14/07/2026
বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের নতুন দুয়ার: আসছে ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কুটির শিল্প এবং প্রান্তিক কৃষকদের জন্য উন্মোচিত হতে যাচ্ছে বিশ্ববাজারের এক বিশাল দিগন্ত। এখন থেকে দেশের যেকোনো প্রান্তের একজন সাধারণ কৃষক বা তরুণ উদ্যোক্তা সরাসরি চীন, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ-আমেরিকার ক্রেতাদের কাছে নিজের উৎপাদিত কৃষি ও শিল্পপণ্য সরাসরি রপ্তানি করতে পারবেন। সবচেয়ে বড় চমক হলো, এই বৈশ্বিক বাণিজ্যের জন্য ঐতিহ্যবাহী ও জটিল ব্যাংকিং প্রক্রিয়া যেমন—এলসি (Letter of Credit) খোলা বা ফাইলের পর ফাইল অতিরিক্ত কাগজপত্রের কোনো প্রয়োজন হবে না। কোনো মধ্যস্বত্বভোগী বা তৃতীয় পক্ষ এজেন্টের সাহায্য ছাড়াই অনলাইনের মাধ্যমে সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ ও লেনদেন করা যাবে। এই যুগান্তকারী লক্ষ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো ‘ক্রস-বর্ডার (আন্তসীমান্ত) ডিজিটাল বাণিজ্য নীতিমালা’ অনুমোদনের চূড়ান্ত উদ্যোগ নিয়েছে সরকার।...
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কুটির শিল্প এবং প্রান্তিক কৃষকদের জন্য উন্মোচিত হতে যাচ্ছে বিশ্ববাজারের...