10/04/2026
আমাদের জীবনে টাকা খুব গুরুত্বপূর্ণ ,কিন্তু শুধু টাকা আয় করাই যথেষ্ট না, সেই টাকাকে সঠিকভাবে ব্যবহার করাও equally গুরুত্বপূর্ণ।
আমরা অনেকেই মাস শেষে কিছু টাকা জমাই, কিন্তু বেশিরভাগ সময় সেই টাকা ব্যাংকে রেখে দিই। দেখতে ভালো লাগে যে টাকা জমছে, কিন্তু আসল সত্যটা হলো inflation এর কারণে সেই টাকার value ধীরে ধীরে কমে যাচ্ছে। আজকে ১০০ টাকায় যা পাওয়া যায়, কয়েক বছর পর তা আর পাওয়া যাবে না।
তাই আমাদের সবারই উচিত কোনো না কোনো সেক্টরে ইনভেস্ট করা। ইনভেস্টমেন্ট মানে শুধু বড়লোকদের কাজ না, অল্প টাকা দিয়েও শুরু করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরু করা এবং নিয়মিত থাকা।
তবে ইনভেস্টমেন্ট শুরু করার আগে একটা জিনিস খুব জরুরি তা হচ্ছে Emergency Fund। জীবনে কখন কি পরিস্থিতি আসে বলা যায় না। চাকরি চলে যেতে পারে, ব্যবসা খারাপ হতে পারে বা হঠাৎ কোনো জরুরি খরচ চলে আসতে পারে। তাই অন্তত ৩ থেকে ৬ মাসের খরচ আলাদা করে সেভ করে রাখা উচিত। এটা আপনাকে মানসিকভাবে অনেকটা নিরাপদ রাখবে।
এরপর আসে smart investing। আপনার টাকা যেন শুধু পড়ে না থাকে, বরং কাজ করে এটাই আসল লক্ষ্য। এমনভাবে ইনভেস্ট করতে হবে যাতে আপনি ঘুমালেও আপনার টাকা আপনার জন্য আয় করে। এটাকেই বলে passive income।
কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা , না বুঝে কখনো ইনভেস্ট করবেন না। অন্যের কথা শুনে বা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে টাকা লাগানো সবচেয়ে বড় ভুল। আগে শিখুন, বুঝুন, তারপর ছোট থেকে শুরু করুন।
আজকের ছোট ছোট সিদ্ধান্তই আগামী দিনের বড় ফাইন্যান্সিয়াল ফ্রিডম তৈরি করে। তাই আজ থেকেই শুরু করুন ,নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য।