15/09/2026
গত বছরের কুমড়া, এ বছরও ভালো! ফ্রিজ ছাড়াই এতদিন রাখা যায়?
গত বছরের সামারে আমাদের বাগানে ফলানো এই মিষ্টি কুমড়াটি পাকিয়ে সংগ্রহ করে সাধারণ শুকনো জায়গায় রেখে দিয়েছিলাম। কোনো ফ্রিজ বা বিশেষ স্টোরেজ নয়। এবার নতুন মৌসুমের কুমড়া যখন গাছে ধরেছে, তখন গত বছরের সেই কুমড়াটিও এনে পাশাপাশি রেখে দেখালাম।
ভাবুন তো, এক মৌসুমের কুমড়া পরের মৌসুম পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া সম্ভব! সঠিকভাবে পরিপক্ব কুমড়া সংগ্রহ করে ভালো অবস্থায় রাখতে পারলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। নিজের বাগানের ফসল এভাবে কাজে লাগাতে পারলে বারবার বাজার থেকে কিনতে হবে না, অপচয়ও কমবে।
ভিডিওতে দেখুন গত বছরের কুমড়া আর এ বছরের কুমড়া পাশাপাশি, বাস্তব উদাহরণসহ। ❤️
#বিলেতবিলাস