Ekushe Journal

Ekushe Journal Online News Portal

গাড়িটানা কারিমিয়া মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন।স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা, নিরাপদ র...
15/09/2026

গাড়িটানা কারিমিয়া মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন।

স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা, নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকছড়ি উপজেলার গাড়িটানায় দিনব্যাপী একটি বর্ণাঢ্য ও জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর সোমবার, রক্তধারা চট্টগ্রাম স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গাড়িটানা দারুল ইসলাহ্ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীরা নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত ব্যবস্থাপনা এবং জরুরি মুহূর্তে রক্তদানের ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করেন।

ক্যাম্পেইন চলাকালে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম তরুণ প্রজন্মকে মানবিক কাজে আরও সম্পৃক্ত করে এবং ভবিষ্যতে স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাড়িটানা কারিমিয়া মাদ্রাসার সহকারী পরিচালক কাজী শহিদুল্লাহ ওয়াহেদ। তিনি বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা একটি মানুষের জীবন বাঁচাতে পারে। তিনি তরুণ সমাজকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু নাছের মোহাম্মদ সাহেদ। তিনি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে সমাজে সচেতন রক্তদাতা তৈরি করা এখন সময়ের দাবি। এ ধরনের ক্যাম্পেইন মানুষের মধ্যে রক্তদানের প্রতি ভয় ও ভুল ধারণা দূর করে সচেতনতা সৃষ্টি করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক তসলিম মাহমুদ। তিনি বলেন, রক্তধারা চট্টগ্রাম সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পেইন চলাকালে উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবকরা সার্বিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো: রাসেল, আরাফাত মুঈন আরাভী, মাসুম বিল্লাহ।

এতে মাদ্রাসা স্কুল ও স্থানীয়সহ প্রায় ২৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই তাদের রক্তের গ্রুপ জানতে পারছে এবং রক্তদানের প্রতি আগ্রহী হচ্ছে, যা ভবিষ্যতে অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাজ্য খেলাফত মজলিস লুটন শাখার ‘সাংগঠনিক মাস’ উপলক্ষে দাওয়াতি মাহফিল ও মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিতকেন্দ্রীয় কর্মসূচ...
22/07/2026

যুক্তরাজ্য খেলাফত মজলিস লুটন শাখার ‘সাংগঠনিক মাস’ উপলক্ষে দাওয়াতি মাহফিল ও মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘সাংগঠনিক মাস’ উপলক্ষে যুক্তরাজ্য খেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে এক দাওয়াতি মাহফিল ও মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় সময় রাত ৮টায় লুটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা মুফতী মাসরুর আহমেদ বুরহান এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ উবায়দুল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউর রহমান জাকির বলেন, “একটি ইসলামী আন্দোলন তখনই পূর্ণতা লাভ করে, যখন রাষ্ট্রীয়ভাবে পবিত্র কুরআন ও সুন্নাহর বিধান বাস্তবায়িত হয় এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামের ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। খেলাফত মজলিস সেই লক্ষ্যকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাহ্যিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের প্রভাব এখনও সীমিত হলেও, কোনো ধরনের হতাশা বা দুর্বলতা না এনে দাওয়াতি কাজ অব্যাহত রাখা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা আন্তরিকতার সঙ্গে পালন করে যেতে হবে।”

তিনি আরও বলেন, সাংগঠনিক মাসের কর্মসূচিকে সফল করতে প্রত্যেক দায়িত্বশীল ও কর্মীকে নিজ নিজ এলাকায় দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে এবং সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালিক, জনাব বিলাল আহমদ চৌধুরী, মাওলানা নোমান আহমদ, ক্বারী আহমদ হোসাইন, মাওলানা শাহজাহান, এহতেশামুল হক শামিম, মাওলানা জাহিদুল ইসলাম, মিফতাহুর রহমান, জনাব হাফিজ আলম, কে. আই. ফেরদৌস, জাহেদ আহমেদসহ শাখার দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক মাসের কর্মসূচি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

16/06/2026

লন্ডনে হাসানাত আব্দুল্লাহকে ডিম মারতে গয়ে থাপ্পড় খেলেন ইউকে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শামীম।

12/06/2026

লন্ডন পৌঁছেই আলতাব আলী পার্কে ক্যাপ্টেন হাসানাত আব্দুল্লাহ বক্তব্য প্রদান করেন।



বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত। বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পুনর্মি...
08/06/2026

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার ঈদ পুনর্মিলনী সভা গতকাল রবিবার (৭জুন) পূর্ব লন্ডনের মাইলেন পার্কে অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সহসভাপতি হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ,যুক্তরাজ্যে সফররত বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও সংগঠনের বাহুবল উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল হাই বাহুবলী।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন লন্ডন মহানগর শাখার সহসভাপতি হাফিজ শহীর উদ্দিন,আলহাজ্ব সৈয়দ রফিকুল হক,আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া,প্রচার সম্পাদক মাওলানা মুছা আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ, নির্বাহী সদস্য আলহাজ্ব আহমদ আলী, মুহাম্মদ জাবির আহমদ, প্রমুখ।

ঈদ পুনর্মিলনী সভায় কুরআন তিলাওয়াত, কবিতা পাঠ, ঈদের স্মৃতিচারণ মূলক বক্তব্য, দোয়া ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।
সভা থেকে সর্বজন শ্রদ্ধেয় আল্লামা গহরপুরী রহ. কে নিয়ে সংসদ সদস্য এম এ মালেকের বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এম এ মালেক কে অবিলম্বে তার কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও দেশবাসীর কাছে দ্রুত নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

খেলাফত মজলিস যুক্তরাজ্য লুটন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত-------------------------------------------------------...
03/06/2026

খেলাফত মজলিস যুক্তরাজ্য লুটন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
-----------------------------------------------------------------------------
খেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার (২মে ২০২৬) এক আনন্দঘন ও প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। শাখার সম্মানিত সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ উবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।

সভা পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কুরআন তিলাওয়াত করেন খেলাফত মজলিস লুটন শাখার সহকারী বায়তুল মাল সম্পাদক কারী আহমদ হোসেন।

ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস লুটন শাখার সহ-সভাপতি জনাব বিলাল আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নূমান আহমদ, সহ-সাধারন সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা কে আই ফেরদৌস, বায়তুলমাল সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাউর রহমান, পাঠাগার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য জনাব হাফিজ গোলাম।

এছাড়াও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের ব্যরিপার্ক শাখার সভাপতি আখতারুজ্জামান, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ আহমদ জুয়েল, সহকারী সাধারণ সম্পাদক তারেক আহমদ সহ আরও অনেকে।

বক্তারা ঈদের তাৎপর্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও ইসলামী আন্দোলনের দায়িত্বশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, ঈদ মুসলিম উম্মাহর ঐক্য, ত্যাগ ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা বহন করে। এ শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।

সভায় উপস্থিত নেতাকর্মীরা নিজেদের ঈদের স্মৃতি, অভিজ্ঞতা ও আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। ফলে পুরো অনুষ্ঠানটি এক হৃদ্যতাপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বক্তব্যে সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নুমান আহমদ বলেন, “আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার মহান লক্ষ্যে খেলাফত মজলিসের আহ্বানে আমরা আজ একত্রিত হয়েছি। দ্বীনের স্বার্থে আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাঁর দ্বীন প্রতিষ্ঠার কাজে কবুল করেন।”

সভাপতির বক্তব্যে মাওলানা মাসরুর আহমদ বুরহান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। তিনি সকলের জন্য দোয়া করেন এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও সফলতা কামনা করেন।

পরিশেষে সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহানের মুনাজাতের মাধ্যমে ঈদ পুনর্মিলনী সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সৌদিতে হজকালীন নিষেধাজ্ঞা অমান্য করে মক্কায় প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ মুকিব আলী...
18/05/2026

সৌদিতে হজকালীন নিষেধাজ্ঞা অমান্য করে মক্কায় প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ মুকিব আলীকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত।
হতে পারে ১০ বছরের জেল।

12/05/2026

ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানকে গলাধাক্কা মারলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তাকর্মী!


প্রথম স্ত্রী'র মৃত্যুর পর, সন্তানদের পরামর্শে দ্বিতীয় বিবাহ করলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। হেফাজতে...
08/05/2026

প্রথম স্ত্রী'র মৃত্যুর পর, সন্তানদের পরামর্শে দ্বিতীয় বিবাহ করলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, মাওলানা শায়েখ সাজিদুর রহমানের ছোট ছেলে, মাওলানা তারেক রহমান জানান— আম্মুর মৃত্যুর পর, এই বয়সে আব্বুর অসুস্থ ও কর্মব্যস্ত জীবনে একজন একান্ত সঙ্গী ও ব্যক্তিগত সহযোগী থাকা আমাদের কাছে আবশ্যক মনে হয়েছে। তাই আমাদের সকল ভাই-বোনদের পরামর্শে ও ইচ্ছায়, আব্বু দ্বিতীয় বিবাহে রাজি হোন।

কণে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। কয়েক মাস আগে উনার স্বামী মারা যান। সে ঘরে তাঁর এক ছেলে ও মেয়ে রয়েছে। তাঁদের বিয়ে হয়েছে।

৭মে, ২০২৬, বৃহস্পতিবার বাদ মাগরিব, দুই পরিবারের সদস্য ও জেলার কয়েকজন শীর্ষ আলেমের উপস্থিতিতে এই বিয়ে সমপন্ন হয়।

স্থানীয় নির্বাচনে আবারো বিপুল ভোটে লন্ডন টাওয়ার হ্যামলেটের মেয়র নির্বাচিত বাংলাদেশী লুৎফর রহমান।সর্বোচ্চ ৩৫,৬৮৯ হাজার ভো...
08/05/2026

স্থানীয় নির্বাচনে আবারো বিপুল ভোটে লন্ডন টাওয়ার হ্যামলেটের মেয়র নির্বাচিত বাংলাদেশী লুৎফর রহমান।

সর্বোচ্চ ৩৫,৬৮৯ হাজার ভোটে নির্বাচিত হন তিন। নিকটম প্রার্থী বর্তমান সরকারদলীয় লেবার পার্টির পেয়েছে ১৯ ৪৫৪ হাজার। তৃতীয় অবস্থানে ছিলেন গ্রীন পার্টির প্রার্থী। তিনি পেয়েছেন মোট ১৯,২২৩ হাজার ভোট। মাত্র ২৩১ ভোট বেশি পেয়ে দ্বিতীয় স্থানে ঠিকে আছেন সরকারদলীয় লেবার পার্টির প্রার্থী।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Ekushe Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekushe Journal:

Shortcuts

Share