23/07/2025
গরুর লেজ কেটে দিলেন ইতিহাসের প্রভাষক!
দিনাজপুরের কাহারোলে ঘটলো এক বিচ্ছিন্ন নয়, বরং মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করা হৃদয়বিদারক ঘটনা।
অমিত্ত রায়, একজন হতদরিদ্র কৃষক। নিজের অনাহারী গরুটিকে একটু ঘাস খাওয়ানোর আশায় তিনি পাশের অনাবাদী জমিতে বেঁধে রেখেছিলেন।অসহায় মানুষটির একটিই উদ্দেশ্য — পেট ভরে খাক প্রাণীটা।
কিন্তু সেই জমির মালিক, বুলিয়াবাজার কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ আজাহারুল ইসলাম, তা মেনে নিতে পারেননি।
তিনি সতর্ক করেননি ও আইনের আশ্রয় নেননি।
বরং, এক শিক্ষিত মানুষের মুখোশ খুলে বেরিয়ে এল এক নৃশংস রূপ —
তিনি প্রথমে নিরীহ গরুটিকে মারধর করেন, এরপর টর্চার করে কেটে দেন তার লেজ!
বিচার চাইতে গিয়ে কাঁদছিলেন অমিত্ত রায়।
তিনি বললেন “জমিটা উনার ঠিকই, কিন্তু সেটা তো পতিত। আমি যদি ভুল করে থাকি, আমাকে শাস্তি দিতেন।কিন্তু অবলা প্রাণীর লেজ কেটে দেওয়া কি কোনো মানুষের কাজ?”
এই ঘটনার পর পুরো এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মানুষ প্রশ্ন তুলছেন, শিক্ষা কি কেবল ডিগ্রির নামে বুক পকেটে ঝুলে?না কি সত্যিকারের শিক্ষিতরা কখনো এমন পাশবিক কাজ করতে পারেন?
অবলা প্রাণীর প্রতি এমন নৃশংস আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে সমাজ।
এটা শুধু গরুর লেজ কাটার ঘটনা নয়, এটা মনুষ্যত্ব কেটে নেওয়ার বেদনাদায়ক প্রতিচ্ছবি।