16/10/2026
"ফেসবুক মার্কেটিং" শুনলেই কি মনে হয় অনেক কঠিন কিছু?
তাহলে এই সিরিজটা আপনার জন্য।
শুরুতেই জেনে নিই, ফেসবুক মার্কেটিং কী?
ফেসবুক ব্যবহার করে আপনার বিজনেস বা সার্ভিস মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের সাথে সম্পর্ক তৈরি করা, আর সেখান থেকে কাস্টমার পাওয়া, এটাই ফেসবুক মার্কেটিং।
শুরু করতে যা লাগে:
একটা সাজানো পেজ বা প্রোফাইল
নিয়মিত কনটেন্ট
মানুষের সাথে কথা বলার সময়
কোনটা কাজ করছে বোঝার মতো একটু ধৈর্য
আরেকটা কথা, এর জন্য বড় বাজেট বা টিম লাগে না। লাগে শুধু ধারাবাহিকতা।
আজ থেকে আমরা একদম শুরু থেকে শিখব, ধাপে ধাপে, সহজ ভাষায়।
কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞেস করুন।