25/05/2025
অনেক সময় আমরা দেখি, যারা সত্যিকার অর্থে বুদ্ধিমান, তারা দলবদ্ধ পরিবেশে খুব একটা কথা বলেন না। তারা অনেকটাই নিরব, সংযত এবং পর্যবেক্ষণশীল থাকেন। এই আচরণের পেছনে রয়েছে বেশ কিছু মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। মনোবিজ্ঞানীরা বলছেন, এই নিরবতা আসলে গভীর চিন্তারই প্রতিফলন।
বুদ্ধিমান ব্যক্তিরা কথার চেয়ে শোনাকে বেশি গুরুত্ব দেন। তারা অন্যদের মতামত শুনে তা বিশ্লেষণ করেন এবং প্রাসঙ্গিকভাবে উত্তর দেন। এভাবে তথ্য সংগ্রহ এবং অনুধাবনের মাধ্যমে তারা পরিস্থিতি ভালভাবে বোঝার চেষ্টা করেন।
তারা চটজলদি কোনো মন্তব্য করেন না। যা বলেন, তা চিন্তা করে বলেন। প্রতিটি শব্দ নির্ভুলভাবে বাছাই করেন। কথোপকথনের মূল উদ্দেশ্য যেন অর্থবহ এবং প্রভাবশালী হয়, সে ব্যাপারে তারা সদা সচেতন।
মনোবিজ্ঞানের মতে, উচ্চ বুদ্ধিমত্তার সঙ্গে পর্যবেক্ষণ ক্ষমতা জড়িত। নিরব মানুষরা চারপাশের মানুষ, পরিস্থিতি এবং পরিবেশ বিশ্লেষণ করেন। তারা কথা বলার আগে পরিস্থিতির গভীরে পৌঁছান।
তারা প্রায়শই ক্ষুদ্র বা অর্থহীন আলাপে অংশগ্রহণ এড়িয়ে চলেন। ‘স্মল টক’-এর চেয়ে ‘ডিপ টক’ তাদের বেশি টানে। তারা নতুন জ্ঞান, চিন্তা বা অন্তর্দৃষ্টির সন্ধানে থাকেন।
মনোবিজ্ঞান বলছে, বুদ্ধিমানরা আত্মপ্রচারে খুব একটা আগ্রহী নন। নিজেকে প্রমাণ করতে নয়, বরং শিখতে এবং বুঝতে তারা বেশি আগ্রহী।
সব পরিবেশ বা মানুষের সঙ্গে মেলামেশা তাদের ধাতে নেই। তারা সাধারণত নির্দিষ্ট মানসিক গভীরতার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন।
বুদ্ধিমানরা জানেন, সাফল্য শব্দে নয়, কাজে এবং চিন্তায় প্রকাশ পায়। তাই তারা প্রচারের বদলে নিজেকে প্রস্তুত করেন।
______________________