাতে দূর্বা, আতপ চাল, কালো তিল ও অল্প জল নিয়ে শিবলিঙ্গে এই অর্ঘ্যটি অর্পন করবেন। এই মন্ত্রে -
রূপং দেহি যশো দেহি ভোগং দেহি চ শঙ্কর
ভুক্তিমুক্তিফলং দেহি গৃহীত্বার্ঘ্যং নমোঽস্তু তে ॥
৮. ফুল ও বেলপাতা হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দিবেন
এই মন্ত্রে -
অজ্ঞানাদ্যদি বা জ্ঞানাদ্যদ্যৎ পূজাদিকং ময়া।
কৃতং তদস্তু সফলং কৃপয়া তব শঙ্কর ॥ তাবকস্ত্বগতপ্রাণস্ত্বচ্চিত্তোঽহং সদা মৃড ।
ইতি বিজ্ঞায় গৌরীশ ভূতনাথ প্রসীদ মে ॥
ভূমৌ স্খলিতপাদানাং ভূমিরেবাবলম্বনম্ ।
ত্বয়ি জাতাপরাধানাং ত্বমেব শরণং প্ৰভো ॥
॥ ॐ নমঃ শিবায় ॥
৯. কর্পূর আরতী করে নিবেন উলুধ্বনি দিয়ে বা শিবভজন গেয়ে।
১০. হাত জোর করে প্রনাম করে প্রার্থনা করে পূজা সমাপন করবেন।
🔹 রাতে ভোগপ্রসাদ / সাত্ত্বিক বা নিরামিষ ভোজন করে উপবাস সমাপন করবেন
🔹এভাবে ১৬ সোমবারে পূজা করে, ১৭ সোমবারে ব্রতের উদ্যাপন করে ব্রত সম্পন্ন করবেন।
🔹উদ্যাপন - এইদিন উপবাস থেকে নিয়ম অনুসারে সকালের দিকে পূজা সম্পন্ন করে শৈব বা বালকদের ভোগ প্রসাদ ভোজন করাবেন।
🚩হর হর মহাদেব 🚩
#ষোলোসোমবারব্রত #১৬সোমবার #ব্রতবিধি #শৈবসংস্কৃতি #শ্রাবণ