CRIbangla

CRIbangla বিশাল ও বৈচিত্র্যময় চীনকে বাংলাভাষীদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য #বাংলা #চীনবাংলাবেতার #সিআরআই
(1160)

বেইজিংয়ে ৩,০০০-এর বেশি রোবট প্রদর্শিত: অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে দেশীয় রোবটআগস্ট ২০: বেইজিংয়ে '২০২৬ বিশ্ব রো...
20/08/2026

বেইজিংয়ে ৩,০০০-এর বেশি রোবট প্রদর্শিত: অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে দেশীয় রোবট
আগস্ট ২০: বেইজিংয়ে '২০২৬ বিশ্ব রোবট সম্মেলন' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই প্রদর্শনীতে বিশ্বজুড়ে রোবটিক্স প্রযুক্তির সর্বশেষ সাফল্য এবং নতুন নতুন পণ্য প্রদর্শন করা হচ্ছে।

৩,০০০-এরও বেশি প্রদর্শনী পণ্যের মধ্যে একদল বিশেষ রোবট নজর কেড়েছে, যেগুলোকে মূলত অত্যন্ত বিপজ্জনক এলাকায় মানুষের বিকল্প হিসেবে কাজ করার জন্য প্রস্তুত করা হয়েছে।

আগুন নেভানো, বোমা নিষ্ক্রিয়করণ, উচ্চতায় কাজ করা থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ শিল্পকারখানায় পরিদর্শন—ঝুঁকির মুখে মানুষের পরিবর্তে এখন এই প্রযুক্তিগত শক্তি প্রয়োগ করা হচ্ছে।
বিশাল আকৃতির বড় রোবটের পাশাপাশি অত্যন্ত ক্ষিপ্র ও চটপটে 'রোবট কুকুর' এই বিপজ্জনক কাজের পরিবেশ সামলে নিতে নিজেদের সক্ষমতা জাহির করছে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)
https://bangla.cgtn.com/2026/08/20/ARTI1787212619803513

তথাকথিত ‘শ্যাডো ট্রানজিট নেটওয়ার্ক’ নিয়ে যুক্তরাষ্ট্রের মিথ্যা বয়ানের তীব্র প্রতিক্রিয়া চীনেরআগস্ট ২০: আজ (বৃহস্পতিবার) ...
20/08/2026

তথাকথিত ‘শ্যাডো ট্রানজিট নেটওয়ার্ক’ নিয়ে যুক্তরাষ্ট্রের মিথ্যা বয়ানের তীব্র প্রতিক্রিয়া চীনের
আগস্ট ২০: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তুং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক প্রতিবেদন ও বয়ানের কড়া জবাব দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মুখপাত্র হ্য বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশিত ‘দি গ্রেট ট্রানসসিপম্যান্ট স্কাম’ শীর্ষক প্রতিবেদনটি মূল বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং সত্যকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে আন্তর্জাতিক স্বাভাবিক বাণিজ্য ও বিনিয়োগকে মিথ্যাভাবে ‘প্রতারণা’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে এবং তথাকথিত ‘শ্যাডো ট্রানজিট নেটওয়ার্ক’-এর মতো একটি বানোয়াট বয়ান তৈরি করেছে।

তিনি উল্লেখ করেন যে, এটি একতরফাবাদ এবং বাণিজ্য সুরক্ষাবাদের চরম নিদর্শন, যার মূল উদ্দেশ্য হলো চীনা পণ্যগুলোকে বিশ্ববাজারে চেপে রাখা এবং কোণঠাসা করা। চীন সরকারের পক্ষ থেকে তিনি এই ধরনের পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং এর দৃঢ় বিরোধিতা জানান।

মুখপাত্র হ্য আরও বলেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের আসল হুমকি মূলত যুক্তরাষ্ট্রের চাপানো চড়া ও বৈষম্যমূলক শুল্কই বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তার জন্য আসল হুমকি। ওয়াশিংটন তাদের নিজেদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যাগুলোর দোষ বাইরের দেশের ওপর চাপিয়ে দিয়ে কখনোই তাদের দেশের মৌলিক ও গভীর সংকটগুলোর সমাধান করতে পারবে না।

চীন যুক্তরাষ্ট্রের প্রতি অবিলম্বে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন অভিযোগ বন্ধ করার এবং চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে আঘাত হানা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে—যাতে বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত থাকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেন যে, চীন সর্বদা আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিয়মাবলী মেনে চলেছে। সমতা ও পারস্পরিক লাভের ভিত্তিতে চীন বিশ্বমঞ্চের অন্যান্য দেশের সাথে বাণিজ্য সহযোগিতা অব্যাহত রাখবে, যৌথভাবে একটি পারস্পরিক সুবিধাজনক ও সুষম বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তুলবে এবং বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)
https://bangla.cgtn.com/2026/08/20/ARTI1787212654040517

জাম্বিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ায় হাকাইন্দে হিচিলেমাকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দনআগস্ট ২০: আজ (বৃহস...
20/08/2026

জাম্বিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ায় হাকাইন্দে হিচিলেমাকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন
আগস্ট ২০: আজ (বৃহস্পতিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এক অভিনন্দন বার্তায় জাম্বিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় হাকাইন্দে হিচিলেমাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর বার্তায় উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে তাঁরা দু'জন একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং যৌথভাবে চীন-জাম্বিয়া সম্পর্কের দিকনির্দেশনা দিয়েছেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা ক্রমাগত গভীর হয়েছে, বাস্তবমুখী সহযোগিতার ফলাফল সুসংহত হয়েছে এবং বহুপাক্ষিক কূটনৈতিক অঙ্গনে উভয় দেশ ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বজায় রেখেছে।

সি চিন পিং চীন-জাম্বিয়া সম্পর্কের সুদূরপ্রসারী উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব প্রদান করেন। প্রেসিডেন্ট হিচিলেমার সঙ্গে যৌথভাবে কাজ করে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে তরান্বিত করতে, দৃঢ়ভাবে একে অপরকে সমর্থন জানাতে এবং পারস্পরিক সহযোগিতার মাত্রা বৃদ্ধি করতে প্রস্তুত উল্লেখ করে জনাব সি বলেন, এতে চীন-জাম্বিয়া সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং তা উভয় দেশের জনগণের জন্য আরও সুফল বয়ে আনবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)
https://bangla.cgtn.com/2026/08/20/ARTI1787222023129839

চলতি বছরের প্রথম সাত মাসে চীনের ভোগ্যপণ্য ও সেবাখাতের মোট খুচরা বিক্রয় ২.৬ শতাংশ বৃদ্ধিআগস্ট ২০: চলতি বছরের শুরু থেকে চী...
20/08/2026

চলতি বছরের প্রথম সাত মাসে চীনের ভোগ্যপণ্য ও সেবাখাতের মোট খুচরা বিক্রয় ২.৬ শতাংশ বৃদ্ধি
আগস্ট ২০: চলতি বছরের শুরু থেকে চীনের ভোগ বাজার ভালো উন্নয়ন ধারা বজায় রেখেছে, বাজারের আকার ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং উন্নয়নের গুণগত মানও ক্রমাগত উন্নত হচ্ছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, ভোগ্যপণ্য ও পরিষেবার মোট খুচরা বিক্রয় গত বছরের একই সময়ের তুলনায় ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে; ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় পরিমাণ ২৮.৭৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে মোটরগাড়ি ব্যতীত ভোগ্যপণ্যের খুচরা বিক্রয় ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের ভোগ প্রচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের প্রথম ৭ মাসে চীনের ভোগ বাজার প্রধানত ৪টি বৈশিষ্ট্য রয়েছে।
প্রথমত, ভোগ্যপণ্যের বিক্রয় মান উন্নতি ঘটছে। জুলাই মাসে খুচরা পণ্য বিক্রয় ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মৌলিক জীবনযাত্রার পণ্যগুলোর বিক্রয় স্থিতিশীল ছিল; সীমার ঊর্ধ্বে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে খাদ্যশস্য, তেল ও খাদ্যপণ্য, পানীয় এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর খুচরা বিক্রয় যথাক্রমে ৫.৩, ৩.৫ এবং ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দ্বিতীয়ত, পরিষেবা খাতের ভোগে নানা উজ্জ্বল দিক উঠে আসছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পরিষেবা খাতের খুচরা বিক্রয় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পণ্য খাতের খুচরা বিক্রয়ের চেয়ে বেশি। এর মধ্যে, খাদ্য ও পানীয় খাতের আয় ২.৬ শতাংশ বেড়েছে; পর্যটন পরামর্শ ও ভাড়া সেবা এবং সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন সেবার খুচরা বিক্রয় ১০ শতাংশেওর বেশি বেড়েছে। গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমেও জোয়ার এসেছে, জুলাই মাসে মোট বক্স অফিসে আয় ৫০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা ২০ শতাংশেওর বেশি বৃদ্ধি পেয়েছে।
তৃতীয়ত, নতুন ধরনের ভোগের ব্যাপক প্রসার ঘটছে। পুরোনো পণ্যের বদলে নতুন পণ্য ক্রয়ের উদ্যোগ সবুজ ও বুদ্ধিমান ভোগকে উৎসাহিত করছে। জুলাই মাসে নতুন শক্তিচালিত যাত্রীবাহী গাড়ির খুচরা বিক্রির হার ৬৫.১ শতাংশে পৌঁছেছে, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলোতে অন্তর্ভুক্তিমূলক বুদ্ধিমান রোবটের বিক্রয় ৯৫.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এক্সোস্কেলেটন সহায়ক যন্ত্রের বিক্রয় ৩৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অ্যাকশন ক্যামেরার বিক্রি ২৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এবং ফ্লোর-ক্লিনিং রোবটের বিক্রি ১৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চতুর্থত, শহর-গ্রামীণ কাঠামো ক্রমাগত উন্নত হচ্ছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গ্রামীণ এলাকায় ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ ৩.৮ ট্রিলিয়ন ইউয়ান, যা ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে—শহরাঞ্চলের তুলনায় এই প্রবৃদ্ধির হার ১.৩ শতাংশ বেশি। কাউন্টি পর্যায়ের ভোগ বাজারের গতিশীলতা ক্রমশ শক্তিশালী হচ্ছে; কাউন্টি ও গ্রামীণ এলাকার ভোগ্যপণ্যের খুচরা বিক্রি গোটা সামাজিক ভোগ্যপণ্যের খুচরা বিক্রির ৩৯.১ শতাংশে পৌঁছেছে।
https://bangla.cgtn.com/2026/08/20/ARTI1787215323757687

চীনা প্রতিষ্ঠানগুলো দমনে ইইউ’র একতরফা পদ্ধতির অপব্যবহারের বিরোধিতা করে চীনআগস্ট ২০: চীনা কোম্পানিগুলোকে দমন করার জন্য বৈ...
20/08/2026

চীনা প্রতিষ্ঠানগুলো দমনে ইইউ’র একতরফা পদ্ধতির অপব্যবহারের বিরোধিতা করে চীন
আগস্ট ২০: চীনা কোম্পানিগুলোকে দমন করার জন্য বৈদেশিক ভর্তুকি প্রবিধান (এফএসআর)-এর মতো একতরফা হাতিয়ার ব্যবহার করছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এ অপব্যবহার বন্ধের জন্য চীন ধারাবাহিকভাবে বিরোধিতা করে আসছে। চীন আশা করে যে, এফএসআর তদন্তে নিজেদের ভুলত্রুটি দ্রুত সংশোধন করবে এবং আন্তঃসরকারি সংলাপের মাধ্যমে যোগাযোগ জোরদার করতে ইইউ চীনের সাথে কাজ করবে। চীন ইইউ’র কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং জাতীয় নিরাপত্তা ও প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তোং এ কথা বলেন।
মুখপাত্র বলেন, গত মে মাসে চীন নিউকটেক মামলায় চীন প্রথম নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি, ‘জেডি মামলায়’ ইইউ আবারও স্বেচ্ছাচারী ও অযৌক্তিকভাবে সংশ্লিষ্ট চীনা ব্যাংকগুলোর কাছ থেকে তদন্তের সাথে সম্পর্কহীন বিস্তৃত পরিসরের তথ্য দাবি করেছে। এর জবাবে, চীনা সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্তের ভিত্তিতে ‘চীনা গণপ্রজাতন্ত্রের বিদেশি অবৈধ বহির্জাত অধিক্ষেত্র বিরোধী প্রবিধান’ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে যে, জেডি’র ওপর এফএসআর তদন্তে ইইউ কর্তৃক সংশ্লিষ্ট চীনা সত্ত্বার ওপর গৃহীত ক্রস-বর্ডার তদন্তমূলক পদক্ষেপ অবৈধ ব্যবস্থা নিয়েছে। তাই কোনো সংস্থা বা ব্যক্তিকে এই ব্যবস্থা কার্যকর করা বা তার সহায়তা করতে নিষেধ করা হয়েছে।
https://bangla.cgtn.com/2026/08/20/ARTI1787215558260693

রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরান সমস্যা সমাধানের আহ্বান চীনেরআগস্ট ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলন আ...
20/08/2026

রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরান সমস্যা সমাধানের আহ্বান চীনের
আগস্ট ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার) ঘোষণা করেছেন যে ইরানের বিরুদ্ধে ‘বিধ্বংসী অর্থনৈতিক ব্যবস্থা’ নেবেন। এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন চিয়ান বলেন, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগে সমস্যার সমাধান হবে না। চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যাটির সমাধান করার আহ্বান জানায়।
https://bangla.cgtn.com/2026/08/20/ARTI1787218208701831

চীন বিশ্বের জন্য আরও বেশি বাজার, উদ্ভাবন ও উন্নয়নের সুবিধা প্রদানে প্রস্তুত: পররাষ্ট্র মন্ত্রণালয়আগস্ট ২০: আজ (বৃহস্পতি...
20/08/2026

চীন বিশ্বের জন্য আরও বেশি বাজার, উদ্ভাবন ও উন্নয়নের সুবিধা প্রদানে প্রস্তুত: পররাষ্ট্র মন্ত্রণালয়
আগস্ট ২০: আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান আন্তর্জাতিক অর্থনীতিবিদদের ইতিবাচক পর্যালোচনার জবাবে বেইজিংয়ের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন—সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের অধ্যাপক দানি রড্রিক এবং আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ইকোনমিক পলিসি রিসার্চ ডিরেক্টর মাইকেল স্ট্রেন-সহ বেশ কয়েকজন প্রখ্যাত অর্থনীতিবিদ নিবন্ধ লিখে তথাকথিত ‘চায়না শক’ বা ‘চায়না স্কুইজ’ তত্ত্ব খণ্ডন করেছেন। তাঁদের মতে, চীনের বাণিজ্য নীতি ‘প্রতিবেশীদের জন্য ক্ষতিকর’ নয়, বরং ‘প্রতিবেশীদের সহায়তামূলক’; চীন কেবল তৈরি পণ্যই বিক্রি করে না, বরং বিপুল পরিমাণে উৎপাদন সরঞ্জাম, যন্ত্রাংশ ও মধ্যবর্তী পণ্য রপ্তানি করে অন্যান্য দেশের শিল্পায়নের খরচ কমাতে সাহায্য করে। এছাড়া, অন্যান্য দেশের জন্য পথ ছেড়ে দিতে চীনকে নিজ শিল্প খাতকে বলিদানের যে দাবি তোলা হয়—অর্থনীতির নীতি অনুযায়ী তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য কী?

উত্তরে লিন চিয়ান বলেন, বিশ্বজুড়ে বহু দূরদর্শী ও চিন্তাশীল অর্থনীতিবিদও একই ধরনের বাস্তবসম্মত মতামত ব্যক্ত করছেন। বাস্তবতাই প্রমাণ করে যে, চীনের উন্নয়ন বিশ্বের জন্য কোনো ‘আঘাত’ বা ‘চাপ’ নয়—বরং এটি একটি বড় সুযোগ এবং ক্ষমতায়ন।

উন্নত মান ও সাশ্রয়ী মূল্যের ‘মেড ইন চায়না’ পণ্য বিকাশমান দেশগুলোর শিল্পায়নের সুনির্দিষ্ট বাধা দূর করেছে। চীনের উন্মুক্ত ও সর্বজনীন প্রযুক্তি উদ্ভাবন ব্যবস্থা আরও বেশি দেশের জন্য আধুনিক ও প্রতিশ্রুতিশীল প্রযুক্তি সাশ্রয়ী মূল্যে ব্যবহারের সুযোগ তৈরি করেছে।

চীনের স্থিতিশীল ও নির্ভরযোগ্য সরবরাহ বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করেছে—যা 'গ্লোবাল সাউথ'-এর দেশগুলোকে দ্রুত আধুনিকায়নের পথে এগিয়ে যেতে সহায়তা করছে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)
https://bangla.cgtn.com/2026/08/20/ARTI1787215133245666

ম্যাকাওর ‘তৃতীয় পাঁচসালা পরিকল্পনা’ ‘এক দেশ, দুই ব্যবস্থার’ নতুন আদর্শ উন্মোচন করেছে:সিজিটিএন জরিপআগস্ট ২০: ১৮ আগস্ট, ম্...
20/08/2026

ম্যাকাওর ‘তৃতীয় পাঁচসালা পরিকল্পনা’ ‘এক দেশ, দুই ব্যবস্থার’ নতুন আদর্শ উন্মোচন করেছে:সিজিটিএন জরিপ
আগস্ট ২০: ১৮ আগস্ট, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার আনুষ্ঠানিকভাবে 'ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের তৃতীয় পাঁচসালা পরিকল্পনা (২০২৬-২০৩০)' ঘোষণা করেছে। পরিকল্পনাটি ম্যাকাওয়ের উন্নয়নের বাস্তবতার ভিত্তিতে তৈরি এবং জাতীয় উন্নয়ন কৌশলের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। এতে স্পষ্টভাবে শাসন ব্যবস্থার উন্নয়ন, শিল্প কাঠামোর রূপান্তর, বৈদেশিক উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং জনগণের স্থিতিশীল জীবন নিশ্চিতকরণ-এর মতো একাধিক কাজের সমন্বয় সাধনের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে 'আইনভিত্তিক ম্যাকাও', 'প্রাণবন্ত ম্যাকাও', 'সাংস্কৃতিক ম্যাকাও' ও 'সুখী ম্যাকাও'-এর সুন্দর ভবিষ্যতের চিত্র বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে এবং ম্যাকাও-বিশেষ 'এক দেশ, দুই ব্যবস্থার' উচ্চমানের উন্নয়ন এক নতুন পরিস্থিতির সূচনা করবে।

https://bangla.cgtn.com/2026/08/20/ARTI1787216929771716

চীনের ২৪০ ঘণ্টা ট্রানজিট ভিসা-মুক্ত নীতির 'বন্ধুচক্র' ৫৭টি দেশকে অন্তর্ভুক্ত হয়েছেআগস্ট ২০: জাতীয় অভিবাসন প্রশাসন আজ (বৃ...
20/08/2026

চীনের ২৪০ ঘণ্টা ট্রানজিট ভিসা-মুক্ত নীতির 'বন্ধুচক্র' ৫৭টি দেশকে অন্তর্ভুক্ত হয়েছে
আগস্ট ২০: জাতীয় অভিবাসন প্রশাসন আজ (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়, ২০২৬ সালের ২০ আগস্ট থেকে কিরগিজস্তান ও ভিয়েতনামের নাগরিকরা চীনে আসার জন্য ২৪০ ঘণ্টার ট্রানজিট ভিসা-মুক্ত নীতি এবং হাইনানের ৩০ দিনের প্রবেশ ভিসা-মুক্ত নীতি ব্যবহার করতে পারবে। এর ফলে, ২৪০ ঘণ্টার ট্রানজিট ভিসা-মুক্ত নীতির আওতাভুক্ত দেশের সংখ্যা বেড়ে ৫৭টিতে পৌঁছেছে এবং হাইনানের ৩০ দিনের প্রবেশ ভিসা-মুক্ত নীতির আওতাভুক্ত দেশের সংখ্যা বেড়ে ৬১টিতে পৌঁছেছে।

https://bangla.cgtn.com/2026/08/20/ARTI1787216987979810

  আমি চলে এসেছি লিয়াংচিয়াহেতে, এটি সেই স্থান যেখানে চীনের সাধারণ সম্পাদক যৌবনকালে শ্রম করেছেন। তিনি এখানকার গ্রামের পার...
20/08/2026

আমি চলে এসেছি লিয়াংচিয়াহেতে, এটি সেই স্থান যেখানে চীনের সাধারণ সম্পাদক যৌবনকালে শ্রম করেছেন। তিনি এখানকার গ্রামের পার্টি সম্পাদক ছিলেন।

Address

Shijingshan District
Beijing
10040

Alerts

Be the first to know and let us send you an email when CRIbangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CRIbangla:

Shortcuts

Share