06/07/2024
জাভাস্ক্রিপ্ট স্ট্রিং মেথড ----
দুনিয়ার সব চেয়ে পাওয়ারফুল প্রোগ্রামিং এর মধ্যে জাভাস্কিপ্ট অন্যতম যার ব্যাবহার দিনকে দিন বেড়েই চলেছে,,আজকে আমি জাভাস্ক্রিপ্ট মেথড নিয়ে কিছু কথা লিখবো।
১। length মানে বুজায় দৈর্ঘ কত-
উদাহরণ. Const x='Md sulayman Hosen abir'
console.log(x.length)
Output: আসবে ২১ কারন জাভাস্ক্রিপ্ট কাউন্ট শুরু হয় 0 থেকে। স্পেস শহ সে কাউন্ট করে থাকে।
২। slice() method।- slice মানে কোন একটা অংশ কেটে ফেলা। লাইক আমরা যখন কোন কেক কেটে খাই তখন নাইফ দিয়ে কাটার সময় ২ দিকে নাইফ দিয়ে স্লাইস করে নিতে হয় এবং যতটুকু স্লাইস করি সেই টুকু কেটে আসে এবং কেকের বাকি অংশ সেখানেই রয়ে যায়। তেমনি জাভাস্ক্রিপ্ট এর কোন একটা অংশ কেটে নিয়ে আসতে বললে আমরা slice () method ব্যাবহার করবো।
কেকের কাটা অংশ যেমন একটা বাটিতে রাখা যায় ঠিক তেমনি জাভাস্ক্রিপ্ট এর স্লাইস অংশ টুকু নিয়েও বিভিন্ন কাজ করা যায়।
const name="Md Sulayman Hosen Abir "
let letter=(2,11);
console.log(letter)
Output: sulayman.
অঅর্থাৎ slice(start, end). কোথা থেকে শুরু করবো এবং কোথায় শেষ করবো সেই অংশ টুকু বলে দিব নাম্বার দিয়ে বা ইনডেক্স নাম্বার দিয়ে।
যদি কোন কারনে আমরা শুরুর দিকটা বলে দেই কিন্তু শেষের অংশ না বলি তাহলে যেখান থেকে শুরু করবো সেখান থেকে একদম শেষ পর্যন্ত আউটপুট দেখাবে।
let nam=name.slice(2)
Output হবে: sulayman Hosen Abir.
আমরা চাইলে উলটা দিক থেকেও শুরু করতে পারি তবে কাউন্ট এর সময় নেগেটিভ নাম্বার হিসাবে কাউন্ট হবে -21,-20 এই ভাবে চাইলেও স্লাইস মেথড ব্যাবহার করতে পারি।
৩. substring () similar to slice()
৪.substr() similar to slice() মেথড বাট এটার স্টাকচার টা হবে substr(start,length ) এখানে শুরু টা বলে দিব এবং কত length পর্যন্ত কেটে নিয়ে আসবো সেটা বলে দিলেই হবে।
৫. Replacing method - মানে কোন একটা অংশ চাইলে আমরা রিপ্লেস করে দিতে পারি।
structure - . replace ("যে অংশ টুকু পরিবর্তন করতে চাই সেটা লিখে দিব", "নতুন যে মানটা সেট করবো সেই মান টা বলে দিব ")
let name="Md sulayman Hosen Abir ";
let newName=name.replace("Abir", "shahansha");
console.log(newName)
Output: Md Sulayman Hosen shahansha.
তবে এখানে মেইন স্ট্রিং এর কোন রকমের পরিবর্তন করবে না।
৬. converting toupperCase and lowerCase
let name="sulayman";
console.log(name.toUpperCase())
আউট পুট: SULAYMAN
সেইম ভাবে ছোট হাতের অক্ষর নিয়ে আসতে চাইলে শুধু toLowerCase() ব্যাবহার করবো।
৭. concat() method মানে কোন একটা অংশ জোডা লাগানো।
const fName="Md"
const lName="Sulayman "
const FName=fName.concat(lName)
console.log(Fname)
আউট পুট হিসাবে : MdSulayman
যদি Md এর পরে স্পেস দিতে চায় তাহলে fName.concat(" ",lName)
Output :Md Sulayman.
যদি আমরা lName.concat(" ",fName)দিতাম তাহলে
output আসতো Sulayman Md.
তবে আমরা স্টিং এএ ভিতরে প্লাস দিয়েই বেশির ভাগ সময় কাজ করে থাকি।
let name="fName " "+ lName"
৮. trim() method মানে আমাদের স্পেস রিমুভ করার জন্য ব্যাবহার করা হয়।
let name=" Md Sulayman "
console.log(name.trim())
Output হবে Md Sulayman অর্থাৎ সামনের এবং পিছনের whitespace মুছে যাবে।
* আমরা শুরুর স্পেস রিমুভ করতে চাইলে trimStart() এবং শেষের স্পেস রিমুভ করতে চাইলে trimEnd() method ব্যাবহার করতে পারি।
৯. Extracting String Characters method
# charAt() মানে ইনডেক্স নাম্বার দিয়ে কোন একটা লেটের ধরে নিয়ে আসা।
let name="abir"
console.log(name.charAT(0)) output : a
১০. converting string to Array.
split() method দিয়ে কোন একটা অংশ পিছ পিছ করে আলাদা করা।
let name="Md Sulayman Hosen Abir"
console.log(name.split(", "))আউট পুট হবে
Split এক ধরনের array হিসাবে মান রিটার্ন করে।
১১. string Repeat করা। repeat( কতবার রিপিট করতে চাই সেই মানটা বসিয়ে দিব)
let x="Thanks For reading "
console.log(x.repeat(4))
Output হবে Thaks for reading ৪ বার আসবে।
ধন্যবাদ আজকে এই পর্যন্ত নেক্সট কোন একটা টপিকস নিয়ে লেখা হবে।
ভাল লাগলে মতামত দিবেন কমেন্ট বক্সে এবং লাইক দিবেন একটা।
©Md Sulayman Hosen Abir.