Prothom Azha

Prothom Azha The International Digital
Daily Prothom Azha

www.prothomazha.com We cover the most difficult stories from the most troublesome please only for convenience.

Prothom Azha is it dream of for journalist which turn into reality with a mission to provide authentic news no matter in which part of the world our audience are and every great dreams Begins with a dreamer with the passion to rich The start to change the world. By taking a step fulfill that dream Prothom Azha has started to commercially 31th of January 2021. To follow us on our this learnfull and

challenging journey like. Our page Now to get the the daily update in your news feed. Check our website: https://www.prothomazha.online/

Progressive Life InsuranceDhaka, September 18, 2025: Prime Bank PLC. has recently signed a payroll banking agreement wit...
18/09/2025

Progressive Life Insurance
Dhaka, September 18, 2025: Prime Bank PLC. has recently signed a payroll banking agreement with Progressive Life Insurance Co. Ltd., one of the leading life insurance companies in Bangladesh dedicated to ensuring a better future for its policyholders. The signing ceremony took place at Prime Bank’s Head Office in Gulshan recently.



Under this agreement, Prime Bank will provide a modern, secure and convenient payroll management system for the employees of Progressive Life Insurance Co. Ltd. This strategic partnership will not only enhance employee experience but also open avenues for future collaboration between the two organizations.



M. Nazeem A. Choudhury, Deputy Managing Director of Prime Bank PLC., and Zakariya Ahad, Former Chairman & Sponsor Director of Progressive Life Insurance Co. Ltd. were present at the ceremony.



Also present at the ceremony were Mamur Ahmed, SEVP & Head of Distributions; Hasina Ferdous, Head of Payroll Banking; Dhiman Barman, Relationship Officer of Prime Bank along with Mohammad Saidul Amin, Managing Director; Abdullah Al-Mansur, SEVP & Company Secretary; Md. Gaziur Rahman Bakhtiar, EVP & Head of HR; Shakhawat Hossain, Chief Financial Officer; Alima Akter Khanam, Senior Executive Officer of Progressive Life Insurance Co. Ltd., among other senior officials from both organizations.

জার্মানির ভিসার অপেক্ষায় দেশের ৮০ হাজার শিক্ষার্থী : জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন ৮...
12/03/2025

জার্মানির ভিসার অপেক্ষায় দেশের ৮০ হাজার শিক্ষার্থী : জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।

জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। ২০২৪ ও ২০২৫ সালের চলতি মাসের মধ্যে এসব ভিসা আবেদন করেন শিক্ষার্থীরা।

আজ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।

রাষ্ট্রদূত ট্রোস্টারের দেওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।

মালদ্বীপে উদ্যাপিত হলো বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী। মালদ্বীপস্থ  বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্...
29/05/2023

মালদ্বীপে উদ্যাপিত হলো বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী।

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে।

আজ রবিবার ২৮ মে এই উপলক্ষ্যে হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার প্রবাসী অতিথিবৃন্দ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর, “জুলিও কুরি শান্তি পদক” প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠের পর অত্র অনুষ্ঠান সংশ্লিস্ট একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিশেষ আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসামান্য অবদানের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি হলো “জুলিও কুরি শান্তি পদক”, যা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এই পদক অর্জন বিশ্ব দরবারে বাঙালি জাতিকে গৌরবান্বিত করেছে। তিনি বলেন নেলসন ম্যান্ডেলা, ফিডেল ক্যাস্ট্রো, জওহরলাল নেহেরু, গামাল আবদেল নাসের, পাবলো নেরুদা, মার্টিন লুথার কিং, ইয়াসির আরাফাত, লিওনিদ বেজনেভ প্রমুখ জুলিও কুরি পদক প্রাপ্ত বিশ্ববিশ্রুত নামের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের সংযোজন প্রমান করে বিশ্ববাসীর চোখে আমাদের জাতির পিতার সম্মান ও মর্যাদা কত উচ্চতায় অধিষ্ঠিত।



ফ্রেডেরিক জুলিও কুরি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের (World Peace Council) প্রতিষ্ঠাতা সভাপতি নিযুক্ত হন এবং তার নামেই পরবর্তীতে “জুলিও কুরি” পদকের প্রবর্তন করা হয়েছে। হাইকমিশনার তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করা যেখানে থাকবে না ক্ষুধা ও দারিদ্র্য। মহান স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছেন। পরবর্তীতে বিশ্বব্যাপী শান্তির স্বপক্ষে তিনি পূর্বাপর আপোসহীন থেকেছেন এবং দেশ-বিদেশে শান্তিকামী জনগণকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন। তিনি আরো বলেন, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ বঙ্গবন্ধুর এই নীতিবাক্যের উপর প্রতিষ্ঠিত হয়েছে আমাদের পররাষ্ট্রনীতি।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলাদেশে রুপান্তরিত করতে নিরলস কাজ করে চলেছেন।প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি আঞ্চলিক ও বিশ্ব শান্তি স্থাপনে তাঁর অনন্য ভূমিকা ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

তিনি ১৫ আগস্ট হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান এবং এই উদ্দেশ্যে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদলে দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে আহ্বান জানান।

প্রথম আজহা/ মোহাম্মদ মাহামুদুল (মালদ্বীপ)

আইপিএল-এ পারফর্ম করতে প্রস্তুত বাংলাদেশী তিন খেলোয়াড়!২০০৮ সালে শুরুর পর থেকেই সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে বহুল প্...
22/03/2023

আইপিএল-এ পারফর্ম করতে প্রস্তুত বাংলাদেশী তিন খেলোয়াড়!

২০০৮ সালে শুরুর পর থেকেই সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে বহুল প্রত্যাশিত টুর্নামেন্টে পরিণত হয়েছে আইপিএল। এবারের সংস্করণের নিলাম গত বছর শেষ হলেও আসরের পর্দা ওঠার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত। এবারের আসরে তিনজন বাংলাদেশী খেলোয়াড় নিজেদের দক্ষতা দেখাতে প্রস্তুত আছেন। আর এ কারণেই হয়তো ক্রিকেটপ্রেমী বাংলাদেশীরা উত্তেজনায় অস্থির হয়ে আছে - কবে শুরু হবে আইপিএল ‘২৩!

খেলার সর্বশেষ স্কুপ, খেলোয়ারদের রেকর্ড এবং টুর্নামেন্টের খুঁটিনাটি নিয়ে পারিম্যাচ নিউজ আছে আপনার পাশে। চলুন এবার নজর দেয়া যাক, আইপিএল ২০২৩ এর আসর মাতাতে প্রস্তুত বাংলাদেশের তিন টাইগারের দিকে!

সাকিব আল হাসান

দূর্দান্ত এক ‘বাংলাওয়াশ’ উপহার দেয়ার পর, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের প্রিয়মুখ সাকিব আল হাসান এবারও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে তার কারিশমা প্রদর্শন করতে প্রস্তুত। ৬৩ উইকেট ও ১২৪.৪৯ স্ট্রাইক রেট-সহ ৭৯৩ রানের অনবদ্য রেকর্ড থেকে কেকেআরের সাথে সাকিবের পুরোনো কেমিস্ট্রি কিছুটা হলেও বোঝা যায়। ২০১১-২০১৬ আবার ২০২১ সালে অনবদ্য এই দলটির প্রতিনিধিত্ব করেন তিনি, আইপিএলের পুরো আসর জুড়ে রাখেন প্রতিভার অনন্য স্বাক্ষর!

লিটন দাস

আইপিএলের আসরে এবারই প্রথম খেলতে নামবেন বাংলাদেশী ব্যাটসম্যান ও উইকেটকিপার লিটন দাস। ৫০ লাখ ভারতীয় রুপির বিনিমিয়ে তাকে কিনে নেয় কেকেআর। তার পুরো ক্যারিয়ার জুড়েই অনবদ্য সব পারফর্ম্যান্স, তবে এরমধ্যে সবচেয়ে স্মরণীয় বিজয়গুলোর মধ্যে একটি হচ্ছে ভারতের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা গ্ল্যাডিয়েটরস, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী রয়্যালস এবং পাকিস্তান সুপার লিগের করাচি কিংসের মতো ফ্র্যাঞ্চাইজি দলগুলোয় অসামান্য দক্ষতা প্রদর্শন করেন। ফ্যানদের জন্য আইপিএলের আসরে তার দুর্দান্ত পারফর্ম্যান্সের সাক্ষী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র!

মুস্তাফিজুর রহমান

মনোমুগ্ধকর সুইং আর কাটারে দিল্লী ক্যাপিটালসের পিচ কাঁপাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান। তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে যাত্রা শুরু করেন। মাত্র ১৬ ম্যাচে ১৭ উইকেটের অসামান্য পারফর্ম্যান্সের জোরে তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আইসিসির ‘ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পান। তার এমন অসামান্য অবদানের কারণেই দলটি ফাইনালে জয়লাভ করে। কাটারের জন্য বিখ্যাত এই বাঁহাতি মিডিয়াম পেস বোলার আইপিএলে ৪৬টি ম্যাচ খেলে ৪৬ উইকেট সংগ্রহ করেছেন। আইপিএলে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসের মতো দলের হয়ে খেলেছেন। এবারে ফ্যানরা দিল্লী ক্যাপিটালসের হয়ে এই কাটার-মাস্টারের মনমাতানো কারিশমা উপভোগ করতে যাচ্ছেন।

সাকিব, মুস্তাফিজ, লিটন-সহ আইপিএলের বাকি খেলোয়াড়দের দুর্দান্ত পারফর্ম্যান্সের সব খবরাখবর ও আপডেট ফ্যানরা এখন পাবেন পারিম্যাচ নিউজ এ।

আগের মৌসুমের মতো এবারও আইপিএলের দলগুলো দু’টি গ্রুপে খেলবে। গ্রুপ এ-তে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিটি টিম অপর গ্রুপের ৫টি টিমের সাথে দু’টি করে ম্যাচ খেলবে এবং নিজের গ্রুপের বাকি ৪টি টিমের সাথে একটি করে ম্যাচ খেলবে। এভাবে, প্রতিটি টিমকে খেলতে হবে মোট ১৪টি করে ম্যাচ। ৩১ মার্চ থেকে আরম্ভ হয়ে ২১ মে পর্যন্ত চলবে লিগ পর্যায়ের খেলা। ১২টি শহর জুড়ে ১৮টি ডাবল-হেডার-সহ (একই ভেন্যুতে একসাথে বা অল্প সময়ের ব্যবধানে পরপর দু’টি ম্যাচ) ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের নিয়মিত ভেন্যুগুলোর মধ্যে রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, কলকাতা, লখনৌ, দিল্লী, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি। এছাড়া, গোয়াহাটি (রাজস্থান রয়্যালসের সেকেন্ড হোম ভেন্যু) ও ধর্মশালাতেও (পাঞ্জার কিংসের সেকেন্ড হোম ভেন্যু) কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রায় এক লাখ দর্শনার্থীর সমাগমে শেষ হল বেসিস সফটএক্সপো ২০২৩[ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৩]: পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন...
27/02/2023

প্রায় এক লাখ দর্শনার্থীর সমাগমে শেষ হল বেসিস সফটএক্সপো ২০২৩

[ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৩]: পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত চারদিনের বেসিস সফটএক্সপোর সমাপনী গত ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।



সমাপনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে রাসেল টি আহমেদ জানান, ওয়েলকাম টু দ্যা মেটাভার্স প্রতিপাদ্যে অনুষ্ঠিত চারদিনব্যাপী এই বেসিস সফট এক্সপোতে ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ৯২ হাজার দর্শনার্থীরা অংশ নেন। এছাড়া অংশগ্রহণকারী কোম্পানিগুলো ইতোমধ্যেই স্থানীয় ও বৈশ্বিকভাবে প্রায় একশ বিশ কোটি টাকার সম্ভাব্য লিড পেয়েছে। ঢাকার বাইরে হলেও এটি একটি মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি।



এই সফটএক্সপোর সহযোগী হিসেবে ছিল হুয়াওয়ে। অন্য এক আলাপচারিতায় হুয়াওয়ের সংশ্লিষ্টতার বিষয়ে হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড মেম্বার জেসন লি বলেন, “ডিজিটাল বাংলাদেশের যাত্রায়, হুয়াওয়ে শীর্ষস্থানীয় আইসিটি প্রযুক্তি এবং সেবা প্রদানের মাধ্যমে অবদান রেখেছে। বর্তমানে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণের জন্য ক্লাউড কম্পিউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সফটএক্সপোতে, আমরা নীতিনির্ধারক, ইকোসিষ্টেম এবং ইন্ডাস্ট্রি সহযোগীদের সাথে হুয়াওয়ে ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন ব্যবহারের ক্ষেত্র ও সুবিধাসমূহ প্রদর্শন এবং আলোচনা করেছি। শিল্পের চাহিদা পূরণ করতে ক্লাউড কম্পিউটিং- এর উল্লেখযোগ্য বিকাশ এবং আমাদের সক্ষমতা সবার কাছে তুলে ধরার জন্য এটি সত্যিই একটি ভাল সুযোগ“



এর আগে ‘5G and IoT - Opportunities for BGD Telecom and Software Industry’ শীর্ষক একটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হুয়াওয়ে সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর এস এম নাজমুল হাসান।

প্রথম আজহা/ নাসির

The Blues break football’s all-time records!Five top spenders of January Transfer Window 2023As the January transfer win...
20/02/2023

The Blues break football’s all-time records!

Five top spenders of January Transfer Window 2023
As the January transfer window officially closed, it left most of football’s avid followers with the breathlessness of a wild horse ride! The season undoubtedly witnessed some of the most historic signings of the decade, take Cristiano Ronaldo’s switch to Saudi giant Al Nassar, for instance. And not to mention, the drama of World Cup stars being sought after by desperate clubs in attempts to bolster own squads to get into the final half of the season!
Let’s take a closer look at the top five highest Spenders of this season –

Chelsea FC – €328 million
Securing a total signing of eight players, The Blues welcomed the newcomers with a payment of a whopping 328 million euros! The figure stands 260 million euros higher than any other club, as of yet. World Cup winner Argentine midfielder Enzo Fernandez joined the team against a record fee of 121 million Euros. On the other hand, Mykhailo Mudryk was bought for 70 million euros. Other key Chelsea signings this window include Malo Gusto, Noni Madueke, Benoit Badiashile, David Datro Fofana and Andrey Santos. The team has also welcomed Joao Felix on loan till the end of the season.
Southampton FC – €65.25 million
As shocking as it sounds, Southampton actually took everyone aback with their incredible transfer window move, welcoming Kamaldeen Sulemana from Ligue 1 club Rennes as the club’s biggest transfer. The club record has been reportedly logged at a price of 25 million euros. Besides, Paul Onuachu was also taken from Genk in exchange of 18 million Euros, while Carlos Alcaraz joined the club for 13.7 million Euros. The Saints also welcomed Mislav Orsic and James Bree, against sums of 5.8 million Euros, and 900 thousand euros, respectively.
Arsenal FC – €60.3 million
After an overwhelmingly long time since their last big win, it looks like Arsenal is finally back in force this season to marchi towards lifting their first Premier League trophy! This season Arsenal signed in players like Jakub Kiwior, Leandro Trossard and Jorginho, for transfer fees of 25 million, 24 million and 11.3 million euros. Albeit all these names possess the potential to turn out to be an incredible addition to the squad, whether the Arteta magic works on them or not should be one joy to watch!
Bournemouth FC – €56.2 million
The transfer window witnessed a somewhat heavy spending from Bournemouth, as the club stands on the edges of relegation alongside Everton and Southampton. The club has signed Ukrainian defender Ilya Zabarnyi for 22.7 million euros. Lorient player Dango Ouattara has been welcomed in exchange of 22.5 million Euros. Against a transfer fee of 10.3 million Euros, Antoine Semenyo from Bristol City was also brought in by The Cherries. A bounce back doesn’t look too difficult anymore, now!

Newcastle United – €49.3 million
Newcastle United has paid 49.3 million euros this season in total, with the hefty portion of 45 million euros spent after Anthony Gordon alone. It also welcomed former West Ham player Harrison Ashby, who was taken in against a deal of up to 3 million euros.
Looking at the numbers this year, the clubs seem to have left no stones unturned in preparing in full force. But on the flipside, the rise in spending culture is also instigating questions about financial fair play rules. For more interesting contents on football and your other favorite sports, try parimatchnews.com!

বেসিস সফটএক্সপো’র সহযোগী হুয়াওয়ে‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রয...
15/02/2023

বেসিস সফটএক্সপো’র সহযোগী হুয়াওয়ে

‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো-২০২৩। আর এই এক্সপো’র সহযোগী হিসেবে থাকছে হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড।

প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই এক্সপো’র আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আগামী ২৩-২৬ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচলে এই এক্সপো চালবে।

বেসিস সফটএক্সপো ২০২৩ উপলক্ষ্যে সম্প্রতি বেসিস সচিবালয়ে বেসিস এবং হুয়াওয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি রাসেল টি. আহমেদ, বেসিস সফটএক্সপো ২০২৩-এর আহ্বায়ক ও বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, বেসিস সচিব হাশিম আহম্মদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্টেকহোল্ডার রিলেশনস ফারাহ জাবিন আহমেদ।

হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- হুয়াওয়ে দক্ষিণ এশিয়া ক্লাউড বিসনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লি এবং সেলস ম্যানেজার মো. শাজাহান আহমেদ।

রাসেল টি. আহমেদ বলেন, ‘আমরা এখন স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনে বেসিস সফটএক্সপো ২০২৩ একটি বড় ভূমিকা পালন করবে ও বাংলাদেশেকে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমরা আশাবাদী। হুয়াওয়ে সারা বিশ্বে আইসিটি ক্ষেত্রে একটি বড় জায়গা অর্জন করে নিয়েছে। টেলিকম প্রযুক্তি, পণ্য, সফটওয়্যার ও সলিউশনের ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান হুয়াওয়েকে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’

অ্যালেক্স লি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের যাত্রাকে সফল করতে আইসিটি ইকোসিষ্টেমের সকলের জন্য একটি সংযোগস্থল হিসেবে কাজ করবে বেসিস সফটএক্সপো ২০২৩। ২৪ বছরের বেশি সময় ধরে হুয়াওয়ে বাংলাদেশের আইসিটি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পূরণে হুয়াওয়ে যে ভূমিকা পালন করেছে স্মার্ট বাংলাদেশ অর্জনের ক্ষেত্রেও একইভাবে বাংলাদেশের পাশে থাকবে হুয়াওয়ে। আমাদের আধুনিক যেসব সফটওয়্যার ও সল্যুশন রয়েছে তা আমরা এই সফটএক্সপোতে প্রদর্শন করব যাতে আমাদের সহযোগীরা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আরও জানতে পারে এবং সেগুলোকে কাজে লাগাতে পারে।’

উল্লেখ্য, বেসিস সফটএক্সপো ২০২৩- এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগ নেওয়ার জন্য থাকবে বিজনেস লিডারস মিট, অ্যাম্বাসেডর নাইট, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, আইটি জব ফেয়ার এবং ক্যারিয়ার ক্যাম্প, বি-টু-বি ম্যাচমেকিং সেশন, আউটসোর্সিং কনফারেন্স, স্টার্টআপস কনফারেন্স, ডেভেলপার্স কনফারেন্স ইত্যাদি।

অনুষ্ঠিত হবে ২৩টিরও অধিক সেমিনার ও প্রযুক্তি অধিবেশন। এসব সেমিনারের মধ্যে আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ‘5G and IoT - Opportunities for BGD Telecom and Software Industry’ শীর্ষক একটি সেমিনারে আলোচক হিসেবে যোগদান করবেন হুয়াওয়ে সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর এস এম নাজমুল হাসান।

এবারের মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে শাটল সার্ভিস, নলেজ-শেয়ারিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ আয়োজন । এছাড়াও থাকছে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য আইটি ক্যারিয়ার ক্যাম্প ও জব ফেয়ার।

সরকারি বেসরকারি নীতি নির্ধারক, প্রায় ২০০ জন জাতীয় এবং আন্তর্জাতিক বক্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীবৃন্দ, বিদেশী প্রতিনিধি দল, দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি ব্যবহারকারী এবং আগ্রহী তরুণ ছাত্র-ছাত্রীসহ ৩ লক্ষাধিক দর্শণার্থী বেসিস সফটএক্সপো পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও এ বছর ৫০টি বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে আনুমানিক ১০ লক্ষ তরুণ প্রজন্মকে অংশগ্রহণে আগ্রহী করা হবে। প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে তথ্যপ্রযুক্তিবিদ আসবেন। বিজনেস লিডারস মিট-এ করপোরেট প্রতিষ্ঠানের আট শতাধিক পদস্থ কর্মকর্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

প্রথম আজহা/ নাসির

International outgoing calls to Turkey and Syria are free – Grameenphone Grameenphone has stepped up again to stand besi...
13/02/2023

International outgoing calls to Turkey and Syria are free – Grameenphone

Grameenphone has stepped up again to stand beside the people and community, making calls from Bangladesh to Turkey and Syria free till February 15, 2023, as anxious family and friends attempt to speak to their loved ones caught up in the devastating earthquake in Turkey & Syria.

Turkey and Syria are reeling from the worst tremor to strike the region in almost a century. Rescue and recovery efforts in Turkey and Syria have been happening around the clock. With the catastrophic disaster making news everywhere, people worldwide are trying to reach out to their loved ones. With the spirit of connecting people with what matters most to them now, Grameenphone has waived ISD outgoing call charges to Turkey and Syria, enabling them to stay in constant touch with their loved ones.

As the death toll climbs further into the thousands, stories emerge from survivors of both heartbreak and hope against the odds. The government of Bangladesh has expressed their condolences and dispatched assistance while people from all walks of life have shown solidarity. As a responsible business citizen, Grameenphone is the first respondent from the telco industry to step up with such an effort.

Nasir/ Prothom Azha

27/09/2022

মিয়ানমারের ষড়যন্ত্র ফাঁস!


25/09/2022

মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই:অধ্যাপক নেহাল

লক্ষ্মীপুর সরকারি কলেজ আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন। রিপোর্টে দেখুন বিস্তারিত


19/09/2022

রোবট বুয়া!


Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Prothom Azha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prothom Azha:

Share