UCF - United Citizens Forum

UCF - United Citizens Forum United Citizens Forum (UCF)
​পথশিশু ও অসহায়দের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আসুন, নাগরিকরা মিলে একটি মানবিক সমাজ গড়ে তুলি।
(14)

United Citizens Forum (UCF) গরিব, অসহায় ও সকল সম্প্রদায়ের জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আশ্রয় দেয়। বাংলাদেশের নন-প্রফিট হিসেবে আমরা জীবন বদলাই। আমাদের সমর্থন করুন

একটি মহৎ কাজের নেতৃত্বে আপনি কি প্রস্তুত? ​সামাজিক দায়বদ্ধতা ও মানবতার কল্যাণে কাজ করতে আগ্রহী মানুষদের জন্য সুবর্ণ সুযো...
07/06/2026

একটি মহৎ কাজের নেতৃত্বে আপনি কি প্রস্তুত?

​সামাজিক দায়বদ্ধতা ও মানবতার কল্যাণে কাজ করতে আগ্রহী মানুষদের জন্য সুবর্ণ সুযোগ!

ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF) তাদের চলমান 'সুরক্ষিত শৈশব' ক্যাম্পেইনটি আরও সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন প্রজেক্ট ম্যানেজার খুঁজছে।

​একজন প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বসমূহ:

​প্রজেক্টের পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকি করা।
​টিমের সদস্যদের সাথে সমন্বয় রক্ষা করা এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা।

​প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে কার্যকর যোগাযোগ বজায় রাখা।

​আপনার জন্য যা রয়েছে:
​সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার সুযোগ।
​কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট এবং নেটওয়ার্কিংয়ের চমৎকার সুযোগ।

​আপনি যদি মনে করেন আপনি এই দায়িত্বটি নিষ্ঠার সাথে পালন করতে পারবেন, তবে আজই আপনার সিভি মেইল করুন বা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন!
​চলুন, শিশুদের

ই-ইমেইল- [email protected]

আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো আমাদের অনলাইন ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা! ​আজ রাতে এক অভূতপূর্ব ও উৎসবমুখর পরিবেশে ...
06/06/2026

আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো আমাদের অনলাইন ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা!

​আজ রাতে এক অভূতপূর্ব ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF)-এর বিশেষ অনলাইন ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা। নতুন-পুরাতন সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি, ঈদ শুভেচ্ছা বিনিময় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আমাদের আজকের এই আয়োজনটি ছিল অত্যন্ত সফল।

​আমাদের এই মানবিক কাফেলায় আজ আমরা একঝাঁক গুণী, জ্ঞানী এবং বিজ্ঞ মানুষের উপস্থিতি পেয়েছি, যা আমাদের পথচলার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আমাদের সম্মানিত কেন্দ্রীয় ট্রেইনারবৃন্দ এবং নতুন যুক্ত হওয়া প্রাজ্ঞ ক্যাম্পেইন ট্রেইনারদের মূল্যবান ও দিকনির্দেশনামূলক বক্তব্য পুরো টিমকে এক নতুন প্রেরণা যুগিয়েছে।
​আমাদের নতুন বন্ধুদের উষ্ম অভ্যর্থনা জানাতে পেরে এবং 500+ সদস্যের এই বিশাল পরিবারকে এক সুতোয় বাঁধতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।

​📌 একনজরে আগামী দিনের জরুরি আপডেট:
​ভলান্টিয়ার আবেদনের শেষ সময়: আগামী ১০ই জুন (যারা এখনো যুক্ত হননি, দ্রুত আবেদন ফর্মটি পূরণ করে ফেলুন)।

​অফিশিয়াল ট্রেনিং ও ক্লাস শুরু: আগামী ১২ই জুন (শুক্রবার) থেকে আমাদের ট্রেইনারদের সুনিপুণ প্রশিক্ষণ পর্ব শুরু হতে যাচ্ছে।

​শিশুদের জন্য একটি সুন্দর, নিরাপদ এবং 'সুরক্ষিত শৈশব' নিশ্চিত করার এই লড়াইয়ে আপনাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণই আমাদের মূল চালিকাশক্তি। আজকের মিটিংয়ে কষ্ট করে সময় দেওয়ার জন্য সংগঠনের সকল স্তরের দায়িত্বশীল, ট্রেইনার এবং ভলান্টিয়ারদের অন্তরের অন্তস্তল থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

​আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজ পরিবর্তনের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিই। 💚

​— ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF

05/06/2026

Ahana Roy Shinha-কে আমাদের UCF পরিবারে এবং এই মহতী উদ্যোগে ট্রেইনার হিসেবে আন্তরিক স্বাগত জানাচ্ছি। ❤️
​আসুন, সবাই মিলে শিশুদের একটি সুরক্ষিত ও সুন্দর শৈশব উপহার দিই। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার মূল্যবান মতামত জানান! 😊👇

শিশুদের নিরাপদ আগামী গড়তে যুক্ত হলেন নতুন ক্যাম্পেইন ট্রেইনার! Amatun Noor Nourin আমাদের 'ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF)...
05/06/2026

শিশুদের নিরাপদ আগামী গড়তে যুক্ত হলেন নতুন ক্যাম্পেইন ট্রেইনার! Amatun Noor Nourin

আমাদের 'ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF)'-এর "সুরক্ষিত শৈশব" ক্যাম্পেইনকে আরও গতিশীল ও মাঠপর্যায়ে সফল করতে 'ক্যাম্পেইন ট্রেইনার' হিসেবে যুক্ত হয়েছেন আমাদের এই নতুন মুখ।

শিশুদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে যারা আমাদের সাথে কাজ করবেন, তাদের সবাইকে দক্ষ করে তোলার গুরুদায়িত্ব থাকবে উনার কাঁধে। উনার মেধা ও গাইডলাইনে আমাদের পুরো টিম আরও এগিয়ে যাবে—এটাই আমাদের বিশ্বাস।

UCF পরিবারের পক্ষ থেকে উনাকে উষ্ম অভ্যর্থনা ও অনেক অনেক শুভকামনা!

বেকারত্বের অভিশাপে আমাদের তরুণ সমাজ দিশেহারা। মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও মিলছে না কর্মসংস্থান। আমরা অবিলম্বে বেকারত্ব ...
05/06/2026

বেকারত্বের অভিশাপে আমাদের তরুণ সমাজ দিশেহারা। মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও মিলছে না কর্মসংস্থান। আমরা অবিলম্বে বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থান সৃষ্টি ও নীতিমালার সংস্কারের জোর দাবি জানাই।

মুহা. মীযানুর রহমান আদীব
ফাউন্ডার এন্ড জেনারেল সেক্রেটারী
(ইউসিএফ) ইউনাইটেড সিটিজেন্স ফোরাম।

প্রকৃতি বাঁচলে, বাঁচবে দেশ; গড়বো সবুজ বাংলাদেশ! 🌳নিরাপদ পরিবেশ, সুরক্ষিত শৈশব! 🌎✨​আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস।​আমরা প্র...
05/06/2026

প্রকৃতি বাঁচলে, বাঁচবে দেশ; গড়বো সবুজ বাংলাদেশ! 🌳নিরাপদ পরিবেশ, সুরক্ষিত শৈশব! 🌎✨

​আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস।

​আমরা প্রতিনিয়ত যে পৃথিবীতে বাস করছি, তার সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। পরিবেশ যদি সুস্থ না থাকে, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিশুরা কখনোই একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী পাবে না। তাই আমাদের প্রতিটি কাজের লক্ষ্য যেমন মানবতার কল্যাণ, তেমনই আমাদের চারপাশের প্রকৃতিকে রক্ষা করাও আমাদের অন্যতম বড় দায়িত্ব।

​একটি ছোট চারা গাছ রোপণ করা কিংবা প্লাস্টিকের ব্যবহার কমানোর মতো ছোট ছোট সচেতনতাই পারে আমাদের এই ধরিত্রীকে আবার সতেজ করে তুলতে।
​আসুন, এই পরিবেশ দিবসে আমরা সবাই মিলে একটি প্রতিজ্ঞা করি—
​যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলবো না।
​অন্তত একটি করে গাছের চারা রোপণ করব এবং তার যত্ন নেব।

​পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে নিজেকে ও চারপাশের মানুষকে বিরত রাখব।
​সবুজ ও সুন্দর পৃথিবী গড়ার এই মিছিলে শামিল হোক প্রতিটি প্রাণ। পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন, সচেতন হোন।

​— ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF)

সম্মানিত সদস্যবৃন্দ, আশা করি সবার কোরবানি ঈদ দারুণ কেটেছে! আমাদের ‘সুরক্ষিত শৈশব’ ক্যাম্পেইনে ভলান্টিয়ার হিসেবে আবেদন কর...
04/06/2026

সম্মানিত সদস্যবৃন্দ, আশা করি সবার কোরবানি ঈদ দারুণ কেটেছে! আমাদের ‘সুরক্ষিত শৈশব’ ক্যাম্পেইনে ভলান্টিয়ার হিসেবে আবেদন করার শেষ সময় আগামী ১০ই জুন। যারা এখনো যুক্ত হননি, ঝটপট আবেদন করে ফেলুন!

এছাড়া, আগামী শনিবার রাত ৮:০০ টায় আমরা একটি বিশেষ ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভার আয়োজন করেছি, যেখানে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করব এবং সবার সাথে পরিচিত হব।

সবচেয়ে আনন্দের খবর হলো, আগামী শুক্রবার, অর্থাৎ ১২ই জুন থেকে আমাদের অফিশিয়াল ট্রেনিং ও ক্লাস শুরু হতে যাচ্ছে। ট্রেনিং শেষ করেই আমরা সবাই মিলে মাঠে নেমে পড়ব। আসুন, সবাই মিলে কাজ করি! সাথে থাকুন, ইউসিএফ-এর পাশে থাকুন।

সময় খুবই সীমিত! আজই যুক্ত হোন নিচের লিংকগুলোর মাধ্যমে:
আপনার একটি ছোট সিদ্ধান্ত বা একটুখানি সময় অনেক শিশুর জীবন বদলে দিতে পারে। আর দেরি না করে এখনই নিচের লিংকগুলোতে ক্লিক করে আমাদের অফিসিয়াল উইংগুলোতে যুক্ত হয়ে যান:

ওয়েবসাইট ভলান্টিয়ার রেজিস্ট্রেশন লিংক:
https://ucfglobal.org/volunteer-registration/

অফিশিয়াল হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ লিংক:
https://chat.whatsapp.com/Lu0Wt3pYG4gKM9KBOavjhn

বিস্তারিত দেখুন লিংকে-
https://ucfglobal.org/surukhito-shoishob-by-ucf/

আসুন, আমরা সবাই মিলে আমাদের চারপাশের শিশুদের জন্য এক নিরাপদ পৃথিবী গড়ে তুলি।

ধন্যবাদান্তে,
মুহা. মীযানুর রহমান আদীব
সাধারণ সম্পাদক, ইউনাইটেড সিটিজেন ফোরাম (UCF)

সমাজের পরিবর্তনের কারিগর এবার আপনিও। ইউনাইটেড সিটিজেন্স ফোরামের সাথে আপনার এই যাত্রা সফল ও গৌরবময় হোক। স্বাগতম আমাদের পর...
04/06/2026

সমাজের পরিবর্তনের কারিগর এবার আপনিও। ইউনাইটেড সিটিজেন্স ফোরামের সাথে আপনার এই যাত্রা সফল ও গৌরবময় হোক। স্বাগতম আমাদের পরিবারে!

আমাদের 'ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF)'-এর "সুরক্ষিত শৈশব" ক্যাম্পেইনকে আরও গতিশীল ও মাঠপর্যায়ে সফল করতে 'ক্যাম্পেইন ট্র...
03/06/2026

আমাদের 'ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF)'-এর "সুরক্ষিত শৈশব" ক্যাম্পেইনকে আরও গতিশীল ও মাঠপর্যায়ে সফল করতে 'ক্যাম্পেইন ট্রেইনার' হিসেবে যুক্ত হয়েছেন Rumaiya Akter

শিশুদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে যারা আমাদের সাথে কাজ করবেন, তাদের সবাইকে দক্ষ করে তোলার গুরুদায়িত্ব থাকবে উনার কাঁধে। উনার মেধা ও গাইডলাইনে আমাদের পুরো টিম আরও এগিয়ে যাবে—এটাই আমাদের বিশ্বাস।

UCF পরিবারের পক্ষ থেকে উনাকে উষ্ম অভ্যর্থনা ও অনেক অনেক শুভকামনা!

আমাদের 'সুরক্ষিত শৈশব' ক্যাম্পেইনে 'ক্যাম্পেইন ট্রেইনার' হিসেবে যুক্ত হওয়া আমাদের নতুন সদস্যকে UCF পরিবারের পক্ষ থেকে আন...
03/06/2026

আমাদের 'সুরক্ষিত শৈশব' ক্যাম্পেইনে 'ক্যাম্পেইন ট্রেইনার' হিসেবে যুক্ত হওয়া আমাদের নতুন সদস্যকে UCF পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আসুন, সবাই মিলে শিশুদের জন্য একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়ে তুলি। 🤝✨

Address

Zagreb
1362

Alerts

Be the first to know and let us send you an email when UCF - United Citizens Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UCF - United Citizens Forum:

Share