Dola's KhutiNati

Dola's KhutiNati This is a personal vlog page. I am a cyclist, Musician, teacher and a traveler.

16/09/2026

আচ্ছা বাংলাদেশ, ইন্ডিয়া বা এশিয়ান কিছু দেশে যে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করে, তাদের কাছে আমার প্রশ্ন—

ধর্ম কিসে যায়, বা জাত যায় কিসে?

১. নিজের ধর্মের মানুষের সাথে বসে নেশা করলে?
২. অন্য ধর্মের মানুষের গীবত করলে?
৩. অন্য ধর্মের পোশাক বা প্রতীক কৌতূহলবশত স্পর্শ করলে কিংবা ব্যবহার করলে?
৪. মানুষকে মানুষ হিসেবে না দেখে শুধু তার ধর্মীয় পরিচয় দিয়ে বিচার করলে?
৫. দান বা যাকাত দেওয়ার সময় কেবল নিজের ধর্মের মানুষকেই মানুষ মনে করলে?
৬. সারাদিন মিথ্যা কথা বলে আর প্রতারণা করে রাতারাতি ধার্মিকের মুখোশ পরলে?

আর এইসব কোনো কিছুতেই যদি জাত বা ধর্ম না যায়, তবে বলব

—আপনাদের তথাকথিত 'জাত' বা 'ধর্ম' আসলে সৃষ্টিকর্তার ভীতিতে টিকে নেই, টিকে আছে কেবল অন্ধ অশিক্ষা, হিংসা আর কুসংস্কারে। আপনি ধর্মের নিয়ম পালন করছেন না, বরং নিজের অন্ধবিশ্বাস আর অহংকারকে 'ধর্ম' নাম দিয়ে মানুষের ওপর চাপিয়ে দিচ্ছেন।

আমাদের আসেপাশে হাজার মানুষ এমন, এমনকি নিজের ঘরেই পাবেন এক দুইজন।

এদের থেকে নিজেকে দূরে রাখুন।

কারণ দিন শেষে আপনি আপনার নীতি , কাজ,আর যিনি দুনিয়া সৃষ্টি করেছেন তার প্রতি ভালোবাসা, তার সৃষ্টির প্রতি ভালোবাসা নিয়েই যাবেন।

এইসব সমাজের ময়লা আবর্জনা, সাথে যাবেনা।

13/09/2026

জীবন থেকে নেয়া
পার্ট ২

সন্তান সবাই জন্ম দিতে পারে!!

সময়, স্থান ঠিক থাকলে সবাই বাবা মা হতে পারেন, কিন্তু বাবা মা হওয়া একটা শব্দ না, অনেক দায়িত্ব।

মানুষ বলে বাবা মা নাকি বদলায় না, কিন্তু আমি দেখেছি, বাবা মা ও বদলে যায়, সন্তান বদলায় না।

নিজেদের মনের খোরাক মেটাতে একটা জীবন কে দুনিয়াতে আনবেন না,যদি সারা জীবন তার ভাড় বহন করতে না পারেন।


09/01/2026

যেকোন সমস্যায় ধর্য্য ধরে সময় নিন, দেখবেন সময়ের সাথে সাথে সমস্যার ধরণ ও বদলে গেছে।

06/01/2026

আচ্ছা
ফেইক হয়ে থাকলে কি যে যে ধর্ম অবলম্বন করেন তাদের যার যার সৃষ্টি কর্তা তাদের কে কোন রিওয়ার্ড দেন?
জানার খুব ইচ্ছা ছিল

আমার বস বলেন আমি ফেইক এক্সপ্রেশন দিতে পারিনা, আমার মুখ দেখলে নাকি আমার মনের কথা বোঝা যায়।

এমনইত হওয়া উচিত , তাই নয় কি?

অনেক মানুষকে দেখি স্বার্থের জন্য যার গিবত করে তার সাথে আবার ছবি, ভিডিও আওলোড দেয়, ঘুরতে যায়, একসাথে বসে খাওয়া দাওয়া ও করে।

দিন শেষে আয়নার কি নিজের মুখ দেখতে পারেন?
নাকি মেক আপ জন্য আসল চেহারা টা আসলে দেখা যায়না 🤣🤣🤣

03/01/2026

সিলেট কে নাকি বলে দ্বিতীয় লন্ডন,
কিসের কি?
লন্ডন কে দ্বিতীয় সিলেট বলা উচিত,
সিলেট কে লন্ডন না বানাতে পারলেও লন্ডন কে সিলেট বানিয়ে ফেলছে।

কারণ মানুষ যে হারে হর্ন বাজায়, রাস্তায় থুথু আর ময়লা ফেলে,
লন্ডন যতবার যাই মনে হয় সিলেট গেছি,
তাই সিলেট কে মিস করা হয়না 😆😆
লন্ডনে গাড়ি চালিয়ে মনে হয়েছে আমি ভুলে ড্রাইভিং প্রথম প্রচেষ্টায় পাশ করেছি।

তার চেয়ে বর কথা, একটা ব্রিটিশ রেসিডেন্সিয়াল লোকালয়ে হেটে যাচ্ছিলাম, এত সুন্দর গোছানো, হঠাৎ দেখি একটা বাড়ির সামনে অনেক গাড়ি, তারমধ্যে একটা ট্যাক্সি ক্যাব, বাসার সামনেও তেমন একটা অন্য বাড়ির মত পরিস্কার না।

ভেতর থেকে একটা ভদ্রলোক বের হয়ে আসল, আর বলল " আমি গিয়া দেখরাম কিলা কিতা হইছে"

বুঝতে আর বাকি রইলনা 🙄🙄
টাকা থাকলে কি না করা যায়!!!

13/12/2025

বাংলাদেশে প্রকাশ্যে একজন কে গুলি করে ফেলল, আর স্বাধীন দেশের মানুষেরা সবাই কোন ফ্রান্স থেকে আসা কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে নাচানাচি তে ব্যস্ত

এই বাংলাদেশে ড: ইউনুস কেন, কোন মানুষ এসে ঠিক করতে পারবেনা, কারণ বাংলাদেশের মানুষ বেঈমান। আর চোখ উল্টাতে দুই মিনিট লাগেনা।

সে কোন দল করুক আর না করুক
আর তিতা হলেও এটাই সত্য

তারপর ও বলতে চাই আমার দেশ ভালো থাকুক 😔


Happy birthday to my one and only younger sister শ্রুতি বড়ুয়াWhen you get exactly what you ask for! 👌 This cake from M...
05/12/2025

Happy birthday to my one and only younger sister শ্রুতি বড়ুয়া

When you get exactly what you ask for! 👌 This cake from Momo's food factory is pure perfection. They made my vision a reality!

Highly recommend! 💯

This is 2nd time I ordered and proud to say I have not made wrong choice

28/09/2025

জীবনে এতটা কঠোর হতে হবে, এত পরিশ্রম করতে হবে যাতে কোন কিছু নিয়ে আফসোস না থাকে।

Address

Huddersfield

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dola's KhutiNati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dola's KhutiNati:

Shortcuts

Share