Agartala Express

Agartala Express Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Agartala Express, Media/News Company, Agartala, Barjala, Agartala.

আগরতলা এক্সপ্রেস হলো ত্রিপুরা রাজ্যভিত্তিক একটি উদীয়মান ও বিশ্বস্ত ডিজিটাল নিউজ পোর্টাল এবং সাপ্তাহিক বাংলা সংবাদপত্র।

স্বত্বাধিকার এবং সম্পাদিকা : মুন্নি দাস সূত্রধর , ৮৪১৪৮ ৮০২৩৬
মুখ্য সম্পাদিকা : মন্টি সরকার, ৬০০৯৩ ৮০৫৭০
অফিস : বড়জলা, আগরতলা

17/09/2026

বি.এস.এফ-এর উদ্যোগে ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক ম্যারাথন ‘স্পন্দন’ অনুষ্ঠিত

এক্সপ্রেস প্রতিনিধি,তেলিয়ামুড়া,
১৭ আগষ্ট
শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বি.এস.এফ-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক ম্যারাথন প্রতিযোগিতা ‘স্পন্দন’। বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল স্থিত বি.এস.এফ সেক্টর হেড অফিস প্রাঙ্গণে এই ম্যারাথনের আয়োজন করা হয়।

এদিন দুইটি বিভাগে রাজ্যের ৮টি জেলা থেকে ২৫০-এরও বেশি ছেলে-মেয়ে এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। তেলিয়ামুড়া বি.এস.এফ সেক্টর হেড অফিস থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়। অংশগ্রহণকারীরা সেক্টর হেড অফিস থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেক্টর হেড অফিসে এসে ১২ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি.এস.এফ-এর ডি.আই.জি রাজপাল সিং, রাজ্যের ক্রীড়াজগতের অন্যতম নক্ষত্র দীপা কর্মকার, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই জেলার বন আধিকারিক আই.এফ.এস অশোক কুমার, জেলা শাসক রজত পন্থ সহ বি.এস.এফ-এর অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

ম্যারাথন'কে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বি.এস.এফ-এর পক্ষ থেকে জানানো হয়, ‘স্পন্দন’-এর মাধ্যমে ক্রীড়া, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

17/09/2026

ভয়াবহ দুর্ঘটনা গোকুলনগর রাস্তার মাতা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের

ঘটনার বিবরনের জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ঃ৩০ মিনিট নাগাদ গোকুলনগর রাস্তার মাতা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত বেশ কয়েকজন। জানাযায় বিশালগড় থেকে একটি অল্টু মারুতি গাড়ি যার নম্বর TR 01AC0502 দ্রুতগতিতে গিয়ে একটি মালগাড়ি যার নম্বর TR 03G1642 সজোরে ধাক্কা মার ওল্টো গাড়ির পেছনে থাকা অপর মারুতি ইকো গাড়ি ধাক্কা মারে সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন গুরুতরূপভাবে আহত হয়। প্রত্যক্ষদর্শীরা বিকট শব্দ পেয়ে দৌড়ে এসে আহতদেরকে উদ্ধার করে বিশালগড় অগ্নি নির্বাপক কর্মীর খবর তারা দ্রুত গতিতে এসে আহতদেরকে মহকুমা হাসপাতালে নিয়ে যাই। এই দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষন জাতীয় সড়ক বন্ধ হয়ে থাকে ট্রাফিক জ্যামে। #পরিবহন #পেট্রোলিং

আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে কোয়াইফাং বিজেপি-আইপিএফটির শক্তি প্রদর্শন, ১০টি ভিলেজেই জয়ের আশাবাদ নেতৃত্বের।এক্সপ্র...
17/09/2026

আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে কোয়াইফাং বিজেপি-আইপিএফটির শক্তি প্রদর্শন, ১০টি ভিলেজেই জয়ের আশাবাদ নেতৃত্বের।

এক্সপ্রেস প্রতিনিধি, শান্তিরবাজার
১৭ সেপ্টেম্বর

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে বিজেপি ও আইপিএফটি জোলাইবাড়ি ডিভিশনাল কমিটির যৌথ উদ্যোগে কোয়াইফাং বাজারে অনুষ্ঠিত হলো মিছিল ও বাজার সভা। দলীয় মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে এদিনের কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারে গতি আনতে দেখা যায়।জোলাইবাড়ি এলাকায় মোট ১০টি ভিলেজ রয়েছে। এই দশটি ভিলেজেই দলীয় প্রার্থীদের জয়ী নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিজেপি ও আইপিএফটি নেতৃত্ব। কোয়াইফাং বাজার থেকে শুরু হওয়া এই নির্বাচনী প্রচার মিছিলটি এলাকার বিভিন্ন জনপদ পরিক্রমা করে শেষ পর্যন্ত কোয়াইফাং বাজারে আয়োজিত সভায় মিলিত হয়। এই নির্বাচনী প্রচার মিছিল এবং সভায় উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ জেলা কমিটির অন্যতম সদস্য বিজয় শংকর ভৌমিক, জোলাইবাড়ি মণ্ডলের সহ-সভাপতি কমল মল্ল, আইপিএফটি কেন্দ্রীয় কমিটির এজিএস হরিনাথ ত্রিপুরা, জোলাইবাড়ি ব্লক বিএসি-র ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা এবং আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাজেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা।
সভায় বক্তারা আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের পক্ষে জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি জোলাইবাড়ির ১০টি ভিলেজেই জয়ের লক্ষ্যে সংগঠনকে আরও সক্রিয় করার বার্তা দেওয়া হয়।
অন্যদিকে, এদিনের কর্মসূচিতে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের উপস্থিতি চোখে পড়েনি । তবে নির্বাচনী প্রচারের এই পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের পৃথক কর্মসূচির মধ্য দিয়ে জোলাইবাড়ি বিধানসভা এলাকায় নির্বাচনী উত্তাপ যে ক্রমশ বাড়ছে, তা স্পষ্ট।বিজেপি ও আইপিএফটি নেতৃত্বের বক্তব্য, সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের ভিত্তিতে জোলাইবাড়ির দশটি ভিলেজেই তাদের মনোনীত প্রার্থীরা জয়লাভ করবেন—এমন প্রত্যাশা নিয়েই নির্বাচনী ময়দানে এগোচ্ছে জোটের নেতৃত্ব।

17/09/2026

ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে ২৪ ঘণ্টার মধ্যে ২ দাগি চোরসহ উদ্ধার স্কুটি! জলের মোটর ও ২৩০ বোতল বিলেতি মদ বাজেয়াপ্ত করল পুলিশ

এক্সপ্রেস প্রতিনিধি, আগরতলা
১৭ সেপ্টেম্বর

রাজধানী আগরতলায় চোর ও সমাজবিরোধীদের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে আবারও সফলতা পেল পুলিশ।বৃহস্পতিবার সকালে মহারাজগঞ্জ বাজারের নেতাজী মূর্তির সামনে থেকে চুরি যাওয়া স্কুটি (TR01AL994) সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সাহায্যে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১৬ কিমি দূরে আর.কে. নগর থেকে উদ্ধার হয়।এই স্কুটি চুরির ঘটনায় চম্পকনগরের ২ দাগি চোরকে গ্রেফতারের পাশাপাশি অন্য অভিযানে ৩টি চুরিকৃত জলের মোটরও উদ্ধার করেছে পুলিশ।

থানা এলাকার পাল নার্সিং হোম ও চিত্তরঞ্জন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৮টি কার্টুনে রাখা ২৩০ বোতল অবৈধ বিলাতি মদ বাজেয়াপ্ত ও ২ কারবারীকে আটক করে পুলিশ। মহারাজগঞ্জ ফাঁড়িতে অভিযোগ দায়ের হওয়ার পরপরই মহারাজগঞ্জ বাজার থানার ওসির খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেন পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার।
উল্লেখযোগ্য বিষয় হল অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চোর গ্রেফতার, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং বিপুল অবৈধ মদ বাজেয়াপ্ত করার এই জোড়া সাফল্যে জনমনে একটু হলেও স্বস্তি এসেছে তবে জনগণ চাইছে পুলিশ প্রশাসন আরও বেশি তৎপর হোক।

17/09/2026

ভয়াবহ দুর্ঘটনা গোকুলনগর রাস্তারমাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের উপর ; জাতীয় সড়কে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত বেশ কয়েকজন

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ গোকুলনগর মাতা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে একটি অল্টো মারুতি, মালবাহী গাড়ি ও মারুতি ইকো—এই তিনটি গাড়ির সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক কর্মীরা।

ধর্মনগরে একের পর এক চুরি! সিসিটিভি ফুটেজ, তথ্য দেওয়ার পরও অধরা চোর নীরব কেন পুলিশ?এক্সপ্রেস প্রতিনিধি, ধর্মনগর:১৭ সেপ্টে...
17/09/2026

ধর্মনগরে একের পর এক চুরি! সিসিটিভি ফুটেজ, তথ্য দেওয়ার পরও অধরা চোর নীরব কেন পুলিশ?

এক্সপ্রেস প্রতিনিধি, ধর্মনগর:
১৭ সেপ্টেম্বর

ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় পরপর চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। অভিযোগ একই ধরনের চুরির ঘটনায় একাধিকবার তথ্য পুলিশের কাছে পৌঁছেছে। এমনকি কোথাও কোথাও চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এরপরও এখনও পর্যন্ত চোরকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এমন অভিযোগই উঠছে সাধারণ মানুষের একাংশের মধ্যে।
শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মধ্যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। চুরির ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় তথ্য ও সিসিটিভি ফুটেজ তুলে দেওয়ার পরও যদি অভিযুক্তকে শনাক্ত করতে দীর্ঘ সময় লাগে তাহলে তদন্তের অগ্রগতি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমেও ধর্মনগর শহরে চুরির ঘটনাগুলি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তারপরও কেন এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি? তদন্ত কোন পর্যায়ে রয়েছে? সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে কি চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে? নাকি তদন্তে অন্য কোনও কারণে সময় লাগছে?
সবচেয়ে বড় প্রশ্ন একের পর এক চুরির অভিযোগ এবং স্থানীয়দের দেওয়া তথ্যের পরও ধর্মনগর থানার পুলিশের পক্ষ থেকে দৃশ্যমানভাবে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? সাধারণ মানুষের বক্তব্য চুরির ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা না গেলে শহরে অপরাধীদের মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি হতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাহীনতা আরও বাড়তে পারে। তবে পুলিশের বক্তব্যও এখানে গুরুত্বপূর্ণ। অভিযোগগুলির বিষয়ে ধর্মনগর থানার তদন্তকারী আধিকারিকদের বক্তব্য কী তদন্তে কী কী অগ্রগতি হয়েছে এবং অভিযুক্তকে ধরতে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী তা স্পষ্ট হওয়া প্রয়োজন। একদিকে পরপর চুরির অভিযোগ, অন্যদিকে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন সব মিলিয়ে এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন সিসিটিভি ফুটেজ ও প্রয়োজনীয় তথ্য পুলিশের হাতে পৌঁছানোর পরও কেন অধরা সেই চোর?

17/09/2026

পার্কিং ফি-এর অজুহাতে বাড়তি ভাড়া! আগরতলা রেলওয়ে স্টেশন রুটে অটো চালকদের দাদাগিরি, সরব সাধারণ মানুষ

শান্তির বাজার মহকুমায় অবৈধ লটারি খেলাকে কেন্দ্রকরে আইনি পদক্ষেপ গ্রহনকরলো শান্তির বাজার থানার পুলিশ। ঘটনার বিবরনে জানাযা...
17/09/2026

শান্তির বাজার মহকুমায় অবৈধ লটারি খেলাকে কেন্দ্রকরে আইনি পদক্ষেপ গ্রহনকরলো শান্তির বাজার থানার পুলিশ।

ঘটনার বিবরনে জানাযায় মঙ্গলবার শান্তির বাজার মহকুমার দেবীপুর বাজারে অবৈধ লটারি খেলা অনুষ্ঠীত হয়। পূর্বে এই খেলাটি মনপাথর বাজারে অনুষ্ঠীত হবার কথাছিলো। অবৈধভাবে এই খেলার খবর পেয়ে প্রসাশনের তৎপরতায় খেলাটি পিছিয়েদিয়ে পুনরায় স্থানপরিবর্তন করে প্রসাশনের চোখে ফাঁকিদিয়ে মঙ্গলবার দেবীপুর এলাকায় খেলা অনুষ্ঠীত হয়। অবৈধভাবে এই খেলা অনুষ্ঠীত হবার খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ, শান্তির বাজার মহকুমার অতিরুক্ত মহকুমাশাসক ও ডি সি এম সহ বিভিন্ন জায়গা পরিদর্শনকরে। পরিদর্শনকরেও খেলারসাথে জরিত কাউকে আটক করাসম্ভবহয়নি। পরবর্তীসময় খেলার সাথে জরিত থাকা এক কনটেন্ট ক্রিয়েটারকে আটক করতে সক্ষম হয় শান্তির বাজার থানার পুলিশ। মঙ্গলবার শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত সমগ্র ঘটনার তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলেধরেন। তিনি জানান এই অবৈধ খেলার সাথে জরিতদের খুবশিঘ্রই চিহ্নিতকরে শাস্তি প্রদানকরাহবে। দেবীপুর এলাকায় হয়েযাওয়া অবৈধ লটারিখেলায় সর্বশান্ত হয়েপরেছে অনেক লোকজনেরা। জানাযায় শান্তির বাজারে এক প্রসিদ্ব সাউন্ড ব্যাবসায়ী এই খেলার সাথে জরিতরয়েছে। সকলে চাইছে এই সাউন্ড ব্যাবসায়ীকে আটক করে আইনি পদক্ষেপ গ্রহনকরলে বাকিদের নাম সহজে উঠে আসবে। এখন দেখার বিষয় এই অবৈধ খেলার সঙ্গে জরিতদের আটক করতে পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

17/09/2026

প্রধানমন্ত্রীর জন্মদিনে শান্তিরবাজারে একগুচ্ছ কর্মসূচি, সাফাই কর্মীদের সংবর্ধনা ও হাসপাতালে ফল বিতরণ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,
প্রভাকর বৈদ্য, ১৭ সেপ্টেম্বর:

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 'সেবা মেরা যোগদান' কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার শান্তিরবাজারে একগুচ্ছ সেবামূলক কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ১০টা নাগাদ শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামের সামনে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ভিত্তিক 'স্বচ্ছতা হি সেবা ২০২৬' কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল থিম ছিল 'স্বচ্ছতা থেকে সমৃদ্ধি' এবং 'স্বচ্ছ ভারত, বিকশিত ভারত'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মুহাম্মদ সাজাদ পি, অতিরিক্ত জেলাশাসক শান্তি রঞ্জন চাকমা, শান্তিরবাজারের মহকুমা শাসক দীপিকা গৌতম IAS, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, পৌর পরিষদের ভাইস চ্যয়ারম্যান সত্যব্রত সাহা,বিশিষ্ট সমাজসেবক দীপায়ন চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক দেবাশীষ ভৌমিক সহ অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস স্বচ্ছতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, স্বচ্ছতাই সেবা, স্বচ্ছতাই প্রকৃত দেশসেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন করতে সকলকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি তিনি আজ সন্ধ্যায় সকল নাগরিককে বাড়িতে একটি করে আশীর্বাদ প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করার আহ্বান জানান।অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। যারা প্রতিদিন শান্তিরবাজার শহরকে পরিচ্ছন্ন রাখেন, প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করেন, সেই সকল স্বচ্ছতা কর্মীদের হাতে 'স্বচ্ছতা হি সেবা' উপলক্ষে একটি করে কাপ তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী সুধাংশু দাস শান্তিরবাজার জেলা হাসপাতালে যান এবং সেখানে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন।

17/09/2026

কাঁঠালিয়া বাণিজ্য কেন্দ্রে প্রতিমা ও আখের জোগান থাকলেও মিলছে না ক্রেতা, চিন্তায় মেলাঘরের কারিগর প্রসেনজিৎ পাল ও গৌরাঙ্গ পাল

কাঁঠালিয়ার প্রতিনিধি---
১৭ ই সেপ্টেম্বর , বৃহস্পতিবার।

১৮ ই সেপ্টেম্বর দেব শিল্পী বিশ্বকর্মার পূজা। হিন্দু বাঙ্গালীদের বারোমাসের তেরো পার্বণের একটা অন্যতম হচ্ছে দেব শিল্পীর পূজা। এই পূজা কে কেন্দ্র করেই ইতিমধ্যেই বাজারে এসে গেছে বিশ্বকর্মার প্রতিমা।

কিন্তু, দুর্ভাগ্যের বিষয় একাংশ পরিবারের এবং মৃৎশিল্পীদের। এটা কিন্তু গল্প নয়! মিথ্যে কথাও নয়! একেবারে বাস্তব সত্য ঘটনা!
বিশেষ করে, মৃৎশিল্পী যারা তাদের মাথায় হাত! তার একাধিক কারণ রয়েছে, একটি দেব শিল্পী বিশ্বকর্মার মূর্তি তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয় তাতে করে বিক্রির পয়সায় খরচে তোলা বড় দায় হয়ে দাঁড়িয়েছে চলতি মরসুমে। তার কারণ, যারা পূজা করেন তাদেরও সমস্যা নানাবিধ। বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য অন্যান্য বছরের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। পূজার আবরণ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম প্রচন্ড ঊর্ধ্বমুখী! সাধারণ অংশের পরিবার যেভাবে বিগত বছরগুলিতে পূজা করে আসছিল, এবারে মূর্তি ক্রয় করে পূজা করা অত্যান্ত দুঃসাধ্য। তার কারণ, পূজা করা মানেই হচ্ছে টাকার খেলা। পুরোহিতের দক্ষিণাসহ সবকিছুই বৃদ্ধি পেয়েছে। কাজেই কিছু কিছু গ্রামীণ এলাকার পরিবার মূর্তি ক্রয় না করে ফটো দিয়েই পূজা করার ভাবনা চিন্তা করছে।
অপরদিকে, শিল্পী তারাও ভীষণ চিন্তা গ্রস্ত, কারণ মূর্তি তৈরি টাকা খরচ হয়, কম টাকায় বিক্রি করলে কি করে পরিবার চালাবে। যেমন কাঠালিয়া বাণিজ্যিক এলাকায়, একাধিক কারখানা রয়েছে মূর্তির, এক প্রবীণ মৃৎশিল্পী গৌরাঙ্গ পাল (৭২) বৃদ্ধ বয়সেও পরিবার চালাতে গিয়ে স্বামী-স্ত্রী উভয়ে মূর্তি তৈরি করে সারা বছর। কিন্তু এ বছর ক্রেতা সংখ্যা অনেক কমে যাওয়ায় ভীষণ চিন্তাগ্রস্ত। অপরদিকে প্রসেনজিৎ পাল, ৫০ টি দেব শিল্পী বিশ্বকর্মা তৈরি করেছেন। উনাদের বাড়ি মেলাঘর, মেলাঘর থেকে এসে কাঠালিয়ায় প্রতিবছরের ন্যায় এবারও মূর্তি নির্মাণে ব্যস্ত। কিন্ত প্রসেনজিৎ বাবু জানান দেখুন, এবারে বিশ্বকর্মার সমস্ত মূর্তি বিক্রি করা যাবে কিনা সন্দেহ প্রকাশ করছেন। কারণ সম্পর্কে তিনি বলেন, একদিকে কম দামে বিক্রি করা যাবে না। অপরদিকে ক্রেতার সংখ্যা কমে গেছে।

অপরদিকে, এক আখ বিক্রেতা বিমল দাস। উনার বাড়ি মেলাঘর, মেলাঘর থেকে গাড়িতে করে প্রচুর আখ নিয়ে হাজির হয়েছেন কাঠালিয়া বাণিজ্যিক এলাকায়। বসে বসে ভাবনা চিন্তা করছেন আখের দাম আগের তুলনায় অনেকটাই কম।
উনি একান্ত সাক্ষাতে দুঃখ প্রকাশ করে বলছেন, অতি প্রত্যাশা নিয়ে মেলাঘর থেকে কাঠালিয়া আসলাম! কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য! ক্রেতা সংখ্যা অনেকটাই কম।
এই হচ্ছে বিশ্বকর্মা পূজার নীরব চেহারা!
অন্যান্য বছর ঠিক যে কোন পূজা আসলে তারা থেকে মানুষের মনে একটা দোয়া দিয়ে যায়। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় হলেও বাস্তব ঘটনা, একেবারে কাঠালিয়া পূজার বাজার মন্দা ভাব!
পূজায় এসে গেছে এমন কিছু বুঝা যাচ্ছে না ‌। মানুষের মুখোমুখি শুধু অভাবের তাড়নানাই যেন প্রাধান্য পাচ্ছে।

Address

Agartala, Barjala
Agartala
799002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agartala Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share