11/05/2026
ইউকেতে গত২ দিন আগের নির্বাচনে এখানের সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট বিরোধী দল Reform UK বিশাল ভাবে জয় পেয়েছে৷ তাদের জয়ে এটা পরিস্কার যে আমাদের মতো ইমিগ্রেন্টদের স্যাটেলমেন্ট সামনে বন্ধ হওয়ার পথে৷
কেনো ব্রিটিশরা সবাই এই দলকেই ভোট দিয়েছে তার কারন নিয়ে পোস্ট দিলে পোস্ট বড় হবে তাই সেটা নিয়ে পোস্ট করছি না! আমি তাদের অপিনিয়ন কে রেস্পেক্ট করি।
তবে মজার ব্যাপার অনেক বাংলাদেশী যারা নিজেরাই এই দেশে হয়তো মাত্র ২/৩ দিন বছর আগেই স্যাটেলমেন্ট নিয়েছে, তারা Reform UK কে ভোট দিয়েছে যাতে আর কোনো বাংলাদেশী এসে স্যাটেল না হতে পারে। আমাদের এই কাকড়ার মতো নেচার দুনিয়ার যে জায়গায় যাই সে জায়গাতেই আমরা প্রকাশ করি এবং নিচের দিকে টেনে ধরি৷
এই জন্য আমাদের কমিউনিটির লোক রেস্টুরেন্ট ছাড়া ভালো কোথাও এই দেশে তেমন জব করেনা বললেই চলে, অপরদিকে ইন্ডিয়ানরা বিশেষ করে সাউথ ইন্ডিয়ানরা এইখানের মেডিক্যাল থেকে শুরু করে সব হোয়াইট কলার জবে আছে, পাকিস্তানিরা একজন আরেকজনের ফ্যামিলি মেম্বার, বন্ধু সবাইকে নিজের ব্যবসাতে ইমপ্লয়ি হিসেবে স্পন্সর করে এনে বা নিজের এখানকার ফ্যামিলির কেউর সাথে বিয়ে দিয়ে পাকিস্তান থেনে এনে সহজ স্যাটেলমেন্টের ব্যবস্থা করে দিচ্ছে।
ইচ্ছা ছিলো খুব দুনিয়ার যে জায়গায় যাবো "বাংলাদেশী" শুনলেই মানুষ ভালোবাসার চোখে তাকাবে, ভদ্র-নম্র আর সভ্য ভাববে। তাই একটা ট্যিসু নিজে না ফেললেও রাস্তায় দেখলেও তুলে ডাস্টবিনে ফেলি, যে কোনো মানুষের রাস্তায় হেল্প লাগলে সবার আগে ছুটে যাই যাতে, এতে করে পরের বার কোনো বাংলাদেশী দেখলে এই বিদেশী লোকটা ভাবে - "আরে বাংলাদেশীরা তো ভালো মানুষ, এই দেশ টা ভালো।"
কিন্তু বাস্তবতায় এমন টা কতটুকু হয়েছে তা হয়তো আমরা সবাই জানি!!
ইউকেতে গতকাল নির্বাচনে এখানের সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট বিরোধী দল Reform UK বিশাল ভাবে জয় পেয়েছে৷ তাদের জয়ে এটা পরিস্কার যে আমাদের মতো ইমিগ্রেন্টদের স্যাটেলমেন্ট সামনে বন্ধ হওয়ার পথে৷ ( Copied )