NewzyChat

NewzyChat Newzychat with Manoshi & Shakeel:
Straight facts. Clear analysis. Straight facts.
(5)

Newzychat is a twice-weekly podcast co-hosted by two former BBC journalists, Shakeel Anwar and Manoshi Barua, whose sharp insights and warm chemistry make every conversation worth tuning into. Each episode brings engaging, in-depth chats and interviews covering a broad spectrum of issues — from global affairs and major developments in Bangladesh and its neighbours to diaspora stories and cultural

trends. Blending journalistic rigour with a conversational tone, Newzychat dives deep when it matters, yet keeps room for laughter, curiosity, and lighter moments that brighten your week. Whether you want to stay informed or simply enjoy intelligent talk, Newzychat promises to keep you thinking, smiling, and coming back for more.

13/08/2026

ইসলামিক নেটো: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একজোট—টার্গেট কারা?

মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি কি মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক জোটের সূচনা? অনেকেই একে বলছেন ‘মুসলিম ন্যাটো’।

কেন এখন এই তিন দেশ একজোট হচ্ছে? কোন কোন দেশকে তারা সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে? কাদের কাছ থেকে সুরক্ষার জন্য তারা একজোট হচ্ছে? ইরান, ইসরায়েল ও আমেরিকার সঙ্গে এই জোটের সম্পর্ক কী হতে পারে?

নিউজচ্যাটের এই পর্বে এসব প্রশ্নের বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। ভিডিওটি দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান।

08/08/2026

হাসিনা ইস্যুতে দিল্লি অনড়: ঢাকার সামনে বিকল্প কী?

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে, অর্থাৎ ৫ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে তিক্ততা নতুন মাত্রা পেয়েছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কোনোভাবেই চায়নি যে শেখ হাসিনা সেদিন রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি সম্বলিত সংবাদ সম্মেলন করুন। সরকারের উচ্চমহল থেকে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে সে অনুরোধও করা হয়েছিল। তবে দিল্লি তার তোয়াক্কা করেনি।

প্রশ্ন উঠছে, তাহলে তারেক রহমান ও ঢাকার সামনে এখন বিকল্প কী? বাংলাদেশ-ভারত সম্পর্ক কি তবে আরও অবনতির দিকে এগোচ্ছে?

06/08/2026

মিত্র থেকে শত্রু: কেন মুখোমুখি শিবির ও ছাত্রদল?

দুই বছর আগেও তারা ছিল একই আন্দোলনের মিত্র। আজ কেন মুখোমুখি শিবির ও ছাত্রদল?

ক্যাম্পাসে সংঘর্ষ, বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ এবং বিএনপি-জামায়াত সম্পর্কের নতুন বাস্তবতা নিয়ে দেখুন নিউজিচ্যাটের নতুন পর্ব।

আপনার মতে, এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে?

31/07/2026

দুই বছর আগে তারা ছিলেন সাধারণ দুই শিক্ষার্থী। জুলাই আন্দোলন তাদের জীবন বদলে দিয়েছে চিরতরে।

একজন এখনও শরীরে গুলির স্প্লিন্টার বহন করছেন। আরেকজন দীর্ঘদিন লড়েছেন মানসিক ট্রমার সঙ্গে।

কেন তারা এই ঝুঁকি নিয়েছিলেন? দুই বছর পর ফিরে তাকিয়ে তারা কি মনে করেন - জুলাই আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশার কতটা পূরণ হয়েছে? আর কোথায় দেখছেন হতাশা?

দেখুন নিউজিচ্যাটের নতুন পর্ব...

28/07/2026

ভারতে Gen-Z বিক্ষোভ: মোদী কি বদলাবেন নাকি বদলা নেবেন?

Gen-Z তরুণদের টানা আন্দোলনের মুখে প্রথমবারের মতো নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এক মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। এটি কি মোদী সরকারের অজেয় ভাবমূর্তিতে প্রথম বড় ধাক্কা? নাকি এর পর সরকার আরও কঠোর হবে?

আগামী বছরের গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনগুলোর আগে এই আন্দোলন ভারতের রাজনীতিকে কতটা বদলে দিতে পারে? বিশ্লেষণ দেখুন নিউজিচ্যাটের নতুন পর্বে।

🎥 পুরো ভিডিও দেখুন এবং আপনার মতামত জানান।

শেখ হাসিনার ফেরার ঘোষণার পরেই কেন সরানো হলো শাহাবুদ্দিন চুপ্পুকে?
26/07/2026

শেখ হাসিনার ফেরার ঘোষণার পরেই কেন সরানো হলো শাহাবুদ্দিন চুপ্পুকে?

বাংলাদেশের সদ্য-বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চু্প্পুর অকস্মাৎ পদত...

25/07/2026

শাহাবুদ্দিন চুপ্পুর মেডিকেল রিটায়ারমেন্ট" নাকি রাজনৈতিক সমঝোতা?

শাহাবুদ্দিন চুপ্পুর হঠাৎ পদত্যাগের পর নতুন করে উঠছে একাধিক প্রশ্ন। কেন এখন? বিএনপি কেন অবস্থান বদলালো? তার রাজনৈতিক ভবিষ্যৎ কী? আর পুরনো অভিযোগগুলোর কী হবে?

নিউজিচ্যাটের এই পর্বে শাকিল আনোয়ার ও মানসী বড়ুয়া কথা বলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. তৌফিক এম হকের সঙ্গে।

আপনার মতে, এটি কি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ, নাকি রাজনৈতিক বাস্তবতার ফল?

🎥 পুরো আলোচনা দেখুন

22/07/2026

ঢাকার পর কাঠমান্ডু... এবার কি দিল্লি? 🤔

Gen-Z তরুণদের আন্দোলনে উত্তাল ভারতের রাজধানী। শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এখন মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে।

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি কি ভারতে হতে পারে? নাকি এই তুলনা অতিরঞ্জিত?

🎥 পুরো বিশ্লেষণ দেখুন নিউজিচ্যাটের নতুন পর্বে। আপনার মতামতও জানাতে ভুলবেন না...

15/07/2026

আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে চিটিং বিতর্কের কালো মেঘ

⚽ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের আগে নতুন বিতর্ক! মিশরের অভিযোগ - ফিফা কি মেসিদের পক্ষ নিচ্ছে?

দেখুন নিউজিচ্যাটের নতুন পর্ব 👇

FIFA World Cup Leo Messi Harry Kane

#বাংলা_খবর #ফুটবল

Address

London

Telephone

+447525054943

Website

Alerts

Be the first to know and let us send you an email when NewzyChat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NewzyChat:

Shortcuts

Share

Category