Obaydur Rahman Ovi

Obaydur Rahman Ovi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Obaydur Rahman Ovi, Video Creator, Caterham.

রমজান, ব্যবসা আর দুই দেশের বাস্তবতারমজান মুসলমানদের জন্য শুধু একটি মাস নয়—এটা আত্মশুদ্ধি, সংযম আর সহমর্মিতার মাস। কিন্তু...
04/02/2026

রমজান, ব্যবসা আর দুই দেশের বাস্তবতা

রমজান মুসলমানদের জন্য শুধু একটি মাস নয়—এটা আত্মশুদ্ধি, সংযম আর সহমর্মিতার মাস। কিন্তু দুঃখজনকভাবে আমরা বাংলাদেশে প্রায়ই দেখি, রমজান আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। চাল, ডাল, তেল, চিনি—সবকিছুর ওপর যেন আলাদা করে চাপ পড়ে সাধারণ মানুষের ওপর।

অন্যদিকে যুক্তরাজ্যের মতো একটি খ্রিস্টান মেজরিটি দেশে ভিন্ন চিত্র দেখা যায়। প্রায় সব সুপার মার্কেটে রমজান এর জন্য আলাদা একটি সেকশন বানানো হয়।প্রায় সব রমজান এর নিত্য প্রয়োজনীয় দ্রব্য এর দাম কমিয়ে দেয় ।

এখানে প্রশ্নটা ধর্মের না, প্রশ্নটা ব্যবসায়িক নৈতিকতা আর ভোক্তার প্রতি সম্মানবোধের। একটি নন-মুসলিম দেশ যদি মুসলিমদের রমজানকে সম্মান করে দাম কমাতে পারে, তাহলে একটি মুসলিম মেজরিটি দেশ কেন রমজান এলেই দাম বাড়িয়ে দেয়?

রমজান হওয়া উচিত মানুষের জন্য সহজ করার সময়, কঠিন করার নয়। মুনাফা প্রয়োজন—কিন্তু সেটি যদি মানুষের কষ্টের উপর দাঁড়িয়ে হয়, তাহলে সেটা ব্যবসা নয়, শোষণ।

হয়তো এখনই সব বদলে যাবে না। কিন্তু প্রশ্ন তোলা জরুরি। কারণ প্রশ্ন না তুললে পরিবর্তনও আসে না ..

Address

Caterham

Website

Alerts

Be the first to know and let us send you an email when Obaydur Rahman Ovi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category