21/07/2026
🇨🇳 চীনে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? JW201 আর JW202 এর প্যাঁচটা আগে বুঝে নিন।
চীনে পড়াশোনা করার প্রসেস যখন শুরু করবেন, তখন সবচেয়ে বেশি যে দুইটা শব্দ শুনবেন তা হলো— JW201 আর JW202। অনেকেই কনফিউজড হয়ে যান, " আমার তো JW202 আসছে, আমার কি ফুল স্কলারশিপ নাই?" কিংবা "JW201 পেলেই কি সব ফ্রি?"
একদম সহজ ভাষায় প্যাঁচটা ছাড়িয়ে নিই। 😄
📎JW Form টা আসলে কী?
সহজ কথায়, এটি আপনার চীনা ভিসা (X1 Student Visa) পাওয়ার মেইন চাবিকাঠি।
আপনি চীনের কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর, চাইনিজ মিনিস্ট্রি অব এডুকেশন বা বিশ্ববিদ্যালয় আপনার নামে এই ফর্মটা ইস্যু করে। আপনার অফার লেটার (Admission Notice) আর এই JW ফর্ম ছাড়া চাইনিজ এম্বাসি কিন্তু আপনাকে স্টুডেন্ট ভিসা দেবে না।
📎JW201 আর JW202 এর মূল পার্থক্যটা কোথায়?
পার্থক্যটা খুব সিম্পল— টাকাটা কে দিচ্ছে?
🔹 JW201 Form (চাইনিজ গভর্মেন্ট স্কলারশিপ):
যারা চাইনিজ গভর্মেন্ট স্কলারশিপ (CSC) বা পুরোপুরি সরকারি ফুল ফ্রি স্কলারশিপ পান।
✅এতে টিউশন ফি, থাকা-খাওয়া এবং মাসিক স্টাইপেন্ড (Stipend)সবকিছুই চীন সরকার বহন করে।
✅সরাসরি চাইনিজ মিনিস্ট্রি অব এডুকেশন ও CSC কর্তৃপক্ষ।
🔹 JW202 Form (সেলফ-ফান্ডেড ও অন্যান্য স্কলারশিপ):
✅ যারা নিজেদের খরচে (Self-funded) পড়তে যাচ্ছেন, কিংবা প্রোভিন্সিয়াল (প্রাদেশিক), মেয়রাল বা ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ পেয়েছেন।
✅ স্কলারশিপের ধরণ যা-ই হোক না কেন (পার্শিয়াল বা ফুল টিউশন ফ্রি), ফান্ডিংটা যদি সরাসরি কেন্দ্রীয় চীন সরকারের না হয়, তবেই JW202 ইস্যু হয়।
✅ আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন, সরাসরি সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
💡JW রিলেটেড কয়েকটা ইম্পর্ট্যান্ট টিপস :
1️⃣ ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কোনো ফারাক আছে?
একদমই না। আপনার কাছে JW201 থাকুক আর JW202 থাকুক—এম্বাসিতে স্টুডেন্ট ভিসা (X1 Visa) পাওয়ার নিয়ম ও গুরুত্ব দুটোতেই ১০০০% সমান।
2️⃣ অরিজিনাল কপি নাকি প্রিন্টেড কপি বেশী গুরুত্বপূর্ণ :
ভিসা আবেদনের সময় আপনার Admission Notice আর JW ফর্মের মূল কপি (Hard Copy) এম্বাসিতে জমা দিতে হবে। তাই বিশ্ববিদ্যালয় থেকে কুরিয়ারে ডকুমেন্টস পাওয়ার পর খুব সতর্কতার সাথে কাছে রাখবেন।তবে, এখন বেশিরভাগ ইউনিভার্সিটি অনলাইন কপি দিচ্ছে। সেটা প্রিন্ট করে নিয়ে গিয়ে দেখালেও চলবে।
আপনার এবং আপনার ফ্রেন্ডরা যারা চীনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাদের সাথে পোস্টটি শেয়ার করে রাখুন! 📌
উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সবার স্বপ্ন পূরণ হোক। ❤️