Rajshahi Recent

Rajshahi  Recent কখন? কিভাবে? কেন? কিন্তু; কোথায়? কি? হলো? প্রশ্ন থেকে যায়..‼️..!!!!✒️

বোয়ালিয়া থানার ওসির বিরুদ্ধে আরএমপি কমিশনার বরাবর একাধিক অভিযোগনিজস্ব প্রতিবেদক:রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভার...
22/05/2026

বোয়ালিয়া থানার ওসির বিরুদ্ধে আরএমপি কমিশনার বরাবর একাধিক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, হয়রানি, মনগড়া এজাহার তৈরির অভিযোগসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে একাধিক ভুক্তভোগী রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ভদ্রা সেরিকালচার মসজিদ এলাকায় গত ১ ফেব্রুয়ারি কয়েকজন ব্যক্তি একটি ভাঙারির দোকানে ঢুকে মারধর, স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটায়। এ ঘটনায় ভুক্তভোগী নিশা খাতুন থানায় মামলা করতে গেলে মামলা নিতে গড়িমসি করা হয় বলে অভিযোগ ওঠে। এমনকি ওসির নির্দেশনা অনুযায়ী এজাহার না লিখলে মামলা গ্রহণ করা হবে না বলেও অভিযোগ করা হয়। পরে তিনি আরএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন।

এ ঘটনায় মনিরুল ইসলাম শরীফ নামে এক ব্যক্তি অভিযোগ করে, তিনি ঘটনার সময় ঢাকায় অবস্থান করেন, পরবর্তীতে আহত বাবা-মা ও বোনকে দেখতে রাজশাহীতে আসেন। এরপর প্রতিপক্ষের দায়ের করা পাল্টা মামলায় তাকে প্রধান আসামি করা হয়। বিষয়টি নিয়ে তিনি ন্যায়বিচার চেয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেন।

অন্যদিকে, নগরীর শিরোইল টার্মিনাল এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ড্রাইভার মিজানকে আসামি করা হলেও যুবদল নেতা নিজামকে আটক করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, মামলার বাদী থানায় উপস্থিত হয়ে আটক ব্যক্তি তার মামলার আসামি নন বলে জানালেও তাকে বিস্ফোরক মামলায় চালান দেওয়া হয়। এ ঘটনায় মহানগর যুবদল ওসি রবিউল ইসলামের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও আরএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে।

এছাড়া গত ১০ মে নারী উদ্যোক্তা মাফরোজা বেগম অভিযোগ করেন, তাকে মারধর, দোকান ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় মামলা করতে গেলে থানায় বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে মামলা গ্রহণ করা হয়। তিনি এ বিষয়ে আরএমপি কমিশনার ও আইজিপি সেল বরাবরও লিখিত অভিযোগ দিয়েছেন।

একাধিক ভুক্তভোগী জানান, থানায় মামলা করতে গেলে প্রকৃত ঘটনা এজাহারে উল্লেখ না করে ওসি নিজের মতো করে অভিযোগপত্র সাজিয়ে দেন। তার নির্দেশনার বাইরে লিখলে মামলা নেওয়া হবে না বলেও জানানো হয়।

এছাড়া থানায় অভিযোগ নিয়ে গেলে ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, চা বানিয়ে খাওয়াসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের অভিযোগ, ওসি রবিউল ইসলাম যোগদানের পর থেকেই বোয়ালিয়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অপরাধ বিশ্লেষকদের মতে, এমন কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এদিকে, একের পর এক অভিযোগ ওঠার পরও ওসির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত তার প্রত্যাহার এবং বোয়ালিয়া থানায় দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তার নিয়োগ দাবি।

বদলি ঠেকাতে বিভিন্ন মহলে বোয়ালিয়া থানার এসআই মিজান হোয়াটসঅ্যাপে র‍্যাবের ছবি ব্যবহারের সুবিধা নেওয়া নিজস্ব প্রতিবেদক:র...
18/05/2026

বদলি ঠেকাতে বিভিন্ন মহলে বোয়ালিয়া থানার এসআই মিজান হোয়াটসঅ্যাপে র‍্যাবের ছবি ব্যবহারের সুবিধা নেওয়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার এক উপ-পরিদর্শক (এসআই) মিজানকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক সামনে এসেছে। বদলিকৃত কর্মস্থলে যোগদান না করে বোয়ালিয়া থানাতেই বহাল থাকার জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক মহলে তদবীর চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, সম্প্রতি এসআই মিজানের বদলির আদেশ জারি হলেও তিনি এখনো নতুন কর্মস্থলে (বেলপুকুর থানায়) যোগদান করেননি। বরং বোয়ালিয়া থানায় বহাল থাকার জন্য প্রভাবশালী বিভিন্ন মহলে যোগাযোগ ও তদবীর চালিয়ে যাচ্ছেন।

মিজানের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ করে মামলার তদন্তে পক্ষপাতমূলক ও মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগও উঠেছে। একাধিক ভুক্তভোগীর দাবি, তদন্তের নামে হয়রানি ও আর্থিক সুবিধা নেওয়ার প্রবণতা দীর্ঘদিন ধরেই চলে আসছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, এসআই মিজান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া থানায় কর্মরত থাকার কারণে তার সঙ্গে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধী চক্রের সখ্যতা গড়ে উঠেছে। অপরাধ বিশ্লেষকদের মতে, কোনো পুলিশ সদস্য দীর্ঘ সময় একই থানা বা জেলায় কর্মরত থাকলে স্থানীয় অপরাধীদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক হতে পারে।

এছাড়াও র‌্যাবে কর্মরত না থাকলেও এসআই মিজান তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে র‌্যাবের পোশাক পরিহিত ছবি ব্যবহার করছেন।

র‌্যাবের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাহিনীর পোশাক পরিহিত ছবি ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে ব্যবহার নিষিদ্ধ। অন্য কোনো বাহিনীতে কর্মরত থাকলে এ ধরনের ছবি ব্যবহার করার সুযোগ নেই। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএমপির নব্য পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির প্রতিটি থানাকে “জিরো কমপ্লেইন” থানা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। কিন্তু এসআই মিজানের এমন কর্মকান্ড ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ বিষয়ে আরএমপি মিডিয়া মুখপাত্র গাজিউর রহমানকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল কেটে দেন।

09/05/2026

লোন দেওয়ার নাম করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও চেক নিয়ে জালিয়াতি করার অভিযোগে সংবাদ সম্মেলন

07/02/2026

তদন্ত ছাড়া বোয়ালিয়া থানার ওসি মিথ্যা মামলা ১ নং আসামি দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন

07/02/2026

তদন্ত ছাড়া বোয়ালিয়া থানার ওসি মিথ্যা মামলায় ১ নং আসামি দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন

14/10/2025

রাজশাহীতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন...

05/10/2025

রাজশাহী মহানগর ডিবি পুলিশের হয়রানি : ছেলের জন্য সংবাদ সম্মেলনে কাঁদলেন মা

07/07/2025

রাজশাহীতে ২ হাতে ২ পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা রুবেলের প্রধান সহযোগী রাইড হ্যান্ড মাসুদ আলী পুলক ৫ আগস্ট ছাত্র - জনতার উপর গুলি চালানো হয়।

Address

City

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Recent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category