Sylhet Prothidin Multimedia

Sylhet Prothidin Multimedia সংবাদের সাথে সারাক্ষণ

ঢাকা সিলেট মহাসড়কে আবারো হতাহত!
22/08/2026

ঢাকা সিলেট মহাসড়কে আবারো হতাহত!

22/08/2026

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের-বানিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির।

বাড়ছে বাসা ভাড়া, সিলেটে দিশেহারা মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ।​সিলেটে লাগামহীনভাবে বেড়ে চলেছে বাসা ভাড়া। প্রতিনিয়ত ভাড়া ...
22/08/2026

বাড়ছে বাসা ভাড়া, সিলেটে দিশেহারা মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ।

​সিলেটে লাগামহীনভাবে বেড়ে চলেছে বাসা ভাড়া। প্রতিনিয়ত ভাড়া বৃদ্ধির চাপ সামলাতে গিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ ভাড়াটিয়াদের মাঝে।

​আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রাখতে না পেরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যবিত্ত পরিবার ও দিনমজুর শ্রেণির মানুষ। প্রতি মাসে বাসার চাহিদা মেটাতে গিয়ে তাদের সহ্য করতে হচ্ছে নানা ঘাত-প্রতিঘাত। দ্রব্যবমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আবাসন ব্যয়ের এই অতিরিক্ত চাপ এখন তাদের জীবনের নিত্যদিনের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে।

#বাংলাদেশ #সিলেট #বাসাভাড়া #খবর

ডিজিটাল স্কেলেও অসাধু কারচুপি: ডিজিটাল মিটারে যেভাবে ঠকছেন সাধারণ ভোক্তা।​নিজস্ব প্রতিবেদক:দৈনন্দিন কেনাকাটায় ওজনের স্বচ...
22/08/2026

ডিজিটাল স্কেলেও অসাধু কারচুপি: ডিজিটাল মিটারে যেভাবে ঠকছেন সাধারণ ভোক্তা।

​নিজস্ব প্রতিবেদক:

দৈনন্দিন কেনাকাটায় ওজনের স্বচ্ছতা নিশ্চিত করতে এনালগ দাঁড়িপাল্লার পরিবর্তে এখন প্রায় সব দোকানেই ব্যবহৃত হচ্ছে ডিজিটাল ওয়েট স্কেল। ক্রেতারাও মিটারের ডিজিটাল সংখ্যা দেখে নিশ্চিন্তে কেনাকাটা করেন। তবে প্রযুক্তির এই যুগেও ক্রেতাদের সরল বিশ্বাসকে পুঁজি করে চলছে অভিনব উপায়ে ওজন প্রতারণা।

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হয়েছে অসাধু উপায়ে ওজন বাড়িয়ে দেওয়ার এক চাঞ্চল্যকর চিত্র। সেখানে দেখা যায়, এক ক্রেতা বাজারে মুরগি কিনতে গেলে বিক্রেতা ডিজিটাল স্কেলে ওজন মাপার সময় অত্যন্ত সূক্ষ্মভাবে ডিসপ্লে বা ট্রে-এর পেছনের অংশে আঙুল দিয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ করেন। খালি চোখে সাধারণ মনে হলেও, ওই সূক্ষ্ম চাপের ফলেই মিটারে পণ্যের প্রকৃত ওজনের চেয়ে বেশি ওজন ভেসে ওঠে।

​তদারকির অভাব ও গ্রাহকের অসচেতনতা ​বাজার বিশ্লেষণ করে দেখা যায়, কেনাকাটার সময় অধিকাংশ ক্রেতাই পণ্যের মান ও দরদাম নিয়ে ব্যস্ত থাকেন। স্কেলটি আগে থেকে শূন্য (Zero) করা আছে কি না কিংবা ওজন মাপার সময় বিক্রেতার হাতের অবস্থান কোথায়—সেদিকে নজর দেওয়ার সুযোগ বা খেয়াল অনেকেরই থাকে না। অসাধু বিক্রেতারা ক্রেতাদের এই অসচেতনতার সুযোগ নিয়ে প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।

​প্রতারণা এড়াতে ক্রেতাদের জন্য জরুরি পরামর্শ ​বাজারের এমন কারচুপি থেকে বাঁচতে এবং সঠিক ওজন নিশ্চিত করতে ক্রেতাদের কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞরা: ​স্টার্টিং পয়েন্ট যাচাই: পণ্য স্কেলে রাখার আগে ডিসপ্লেতে মান ‘০.০০’ রয়েছে কি না নিশ্চিত করুন।

​বিক্রেতার হাত খেয়াল করা: ওজন নেওয়ার সময় বিক্রেতার হাত স্কেল, ডিসপ্লে বা পণ্যের সাথে লেগে আছে কি না সতর্কতার সাথে লক্ষ্য রাখুন।

​পুনরায় ওজন পরীক্ষা: ওজনে কোনো প্রকার তারতম্য বা সন্দেহ দেখা দিলে অন্য কোনো নির্ভরযোগ্য স্কেলে পুনরায় মেপে নিন।
​অভিযোগ দায়ের: ওজনে অনিয়ম বা প্রতারণা ধরা পড়লে স্থানীয় বাজার কমিটি অথবা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত বা মেখিক অভিযোগ জানান।

​বাজারের প্রতিটি পদক্ষেপে সততা বজায় রাখা যেমন ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব, তেমনি ক্রেতা হিসেবে নিজের অধিকার রক্ষায় সজাগ দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি।

জনগন কে সচেতন করতে শেয়ার করুন।

বাবাকে হারিয়ে শোকাহত লন্ডন প্রবাসী ভাই-বোন, সবার কাছে দোয়া চাইলেন।সিলেট: প্রতিনিধি :-বিশিষ্ট মুক্তিযোদ্ধা সারজান আলী (শহ...
22/08/2026

বাবাকে হারিয়ে শোকাহত লন্ডন প্রবাসী ভাই-বোন, সবার কাছে দোয়া চাইলেন।

সিলেট: প্রতিনিধি :-বিশিষ্ট মুক্তিযোদ্ধা সারজান আলী (শহীদ)-এর ছেলে এবং অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদার মো. নুরুল ইসলাম আর নেই।

গত ২১ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের মংলিপাড়, এয়ারপোর্ট রোডের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মরহুম মো. নুরুল ইসলাম ছিলেন লন্ডন প্রবাসী সোনিয়া ইসলাম ও আরিফুল ইসলামের বাবা। বাবাকে হারিয়ে শোকাহত ভাই-বোন তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সোনিয়া ইসলাম ও আরিফুল ইসলাম বলেন, “বাবাকে হারানোর কষ্ট আমাদের জন্য অত্যন্ত কঠিন। তাঁর স্মৃতি সবসময় আমাদের সঙ্গে থাকবে। সবাই আমাদের বাবার জন্য দোয়া করবেন।

পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।

মহান আল্লাহ যেন মরহুম মো. নুরুল ইসলামকে ক্ষমা করে দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।

সিলেটে বাসে তল্লাশি, উদ্ধার ৮০ ভারতীয় কম্বল ও বিপুল চকলেট!“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো” — এই প্রত্যয়ে দায়িত্ব প...
22/08/2026

সিলেটে বাসে তল্লাশি, উদ্ধার ৮০ ভারতীয় কম্বল ও বিপুল চকলেট!

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো” — এই প্রত্যয়ে দায়িত্ব পালনের সময় নগরীর সোবহানীঘাট পয়েন্টে একটি বাসে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় কম্বল ও বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চকলেট উদ্ধার করেছে সিলেট মহানগর ট্রাফিক বিভাগ।
পুলিশ জানায়, ২১ আগস্ট ২০২৬ সোবহানীঘাট পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সার্জেন্ট সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা মেট্রো-ব-১৫-৯৭৪৮ নম্বরের একটি বাস থামিয়ে কাগজপত্র যাচাই করেন। চালকের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে বাসটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে উদ্ধার করা হয়—

🔹 ৮০ পিস ভারতীয় কম্বল
🔹 বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চকলেট

উদ্ধারকৃত সামগ্রীর বৈধতার স্বপক্ষে চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধারকৃত সামগ্রী ও বাসটি সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: সিলেট মহানগর ট্রাফিক বিভাগ
#সিলেট #সিলেটনগর #ট্রাফিকপুলিশ #এসএমপি #সোবহানীঘাট #অবৈধপণ্য #কম্বল #চকলেট #নিরাপদসিলেট

বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকের ইন্তেকাল।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট জেলা বাস, মিনিব...
22/08/2026

বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকের ইন্তেকাল।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ৫ বারের নির্বাচিত সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক চিকিৎসাধীন অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মিতালী-১১১: ‘বাসা ভাড়ার টাকা’ থেকে নতুন ন্যারেটিভ—ঘটনার সূত্র আসলে কোথায়?অনুসন্ধানী প্রতিবেদন | সিলেট নগরের রায়নগরের মিত...
21/08/2026

মিতালী-১১১: ‘বাসা ভাড়ার টাকা’ থেকে নতুন ন্যারেটিভ—ঘটনার সূত্র আসলে কোথায়?

অনুসন্ধানী প্রতিবেদন |
সিলেট নগরের রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা—‘নিকুঞ্জ ভিলা’। কয়েকদিন আগেও জায়গাটি ছিল একটি মর্মান্তিক ঘটনার তদন্তের কেন্দ্রবিন্দু। এখন সেই তদন্ত ঘিরে সামনে এসেছে নতুন একটি ব্যাখ্যা।

প্রশ্নটি হলো—ঘটনার শুরু কি কোনো ব্যক্তিগত সম্পর্কের বিরোধ থেকে, নাকি অর্থের প্রয়োজন থেকে পরিকল্পিত চুরির চেষ্টা থেকেই ঘটনার সূত্রপাত?

এ মুহূর্তে পুলিশের বক্তব্য ও আদালতে দেওয়া আসামির জবানবন্দি নিয়ে প্রকাশিত তথ্য বলছে, দ্বিতীয় ব্যাখ্যাটি এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এই বক্তব্যের পূর্ণ সত্যতা যাচাইয়ের জন্য জবানবন্দির পাশাপাশি অন্যান্য আলামত ও তদন্তের নথিও দেখা জরুরি।

ন্যারেটিভ বদলানোর শুরু কোথায়?
ঘটনার পর প্রথমদিকে পুলিশের বক্তব্যে ব্যক্তিগত সম্পর্ক ও বিরোধের বিষয়টি গুরুত্ব পেয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

পরবর্তীতে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে পুলিশের বক্তব্যে পরিবর্তন আসে। ‘প্রতিশোধ’ বা ব্যক্তিগত বিরোধের পাশাপাশি অর্থের প্রয়োজন এবং চুরির উদ্দেশ্যের বিষয়টি সামনে আসে।

এরপর ২০ আগস্ট আদালতে ১৬৪ ধারায় বাবুল মিয়ার জবানবন্দি নেওয়া হয়। পরবর্তী সময়ে পুলিশ কর্মকর্তাদের বক্তব্যের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, বাবুল নাকি বাসা ভাড়ার টাকা জোগাড়ের জন্য চুরির উদ্দেশ্যে ওই বাসায় গিয়েছিলেন।

এই জায়গাটিই এখন পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রশ্ন।

বাসা ভাড়ার টাকার তথ্যটি কখন সামনে আসে?
ঘটনার সময়ক্রম পর্যালোচনা করলে আরও একটি তথ্য নজরে আসে।

বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে বাসার মালিক রিয়াজ মিয়ার বক্তব্যের প্রসঙ্গ এসেছে। সেখানে বলা হয়, গ্রেপ্তারের আগে বাবুল তাঁর বাসার মালিককে বাসা ভাড়া ও পূর্বের ঋণের টাকা মিলিয়ে মোট ১৫ হাজার টাকা পরিশোধ করেছিলেন।

অর্থাৎ, একদিকে উঠে আসছে বাসা ভাড়ার অর্থের প্রয়োজনের কথা; অন্যদিকে গ্রেপ্তারের আগে ১৫ হাজার টাকা পরিশোধের তথ্যও প্রকাশ্যে এসেছে।

দুটি তথ্যকে পাশাপাশি রাখলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়—
যদি অর্থের সংকটই চুরির প্রধান কারণ হয়ে থাকে, তাহলে গ্রেপ্তারের আগে বাবুলের হাতে ১৫ হাজার টাকা এল কীভাবে?
এই প্রশ্নের উত্তরই হয়তো তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

১৬৪ ধারার জবানবন্দিতে কী এসেছে?

২০ আগস্ট চার দিনের রিমান্ড শেষে বাবুল মিয়াকে আদালতে হাজির করা হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মতি দেন এবং আদালত তাঁর বক্তব্য রেকর্ড করেন।

এরপর পুলিশের বক্তব্যের বরাতে সংবাদমাধ্যমে বলা হয়, বাবুল বাসা ভাড়ার অর্থ জোগাড় করতে ওই বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন এবং সেখানে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকেই পরবর্তী ঘটনা ঘটে।

এখানে একটি বিষয় পরিষ্কারভাবে আলাদা করে দেখা প্রয়োজন—
আদালতে কোনো আসামির দেওয়া জবানবন্দি তদন্তের গুরুত্বপূর্ণ উপাদান হলেও, সেটিই একা পুরো ঘটনার চূড়ান্ত সত্য নির্ধারণ করে না।

জবানবন্দির বক্তব্যের সঙ্গে ঘটনাস্থলের আলামত, ফরেনসিক তথ্য, প্রত্যক্ষ বা পারিপার্শ্বিক প্রমাণ এবং অন্যান্য তদন্ত-উপাত্তের সামঞ্জস্য রয়েছে কি না—সেটিও গুরুত্বপূর্ণ।

তাহলে এখন পর্যন্ত কী জানা গেল?
এখন পর্যন্ত প্রকাশিত তথ্যগুলোকে মোটামুটি তিনটি স্তরে দেখা যায়।

প্রথমত, ঘটনার পরপরই ব্যক্তিগত সম্পর্ক ও বিরোধকে কেন্দ্র করে একটি ব্যাখ্যা সামনে এসেছিল।
দ্বিতীয়ত, পরবর্তী সময়ে তদন্তে অর্থের প্রয়োজন ও চুরির উদ্দেশ্যের বিষয়টি সামনে আসে।
তৃতীয়ত, ১৬৪ ধারার জবানবন্দির পর পুলিশ-সূত্রে প্রকাশিত তথ্যে চুরির উদ্দেশ্যের ব্যাখ্যাটি আরও গুরুত্ব পায়।
এই তিনটি স্তরের মধ্যে কোনটি শেষ পর্যন্ত প্রমাণের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ—সেটিই এখন তদন্তের মূল প্রশ্ন।
আরও কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন
একটি অনুসন্ধানী প্রতিবেদনের জায়গা থেকেই তাই কয়েকটি প্রশ্ন সামনে রাখা যায়—
১. বাবুলের কথিত অর্থনৈতিক সংকটের প্রকৃতি কী ছিল?
২. বাসা ভাড়ার টাকা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে তাঁর সর্বশেষ যোগাযোগ কী ছিল?
৩. গ্রেপ্তারের আগে ১৫ হাজার টাকা পরিশোধের অর্থের উৎস কী?
৪. ১৬৪ ধারার জবানবন্দিতে বাবুলের বক্তব্যের সঙ্গে ঘটনাস্থলের আলামত কতটা সামঞ্জস্যপূর্ণ?
৫. আগের বক্তব্য ও পরবর্তী বক্তব্যের পার্থক্যের কারণ কী?
৬. তদন্তে পাওয়া অন্যান্য প্রমাণ কি চুরির উদ্দেশ্যের ব্যাখ্যাকে সমর্থন করছে?

এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেলে ঘটনার প্রকৃত ধারাবাহিকতা আরও পরিষ্কার হতে পারে।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস—প্রমাণ
বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় বাবুলের ১৬৪ ধারার জবানবন্দি। কিন্তু সেই বক্তব্যের পূর্ণাঙ্গ বিষয়বস্তু, তদন্তের অন্যান্য নথি এবং আলামত আদালতে কীভাবে মূল্যায়িত হয়—সেটিই হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ।

তাই এখনই কোনো একটি ন্যারেটিভকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়ার চেয়ে বরং তথ্যের সময়ক্রম, পুলিশের বক্তব্যের পরিবর্তন এবং প্রমাণের পারস্পরিক মিল খুঁজে দেখা বেশি জরুরি।
মিতালী-১১১-এর ঘটনায় প্রশ্ন অনেক। উত্তরও আসছে ধাপে ধাপে।

কিন্তু শেষ পর্যন্ত একটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ—
কী বলা হয়েছে, তার চেয়ে বড় প্রশ্ন—কী প্রমাণ করা সম্ভব।

লেখা সাংবাদিক,
সাংবাদিক বুলবল

রাত ৩টার অভিযানে চৌহাট্টা থেকে ‘ঝাড়ু’ রিদয় পুলিশ হেফাজতে।বিস্তারিত সংবাদ কমেন্টে।
21/08/2026

রাত ৩টার অভিযানে চৌহাট্টা থেকে ‘ঝাড়ু’ রিদয় পুলিশ হেফাজতে।

বিস্তারিত সংবাদ কমেন্টে।

নতুন মন্ত্রনালয়ের দায়িত্ব পেলেন যারা।
21/08/2026

নতুন মন্ত্রনালয়ের দায়িত্ব পেলেন যারা।

Address

TIBLISI
Batumi
৬০০০

Telephone

+8801711449574

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Prothidin Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Prothidin Multimedia:

Shortcuts

Share

Category