Old Monk

Old Monk Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Old Monk, Ammi Moussa.

💕'র কষ্টগু‌লো‌কে ব্যবহার কর‌ বস। কা‌রো দ্বারা প্রাপ্ত কষ্ট, অব‌হেলা ও লাঞ্চনা তোমা‌র স‌র্বোৎকৃষ্ট হ‌তে সহায়ক হ‌বে। এ...
16/02/2018

💕'র কষ্টগু‌লো‌কে ব্যবহার কর‌ বস। কা‌রো দ্বারা প্রাপ্ত কষ্ট, অব‌হেলা ও লাঞ্চনা তোমা‌র স‌র্বোৎকৃষ্ট হ‌তে সহায়ক হ‌বে। এগু‌লো‌ অনু‌প্রেরণা হি‌সে‌বে ব্যবহার কর‌তে শিখে নাও।
বিশ্বাস কর, কষ্ট এবং তীব্র হাহাকার তোমা‌র ল‌ক্ষ্যে পৌঁছা‌নো‌কে ত্বরা‌ন্বিত কর‌বে, তোমা‌র জীবন‌বোধ‌কে ক‌য়েকধাপ এ‌গি‌য়ে দে‌বে। ক্রমান্ব‌য়ে তোমা‌কে অ‌নেক বে‌শি দৃঢ় ক‌রে তুল‌বে এবং তু‌মিই কা‌রো কা‌ছে ইর্ষ‌া‌ন্বিত সু‌খি হ‌বে।

05/02/2018

প্র‌তিজ্ঞা য‌তোই থাকুক সহ‌জে হাত ছে‌ড়ে না দেয়ার। কিন্তু এক সময় সব‌কিছু ভু‌লে তোমা‌কে হারটা‌কেই মে‌নে নি‌তে হয়।
চোখ বন্ধ কর‌লেই যে মানুষটার অ‌স্তিত্ব অনুভব কর, ম‌নে হ‌লে তার এ‌লো‌মে‌লো চু‌লের চির‌চেনা মি‌ষ্টি সুবাস তু‌মি এখ‌নো পাও বা হাত বাড়া‌তেই যা‌কে ছুঁ‌য়ে দি‌তে পার‌তে! সে মানুষটা‌ই এখন তোমার থে‌কে যোজন যোজন দূ‌রে।
সম্প‌র্কে দূরত্ব এক‌দি‌নে সৃ‌ষ্টি হয়না। দু‌টি হৃদয় এক হওয়ার পর থে‌কেই একটু একটু ক‌রে দূর থে‌কে দূর বহুদূর স‌রে যায়। একটা পর্যায় তোমার অসম্ভব রকম প্রেমময় সম্পর্কের বিভৎস সমা‌প্তি ঘ‌টে।
‌মানুন বা নাই মানুন, প্রেম খুব কম সময়ই তোমার এ‌লোমে‌লো জীবন সাজা‌তে অা‌সে। সাধারণত গোছা‌নো জীবন অা‌রেকটু রা‌ঙি‌য়ে দি‌তেই প্রে‌মের অাগমন বে‌শি ঘ‌টে।
ঈশ্বর তোমার জন্যই অামা‌কে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন, বি‌য়েটা তোমার স‌ঙ্গেই হ‌বে! প্রিয় মানুষটার এমন কথা শু‌নে তোমার হৃদয় নাচ‌তে শুরু ক‌রে। এমন একজ‌নেরও বদ‌লে যে‌তে সময় লা‌গে না। অ‌ন্যে হাত ধ‌রে চ‌লে যে‌তে দ্বিতীয়বার ভাব‌বে না। কিন্তু কেন এমন হয়?
হয়‌তো মানুষ সৃ‌ষ্টির শ্রেষ্ঠ এবং সব‌চেয়ে লোভী প্রাণী, তাই। নাহ‌লে যে মানুষটার ‌তোমা‌কে ছাড়া এক‌বেলা চলতো না, তু‌মি হাত না ধর‌লে রাস্তা পার হ‌তে ‌দি‌তে না বা একস‌ঙ্গে একটা চা পান না কর‌লে রা‌তে ঘুম হ‌তো না। সে কী করে হঠাৎ ‌চির‌চেনা তোমা‌কে ছে‌ড়ে অন্য কা‌রো হাত ধ‌রে চ‌লে যে‌তে পা‌রে?
কাউ‌কে অব‌হেলা করা মারাত্মক একটা জি‌নিস। এখন হয়‌তো ভাব‌ছো চির‌চেনা তা‌কে ছাড়া কী ক‌রে বাঁচ‌বে! কিন্তু হলফ ক‌রে বল‌তে পা‌রি, যে অাজ তোমা‌কে অব‌হেলা দি‌চ্ছে, এ‌ড়ি‌য়ে চল‌ছে। এক‌দিন সেই তোমা‌কে ডাক‌বে, খুব ক‌রে ডাক‌বে বা অা‌গের ম‌তোই কা‌ছে পে‌তে চাই‌বে। কিন্তু তিক্ত অ‌ভিজ্ঞতার কার‌ণে সে‌দিন তার কথা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছা‌বে না। এবং তু‌মিই বি‌জেতা হ‌বে...

04/02/2018

অাজ ফার্ম‌গেট সেজান প‌য়ে‌ন্টের অ‌পো‌জিট দি‌কে রাস্তা পে‌রোনোর অ‌পেক্ষায় মুখ ঢে‌কে দাঁ‌ড়ি‌য়ে থাকা এক ললনা‌কে দে‌খে বু‌কের ভিতর পু‌রো‌নো ব্যাথা অনুভূত হ‌লো। সা‌ড়ে ৭টার দি‌কে অ‌ফিস থে‌কে বের হ‌য়ে জ্যাম ঠে‌লে ৮টা নাগাদ ফার্ম‌গেট ই‌ন্দিরা রো‌ডে ঢোকার মু‌খেই এক সময়কার খুব প‌রি‌চিত মুখটা চো‌খের সাম‌নে ভে‌সে উঠল।
বাই‌কের ফ্ল্যাশ লাইট জ্বা‌লি‌য়ে অ‌ধিকতর নি‌শ্চিত হলাম সেই। কিন্তু ওই মুখতো অা‌মি দেখ‌তে চাইনা! কারণ ছাড়াই যে কিনা মৃত্যু যন্ত্রণা দি‌য়ে‌ছে। তারপরও ম‌নের বিরু‌দ্ধে গি‌য়ে কেন জা‌নি বাইক থে‌কে নামলাম এবং একটা সিগা‌রেট ধরালাম।
ক‌য়েক সে‌কে‌ন্ডের ম‌ধ্যে মাথায় কাজ করল, সে ‌তো লাই‌নের লোক, যে লাই‌নে দাঁ‌ড়ি‌য়ে অা‌ছে, এটা সেই পু‌রো‌নো লাইন। এই লাই‌নে হাঁটার কার‌ণে অামা‌কে পিছু হট‌তে হ‌য়ে‌ছিল। ততক্ষ‌ণে সেও অামা‌কে পাস ক‌রে গে‌ছে। এবং কি কার‌ণে জা‌নি না, সেও একটু সাম‌নে গি‌য়ে দাঁ‌ড়ি‌য়ে ছিল। যখন তা‌কে পেছ‌নে ফেলে চ‌লে অাস‌ছিলাম, ‌চো‌খে চোখ প‌ড়ে‌ছিল। তখন সে শিশুসুলভ এক‌জোড়া অাশার দৃ‌ষ্টি নি‌য়ে তা‌কি‌য়ে ছিল। ‌অন্যদৃ‌ষ্টিও হ‌তে পা‌রে! অা‌মি একটান দি‌য়ে চ‌লে অাসলাম।
খুব স্বার্থপর যে হ‌য়ে গে‌ছি তা অাজ প্রমাণ পেলাম। এক সময় হাত ধ‌রে যা‌কে রাস্তা পার করাতাম। অাজ একই দি‌কে গন্তব্য হওয়া স‌ত্ত্বেও ডোন্ট কেয়ার ভাব নি‌য়ে এবং না দেখার ভান ক‌রে চ‌লে অাসলাম। কারণ ‌তো একটাই, লাই‌নের লোক‌দের খুব ভয় পাই। অা‌মি তা‌কে অাজীবন স‌ঙ্গে নি‌য়ে চলার প্র‌তিজ্ঞা ক‌রে‌ছিলাম। সে অনুভু‌তিগু‌লো‌কে প‌রিকল্পনা ক‌রে একটা একটা ক‌রে হত্যা ক‌রে‌ছে। এভা‌বে নিকৃষ্ট একজ‌নের স‌ঙ্গে দেখা হ‌য়ে যা‌বে, প্রত্যা‌শিত ছিল না।

22/01/2018

ক‌য়েক বছর তো হ‌বেই। সে‌দিন সরস্ব‌তী পূজা ছিল। কা‌লো পাঞ্জা‌বি প‌রে ছিলাম। বাংলা‌দেশ ইউ‌নিভা‌র্সি‌টির ইকবাল রো‌ডের অ‌ডিট‌রিয়া‌মে অঞ্জ‌লি দি‌তে বসেছিলাম। ‌
ফোনটা বে‌জে উঠল। ওপাশ থে‌কে বলল তু‌মি কই? এখ‌নি ( . . . . ) নম্বর রো‌ডের ( . . . . ) নম্বর বাসার সাম‌নে এ‌সে দাঁড়াও।
বললাম কেন? উত্তরটা ছিল, তোমা‌কে জানালা দি‌য়ে দেখ‌বো। হা‌সি পে‌য়ে‌ছিল কথা শু‌নে। কিন্তু না কর‌তে পা‌রি‌নি। কি জা‌নি একটা চক‌লেট নি‌য়ে গে‌ছিলাম, ম‌নে নেই।
ওই‌দিন সে কিছু সম‌য়ের জন্য বাসার সাম‌নে বের হ‌য়ে‌ছিল। হাত ধ‌রে হে‌ঁটে‌ছিলাম দুজ‌নে। সেটাই ছিল প্রথম স্পর্শ। সে নীল শা‌ড়ি প‌ড়ে‌ছিল। ‌চক‌লেট দি‌তে গি‌য়ে দেখলাম তার হা‌তের যেখানটায় ধ‌রে ছিলাম, জায়গাটা লাল হ‌য়ে গে‌ছে।
কে জা‌নে? হয়ত হা‌রিয়ে ফেলার শঙ্কা থে‌কে নি‌জের অজা‌ন্তে একটু শক্ত ক‌রে ধ‌রে‌ছিলাম সে‌দিন। এরপর রাস্তা পারাপা‌রের সময় হাত ধ‌রে রাখতাম। প্র‌তিবার খেয়াল করতাম তার হাত লাল হ‌য়ে গে‌ছে।
স‌ত্যিকা‌রের প্রেম ছিল কিনা জা‌নিনা। ত‌বে অামার জীব‌নে ওই একটাই প্রেম ছিল। ‌কিন্তু যে শঙ্কায় শক্ত ক‌রে হাত ধরে রাখতাম, সেটাই স‌ত্যি হল। টম অ্যান্ড জে‌রি টাই‌পের সম্পর্কটায় বড় সমস্যা ছিল সময়।
অাজ সরস্বতী পূজা। ভাগ্যক্র‌মে এ বছর সাপ্তা‌হিক ছু‌টির দি‌নে পূজাটা প‌ড়ে‌ছে। কিন্তু অঞ্জ‌লি দেয়া হ‌বে না। গোটা‌দিন ঘুমাবো, সন্ধায় জগন্নাথ হ‌লে যে‌তে পা‌রি, স‌ঙ্গে কেউ থাকলে ভা‌লো লাগ‌বে, না থাক‌লেও সমস্যা নেই। হাত শক্ত ক‌রে ধ‌রে কাউ‌কে রাস্তা পার করা‌তে হ‌বে না। একটুও হাঁট‌তে চাইত না ব‌লে কত বকাব‌কি ক‌রেছি। তার স্বভাব ছিল অা‌মি যা করব, যেখা‌নে যাব তারও সেটা কর‌তে হ‌বে এবং যে‌তে হ‌বে।

Adresse

Ammi Moussa

Téléphone

01716172739

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Old Monk publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager