Beyond Zinia

Beyond Zinia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beyond Zinia, Digital creator, London.

08/07/2026

আমি ফুটবল দেখিনা। তবে, FIFA World Cup এ আর্জেন্টিনা ও মিশরের আলোচিত ম্যাচটির বিষয়ে কিছু মজার তথ্য দিতে পারি আমি।

০১|
আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচের রেফারির নাম হলো François Letexier। আলোচ্য ফ্রেঞ্চ রেফারির জন্ম হয়েছিল একটি অর্থোডক্স ইয়াহুদি পরিবারে। যার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের থেকে পালিয়ে পরবর্তীতে ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আশা করি বোঝা গিয়েছে।

০২|
Peter Thiel নামের একজন ব্যক্তি রয়েছে। যার Palantir Technologies Inc দুনিয়ার অধিকাংশ ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ও সামরিক বাহিনীর ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছে। বিশেষ করে US Intelligence Community, UK Intelligence Community যার মাঝে উল্লেখযোগ্য। Israeli Intelligence Community এর সাথে লোকটির নিবিড় সম্পর্ক রয়েছে। গাজায় Israeli Air Force এর বিমান হামলার টার্গেট সিলেকশনে লোকটির সংস্থার তৈরি করা Artificial Intelligence সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে।

কিছুদিন হলো Peter Thiel নিজের পুরো পরিবার নিয়ে আর্জেন্টিনায় চলে গিয়েছে৷ সেখানে ১২ মিলিয়ন ডলারের ম্যানশন কিনে নিজের বাচ্চাদের আর্জেন্টিনার রাজধানী শহরের একটি স্কুলে ভর্তি করিয়েছে।

০৩|
আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রপতি একজন কট্টর ইসরায়েলপন্থী। এমনকি সে নিজেকে ইয়াহুদী বংশোদ্ভূত দাবি করে। আমেরিকা ও ইসরায়েলের সাথে আর্জেন্টিনার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে সে অত্যধিক সোচ্চার। এমনকি, সে নিজেকে উগ্র ইয়াহুদী বলে দাবি করে থাকে। রাষ্ট্রপতি পদ গ্রহণের পূর্বে সে নিঊ ইয়র্কে Chabad-Lubavitch Hasidic Movement এর ইয়াহুদি ধর্মগুরু Menachem Mendel Schneerson এর কবর পরিদর্শন করেছিল। মনে রাখার বিষয় হলো, রাষ্ট্রপতি হওয়ার পূর্বে President Donald Trump নিজেও একই কাজ করেছিল।

সবমিলিয়ে, বর্তমান আর্জেন্টিনা দেশটি একটি অন্ধকারের আবরণে আচ্ছাদিত হয়ে রয়েছে। আমি যার খুব সামান্য একাংশ তুলে ধরেছি। স্বল্প পরিসরে এর থেকে বেশি সম্ভব না আসলে। আর্জেন্টিনা স্রেফ নিরপরাধ ফুটবলের দেশ নয়। এটি স্মরণে রাখলে ভালো করবেন।

মুহাম্মাদ ফাওয়াজ আল-ওয়াহিদি, মিসরের পক্ষ হতে গাজায় শরণার্থী সহায়তার দায়িত্ব পাওয়া একজন কর্মকর্তা। তিনি গাজায় শরণার্থীদের ফুটবল দেখার জন্য স্ক্রিনের ব্যবস্থা করছিলেন। গতকাল Israel Defense Forces মিসর ও আর্জেন্টিনার ম্যাচ শুরুর ০১ ঘন্টা পূর্বে হত্যা করে। গতকালের ম্যাচের ওপর ইসরায়েল খুব ঘনিষ্ঠ নজর রেখেছিল। এর অর্থ এখন নিজের মতো করে ভেবে নিন।

ধন্যবাদ।

22/01/2026

হরর মুভি দেখেও ভয় না পাওয়া আমার ছোটবোন বলছিলো-''Haq মুভিটা অর্ধেক দেখে রেখে দিসি। আর দেখতে সাহস হচ্ছে না।ভয় লাগছে। "

বড় হতে হতে আমরা ভূত-প্রেতে আর ভয় পাইনা।তবে ভয় পাই মানুষে। মানুষের পরিবর্তনে!

একদিন একজন এসে আন্তরিকতায়,ভালোবাসায়, মায়ার বাঁধনে জড়িয়ে ধরিয়ে আমার মন-প্রাণ উজাড় করার পরে যদি একদিন আর ভালো না বাসে? "যত যাই হোক না কেন!আমার তোমাকেই লাগবে! " বলা মানুষটা যদি একদিন আমাদের রিপ্লেস করে ফেলে! এই ভয় কিভাবে কাটায়?

অদৃশ্য ভূতের চেয়ে একদিন আমরা আসন্ন অদৃশ্য ভবিষ্যৎ কে ভয় পাওয়া শুরু করি।আয়াতুল কুরসি পড়ে জ্বীন-ভূত তাড়ানো গেলেও ভালোবাসার মানুষটাকে হারানোর ভয় কিভাবে তাড়ানো যায়?

বাঙালিকে আপনি সব খাওয়াইতে পারবেন। মানে বুঝতে পারছেন? সব মানে সব। এক টা 'কুকুরের ছানার টপিক নিয়ে পুরা জাতীকে নাড়ায় ফেলতে ...
21/01/2026

বাঙালিকে আপনি সব খাওয়াইতে পারবেন। মানে বুঝতে পারছেন? সব মানে সব। এক টা 'কুকুরের ছানার টপিক নিয়ে পুরা জাতীকে নাড়ায় ফেলতে পারবেন আবার হাদী ভাইয়ের বিচারের 'ব' টাও আদায় কইরা নিতে পারবেন নাহ। আবার জুলাই সনদের ইতিহাস এর সাথে ৭১' এর স্বাধীনতার তুলনা করতে করতে স্বাধীনতায় জান দিয়ে দেয়া লাখ লাখ বাংলার তাজা প্রান আর মা-বোনদের ইজ্জত কে সেকেন্ডে অপমান কইরা ফালাইতে পারবেন।

ছবিতে দেয়ালের ক্যালিওগ্রাফি দেখে আপনার কি মনে হয়না এই জাতীর জন্য প্রাণ দেয়া বোকামি?!

21/01/2026

ক্যপশনে 'watching masha and the bear' লিখে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম।

সম্ববত আমি আমাদের বসার রুমের সোফায় আধো শোয়া অবস্থা ভিডিও টা ক্লিপ নেই এবং সাথে সাথেই পোস্ট করেছিলাম। যত দূর মনে পরে আমি তখন খুব সিদ্ধান্তঃ হীনতায়। অবশ্য হুটহাট চিন্তায় পড়ে যাওয়া আমার স্বভাব। কিছু চিন্তা আমাকে ব্যস্ত রেখেছিলো। এই যেমন আমি বাসা থেকে এত দূর গিয়ে কিভাবে থাকবো, আম্মু তো আশে পাশে থাকবে নাহ আমি কিভাবে চুল বাধবো, চুলে তো তেল দিতে পারিনা এইবার চুল গুলা একটু কম পড়ছে ইউকে তে চলে গেলে আমার বোধহয় মাথায় আর চুল থাকবেই নাহ। মানে বুঝতেছেন কি রকমের চিন্তায় আমি। আবার তো আরো কষ্ট হচ্ছিলো আমি না জানি কিভাবে নিজের সব কিছু গুছায় রাখবো। যাবতীয় সব কিছু তো আম্মু গুছিয়ে দেয়...

গতানুগতিক ভাবেই মনে হলো ভিসা টা এইবার রিজেকশন আসলে খারাপ হবেনাহ। আমি আম্মুর কাছেই থেকে যাবো এই বাহানায়। আর ভিসা হয়ে গেলে চলে যাবো, সাহসিকতা না দেখালে চলবে কিভাবে?!

এইসব ভাবতে ভাবতে আমি ঘন ঘন পা নাড়াচ্ছিলাম, তার মধ্যে আমার দাদি আসেন, আমার পাশের সোফায় বসলে আমি টের পাই দাদি আসছে। মাথায় আসলো আমি আমার দাদা আর দাদীকে না দেখে কিভাবে দিন পার করবো!!

এইতো আজকে সহ ৫ মাস ১৩ দিন হলো আমার কাছে আমার আম্মু নাই। দাদীর কন্ঠ মিস করি...

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beyond Zinia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beyond Zinia:

Shortcuts

Share