Jalalabad Tv

Jalalabad Tv প্রবাস এবং বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে লন্ডন থেকে সম্প্রচার হচ্ছে জালালাবাদ টিভি।

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগগোলাপগঞ্জ প্রতিনিধি:সিলেটের গোলাপগঞ্জ উপ‌জেলার ধারাবহর এ...
23/09/2026

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপ‌জেলার ধারাবহর একমাইল এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী সুরাব আলীর নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িতে গিয়ে চাঁদা দাবি, নির্মাণকাজে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ধারাবহর একমাইল আবাসন প্রকল্পে এক ব্যক্তি নির্মাণাধীন বাড়িতে গিয়ে প্রথমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। একপর্যায়ে শ্রমিকরা তাকে আটকিয়ে পুলিশে ফোন করার কথা বললে তিনি নিজেকে একটি সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই ব্যক্তি চাঁদা না দিলে নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্টদের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।

বিষয়টি যাচাই করতে গোলাপগঞ্জ পৌরশহরের সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান মিরাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার প্রতিষ্ঠান থেকে ওই এলাকায় কোনো বিক্রয় প্রতিনিধি পাঠানো হয়নি।

নির্মাণাধীন বাড়ির কন্ট্রাক্টর খুরশিদ আলম বলেন, গত কয়েকদিন ধরে ৩-৪ জন ব্যক্তি বিভিন্ন সময়ে নির্মাণস্থলে এসে চাঁদা দাবি করছেন। তারা ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করেন। তিনি স্থানীয় না হওয়ায় তাদের কাউকেই চেনেন না। কয়েকদিন আগে তিনি ১ হাজার টাকা চাঁদা দিয়েছেন বলেও জানান।

খুরশিদ আলম আরও অভিযোগ করেন, যেদিন ওই ব্যক্তিরা নির্মাণস্থলে আসেন, সেদিন রাতে নির্মাণসাইট থেকে রড চুরির ঘটনাও ঘটেছে। তবে চাঁদা দাবির সঙ্গে রড চুরির কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলমকে ফোনে বিষয়‌টি জানানো হলে তিনি শুনে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

নির্মাণসংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সাভারে অনুমোদনবিহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নগর পরিকল্পনা শাখ...
17/09/2026

সাভারে অনুমোদনবিহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নগর পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান-এর নেতৃত্বে অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ঢাকা জেলার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় অনুমোদনবিহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ)-এ চিহ্নিত কৃষিজমি ও জলাশয় ভরাট করে রাজউকের অনুমোদন ব্যতীত আবাসন প্রকল্পের কার্যক্রম পরিচালনার অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষিজমি ও নিচু জমি বালু দিয়ে ভরাট এবং বিভ্রান্তিকর সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জমি বিক্রয়ের নামে প্রতারণার অভিযোগে “ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী” আবাসিক প্রকল্পের অভ্যন্তরে নির্মিত একটি দুইতলা সাইট অফিস ভবন উচ্ছেদ করা হয়। একইসঙ্গে একটি বিদ্যুৎ মিটার জব্দ, বিভিন্ন সাইনবোর্ড অপসারণ এবং ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়। এছাড়া প্রকল্পটির পার্শ্ববর্তী এলাকায় বিধিবহির্ভূতভাবে স্থাপিত “লেক আইল্যান্ড” ও “সাউথ ইস্ট হাউজিং”-এর বিলবোর্ডসমূহও উচ্ছেদ করা হয়।

রাজউক কর্তৃপক্ষ জানায়, বেসরকারি আবাসিক ভূমির উন্নয়ন বিধিমালা, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-এর বিধান অমান্য করে পরিচালিত অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে সাধারণ জনগণকে রাজউকের অনুমোদনহীন ও আইনবহির্ভূত আবাসন প্রকল্পে জমি বা প্লট ক্রয়, বুকিং কিংবা বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন যাচাই না করে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর জন্য অনুরোধ জানানো হয়।

অভিযানে উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা ও মোঃ সাইফুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ তামজিদ বিন রাফি, শুভ সরকার ও শাহীনুর রহমান, সহকারী অথরাইজড অফিসার, চিফ ইনস্পেক্টর, ইনস্পেক্টর, কানুনগো, সার্ভেয়ার, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়প্যারিস সংবাদদাতা:প্যারিসে অনুষ্ঠিত ৪৮তম...
16/09/2026

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

প্যারিস সংবাদদাতা:

প্যারিসে অনুষ্ঠিত ৪৮তম আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ বাণিজ্য মেলা ‘আইএফটিএম টপ রেসা’র উদ্বোধনী আয়োজনে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী সার্জ পাঁয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেটের গোলাপগঞ্জের কৃতী সন্তান সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদ।

সম্প্রতি প্যারিসের পোর্ট দ্য ভার্সাইয়ে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। সংক্ষিপ্ত সাক্ষাতে আন্তর্জাতিক সাংবাদিকতা, গণমাধ্যমের পেশাগত দায়িত্ব ও ক্রমবর্ধমান ভূমিকা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে গণমাধ্যমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা।

বিশেষ করে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, অর্থনীতি, বাণিজ্য ও পর্যটনসহ বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদানে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

ব্যস্ত কর্মসূচির মধ্যেও ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী সার্জ পাঁয় সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদের সঙ্গে কিছু সময় কথা বলেন। পরে তারা পরস্পরের প্রতি শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।

আন্তর্জাতিক পর্যায়ে একজন গণমাধ্যমকর্মী ও একজন নীতিনির্ধারকের এ সৌজন্য সাক্ষাৎ পেশাগত যোগাযোগ ও তথ্য বিনিময়ের একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। ‘আইএফটিএম টপ রেসা’র মতো আন্তর্জাতিক আয়োজনে এ ধরনের যোগাযোগ সাংবাদিকদের আন্তর্জাতিক পরিসরে পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণেও ভূমিকা রাখতে পারে।

15/09/2026

২০ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ব্রিকলেনে বসছে কারি উৎসব

লন্ডন: খাবার, সংস্কৃতি, সঙ্গীত ও বিনোদনের সমন্বয়ে আগামী ২০ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক লেন কারি উৎসব ২০২৬। গত বছরের সাফল্যের পর এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে এ উৎসব।

রবিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্রিক লেন এলাকায় চলবে উৎসবের নানা আয়োজন। দিনের শুরুতে থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে নৃত্যশিল্পী, ঢোলবাদক, চীনা সিংহ নৃত্য এবং বিশাল আকৃতির বিশেষ পুতুল অংশ নেবে।

উৎসবের মূল মঞ্চে দিনব্যাপী থাকবে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। জনপ্রিয় ব্রিটিশ-বাংলাদেশি শিল্পী খিয়ো, নিশ ও মামজি স্ট্রেঞ্জার ছাড়াও আইএমডি লিজিয়ন, ডিজে নাজ, বলি ফ্লেক্স, তাল তরঙ্গ, শাওমি দাস নৃত্যদল, বলিউড ব্রাস ব্যান্ডসহ বিভিন্ন শিল্পী ও দল পরিবেশনায় অংশ নেবে।

পরিবার ও শিশুদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। পারিবারিক অঞ্চলে ফেস পেইন্টিং, নাচের কর্মশালা, শাড়ি পরা ও লুঙ্গি বাঁধার অভিজ্ঞতা, খেলাধুলা, বিভিন্ন খেলা এবং বাউন্সি ক্যাসেলসহ নানা বিনামূল্যের কার্যক্রম থাকবে।

উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হবে খাবারের আয়োজন। অংশগ্রহণকারী রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন অঞ্চলের কারি ও বিশেষ খাবারের পাশাপাশি থাকবে পথখাবার, সরাসরি রান্নার প্রদর্শনী এবং পূর্ব লন্ডনের বাংলাদেশি খাদ্য ঐতিহ্যের নানা স্বাদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভেন্টব্রাইটে বিনামূল্যে নিবন্ধন করলে অংশগ্রহণকারী রেস্টুরেন্টগুলোতে খাবারের বিলে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

খাবারপ্রেমী, পরিবার ও সংস্কৃতিপ্রেমীদের জন্য ব্রিক লেন কারি উৎসব ২০২৬ হতে যাচ্ছে পূর্ব লন্ডনের অন্যতম আকর্ষণীয় আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, বিপুলসংখ্যক মানুষ এ উৎসবে অংশ নিয়ে খাবার, সংস্কৃতি, সঙ্গীত ও বিনোদন উপভোগ করবেন।

14/09/2026

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ : চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

লন্ডন, ১৪ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী জমজমাট এই ফুটবল আয়োজনে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা কাগজ বার্মিংহাম । আর কয়েকবারের চ্যাম্পিয়ন ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড অর্জন করেছে রানার আপের গৌরব।

রোববার ১৩ই সেপ্টেম্বর পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন ফুটবল গ্রাউন্ডের অ্যাস্ট্রোটার্ফ মাঠে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে সাতটি দল অংশ নেয়। শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশনেন—অনলাইন ওয়ারিয়র্স,বাংলা কাগজ, বাংলা পোস্ট, চ্যানেল এস, ইকরা বাংলা, এলবি২৪ এবং ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডের খেলোয়াড়রা।

সকালে বৈরী আবহাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম। টুর্নামেন্ট শুরুর আগে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রয়াত সদস্য কায়সারুল ইসলাম সুমনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিনভর মাঠে চলে টানটান উত্তেজনার ম্যাচ। সাংবাদিক ও মিডিয়া কমিউনিটির সদস্যদের নিয়ে গঠিত দলগুলোর প্রাণবন্ত অংশগ্রহণে টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে উপভোগ্য। শেষ পর্যন্ত সেরা দল হিসেবে শিরোপা নিজেদের করে নেয় বাংলা কাগজ এবং দ্বিতীয় স্থান অর্জন করে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড।

টুর্নামেন্ট আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে সিডিসি (ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন)। এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে কার প্ল্যানেট, ভ্যানটেজ অ্যাক্সিডেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপ, মেল্যান্ডস গলফ ক্লাব, শাপলা ইভেন্টস, ফিস্ট অ্যান্ড মিষ্টি, প্রিন্ট ল্যাব, ইস্টএন্ড প্রপার্টিজ এবং কিলার উইলিয়ামস। লন্ডন স্পোর্টিফ পুরো টুর্নামেন্টের লজিস্টিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাচ পরিচালনা, রেফারি সরবরাহসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব তারা পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করে।

বিকেলে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী উদ্বোধনী বক্তব্য রাখেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইছির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার মোহাম্মাদ আব্দুল হান্নান ও ইভেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রূপী আমিন এবং লন্ডন স্পোর্টিফের কর্মকর্তা আতীকুর রহমান।

অনুষ্ঠানে টুর্নামেন্টের সফল আয়োজনে সহযোগিতার জন্য পৃষ্ঠপোষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান পৃষ্ঠপোষক সিডিসি (ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন)-কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সিডিসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সাদেকুল আলম। তিনি টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের আগামী আয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শাপলা ইভেন্টসের মালিক জাফর মিয়া বলেন,খেলাধুলার মাধ্যমে মিডিয়া কমিউনিটির সদস্যদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য আরও শক্তিশালী হয় তাই শুধু বিনোদন নয় কমিউনিটি জন‍্য এরকম আয়োজন করতে প্রেস ক্লাব নেতৃত্ববৃন্দকে আহ্বান জানান ।
টুর্নামেন্টের ফাইনালে বাংলা কাগজের অধিনায়ক জয়নাল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। বাংলা কাগজের আহমেদ সোহেল সেরা গোলরক্ষক এবং বাংলা কাগজের রিয়াদ আহাদ সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন।

সমাপনী অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী ফুটবল টুর্নামেন্টকে প্রেস ক্লাবের অন্যতম প্রধান আয়োজন হিসেবে উল্লেখ করে বলেন,”টুর্নামেন্টের সফল সমাপ্তি প্রেস ক্লাবের সদস্যদের পেশাদারিত্ব, দলগত কাজ ও সাংগঠনিক দক্ষতারই প্রতিফলন। সাংবাদিকতা পেশায় যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত সহযোগিতা গুরুত্বপূর্ণ, খেলাধুলার এই আয়োজনের মাধ্যমেও সদস্যরা তার সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন”।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের এসিসটেন্ট ট্রেজারার এখলাসুর রহমান পাক্কু, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান,মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ,এক্সিকিউটিভ মেম্বার সারওয়ার হোসাইন, এনাম চৌধুরী, শাহিদুর রহমান সুহেল এবং লোকমান হোসেন কাজীসহ অন্যান্যরা।

লন্ডনে গোলাপগঞ্জ ইউনিয়ন ডে উদযাপন
14/09/2026

লন্ডনে গোলাপগঞ্জ ইউনিয়ন ডে উদযাপন

সংসদে বিল পাসর‍্যাব বিলুপ্ত, এসআরবিকে র‍্যাবের ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল
10/09/2026

সংসদে বিল পাস
র‍্যাব বিলুপ্ত, এসআরবিকে র‍্যাবের ‘সাইনবোর্ড’ বদল বলছে বিরোধী দল

Jalalabad Tv- Connecting Globally
10/09/2026

Jalalabad Tv- Connecting Globally

ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে (BBSCA UK)-এর উদ্যোগে  বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠা...
03/06/2026

ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে (BBSCA UK)-এর উদ্যোগে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে (BBSCA UK)-এর উদ্যোগে ১ জুন পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ নূর এবং সহ-সাধারণ সম্পাদক হেনা বেগম।

সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক ধনঞ্জয় পাল।

কমিউনিটির বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তি, পরিবারবর্গ এবং শিশু-কিশোরদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদ্য সমাপ্ত স্থানীয় নির্বাচনে বিজয়ী ১০ জন ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া কাউন্সিলরদের মধ্যে ছিলেন মিনারা বেগম, জ্যোৎস্না ইসলাম, সাইদা চৌধুরী, মেহেদী হাসান, ওয়ালিউর রহমান, শামীমা নাসরিন তন্বী, আবুল মনসুর এবং আমিনা আলীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আহবাব হোসেন, উপদেষ্টা আবুল কালাম আজাদ ছোটন, উপদেষ্টা শাহেদ আলী, সহ-সভাপতি শাহিন মোস্তফা, সহ-সভাপতি হাফসা ইসলাম, কোষাধ্যক্ষ শেখ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এলিন চৌধুরী এবং হেনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের প্রতিষ্ঠাতা মিছবাহ জামাল, অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, মোঃ আমিনুর রহমান সোহেল, সৈয়দ সোহেল হায়দার, এনাম আহমেদ, ইকবাল আহমদ, ফারুক আহমদ, উদয় শংকর দুর্জয়, শাহিন চৌধুরী, দেওয়ার নূর চৌধুরী, রুকন উদ্দিন, রিতা হক, আলমগীর হোসেন, এনাম উদ্দিন, অশ্রু বৈরাগী, সোনিয়া, কাবেরী মুখার্জি সহ কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন সাদমান সাজিদ খান, আব্দুস শুকুর, সৈয়দা নাসিমা কুইন, জিয়াউর রহমান সাকলাইন, নাজমুল চৌধুরী, মুজিবুল হক মনি, মোস্তফা কামাল মিলন, শিশু শিল্পী স্নিগ্ধ রায় এবং কাজী আয়ান।

শিল্পীদের পরিবেশনায় বাংলা গান, আধুনিক সঙ্গীত এবং দেশাত্মবোধক গানের সমাহারে অনুষ্ঠানে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত দর্শক-শ্রোতারা শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন এবং করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন।

কবিতা আবৃত্তি করেন ফখরুল আম্বিয়া, হাফসা নুর, জ্যোতি সিদ্দিকা, ধনঞ্জয় পাল ও বাদল রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব ছিল অত্যন্ত বৈচিত্র্যময় ও প্রাণবন্ত। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সোমা গঙ্গা।

বাংলা নববর্ষ ও ঈদকে ঘিরে আয়োজিত এই মিলনমেলা প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন

29/05/2026

Address

Greater London
IG50DA

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jalalabad Tv:

Shortcuts

Share

Category