Diganta TV UK

Diganta TV UK TV Media Network
(1)

18/07/2026

বিশ্বকাপ ফুটবল ২০২৬
রোমাঞ্চকর ব্রোঞ্জ পদকের লড়াই
ইংল্যান্ড ৬ - ফ্রান্স ৪

13/07/2026

Formula one UK young Bangladeshi technical support Team in London

ইনকিলাব মঞ্চ ইউকের আনুষ্ঠানিক আত্মপ্রকাশবৃটেনে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ ইউকে। গত ২ জুলাই বৃহস্পতিব...
02/07/2026

ইনকিলাব মঞ্চ ইউকের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

বৃটেনে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ ইউকে। গত ২ জুলাই বৃহস্পতিবার পূর্ব লন্ডনের গ্র্যান্ড রুসোই মিডিয়া হলে অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ইনকিলাব মঞ্চ ইউকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সংগঠনটি। ন্যায়বিচার প্রতিষ্ঠা, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং শহীদ হাদির হত্যার বিচারসহ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দেশ-বিদেশে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন দায়িত্বশীলের পরিচয় করিয়ে দেয়া হয়। বক্তারা একটি শক্তিশালী, মর্যাদাপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

30/03/2026

স্থানীয় প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আয়োজন ‘আইপিডিসি লিগ্যেসি ২৫’ এর জাতীয় স.....

https://potheprobase.net/blog/archives/4878
30/03/2026

https://potheprobase.net/blog/archives/4878

স্থানীয় প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আয়োজন ‘আইপিডিসি লিগ্যেসি ২৫’ এর জাতীয় স.....

https://cnatvuk.com/%e0%a6%a1-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a...
30/03/2026

https://cnatvuk.com/%e0%a6%a1-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%8f%e0%a6%96

স্থানীয় প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আয়োজন ‘আইপিডিসি লিগ্যেসি ২৫’ এর জাতীয় স.....

01/03/2026

নির্বাচনের সকাল ....
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

03/02/2026

ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসন প্রকল্প
জুলাই গণআন্দোলনের পর বাংলাদেশের ক্ষমতার নেপথ্য রাজনীতি

বাংলাদেশের ইতিহাসে জুলাই ২৪ এর গণআন্দোলন কেবল একটি রাজনৈতিক অভ্যুত্থান নয়, এটি ছিল দীর্ঘ ১৭ বছরের একদলীয় ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ স্পষ্ট বার্তা দিয়েছিল রাষ্ট্র আর ফ্যাসিবাদী কাঠামোর অধীনে চলতে পারে না। আর তাই আন্দোলনে শরিক হতে রাস্তায় নেমে এসেছিলেন, যুবক, বৃদ্ধ, বনিতা, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ। মায়েরা তার সন্তানকে বন্দুকের গুলির মুখে এগিয়ে দিয়েছিলেন, স্কুলের ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমেছিলেন সকল জঞ্জালকে হটিয়ে নিরাপদ শহর বিনির্মানে। নিয়েছিলেন ট্রাফিক কস্ট্রোলেরও দ্বায়িত্ব যাতে সাধারন মানুষের দৈনন্দিন জীবন আটকে না যায়।গৃহিনীরা খাবার পানি নিয়ে ছুটেছিলেন অভুক্ত তৃষণার্ত আন্দোলনকারী সন্তানদের মুখে খাবার ও পানি তুলে দিতে। বাবারা তার সন্তানদেরকে সাথে নিয়ে হেটেছিলেন মাইলের পর মাইল। আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলেন বন্দুকের গুলির মুখে। আর মুদ্ধরা পানির বতল হাতে পানি পানি বলে জীবন বিলিয়ে দিয়েছিলেন। আর তাইতো তাদের হাত ধরেই ধরা দিয়েছেল স্বপ্নের নতুন স্বাধীনতা। দল-বল, ধর্ম-বর্ণ মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল সকল মানুষ। সকলে মিলে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, অর্ধ শত বছরের পর হলেও এবার বুঝি তারা ফিরে পাবেন তাদের স্বপ্নের সেই স্বাধীনতা। কিন্তু কোথায় সেই কাঙ্খিত স্বাধীনতা?
আন্দোলনের পরবর্তী সময়ের রাজনৈতিক বাস্তবতা পর্যবেক্ষণ করলে দেখা যায়, ক্ষমতার দৃশ্যপট বদলালেও ক্ষমতার চরিত্র ও নিয়ন্ত্রণ কাঠামো প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। বরং বলা যায়, জুলাই আন্দোলনের পর থেকেই ফ্যাসিবাদী শাসনের দোসরদের টিকিয়ে রাখার একটি সুপরিকল্পিত ও বহুস্তরীয় প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।
গণআন্দোলনের অব্যবহিত পরেই একটি বিপ্লবী বা সংস্কারমুখী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই পথ এড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশকে তথাকথিত নিয়মিত সরকারের কাঠামোয় ফিরিয়ে আনা হলো। এর ফলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন ব্যবস্থাপনা ও কূটনৈতিক কাঠামো সবখানেই ফ্যাসিবাদী আমলের রেখে যাওয়া সেটআপ অক্ষতই রয়ে গেল। ফ্যাসিস্ট দোষরদের সম্মূখসারির আমলা-কামলারা সেনাবাহিনীর কতিপয় দোষরদের সহায়তায় পালিয়ে যেতে সক্ষম হলো আর বাকীরা রয়ে গেল ধরা ছোয়ার বাহিরে। নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় ফ্যাসিবাদী শাসনের সময় সুবিধাভোগী আমলা, রাজনৈতিক দোসর ও প্রভাবশালী গোষ্ঠীগুলোকে বাদ দেয়ার কোনো কার্যকর উদ্যোগ দেখা গেল না বরং প্রায় সকল ক্ষেত্রেই তাদেরকে ‘অভিজ্ঞতা’ ও ‘স্থিতিশীলতা’র অজুহাতে বহাল রাখা হলো। বিপ্লবী সরকারের পরিবর্তে, পুরোনো কাঠামোকেই পুনর্বাসন করা হলো এমন নানান কারসাজীর মাধ্যমে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংস্কারকে পাশ কাটিয়ে দ্রুত নির্বাচনের দিকে দেশকে ঠেলে দেয়াই ছিল ফ্যাসিবাদী দোসরদের টিকে থাকার প্রধান কৌশল। এ ক্ষেত্রে বিএনপিকে সামনে রেখে নির্বাচনমুখী চাপ সৃষ্টি করা হলো নতুন জন্ম নেয়া একটি শিশু সরকারের উপর, যাতে রাষ্ট্রীয় সংস্কার, বিচারব্যবস্থার স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহিতা ও নিরাপত্তা খাতের পুনর্গঠন এসব মৌলিক প্রশ্ন আড়ালে পড়ে যায়। ফলাফল হিসেবে দেখা যায় ১৭ বছর ধরে একদলীয় শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে যে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হয়েছিল, তা কার্যত অপরিবর্তিত অবস্থায় বহাল রয়েছে। এই কাঠামো ভেঙে না ফেললে কোনো নির্বাচনই প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে না এ বাস্তবতা ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করা হলো। সংস্কার বনাম নির্বাচনের বেড়াজালে একটি কৌশলগত বিভ্রান্তির পথে দেশকে ঠেলে দেয়া হলো।
নির্বাচন কমিশন ও কূটনৈতিক মিশনকে সামান্য এদিক সেদিক করে ধরে রাখা হলো ১৭ বছর ধরে পরিকল্পিতভাবে সাজানো দোষরদের রেখে যাওয়া সেটআপকে, এ যেন পুরোনো বোতলে নতুন লেবেল। নানাবিধ চাপের ফলে নির্বাচন কমিশনে কিছু দৃশ্যমান পরিবর্তন আনা হলেও নির্বাচন ব্যবস্থার মৌলিক চরিত্রের কোন পরিবর্তন দেখা যায়নি কোথাও বা বদলায়নি কিছুই। ভোটার তালিকা, প্রশাসনিক নিয়ন্ত্রণ, আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা সবকিছুতেই পূর্বের ধারা বহাল রয়েছে আজো। ফ্যাসিস্ট সরকার চলে যাবার আগেও যে সকল সচিব বা উচ্চ পদস্থ কর্মকর্তাদের পেশনে নিয়োগ বা অবসর থেকে ফিরিয়ে এনে অস্থায়ী বা ২/৩ বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল তাদের সকলকে রেখে দেয়া হলো অথচ দীর্ঘ ১৭ বছর পদ বঞ্চিত, নিঃগৃহীত সৎ ও দক্ষ কর্মকর্তাদেরকে আটকে রাখা প্রমোশন অনুমোদন দিয়ে অবসরে পাঠিয়ে দেয়া হলো। এ যেন জুতা মেরে গরু দানের মতই। তাই এটিকে মূলত ‘রিফর্মের নাটক’ ছাড়া কিছু নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইভাবে, দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি গঠনের দায়িত্বে থাকা হাইকমিশন ও কূটনৈতিক মিশনগুলোতেও কোনো মৌলিক পরিবর্তন আনা হয়নি এখনও পর্যন্ত। ফলে ফ্যাসিবাদী আমলে যারা বিদেশে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছে এবং একদলীয় শাসনের বৈধতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে, তারাই এখনো বহাল রয়েছে এবং দিন দিন নিজেদের অবস্থান শক্ত করছে। দু‘একটি মিশনের প্রধানদেরকে সরিয়ে সাধারন মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়া হয়েছে। বাকী কর্মকর্তারা যথাযথ অবস্থানেই রয়ে গেছে।
নির্বাচনকে সামনে রেখে পূর্বপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন অপশক্তিকে সক্রিয় করার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। একই সঙ্গে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে সহিংসতার আশ্রয় নেয়ার ঘটনাও সামনে আসছে। ওসমান হাদি হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তি হত্যাই নয়, এটি ভিন্নমত দমনের একটি রাজনৈতিক বার্তা বলেই অনেকের কাছে প্রতীয়মান হচ্ছে। তার রেখে যাওয়া সহকর্মীদের নানাভাবে চাপের মধ্যে রাখা হয়েছে যাতে তারা মাথা উচুকরে দাড়াতে না পারে। অথচ এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত আজও হয়নি এবং মানুষের কাছে এ ধরনের আচরন এখনও প্রশ্নবিদ্ধ। যাকে অপশক্তির সক্রিয়করণ ও প্রতিবাদ দমনের রাজনীতি বলেই মনে করছেন সংশ্লিষ্ঠরা।
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নানাভাবে সমর্থন, সহযোগীতা ও সহায়তা দেয়ার মাধ্যমে ফ্যাসিবাদী আমলের অপকর্মগুলোকে ভুলিয়ে দেয়ার একটি স্পষ্ট প্রচেষ্টা চলছে বলে মনে করছেন দেশের সাধারন মানুষ। নতুন রাজনৈতিক শক্তির ছত্রচ্ছায়ায় পুরোনো দোসররা নিজেদের পুনর্বাসনের পথ তৈরি করছে। ক্ষমতায় আসার আগেই তারেক রহমান ও তাঁর পরিবারের নিরাপত্তার নামে ব্যাপক আয়োজন, তাদের ও পরিবারের সদস্যদের নামে স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ রাজনৈতিক তোষণের একটি জ্বলন্ত উদাহরণ। এটি একদিকে রাষ্ট্রীয় নিরপেক্ষতার পরিপন্থী, অন্যদিকে ভবিষ্যৎ ক্ষমতার কাছে আনুগত্য প্রদর্শনের কৌশলমাত্র। সেইসাথে রাজনৈতিক শিষ্টাচারকে জলাঞ্জলি দিয়ে ফ্যাসিবাদী স্টাইলে নির্বাচনী প্রচারনা চালানো ও ভারত তোষণ নীতি স্পস্টতা আধীপত্ববাদ বিরোধী জনতাকে কিভাবে পথ দেখাবে সেটিই এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে বলে মনে করছেন দেশের আপামর জনতা। বিএনপি পুনর্বাসন ও ফ্যাসিবাদী দোসরদের ভবিষ্যৎকে নিরাপদ করতে কাজ করছে এক শ্রেনীর কুচক্রী মহল। সকলকে নিয়ে স্বনির্ভর একটি দেশ গড়ার স্বপ্ন যেন স্বপ্নই হয়ে রয়ে না যায় এমন প্রশ্ন এখন দেশজুড়ে ঘুরপাক খাচ্ছে। মানুষের দৃষ্টি এখন তাকিয়ে আছে ১২ ফেব্রয়ারীর নির্বাচনের দিকে। এদিকে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী শক্তির সমন্বয়ে গঠিত ১১ দলীয় জোটের রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দিয়ে অপর পক্ষকে ক্ষমতায় আনার লক্ষ্যে কিছু অদৃশ্য শক্তির সক্রিয় ভূমিকার কথাও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। এর মাধ্যমে একটি নিয়ন্ত্রিত ক্ষমতা হস্তান্তরের ছক বাস্তবায়নের চেষ্টা চলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যেখানে জনগণের আকাঙ্ক্ষার চেয়ে ক্ষমতার ধারাবাহিকতাই মুখ্য। এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রয়ারীর নির্বাচনকে বানচালের চেষ্টা হিসেবে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের দোসরা বৃটেন সহ পশ্চিমা দেশগুলোতে নানাভাবে তাদের দেশবিরোধী প্রচারনা অব্যাহত রেখেছে। সম্প্রতি বৃটিশ পার্লামেন্টে এক সেমিনারে বাংলাদেশের আগামী নির্বাচন ও রেফারেন্ডাম নিয়ে আলোচনা হয় যেখানে নির্বাচনে হ্যা জয়যুক্ত হলে তা বাংলাদেশকে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া নির্বাচন পরবর্তীতে দেশে মৌলবাদীদের উত্থান ঘটবে বলে সতর্ক করা হয়। দীর্ঘ ১৭ বছর দেশে গুম খুনের সাথে জড়িতরা কিভাবে বিদেশে বসে এ ধরনের দেশবিরোধী কার্যক্রম পরিচালনা করছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন টেকসই করতে হলে কেবল নির্বাচন নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর গভীর সংস্কার, জবাবদিহিতা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই হতে হবে অগ্রাধিকার। অন্যথায়, নাম বদলালেও শাসনের চরিত্র বদলাবে না, এমন আশঙ্কাই থেকে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি দলকে নানাভাবে সমর্থন দেয়ার মাধ্যমে ফ্যাসিস্ট আমলের কৃতকর্মগুলোকে আড়াল করার চেষ্টা চলছে। নতুন রাজনৈতিক শক্তির আশ্রয়ে পুরোনো দোসররা নিজেদের পুনর্বাসনের পথ খুঁজছে।
এসব ঘটনা ও প্রবণতা মিলিয়ে একটি প্রশ্নই সামনে আসে জুলাই আন্দোলনের মূল চেতনা কি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে? জুলাই গণআন্দোলন বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল একটি ফ্যাসিবাদমুক্ত, জবাবদিহিতা মূলক রাষ্ট্রব্যবস্থার। কিন্তু যদি সেই আন্দোলনের ফল হিসেবে আবারও পুরোনো দোসরদের পুনর্বাসন ঘটে, তবে ইতিহাস একে ক্ষমা করবে না। আজ প্রশ্ন একটাই আমরা কি সত্যিকারের পরিবর্তনের পথে হাঁটব, নাকি নতুন মুখোশে পুরোনো ফ্যাসিবাদকেই মেনে নেব?

লেখক: প্রজন্ম তৌহিদ

15/01/2026
টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরুতৌহিদুল করিম মুজাহিদ: লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আরো একটি...
15/01/2026

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

তৌহিদুল করিম মুজাহিদ: লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আরো একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট পার্টি (Tower Hamlets Independents Party) নামে নতুন দলটি স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে।

পূর্ব লন্ডনের হ্যামলেটসের মিস্টার হোয়াইটস ইংলিশ রেস্টুরেন্টে বুধবার, ১৪ই জানুয়ারি সন্ধ্যা ৬টায় দলটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলের চেয়ার মিসেস লিলিয়ান কলিন্স, তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট পার্টি সব সময় জনগণের পাশে থাকবে। আমরা স্বচ্ছতা, ন্যায়বিচার ও কমিউনিটির কণ্ঠস্বরকে প্রাধান্য দিতে চাই। তিনি দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ ভিশন তুলে ধরেন। দলের সেক্রেটারি মোহাম্মদ হামিদ সাংগঠনিক কাঠামো ও দলের লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির ট্রেজারার আলী হোসেন দিপু। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নতুন করে দলে যোগদানকারী কাউন্সিলররা হলেন, কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ (ব্রমলি নর্থ), কাউন্সিলর জাহেদ চৌধুরী (ল্যান্সবুরি), কাউন্সিলর কবির হোসেন (স্পিটালফিল্ডস ও বাংলাটাউন) অনুষ্ঠানে কমিউনিটির প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। এসময় নতুন দলের কাছে কমিউনিটির সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরে বক্তব্য রাখেন, ফারহাদ আহমেদ, নেহা গুপ্তা, সৈয়দ হাসান। বক্তারা স্থানীয় সমস্যা, বাসস্থান, শিক্ষা, যুব উন্নয়ন ও কমিউনিটির প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দলের নেত্রী লিলিয়ান কলিন্স আনুষ্ঠানিকভাবে টাওয়ার হ্যামলেটসের জন্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। আগামী নির্বাচনে ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলীর নাম ঘোষণা করা। যিনি ব্যারিস্টার জামি নামেই বেশি পরিচিত। এসময় ব্যারিস্টার জামি তার বক্তব্যে বলেন,
“আমি জনগণের সঙ্গে থেকে, জনগণের জন্য কাজ করতে চাই। টাওয়ার হ্যামলেটসকে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বরা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

অনুষ্ঠানে সাংবাদিক ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থী, দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর ও নির্বাহী সদস্যরা।

অনুষ্ঠানের শেষার্ধে দলের নেত্রী লিলিয়ান কলিন্স অনুষ্ঠানের সারসংক্ষেপ তুলে ধরে সবাইকে ধন্যবাদ জানান এবং নতুন রাজনৈতিক যাত্রায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Address

London

Telephone

+447764707081

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diganta TV UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category