10/09/2026
UK বা উন্নত যেকোনো দেশে আসার আগে কি কি স্কিল ডেভেলপ করতে পারলে জব পাওয়া সহজ হয়? এই প্রশ্নটা খুবই কমন।
স্কিল বা অভিজ্ঞতা তো খুবই গুরুত্বপূর্ণ তবে এর থেকেও বড় ব্যাপার হলো আপনার মন মানসিকতা এবং কাজের আগ্রহ। UK তে এসে শুরুতেই আপনি যদি চিন্তা করেন হাই লেভেল অফিসার হিসেবে বড় কোনো অর্গানাইজেশন জব হয়ে যাবে তাহলে এটা ভুল ধারনা। তার মানে এই না যে ভালো জব পাবেন না। শুরুতে আপনাকে যে কোন কাজ করার মন মানসিকতা নিয়ে আসতে হবে। সেটা হতে পারে রেস্টুরেন্টের ডিস ওয়াশার (কিচেন পর্টার), কিচেন এ্যাসিস্ট্যান্ট, ওয়েটার বা ক্লিনার। এখানে শুরুতে পার্লারের কাজ, রেস্টুরেন্টের কাজ অথবা কোনো সুপারশপ বা যে কোনো রিটেইল শো রুমে জব পাওয়ার সুযোগ বেশি থাকে। আর এই জব করা অবস্থায় আপনার স্কিল এবং ক্যারিয়ার অরিয়েন্টেড ভালো কোনো জব খুঁজতে থাকতে পারেন। খুব বেশি করে সিভি নিয়ে আসবেন। ফিজিক্যালি বিভিন্ন শপে যাবেন সিভি দিবেন, ম্যানেজার এর সাথে কথা বলার চেষ্টা করবেন। আরেকটা ব্যাপার খুবই জরুরী, ফলোআপ দেয়া। সিভি দিয়ে হারিয়ে যাবেন না। প্রয়োজন অনুযায়ী একাধিকবার ফলোআপ দিবেন। এই টেকনিক টা নতুন অবস্থায় এখানে জব পাওয়ার ক্ষেত্রে গেইম চেঞ্জার হিসেবে কাজ করে। আর চেষ্টা করবেন বাংলাদেশ থেকে ভালোভাবে ড্রাইভিং শিখে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে। শুভ কামনা ✨