11/11/2025
ঢাকায় অপহৃত ঠাকুরগাঁওয়ের সুদীপ্ত, ৮০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে খুন 💔
রাজধানীর দিয়াবাড়ী এলাকা থেকে ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুদীপ্ত রায় (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় দিয়াবাড়ীর একটি বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁওয়ের শান্তিনগর এলাকার শিক্ষক দম্পতির সন্তান সুদীপ্ত ছিলেন সবার প্রিয়, মেধাবী ও বিনয়ী ছাত্র।
৭ নভেম্বর বিকেলে হোস্টেল থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরদিন রাত ২টা ৪৫ মিনিটে অপহরণকারীরা সুদীপ্তর পরিবারের কাছে ফোন দিয়ে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরিবার যতটুকু সম্ভব অর্থ দিতে রাজি হলেও, শেষ পর্যন্ত মুক্তিপণ না পেয়ে নৃশংসভাবে তাকে হত্যা করে অপহরণকারীরা।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান,
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মুক্তিপণ না পেয়ে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সহপাঠী তাসনিমুল তানজিল বলেন,
“সুদীপ্তকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার হাত-পা বেঁধে রাখা ছিল, মুখ পলিথিনে মোড়ানো ছিল। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।”
ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক জানান,
“সুদীপ্ত ছিল মেধাবী ও বিনয়ী ছাত্র। তার মৃত্যুতে পুরো প্রতিষ্ঠান শোকে মুহ্যমান।”
সুদীপ্তের অকাল মৃত্যুতে ঠাকুরগাঁও ও ঢাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শোক ও ক্ষোভের ঝড়—
একটাই দাবি: অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
#সুদীপ্তরায়