BCN TV

BCN TV This page is Bangladeshi Community News TV https://youtube.com/channel/UCz-WYbEHXjlU9MHuZA5bTGQ

19/09/2026

বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখার সভাপতি ফয়জুর রশিদ তাজেলের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে.

জমকানো আয়োজন এর মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে পালিত হলো বাংলা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান..
14/09/2026

জমকানো আয়োজন এর মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে পালিত হলো বাংলা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান..

শোক সংবাদ | শোক সংবাদইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, ফ্রান্স প্রবাসী বাংলাদ...
07/09/2026

শোক সংবাদ | শোক সংবাদ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত প্রিয়মুখ, সবার পরিচিত ও আপনজন জনাব শরীফ আল মুমিন ভাই আজ কিছুক্ষণ আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তাঁর এই আকস্মিক প্রয়াণে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামাজিক, মানবিক ও কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর আন্তরিক অংশগ্রহণ এবং মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে সবার কাছে একজন প্রিয় ও সম্মানিত মানুষ হিসেবে পরিচিত করে তুলেছিল।

তাঁর চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করে দেন, কবরকে নূরে পরিপূর্ণ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই গভীর সমবেদনা।

🤲 আল্লাহ তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

আমিন, ইয়া রাব্বাল আলামিন।

প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক এনায়েত হোসেন সুহেল ও সাংবাদিক নাজিরা শিলার প্রথম ছেলে রাইয়ান সুহেলের জন্মদিন...
31/08/2026

প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক এনায়েত হোসেন সুহেল ও সাংবাদিক নাজিরা শিলার প্রথম ছেলে রাইয়ান সুহেলের জন্মদিন উপলক্ষে প্যারিসে আয়োজন করা হয় এক আনন্দঘন অনুষ্ঠানের। প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতিতে জন্মদিনের এই আয়োজনটি প্যারিসের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গের এক মিলনমেলায় পরিণত হয়।

ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মৌলভীবাজার জেলা উৎসব – ২০২৬ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর উদ্যোগে উৎসবমুখর ...
26/08/2026

ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মৌলভীবাজার জেলা উৎসব – ২০২৬

ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মৌলভীবাজার জেলা উৎসব – ফ্রান্স ২০২৬”। প্যারিসে আয়োজিত এ উৎসবে মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীসহ বিপুলসংখ্যক বাংলাদেশি পরিবার অংশগ্রহণ করেন।

প্রবাসের ব্যস্ত জীবনে দেশের মাটি, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল মিলনমেলা, আনন্দ ও বাংলাদেশের সংস্কৃতির আবহ।

উৎসবে মৌলভীবাজার জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সিনিয়র ও গুণীজনদের সম্মাননা এবং জেলার বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন ছিল।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের বিভিন্ন স্টল, আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ-বিদেশ থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান উৎসবে উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

পরিবার-পরিজন ও নতুন প্রজন্মের ব্যাপক উপস্থিতিতে উৎসবস্থল পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মৌলভীবাজার জেলার ইতিহাস ও সামাজিক বন্ধন তুলে ধরার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সার্বিকভাবে “মৌলভীবাজার জেলা উৎসব – ফ্রান্স ২০২৬” প্রবাসী বাংলাদেশিদের মিলন, সম্প্রীতি, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের এক সুন্দর উৎসবে পরিণত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন :সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাসপ্রেসরিলিজ :ফ্রান্সে কর্মরত বাংলাদে...
14/08/2026

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন :

সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

প্রেসরিলিজ :
ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর।

রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি ও বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদকে সভাপতি ও দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সহ সভাপতি বিশিষ্ট ক্রিড়া সাংবাদিক জান-ই-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভি ইউকের ফ্রান্স প্রতিনিধি আবু বাকার আল আমীন, কোষাধ্যক্ষ এশিয়া পোস্টের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক বাংলা টেলিগ্রামের সিনিয়র রিপোর্টার তানভীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ টুডে ও সংবাদ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি নিপু বড়ুয়া, দপ্তর সম্পাদক ইউরো বাংলা টোয়েন্টিফোরের সম্পাদক কায়ছার মাহমুদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর এবং দৈনিক যুগভেরীর ফ্রান্স প্রতিনিধি সাহাদ উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

নবগঠিত কমিটির নেতারা বলেন, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সাফল্যের সংবাদ আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সফল ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে অফিওরা ও শাহ গ্রুপ যৌথ আয়োজনে ফ্রান্সের ​প্যারিসে অদূরে সার্সেল শহরের এমিল জালা (Stade...
05/08/2026

সফল ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে অফিওরা ও শাহ গ্রুপ যৌথ আয়োজনে ফ্রান্সের ​প্যারিসে অদূরে সার্সেল শহরের এমিল জালা (Stade Émile Zola) মাঠে অনুষ্ঠিত জমজমাট ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬.
ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি সার্সেলে অনুষ্ঠিত ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’-এ কয়েক হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন নগর বাউলখ্যাত বাংলাদেশি তারকা জেমস।
গতকাল রোববার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে প্যারিসের উপকণ্ঠ সার্সেলের একটি খোলা মাঠে এ আয়োজন করা হয়। দুপুর ১২টায় নিবন্ধন শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয় রাত ১০টায়।
তিন হাজারেরও বেশি মানুষ এ আয়োজনে অংশ নিয়েছেন বলে জানা গেছে। আয়োজনটির মূল আকর্ষণ ছিলেন ‘নগর বাউল’ ব্যান্ডের প্রধান জেমস। এছাড়াও গান পরিবেশন করেন বাংলাদেশি ব্যান্ড ‘জলের গান’ এবং নেদারল্যান্ডসভিত্তিক বাংলাদেশি শিল্পী বিন্তি।
এ সময় দর্শকদের মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’ প্রতিবছরই এ ধরনের সাংস্কৃতিক আয়োজন করতে উদ্যোগী। ২০২৩ সালে সর্বশেষ এ আয়োজন করার কথা থাকলেও ফ্রান্সের তৎকালীন পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।
তবে এবার একটি সফল আয়োজন সম্পন্ন হয়েছে। বাংলাদেশিদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এ ধরনের একটি আয়োজনের অপেক্ষায় ছিলেন। এদিকে, অনুষ্ঠানস্থলে পৌঁছাতে ফ্রান্সের যোগাযোগব্যবস্থায় কিছুটা ব্যাঘাত ঘটলেও আয়োজক কমিটি তিনটি বাসের ব্যবস্থা করে। বাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে ট্রেন স্টেশন থেকে অনুষ্ঠানস্থলে যাত্রী আনা-নেওয়ার কাজ করেছে।
এছাড়াও বাঙালির চিরায়ত ঐতিহ্যের ধারাবাহিকতায় বিভিন্ন খেলার আয়োজন ছিল। অংশগ্রহণকারীদের সুবিধার্থে ছিল হরেক রকম পণ্যের স্টল। সমুচা, সিঙ্গাড়া, ঝালমুড়ি, পিঠা-পুলি, বিরিয়ানি, ডাবের পানি এবং বিভিন্ন ধরনের পানীয়ের ব্যবস্থাও ছিল। এক কোণায় জমে উঠেছিল পান-সুপারির স্টল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, সার্সেলের ডেপুটি মেয়র, আয়োজনের স্পন্সর গ্রুপের কর্মকর্তারা, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা।

আসসালামু আলাইকুম,অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, “মৌলভীবাজার জেলা উৎসব–২০২৬” উপলক্ষে এক আনন্দঘন মিলনমেলা ও বর্ণাঢ্য সা...
04/08/2026

আসসালামু আলাইকুম,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, “মৌলভীবাজার জেলা উৎসব–২০২৬” উপলক্ষে এক আনন্দঘন মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থান: জুরেস পার্ক, প্যারিস
তারিখ: ২৪ আগস্ট ২০২৬ (সোমবার)
সময়: দুপুর ২:০০টা থেকে

আপনার/ আপনাদের সপরিবারে উপস্থিতি এই উৎসবকে আরও সুন্দর, প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলবে।

ফ্রান্সে বসবাসরত সকল বাংলাদেশী আমন্ত্রিত।

ফ্রাংকো বাংলা সামার ফেস্ট  ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং।
28/07/2026

ফ্রাংকো বাংলা সামার ফেস্ট ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং।

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque BCN TV publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à BCN TV:

Raccourcis

Partager