27/08/2025
রাঙ্গামাটিতে গুর্খা জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নে বাদ্যযন্ত্র বিতরণ:
রাঙ্গামাটি জেলায় বসবাসরত গুর্খা জাতিগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নে জেলা প্রশাসনের উদ্যোগে বাদ্যযন্ত্র ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। অনুষ্ঠানে গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক উপকরণ হস্তান্তর করা হয়।