Rimon Islam ♡༎𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡♡༎ �প্রকৃত ঈমানদারের হাত ও মুখ থেকে সবাই নিরাপদ।������

30/11/2025

জীবনের কোনো প্লান নেই!
বেঁচে আছি এটাই সফলতা..! জীবন যাচ্ছে জীবনের মতো,আর আমি উপভোগ করতেছি।

13/09/2025

চলছে জীবন😅💔

বিশ্বের ৮০০ কোটি মানুষের ১৬০০ কোটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে, যার প্রতিটি নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর কোন একটি নকশা ১৬০...
03/09/2025

বিশ্বের ৮০০ কোটি মানুষের ১৬০০ কোটি বৃদ্ধাঙ্গুলি রয়েছে, যার প্রতিটি নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর কোন একটি নকশা ১৬০০ কোটি মানুষের মধ্যে মেলেনা।

এইটা কি শুধুই প্রকৃতির খেলা নাকি সুপরিকল্পিত ভাবে ডিজাইন করা আল্লাহর কুদরতি কারিশমা ❓

সুবহানাল্লাহ❤️ আল্লাহু আকবার❤️

“মানুষের জন্য বদলাবেন না…”মানুষের জন্য যতই বদলেছেন, শেষ পর্যন্ত কী পেয়েছেন?আজ যারা আপন মনে করে, কাল তারাই অপরিচিত হয়ে যা...
27/08/2025

“মানুষের জন্য বদলাবেন না…”

মানুষের জন্য যতই বদলেছেন, শেষ পর্যন্ত কী পেয়েছেন?
আজ যারা আপন মনে করে, কাল তারাই অপরিচিত হয়ে যায়।
আজ যারা কাঁধে হাত রাখে, কাল তারাই হাতটা সরিয়ে নেয়।

আপনি ভাবলেন কাউকে খুশি রাখার জন্য নিজেকে বদলাবেন,
নিজের হাসি, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে সব মুছে ফেলবেন।
কিন্তু একদিন দেখলেন, আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন,
আর যাদের জন্য এত বদলেছেন, তারাই সহজে বদলে চলে গেছে।

মানুষের স্বভাবই হলো বদলানো…
কোনো কারণ ছাড়াই দূরে সরে যাওয়া,
অকারণে আপনকে পর বানিয়ে ফেলা।
তাদের চোখে আপনার ত্যাগের কোনো মূল্য নেই,
তাদের মনে আপনার ব্যথার কোনো জায়গা নেই।

একটা সময় আসে যখন বুঝতে হয়...
মানুষকে খুশি রাখতে রাখতে আপনি নিজেই অখুশি হয়ে যাচ্ছেন।
আপনি বারবার হারাচ্ছেন নিজের অস্তিত্ব,
কিন্তু তবুও তারা কখনও সন্তুষ্ট হবে না।

তাই নিজেকে বলুন...
“মানুষের জন্য আর বদলাবো না,
কারণ যারা সত্যিই আপন তারা আমাকে বদলাতে বলবে না,
আর যারা বদলায়, তারা কখনও আমার ছিলই না।”

#বাস্তব #জীবনেরকথা

আমি আলো থেকে আসিনি...আমি সেই মানুষ, যে আলো থেকে বঞ্চিত থেকেও বেঁচে থেকেছে। আমি তৈরি হয়েছি সেই অন্ধকার কোণাগুলোতে, যেগুলো...
14/08/2025

আমি আলো থেকে আসিনি...
আমি সেই মানুষ, যে আলো থেকে বঞ্চিত থেকেও বেঁচে থেকেছে। আমি তৈরি হয়েছি সেই অন্ধকার কোণাগুলোতে, যেগুলো কেউ দেখতে চায় না। আমি বড় হয়েছি কষ্টের সীমানায় দাঁড়িয়ে, যেখানে কান্না ছিল প্রতিদিনের সঙ্গী, যেখানে ভালোবাসার বদলে বারবার অবহেলা পেয়েছি।

আলো আমার জীবন কখনো ছিল না, তাই আমি নিজেই নিজের ভিতরে আগুন জ্বালিয়ে পথ খুঁজেছি। আমি কাঁদিনি যখন কেউ চলে গেছে, বরং দাঁত চেপে নিজের ছায়াকে বলেছি "তুই ছাড়া আর কেউ নেই।"

আমি আঁধার চিরে তৈরি হয়েছি এমন একটা সত্য যা কেউ বোঝে না, কারণ ওরা সবসময় আলোতেই ছিল। ওরা জানে না, অন্ধকারে পথ চলা কেমন লাগে, জানে না রাতের পর রাত না ঘুমিয়ে শুধু নিজের সাথে যুদ্ধ করার মানে কী। আমি যখন ভেঙে পড়েছি, তখন কেউ ছিল না। আমি একাই নিজেকে কুড়িয়ে তুলেছি, নিজের ভাঙা টুকরো গুলো দিয়ে নতুন আমি গড়েছি।
এই আমি, যে আজ শক্ত সে একদিন খুব দুর্বল ছিল। যে আজ নিঃশব্দে যুদ্ধ করে যায়, সে একদিন চিৎকার করে কাউকে কাছে পেতে চেয়েছিল।

কিন্তু না, কেউ আসেনি।
তাই আমি আজ আর কারো আলো চাই না।
কারণ আমি নিজেই অন্ধকারকে ভেঙে, তার ভেতর থেকেই শক্তি সংগ্রহ করে, একটা আগুন হয়ে উঠেছি।
আমার ভিতরের আগুন এখন এতটাই তীব্র, যে সেটা কারো আলো চাই না সে নিজেই জ্বলতে জানে।

তাই হ্যাঁ...
আমি আলো থেকে আসিনি। আমি আঁধার চিরে তৈরি হয়েছি।
আর সেই কারণেই, আমি এখন অন্ধকারেও জ্বলে,
একজন যোদ্ধার মতো, একা, নীরবে, অজেয় হয়ে...

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রতেককেই জানাই“জীবনপাঠ”-এর পক্ষ থেকেশুভ সকালﺻﺒﺎﺡ ﺍﻟﺨﻴﺮ“Good Morning”আজশুক্রবার৮ আগস্...
07/08/2025

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রতেককেই জানাই
“জীবনপাঠ”-এর পক্ষ থেকে
শুভ সকাল
ﺻﺒﺎﺡ ﺍﻟﺨﻴﺮ
“Good Morning”
আজ
শুক্রবার
৮ আগস্ট, ২০২৫ খ্রীষ্টাব্দ
১২ শ্রাবণ ১৪৪৮
২৫ শ্রাবণ ১৪৩২
এখন বর্ষাকাল!
আজকের সূর্যোদয় ৫:৫৭ ও সূর্যাস্ত ৬:০৪ মিনিটে
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময়

 #পেটে_কৃমি_আছে_কিনা_কীভাবে_বুঝবেন ? হঠাৎ পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা। কিন্তু চিকিৎসকের কাছে যেতেই তিনি বলে দিচ্ছেন তেম...
07/08/2025

#পেটে_কৃমি_আছে_কিনা_কীভাবে_বুঝবেন ?
হঠাৎ পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা। কিন্তু চিকিৎসকের কাছে যেতেই তিনি বলে দিচ্ছেন তেমন কিছুই হয়নি আপনার। সারাদিন শরীরে অ্স্বস্তি বোধ লেগেই রয়েছে।

এটার কারণ একটাই হতে পারে, আর সেটা হল কৃমি। কিন্তু পেট ব্যথা আর মাথা যন্ত্রণাই শুধু নয়, আপনার শরীরে যে কৃমি বাসা বেঁধেছে, তা বোঝার জন্য আরও কয়েকটি উপসর্গ রয়েছে।

কী সেই উপসর্গগুলি?

• অস্থিরতা, অকারণে অতিরিক্ত চিন্তা, অবসাদে ভোগা, আত্মহত্যাপ্রবণ হওয়া।
• মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অতিরিক্ত ইচ্ছা।
• রক্তাল্পতা এবং আয়রন ডেফিশিয়েন্সি। কৃমি থাকলে শরীরে রক্তের পরিমাণ কমতে কমতে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে।
• ত্বকের রোগে আক্রান্ত হওয়া, র‌্যাশ, অ্যাকনে, চুলকুনি ইত্যাদি হওয়া।
• মাড়ি থেকে রক্তপাত হওয়া।
• ঘুমনোর সময়ে মুখ থেকে লালা পড়া।
• ফুড অ্যালার্জি।
• খিদে না পাওয়া।
• মেনস্ট্রুয়াল সাইকেলে সমস্যা।
• অকারণে ক্লান্ত হয়ে পড়া।
• গা-হাত-পা ব্যথা।
• নিশ্বাস নিতে কষ্ট হওয়া।
• স্মৃতিভ্রম হওয়া।

উপসর্গগুলি পড়ে অনেকেই নিজেদের সমস্যার সঙ্গে মিল খুঁজে পাবেন, কারণ সমীক্ষা বলেছে ৮৫ শতাংশ মানুষের পেটে কৃমি থাকে। কিন্তু কীভাবে মুক্তি পাবেন কৃমির হাত থেকে!

মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক আব্রাম বের জানিয়েছেন, ওষুধ নয়, কিছু ঘরোয়া পদ্ধতিতেই কৃমি থেকে মুক্তি পাওয়া যাবে।

• কাঁচা রসুন— কাঁচা রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে। রসুন প্রায় ২০ ধরনের ব্যাকটেরিয়া এবং ৬০ ধরনের ফাংগাস মেরে ফেলতে পারে। তাই নিয়মিত কুচনো কাঁচা রসুন খান অথবা রসুনের জুস করে খান।

• লবঙ্গ— লবঙ্গ কলেরা, ম্যালেরিয়া, যক্ষ্মাকে প্রতিরোধ করতে পারে। এ ছাড়া রোজ লবঙ্গ খেলে ব্যাকটেরিয়া,ভাইরাস, ফাংগাস ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়।

• আদা— আদা হজমের সমস্ত রকমের সমস্যা মেটাতে সক্ষম। হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেটে ইনফেকশন, ইত্যাদি দূর করতে আদার জুড়ি মেলা ভার। এই সমস্যাগুলিও কৃমি থেকে তৈরি হয়। তাই এই ধরনের সমস্যা দূর করতে কাঁচা আদার রস খান খালি পেটে।

• শশার বীজ— ফিতাকৃমি রুখতে শশার দানা সর্বশ্রেষ্ঠ। শশার দানাকে গুঁড়ো করে নিন। প্রতিদিন এক চা-চামচ করে খান।

• পেঁপে— পেটের সমস্যা দূর করতে পেঁপের থেকে ভাল কিছু হয় না। যে কোনও ধরনের কৃমি তাড়াতে পেঁপের বীজ শ্রেষ্ঠ। ভাল ফল পেতে পেঁপে এবং মধু খান।

• কাঁচা হলুদ— কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে।

শেয়ার করে ছড়িয়ে দিন
সবার আগে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন

07/08/2025

একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে। আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে।
যার চরিত্র যেমন তার ভাবনাও তেমন।

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রতেককেই জানাই“জীবনপাঠ”-এর পক্ষ থেকেশুভ সকালﺻﺒﺎﺡ ﺍﻟﺨﻴﺮ“Good Morning”আজবৃহস্পতিবার৭ আ...
06/08/2025

এই মাত্র যারা ঘুম থেকে উঠলেন তাদের প্রতেককেই জানাই
“জীবনপাঠ”-এর পক্ষ থেকে
শুভ সকাল
ﺻﺒﺎﺡ ﺍﻟﺨﻴﺮ
“Good Morning”
আজ
বৃহস্পতিবার
৭ আগস্ট, ২০২৫ খ্রীষ্টাব্দ
১১ শ্রাবণ ১৪৪৮
২৪ শ্রাবণ ১৪৩২
এখন বর্ষাকাল!
আজকের সূর্যোদয় ৫:৫৭ ও সূর্যাস্ত ৬:০৫ মিনিটে
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময়

অলসতা — এটা যেন এক নিঃশব্দ মা*দক।শরীরে ক্ষতি করে না, তাই আমরা ভয় পাই না।কিন্তু ঠিক যেভাবে নে*শা ধীরে ধীরে একজন মানুষকে ভ...
06/08/2025

অলসতা — এটা যেন এক নিঃশব্দ মা*দক।
শরীরে ক্ষতি করে না, তাই আমরা ভয় পাই না।
কিন্তু ঠিক যেভাবে নে*শা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে খে*য়ে ফেলে,
অলসতাও তেমনই — নিঃশব্দে আমাদের স্বপ্ন, সময় আর সামর্থ্য গিলে নেয়।

প্রথমে মনে হয় “আজ একটু বিশ্রাম নিই”,
তারপর দিন চলে যায় “পরেও করা যাবে” ভেবে।
এক সময় দেখি, দিন নয়, মাস চলে গেছে…
আর আমরা এক জায়গাতেই দাঁড়িয়ে — কিছুই শুরু করিনি।

অলসতা কখনো একসাথে আঘাত করে না,
বরং একটু একটু করে আপনাকে পিছনে টেনে নেয়,
যেন আপনি বুঝতেই না পারেন — আপনি আসলে হারিয়ে যাচ্ছেন।

তাই মনে রাখবেন —
যেমন নেশা মানুষকে ধ্বংস করে,
ঠিক তেমন অলসতাও ধ্বংস করে দেয় জীবনের সম্ভাবনা।

নিজেকে রক্ষা করতে হলে শুধু মাদক নয়,
অলসতার দিকেও চোখ রাখতে হবে।
কারণ দুটোই মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়…

তফাৎ একটাই — একটাকে আমরা ভয় পাই, আরেকটাকে আমরা গুরুত্বই দিই না।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Rimon Islam publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager