Tvista Visit our website to get more insight: Tvista.org

Join Our Telegram Channel: https://t.me/tvistamag
(9)

13/11/2025

সকাল হলেই শুরু হবে চাকসু ভোটগ্রহণ।নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চাকসুর শিবির-সমর্থিত সদস্য প্রার্থী Salman Farshi Shakib-এর...
14/10/2025

সকাল হলেই শুরু হবে চাকসু ভোটগ্রহণ।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চাকসুর শিবির-সমর্থিত সদস্য প্রার্থী Salman Farshi Shakib-এর বিরুদ্ধে Nowshin Akter নামে এক মেয়ে তার ফেসবুক পোস্টে দাবি করেন,
“আমার অনিচ্ছাসত্ত্বেও ব্যক্তিগত মেসেজ, ফোনকল ও গানের ভিডিও পাঠিয়ে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছেন ওই শিক্ষার্থী (সালমান)। প্রথমে আমি সাধারণভাবে মেসেজের উত্তর দেইনি। পরে তিনি সিনিয়র হওয়ায় একবার উত্তর দেই, কিন্তু এরপরই তিনি সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেন। আমি অস্বস্তি প্রকাশ করলে তিনি বলেন, ভার্সিটিতে ছেলে-মেয়ে কথা বলা অস্বাভাবিক নয়।”
এই পোস্টকে কেন্দ্র করে “নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে” সংবাদ প্রকাশ করেছে কালবেলা এবং দেশ টিভি। যদিও অভিযোগকারীর দাবিতে হেনস্তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও মিডিয়াগুলো সেনসেশনাল হেডলাইন দিয়ে পাঠককে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।
দেখুন:
https://archive.ph/oh3Q5
https://www.desh.tv/education/69882
এই সংবাদগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অভিযোগ প্রমাণিত না হলেও সালমানকে ডিজিটাল মবের শিকার হতে হয়। এর প্রেক্ষিতে সালমান একটি বিস্তারিত পাল্টা জবাব দেন এবং তার সঙ্গে Nowshin Akter-এর কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন।
স্ক্রিনশটগুলো দেখে বোঝা যায়, নওশিনের করা অভিযোগ—সালমান তাকে বিরক্ত করতেন—তা সত্য নয়। সালমান নওশিনকে প্রথম মেসেজ দিয়েছেন—এই অভিযোগটিও মিথ্যা।
আলাপের স্ক্রিনশটগুলোতে দেখা যায়, নওশিন এবং সালমান খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছেন। নওশিন একাধিকবার সালমানের শিবিরের রাজনীতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং ইন-পারসন দেখা করার কথাও বলেছেন (যদিও সালমান সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে এ প্রস্তাবে রাজি হননি)।
এছাড়াও, নওশিন সালমানকে অন্যান্য মেয়েদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন। একাধিকবার তাদের ফোনে কথাও হয়েছে। আলাপগুলো দুই পক্ষ থেকেই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ছিল।
উল্লেখ্য, সালমান বিস্তারিত পোস্ট দেওয়ার পর নওশিন তার আগের পোস্টটি ডিলিট করে দেন এবং তার ফেসবুক আইডিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সালমানের পক্ষ নিয়ে একাধিক ব্যক্তি দাবি করেছেন, “Nowshin Akter” নামের এই অ্যাকাউন্টটি ভুয়া — যদিও এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
সালমানের পোস্ট: https://archive.ph/71FEe
তবে সালমানের দাবিও পুরোপুরি সঠিক নয়। তিনি বলেছেন, নওশিন নানা সময়ে তাকে বিভিন্ন বিষয়ে টেক্সট করতেন এবং তিনি কেবল রিপ্লাই দিতেন। প্রদত্ত স্ক্রিনশট অনুসারে দেখা যায়, সালমান নিজেও নওশিনকে একাধিকবার মেসেজ করেছেন, যদিও আলাপগুলো ছিল সম্পূর্ণ সাধারণ ও খোঁজখবরধর্মী।
মেসেঞ্জারের আলোচনায় কোথাও হ্যারাসমেন্টের কোনো আলামত পাওয়া যায়নি।
কালবেলা-কে সালমান বলেছেন, তিনি নওশিনকে ঠিকমতো চিনেন না। কিন্তু স্ক্রিনশট অনুযায়ী তারা দীর্ঘ সময় কথা বলেছেন ও ফোন কলে যোগাযোগ করেছেন—যা ওই দাবির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
কালবেলা-এর প্রতিবেদন প্রকাশের পর দেশ টিভিও কোনো পরিবর্তন ছাড়াই সেটি হুবহু কপি-পেস্ট করে প্রচার করে।
অভিযোগকারী তাঁর পোস্ট মুছে দিলে এবং সালমান প্রমাণ হাজির করলেও কালবেলা এবং দেশটিভি এখোনো প্রকাশিত নিউজ সরিয়ে নেয়নি বা দুঃখ প্রকাশ করেনি।

Sayed Hasan Al Manzur

05/09/2025

ডাকসু তে জিতবে কারা? দেখুন জরিপ ফলাফল

Reports circulating on social media alleging that 342 minority women were r***d in Bangladesh are false. ASK confirms 34...
27/08/2025

Reports circulating on social media alleging that 342 minority women were r***d in Bangladesh are false. ASK confirms 342 total r**e cases between January and April 2025, but the data does not mention religion.

চাঁদা না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা এক ব্যক্তিকে হত্যা করেছে দাবিতে শ্রীলঙ্কার গত মে মাসের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার কর...
27/08/2025

চাঁদা না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা এক ব্যক্তিকে হত্যা করেছে দাবিতে শ্রীলঙ্কার গত মে মাসের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

26/08/2025
26/08/2025

Misinformation Watch: Businessworld Story on Dr. Yunus is Unsupported and MisleadingOn May 23, Indian media outlet Busin...
23/05/2025

Misinformation Watch: Businessworld Story on Dr. Yunus is Unsupported and Misleading

On May 23, Indian media outlet Businessworld, owned by the ABP Group, published a sensational article falsely claiming that Bangladesh’s interim leader, Dr. Muhammad Yunus, is preparing to flee the country via private jet. The article further alleges—based on remarks from controversial Bangladeshi media figure Nabonita Chowdhury—that Yunus’s associates are involved in an international assassination plot targeting Army Chief General Waker-Uz-Zaman.
Read the propaganda article: https://archive.ph/tcCOf
These claims are entirely unsubstantiated and deeply irresponsible. There is no evidence that Dr. Yunus intends to leave the country, nor is there any basis for the allegation of an assassination conspiracy. These assertions are grounded in unnamed sources and commentary from a known propagandist, Nabonita Chowdhury with no supporting documentation, official statements, or corroboration.
The Bangladesh Army has repeatedly addressed such rumors. On May 20, the Army issued an official statement debunking coup-related speculation. Again on May 23, it warned of a fake press release circulating under the Army’s logo, intended to mislead the public and sow division between the military and civilians. Cooperation Between the Bangladesh army and the interim government remains strong and fully operational.
The article is part of a coordinated disinformation campaign by segments of the Indian right-wing media seeking to delegitimize Bangladesh’s transitional leadership. Businessworld, along with other ABP Group publications like The Telegraph and Anandabazar Patrika, has consistently amplified unverified, politically charged narratives targeting Dr. Yunus.
Such reckless reporting not only undermines journalistic integrity but also threatens regional stability.

Adresse

Heidelberg
ZIEGELHÄUSERLANDSTRASSE23,69120HEIDELBERG,

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tvista erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen