12/03/2025
⭐ইকরা ইসলামিক সেন্টার
কুরআনুল কারীম মুসলিম জীবনের এক অবিচ্ছেদ্য ও অপরিহার্য অংশ।জীবন পরিচালনার জন্য কুরআনের আদর্শ অনুসরণ যেমন অবশ্য কর্তব্য,তেমনি কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত করতে পারাও অত্যন্ত জরুরী!
আমাদের সবারই ইচ্ছা থাকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ করে শেখার,নিজেদের বাচ্চাদেরকে রেগুলার স্কুলের পাশাপাশি ভালো কোনো ইসলামিক একাডেমী থেকে কুরআনুল কারীম শেখানোর।কিন্তু নিজেদের বিভিন্ন ব্যস্ততা ও বাচ্চাদের উপযুক্ত পরিবেশের অভাবে অনেকের ক্ষেত্রেই তা সম্ভব হয়ে ওঠে না।
আমরা জানি,ইসলামের বাণী- নবীজি সা. হতে সাহাবীগণ এবং সাহাবীগণ হতে তাবেয়ীগণ, এভাবে প্রজন্মের পর প্রজন্ম 'তালকীন' তথা,শিক্ষক হতে গ্রহণ এর মাধ্যমেই আমাদের পর্যন্ত এসেছে এবং এটিই দ্বীন শেখার আদর্শ পদ্ধতি।
তাই-বায়ান একাডেমিʼ শিশুদের পাশাপাশি যে কোনো বয়সের আগ্রহী শিক্ষার্থীদের জন্য, প্রগতিশীল মননের যোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে অনলাইনভিত্তিক উন্নত ও বিশুদ্ধরুপে কুরআন শিক্ষা ও প্রাথমিক ইসলামি শিক্ষা কার্যক্রমের আয়োজন করে থাকে।
আমাদের কার্যক্রম:
১নং: কুরআন শিক্ষা।
✅ক.বেসিক লেভেল:
যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে যে কোনো বয়সের শিক্ষার্থীদের বিশুদ্ধরূপে কুরআন শিক্ষা দেয়া ।
✅খ.তিলাওয়াত সহীহ করা:
তিলাওয়াতের প্রাথমিক ধারণা রাখেন এমন শিক্ষার্থীদের পরিপূর্ণ বিশুদ্ধরূপে তিলাওয়াত শেখানো ।
✅গ.হিফজুল কুরআন:
আন্তর্জাতিক মানের হাফেজদের তত্ত্বাবধানে কুরআন হিফজ করানো।
২নং: দ্বীন শিক্ষা।
✅ক.অবশ্য প্রয়োজনীয় আকিদা-বিশ্বাস কোর্স ।
✅খ.ফরজে আইন, প্রয়োজনীয় মাসআলা মাসায়েল কোর্স ।
✅গ.গুরুত্বপূর্ন হাদীস ও তার নির্ভরযোগ্য ব্যাখ্যা সম্পর্কীয় কোর্স ।
✅ঘ. কোরআনের নির্বাচিত অংশের তাফসির কোর্স ।
৩নং: আরবী ভাষা শিক্ষা ।
✅ক.ভাষা শিক্ষার মৌলিক চারটি দক্ষতা:
•সাবলীল আরবী বলতে পারা ।
•শুনে বুঝতে পারা।
•বিশুদ্ধরূপে পড়তে পারা।
•আরবী লিখতে পারা।
✅খ.আরবী ব্যাকরণ: নাহু , সরফ ।
✅গ.আরবী অলংকার শাস্ত্র : বালাগাত ।
৪নং: ফ্রি কোর্স সমূহ ।
✅ক. কুরআন মশক ও বেসিক তাজবিদ।
✅খ.নির্বাচিত সুরা / আয়াতের তাফসির ।
✅গ.বেসিক আকিদা ।
✅ঘ.বিষয় ভিত্তিক মাসায়েল।
✅ঙ.সিরাতের গুরুত্ব-তাৎপর্য ও সিরাত বিষয়ক আলোচনা ।
আমাদের বৈশিষ্ট্য :
১.প্রথম তিনটি ক্লাস সম্পূর্ণ ফ্রী!!!
২.যত্নসহকারে পাঠদান।
৩.প্রতিদিনের পাঠ প্রতিদিন গ্রহণ করা ও পিছনের পড়া রিভিশন করানো।
৪.কুরআন শিক্ষার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর জন্য এক একজন শিক্ষকের ব্যবস্থা।
৫.শিক্ষার্থীদের দ্রুত বিকাশের লক্ষ্যে মাসিক পরিক্ষার ব্যবস্থা।
৬.শিশুদের ক্ষেত্রে তাদের রুচি বান্ধব পদ্ধতিতে পাঠদান।
৭.এবং আল আজহার ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত।