Anonymous Pratidhwani

Anonymous Pratidhwani We are here to make you believe that authentic journalism exists.

Btv তে দুর্নীতি      ধ্বংস হচ্ছে দেশের সম্পদ ।
13/09/2026

Btv তে দুর্নীতি
ধ্বংস হচ্ছে দেশের সম্পদ ।

31/08/2026
16/08/2026
08/07/2026
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গাউছিয়া তৈয়্যবিয়া হাশেমিয়া নেজামিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্বোধন উপলক...
29/06/2026

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গাউছিয়া তৈয়্যবিয়া হাশেমিয়া নেজামিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্বোধন উপলক্ষে শোহাদায়ে কারবালার মাহফিল ও শাহ মোহ্ছেন আউলিয়া (রহ) ওরশ শরীফ ২৮ শে জুন (রবিবার) সাবেক মেম্বার দানবীর ও সমাজ সেবক মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

গাউছিয়া তৈয়্যবিয়া হাশেমিয়া নেজামিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফাজখানা ও এতিমখানার শুভ উদ্বোধন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ;) দরবার শরীফ, খলিফা মঞ্জিলের পরিচালক খাদেম ছাহেবজাদা মাওলানা সৈয়দ মামুনুর রশিদ কাদেরী।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,পশ্চিম এলাহবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা ফেরদৌসুল আলম খান আলকাদেরী।

অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গাউছিয়া তৈয়্যবিয়া হাশেমীয়া নেজামিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আবু সাদেক মিজমী।

এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম এলাহবাদ আহমদীয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রেজাউল করিম আলকাদেরী,রহমানিয়া তাহেরিয়া হাফেজিয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ খোরশিদ রেজা আলকাদেরী, সাফা-মারওয়া বিজনেস গ্রুপ ‘র
হাফেজ আবদুল হামিদ।

আরো উপস্থিত ছিলেন, আবুল কালাম আবু, সাবেক মেম্বার বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি আবু ছৈয়দ কোম্পানি, কুতুবউদ্দিন, আবদুল খালেক, আব্দুর রব (রকি)বাবুর্চি,হাজি মোঃ হাসান সহ ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,
কারবালার ঘটনা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়; এটি সমগ্র মানবজাতির জন্য সত্য ও ন্যায়ের সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বীনি জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র দ্বীনি প্রতিষ্ঠান এগুলো সঠিকভাবে চর্চা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব সে সাথে যুগে যুগে আউলিয়া কেরামগণ মা

20/06/2026

শাহ মোহসেন আউলিয়া (রাহঃ) এর আধ্যাত্নিকতা নিয়ে কবিতা পেশ করেন, সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) ও কবি পুরকাইল কামিল (মাস্টার্স) মাদ্রাসা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। জনাব মুহাম্মদ মোতাহের হোসেন সরকার।

উপস্থিত আছেন, মাওলানা সৈয়দ মামুনুর রশীদ। খলিফা মঞ্জিল, শাহ মোহসেন আউলিয়া (রাহ:) দরবার শরীফ।

চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম সূফি সাধক মসিহে মিল্লাত হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর ওরশ শরীফ উপলক্ষে প্রথমবারের মতো...
18/06/2026

চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম সূফি সাধক মসিহে মিল্লাত হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর ওরশ শরীফ উপলক্ষে প্রথমবারের মতো “আধ্যাত্মিকতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম, ১৭ জুন ২০২৬ চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম সূফি সাধক মসিহে মিল্লাত হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে প্রথমবারের মতো “আধ্যাত্মিকতা” শীর্ষক এক সেমিনার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার শরীফের খাদেম এস. এম. হারুনুর রশীদ (খলিফা মঞ্জিল)। সেমিনারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খাদেম ছাহেবজাদা মাওলানা সৈয়দ মামুনুর রশীদ কাদেরী।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া-খ্যাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসার সফল সাবেক অধ্যক্ষ আল্লামা অছিউর রহমান আল কাদেরী।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও গবেষক অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, অধ্যাপক ড. শিব প্রসাদ শুর,অধ্যাপক নাজিম উদ্দিন, ড. সবুজ বড়ুয়া শুভ, আকরাম হোসেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, ভাষ্কর ডি কে দাশ মামুন, অধ্যক্ষ জানে আলম নেজামী, আলহাজ্ব ফেরদৌসুল আলম খান আল কাদেরী এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, মুফতি সালেহ সুফিয়ান আল কাদেরী।

বক্তারা হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর জীবনাদর্শ, মানবসেবা, নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আধ্যাত্মিকতার চর্চা অপরিহার্য। তারা তরুণ প্রজন্মকে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গবেষক, শিক্ষাবিদ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

স্থান: চট্টগ্রাম প্রেস ক্লাব
তারিখ: ১৭ জুন ২০২৬
ধন্যবাদ।
> উল্লেখ্য, হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর ওরশ শরীফ উপলক্ষে এই প্রথমবারের মতো “আধ্যাত্মিকতা” বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। একই সঙ্গে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর জীবন, কর্ম, আধ্যাত্মিক দর্শন ও মানবকল্যাণমূলক অবদান নিয়ে একটি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আধ্যাত্মিক চর্চা, গবেষণা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি মাসুদ আলম: সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বাত্মক হুঁশিয়ারি। ০৮ মে ২০২৬ খ্রি., চট্...
11/05/2026

জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি মাসুদ আলম: সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বাত্মক হুঁশিয়ারি।

০৮ মে ২০২৬ খ্রি., চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় এবং আলীনগর অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ক্যাম্পে দায়িত্বরত অফিসার-ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং তাদের আবাসন ও পেশাগত সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। জঙ্গল সলিমপুরের নিরাপত্তা নিশ্চিতে রাত্রীকালীন টহল ও তল্লাশি চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং অপরাধ দমনে নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "জঙ্গল সলিমপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারিদের ঠাঁই হবে না। এরা সমাজের ক্যান্সার। অপরাধীদের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ হবে এক মূর্তিমান বিভীষিকা। জিরো টলারেন্স নীতিতে এদের সমূলে উৎপাটন করা হবে।" তিনি জনগণের জানমালের সুরক্ষায় পুলিশের সর্বদা নিবেদিত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এসএম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি শিক্ষার্থীদের সাথে সময় কাটান এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হয়ে মাদকমুক্ত, আলোকিত জীবন গড়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অফিসার ইনচার্জ, সীতাকুণ্ড থানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Anonymous Pratidhwani publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager

Type