14/09/2026
যুক্তরাজ্যে থেকে বের হতে এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে নজিরবিহীন এক সম্মেলনে তিন অঞ্চলের ফার্স্ট মিনিস্টার বা সরকারপ্রধান এ বিষয়ে যৌথ এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
একই সঙ্গে যুক্তরাজ্য সরকারের প্রতি তিন অঞ্চলের স্বাধিকার নিশ্চিতে প্রয়োজনীয় সাংবিধানিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
ঘোষণাপত্রে স্বাক্ষরকারীরা হলেন- ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ ইওরওয়ার্থ, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও'নিল। তাঁরা ঘোষণাপত্রে বলেছেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিজ নিজ জনগণের ইচ্ছা অনুযায়ী স্ব-স্ব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করার পূর্ণ অধিকার তাদের রয়েছে।’
তিন দেশের নেতারাই বিশ্বাস করেন, তাঁদের জাতির ভবিষ্যৎ মূলত ইউরোপীয় ইউনিয়নে।
তাঁরা এটিও উল্লেখ করেন, ইতিহাসে প্রথমবারের মতো স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড—তিনটি অঞ্চলেই এমন ফার্স্ট মিনিস্টাররা ক্ষমতায় রয়েছেন যাঁরা সবাই যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পক্ষে অঙ্গীকারবদ্ধ।