Universal Bangla News

Universal Bangla News News and Media

সংকটের তালিকায় রেস্তোরাঁ খাত, সবচেয়ে প্রয়োজনীয় পেশাই উপেক্ষিতবিশেষ প্রতিবেদক:ফ্রান্স সরকারের ২১ মে ২০২৫ তারিখে প্রকাশিত ...
28/06/2025

সংকটের তালিকায় রেস্তোরাঁ খাত, সবচেয়ে প্রয়োজনীয় পেশাই উপেক্ষিত

বিশেষ প্রতিবেদক:
ফ্রান্স সরকারের ২১ মে ২০২৫ তারিখে প্রকাশিত "সংকটজনক পেশা" (métiers en tension) তালিকায় রেস্তোরাঁ খাতের কয়েকটি গুরুত্বপূর্ণ পেশা অন্তর্ভুক্ত হলেও, সবচেয়ে চাহিদাসম্পন্ন পেশাগুলি এখনো বাদ পড়ে রয়েছে—বিশেষ করে ইল-দো-ফ্রান্স অঞ্চলে।

নতুন তালিকায় রাঁধুনি(cuisinier), হোটেল কর্মী, এবং কিছু রান্নাঘর সহকারী পেশা স্থান পেলেও অনেক গুরুত্বপূর্ণ পেশা এই তালিকা থেকে বাদ গেছে।

সার্ভার,পল্নজখসহ একাধিক পেশাগুলিতে সর্বাধিক চাহিদা থাকলেও, ফ্রান্সের শ্রম মন্ত্রণালয় তা এখনো তালিকাভুক্ত করেনি।

বিশেষ করে প্যারিস ও আশপাশের এলাকার রেস্তোরাঁ মালিকরা জানান, দক্ষ কর্মী না পেয়ে তাদের ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে। অনেক কর্মী থাকলেও, তারা বিদেশি হওয়ায় আইনি নিয়োগ দিতে সমস্যা হচ্ছে।

বদই মিয়া নামে, এক বাংলাদেশি রেস্টুরেন্ট মালিক বলেন:আমি বছরে দুই বার স্টাফ পরিবর্তন করতে বাধ্য হয়েছি। দক্ষ কর্মী আছে, কিন্তু তাদের কাগজ ঠিক নেই।

পেশাদার সংগঠন GHR Paris Île-de-France সহ অন্যান্য সংগঠন মনে করে,নতুন তালিক আশার আলো দেখিয়েছে , তবে বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ খায় না। সবচেয়ে জরুরি পেশাগুলিই অনুপস্থিত।তাদের দাবি পরবর্তী আপডেটে সার্ভার, প্লঞ্জার, ও সহকারী রাঁধুনি–দের অন্তর্ভুক্ত করা হোক, যাতে বৈধ নিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিত করা যায়।

বাংলাদেশীদের নিয়ে কাজ করা সংগঠন আইছা মনে করে,রেস্তোরাঁ খাতে কর্মী সংকটের সমাধানে সরকারি উদ্যোগ শুরু হলেও ইল‑দো‑ফ্রান্সে বাস্তব সংকট রয়ে গেছে। ইতিমধ্যেই আইছা উদ্যোগ নিয়েছে প্রশাসনের কাছে দাবি জানানোর। বাদ পড়া গুরুত্বপূর্ণ পেশাগুলি হালনাগাদ করে বাস্তব সমস্যার প্রতিফলন ঘটাবে।

24/06/2025

জীবনের দীর্ঘ বছরের সৃষ্ট শিল্পকর্ম হারিয়ে প্যারিসে নতুন উদ্দমে চিত্রশিল্পী উর্মিলা শুক্লা। রিপোর্ট : আবু বকর আল আমিন

ফ্রান্সে প্রথমবার—ফরাসি সাংবাদিকদের সরাসরি প্রশিক্ষণে বাংলা গণমাধ্যম বিষয়ক কর্মশালা : নিবন্ধন চলছেপ্রেস বিজ্ঞপ্তি :প্যার...
24/06/2025

ফ্রান্সে প্রথমবার—ফরাসি সাংবাদিকদের সরাসরি প্রশিক্ষণে বাংলা গণমাধ্যম বিষয়ক কর্মশালা : নিবন্ধন চলছে

প্রেস বিজ্ঞপ্তি :
প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে
"প্রবাসে সাংবাদিকতা : ধারণা-কলাকৌশল ও মান উন্নয়ন" বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) প্যারিসের উপকণ্ঠ ম্যারি দ্য অবারভিলিয়ে অবস্থিত লিগ্যাল এইডের হলরুমে বিকাল ৪ টা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
আয়োজিত এ কর্মশালায় সংবাদ ও ফিচার লেখার কলাকৌশল, টিভি রিপোর্টিং, ফরাসি গণমাধ্যম বিষয়ক আইন ও নীতিমালার পাশাপাশি সাংবাদিকতায় নৈতিকতা ও মান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
এছাড়া অনলাইন পাঠকের চাহিদা, তথ্য যাচাই-বাছাই এবং দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল তুলে ধরে আলোচনা করা হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ফরাসি ও বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ১৫ জুলাই মঙ্গলবারের মধ্যে নির্ধারিত https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe3SMUnoSEhMTAapR_M24qQddPNU79u7rXLdWqmHTJ5eKWIVQ/viewform?usp=sharing&ouid=111950909365377364861 অনলাইন ফরম পূরণ করে ১০ ইউরো অন্তর্ভুক্তি ফি প্রদানের মাধ্যমে নিবন্ধন করার জন্য আহবান করা যাচ্ছে।
আসন সংখ্যা সীমিত থাকার কারণে যাচাই-বাছাই শেষে মনোনীত আবেদনকারীদের অংশগ্রহণ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানিয়ে দেয়া হবে।

সার্বিক যোগাযোগ :
আবু তাহের রাজু
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)

রাকিবুল ইসলাম
শিক্ষা-গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
প্যারিস-বাংলা প্রেসক্লাব, ফ্রান্স।
মুঠোফোন : ০৭৫১৩৩১৬৬২, ০৭৫৮০৪২৯৪৯

এ কর্মশালায় সংবাদ লেখার কলাকৌশল, মান উন্নয়ন, মাল্টিমিডিয়া ও সাংবাদিকতায় ফরাসি আইন ও নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ প্র...

ফ্রান্সে ৩০ লাখ পরিবার পাবে কাফ (CAF) থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা, নিজস্ব প্রতিবেদক:ফ্রান্সে বসবাসকারী প্রায় ৩০ লাখ পর...
24/06/2025

ফ্রান্সে ৩০ লাখ পরিবার পাবে কাফ (CAF) থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা,
নিজস্ব প্রতিবেদক:
ফ্রান্সে বসবাসকারী প্রায় ৩০ লাখ পরিবার চলতি গ্রীষ্মেই পেতে যাচ্ছে এককালীন বিশেষ ভাতা, যার পরিমাণ ৪২৩ থেকে ৪৬২ ইউরো পর্যন্ত। এই অর্থ দিচ্ছে দেশটির সামাজিক নিরাপত্তা সংস্থা Caisse d’Allocations Familiales (CAF)।

এই বিশেষ সহায়তা মূলত দেওয়া হবে স্কুলগামী শিশুদের পরিবারের জন্য, যেটি পরিচিত "Allocation de Rentrée Scolaire" (ARS) নামে। এই ভাতা করমুক্ত এবং আগস্ট মাসের ১৮ তারিখের সপ্তাহে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

এই সহায়তা পাওয়ার জন্য পরিবারের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে থাকতে হবে। এ বছর সেই আয়ের সীমা ৪.৮% বৃদ্ধি পেয়েছে, ফলে আরও অনেক পরিবার এই সুবিধার আওতায় আসবে।

শিশুর জন্ম হতে হবে ১৬ সেপ্টেম্বর ২০০৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯-এর মধ্যে এবং তাকে অবশ্যই স্কুলে ভর্তি থাকতে হবে। প্রাথমিক (CP) থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থী এতে অন্তর্ভুক্ত।

চলতি বছর ভাতার পরিমাণ ১.৭% বৃদ্ধি পেয়েছে। নতুন হারে—৬-১০ বছর বয়সী শিশুদের জন্য: ৪২৩ ইউরো , ১১-১৪ বছর: ৪৪৭ ইউরো ও ১৫-১৮ বছর: ৪৬২ ইউরো নির্ধারিত করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া জন্য ৬-১৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কোনো কাগজপত্র জমা দিতে হবে না। ভাতা ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করা হবে।প্রথম শ্রেণিতে (CP) নতুন ভর্তি শিশুদের জন্য স্কুলে ভর্তি সনদ (certificat de scolarité) জমা দিতে হবে।১৬-১৮ বছর বয়সী শিক্ষার্থী বা প্রশিক্ষণরতদের ক্ষেত্রে CAF-এর অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে শিক্ষায় নিয়োজিত থাকার ঘোষণা দিতে হবে।

ভাতা প্রদান করা হবে ১৮ আগস্টে যেহেতু নতুন শিক্ষাবর্ষ শুরু ১ সেপ্টেম্বর ২০২৫।

আইছা প্রো–এর প্রেসিডেন্ট ও অভিবাসন পরামর্শক উবায়দুল্লাহ কয়েছ বলেন, যারা অধিকার রাখেন তাদের জন্য নিঃসন্দেহ এটি একটি ভালো খবর।এই আর্থিক সহায়তা ফ্রান্সে থাকা বাংলাদেশি অভিবাসী পরিবারের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে বিশেষ করে যারা স্বল্প আয়ের মধ্যে সন্তানদের শিক্ষার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন।

প্রায় একশো বছর পর প্যারিসের সেইন নদীতে সাঁতারের অনুমতি, জনসাধারণে সুযোগনিজস্ব প্রতিবেদক:প্রায় এক শতাব্দী পর, এবার গ্রীষ্...
23/06/2025

প্রায় একশো বছর পর প্যারিসের সেইন নদীতে সাঁতারের অনুমতি, জনসাধারণে সুযোগ

নিজস্ব প্রতিবেদক:
প্রায় এক শতাব্দী পর, এবার গ্রীষ্মে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হচ্ছে প্যারিসের ঐতিহাসিক সেইন নদী। ১৯২৩ সালে পানির মান ও নিরাপত্তার কারণে সাঁতার নিষিদ্ধ করা হয়েছিল নদীটিতে। অবশেষে আগামী ৫ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত তিনটি নির্ধারিত স্থানে জনসাধারণ সাঁতারের সুযোগ পাবেন।

প্যারিস সিটি কর্তৃপক্ষ ও ফরাসি সাঁতার ফেডারেশন (FFN)-এর যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
১৩ জুন এক ঘোষণায় জানানো হয়—সাঁতারুদের অবশ্যই দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্রেসলেট সংগ্রহ করতে হবে, যা সাঁতারের বৈধতা হিসেবে ব্যবহার হবে।

সাঁতারের স্থানগুলোতে থাকবে ২৭ জন প্রশিক্ষিত লাইফগার্ড ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।
ফেডারেশন সভাপতি লাজরেগ বেনেলহাদজ বলেন, “ছেইন নদী একটি জীবন্ত জলাধার—এটি সুইমিং পুলের মতো নয়। এখানে সাঁতার কাটা মানে চ্যালেঞ্জ, তাই অতিরিক্ত সতর্কতা জরুরি।”

সাঁতার না জানা মানুষদের জন্য সাঁতার শেখার বিশেষ সেশনও চালু করার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিন পর পাওয়া এই সুযোগ বিনোদনের পাশাপাশি প্যারিস শহরের জলদূষণ রোধ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবিদরা।

আইছা প্রো–এর প্রেসিডেন্ট ও অভিবাসন পরামর্শক উবায়দুল্লাহ কয়েছ বলেন, “এই উদ্যোগ শুধু প্যারিস শহরের জন্য নয়, প্রবাসীদের জন্যও এক ইতিবাচক সুযোগ ।সেইন নদীতে সাঁতারের মতো ব্যতিক্রমী এই উদ্যোগে বাংলাদেশীদেরও অংশ গ্রহন করা জরুরি। এটি ছাড়াও ফ্রান্সের প্রতিটি নতুন সুযোগ যেন আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করতে পারি আমাদের সেইভাবে প্রস্তুত হওয়া জরুরি।

ফ্রান্সের   সাইন-এ-মার্ন এলাকায় রাস্তায় তরুণীকে ছুরি মেরে আহত করল গৃহহীন যুবকনিজস্ব প্রতিবেদক:বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্...
22/06/2025

ফ্রান্সের সাইন-এ-মার্ন এলাকায়
রাস্তায় তরুণীকে ছুরি মেরে আহত করল গৃহহীন যুবক
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সের সাইন-এ-মার্ন অঞ্চলের নোয়িয়েল শহরে এক মর্মান্তিক ঘটনা ঘটে। এক গৃহহীন যুবক ছুরি নিয়ে রাস্তায় একটি তরুণীর ওপর হামলা চালায়। আক্রান্ত তরুণী জাতীয় গণঅর্থনীতি বিদ্যালয়ের শিক্ষানবিশ ছিলেন।

ঘটনাটি ঘটে নোয়িয়েলের কুর দে রোশ এলাকায় সন্ধ্যা ৬টার দিকে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাটি ছিল সম্পূর্ণ এলোমেলো ও অপ্ররোচিত। গৃহহীন যুবক, যার বয়স আনুমানিক বিশের কোঠায়, তরুণীর গলায় দুবার ছুরি চালায়।

ঘটনার পরপরই ভুক্তভোগীকে SAMU’র সহায়তায় জোসিনি হাসপাতাল কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, তিনি গুরুতর আহত হলেও বর্তমানে আশঙ্কামুক্ত এবং বাড়ি ফিরে গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীকে পৌর পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রথমে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, তবে পরে চিকিৎসকের পরামর্শে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগীকে পূর্বপরিচিতি বা উদ্দেশ্যহীনভাবেই আক্রমণ করা হয়েছে।

নোয়িয়েলের মেয়র মাত্যিয়ে ভিসকোভিচ ঘটনার পর সন্ধ্যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন,
"আমি আক্রান্ত তরুণী, তার পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই। এই ঘটনার শোক আমরা সবাই ভাগ করে নিচ্ছি।"

ঘটনার পর শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

20/06/2025

রবিবার বৈশাখী মেলা হবে Pl. des Fêtes এ' সকল প্রস্তুতি সম্পন্ন।

সারসেল এলাকায় অমানবিক আবাসনের বিরুদ্ধে পুলিশি অভিযানইউবিএন নিউজ:ফ্রান্সের সারসেল শহরের গার লে গোনেস এলাকায় শুক্রবার অমান...
20/06/2025

সারসেল এলাকায় অমানবিক আবাসনের বিরুদ্ধে পুলিশি অভিযান
ইউবিএন নিউজ:
ফ্রান্সের সারসেল শহরের গার লে গোনেস এলাকায় শুক্রবার অমানবিক ও অতিরিক্ত জনবসতিপূর্ণ আবাসনের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় প্রেফেকচার ৯৫ এবং ন্যাশনাল পুলিশ। অভিযানে অংশ নেন গার লে গোনেস শহরের মেয়র বেনোয়া জিমিনেজ ও শহরের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা।

তারা জানান, অভিযুক্ত বাসাগুলোর বেশিরভাগই ছিলো বসবাসের অযোগ্য। কিছু ঘরে ২০টিরও বেশি বিছানার ব্যবস্থা ছিল, যা অতিরিক্ত জনসংখ্যার জোরালো প্রমাণ। অবৈধভাবে দীর্ঘদিন ধরে এসব বাসস্থানে মানুষ বসবাস করে আসছিলেন।

অভিযান শেষে জানানো হয়, বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা শুরু হয়েছে। এই ধরনের অপব্যবহারের কারণে তাদের বিরুদ্ধে কর, বিচারিক এবং সম্পদ জব্দের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

ফ্রান্স সরকার নিয়মিতভাবে এই ধরনের অভিযানে পৌরসভাগুলোর সহায়তায় অংশ নেয়।

17/06/2025

ফ্রান্সে বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

17/06/2025

ফ্রান্সে পূর্ব গৌরীপুর ইউনিয়ন বালাগঞ্জ যুব সমাজের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। France Tribune এর নতুন পেইজ লিংক- https://www.facebook.com/share/16Z7bWs9DK/

07/06/2025

দেশ এবং প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন ফরাসি অভিনয়শিল্পী সোয়েব মোজাম্মেল।

Adresse

Paris

Téléphone

+33751331662

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Universal Bangla News publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Universal Bangla News:

Partager